এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০১ আগস্ট ২০১২ ১৩:৩৮29731
  • সরি ব্যাং।
  • h | ০১ আগস্ট ২০১২ ১৩:৩৭29729
  • দে, এরকম পোকাস্যে বোলো না ঃ-) শেষে হঠাৎ করে কেউ বলে দেবে মুক্ত আলোচনার গুরুর ভাট পাতা কে হানু ক্লাসিফায়েড অ্যাড হিসেবে ব্যাভার করে টু পাইস কামাচ্ছে ঃ-)
  • | ০১ আগস্ট ২০১২ ১৩:৩৫29728
  • ও ডিডি, আর মাটন বিরিয়ানী খাওয়াচ্ছে না?
  • ডিডি | ০১ আগস্ট ২০১২ ১৩:৩০29727
  • আনন্দবাজার খুলতেই পারছি না।

    ফলতঃ ইচ্ছার বিরুদ্ধেই সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, অসাড়েই। টেরও পাচ্ছি না।

    হে আলোর পথ যাত্রী ...... ইঃ
  • | ০১ আগস্ট ২০১২ ১৩:২৭29726
  • এখন মন দিয়ে লুচি -ঘুগনি খাচ্ছি।
  • শ্রাবণী | ০১ আগস্ট ২০১২ ১২:৫৩29725
  • এখন দেখছি বোধিকে এক্সচেঞ্জ করার থেকে অন্য কারোকে মনে হলে তেমন তেমন ক্ষেত্রে বোধির সাথে এক্সচেঞ্জ করে দেব!
    আমার জ্বর হয়েছিল, মরুভুমির বাসিন্দা, প্রথম বরষণের খুশীতে তাপ উত্তাপের তারতম্য, বেশী কিছুনা.....তবে সরকারী ব্যাপার স্যাপার, ডাক্তাররা হাতে পেলে, কম্পানির নাম শুনলেই প্রচুর টেস্ট করে দেয়, এবং এখন মুখ রাখতে এই ভিটামিন খাও, ঐ ভিটামিন খাও এইসব চলছে!
    আর আমি অফিসের ডাক্তারের সঙ্গে মাঝেসাঝে গল্প করতে যাই, সে আমাদের উইমেন গ্রুপের কমিটি মেম্বার। ডাক্তার শুনে সবসময় অন্য কিছু ভাবার নেই অন্তত এখন!
  • ডিডি | ০১ আগস্ট ২০১২ ১২:৪৯29723
  • এটা একটু অনুধাবন করুন।

    আন্নার শরীর ভালো নেই, কেজরিওয়াল ও নাকি "সিংকিং"। সরকার ভয় পেয়ে অমন পাওয়ার অউটেজ ঘটালেন। দরকার হলে আরো বার দুয়েক হবে নেক্স উইকে।

    ধুর মশাই, বাড়ীতে আলো নেই। জল নেই। মেট্রো চলছে না। কে জানে ইসের দোকানো খোলা থাকছে কি না। কে তখন করাপশন নিয়ে আন্দোলন করে। দৃ তো আর আসছেন না, উনি থাকলে আমার এই থিওরীটা ওনাকে দিয়ে সার্টিফাই করে নিতাম।

    আর হানুকে নিয়েও চিন্তা। বাড়ীতে শুষ্ক মরুভুমি, হাতের কাছের দোকানে আজে বাজে স্টকিং। কাল বেচারা কতোটা হেঁটে পায়ে ফোষ্কা নিয়ে তারপর বাড়ী ঢুকলো একটু ব হাবুন।
  • | ০১ আগস্ট ২০১২ ১২:৪৯29724
  • না শ্রাবনী দির কাছেই ফোন আছে। একটু আগে ফোনালাম।
  • ব্যাং | ০১ আগস্ট ২০১২ ১২:৪৭29722
  • হনু, আমার ছানাকে লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর মরাল সায়েন্স এই তিনটে সাবজেক্ট পড়ালেই চলবে। প্লিজ পড়াবে?

    দু, আমরাও রইলাম, ক্লাবটাও রইল আর ছোট্ট ফুটবলারও রইল। এইবার না হলে পরের বার, তা না হলে তার পরের বার, তা না হলে তার পরের বার...... চিয়ার তো করবই করব।
  • h | ০১ আগস্ট ২০১২ ১২:৪২29721
  • এবং প্রতিটা টি শার্টেই বিখ্যাত যে সব ইউনিভার্সিটি তে আমার বিশ্বের নানা অসাম্যের কারণে পড়া হয় নি তার নাম লেখা থাকে ;-)
  • Du | ০১ আগস্ট ২০১২ ১২:৪০29720
  • হানু ঃ))
  • Du | ০১ আগস্ট ২০১২ ১২:৩৯29718
  • কোয়ি নহী জী টা সত্যি~ই ফার্স্ট ক্লাস ছিল। কাল কারেন্ট না থাকার সময় মনে পড়লে কাজে লাগত ঃ)। গান্ধী, কুমুদি, শ্রাবনী, দ আর আরো সবার কোয়ি (বাত) নহী দিয়ে দেবো তানকে।
  • h | ০১ আগস্ট ২০১২ ১২:৩৯29719
  • দু, তুমি ছানা কে বোলো আমি যে ওকে ফুটবল শেখালাম না, এতেই ও অনেকটা এগিয়ে যাবে ;-)

    ছোটোবেলায় আমার ভাই কে আমি প্রায় জান দিয়ে লাইফ সাইন্স পড়িয়েছিলাম, প্রচুর ছবি এঁকে আর চার্ট বানিয়ে দিয়ে। ওদের ক্লাসের মেয়েরা ধীরে ধীরে আমার কাছে সেই সুনাম শুনে পড়তে আসবে এই আশায়। তো সুনাম তখন না হয়ে একটু পরে হল। আমি পড়ানোর অল্প পরেই ও অংকে ভালো করতে আরম্ভ করে ও রামানুজন স্কল পেয়ে কেম্ব্রিজে যায়, বাকিটা 'ইতিহাস', মানে আমার সঙ্গে দেখা হলে মাঝে মাঝে আমায় আমার ক্লাস ইলেভেন এর মাপের টি শার্ট দেয়।

    অর্থাৎ অংক ও ফুটবলের আন্তর্জাতিক উন্নতি তে আমার এই যে একটা অনুচ্চারিত ও বঞ্চিত ভূমিকা ইত্যাদি ...
  • | ০১ আগস্ট ২০১২ ১২:৩৩29717
  • দু,
    আমিও অজ্জোর সেই সাধুবাবার মত বলি কোঈ নহী জি কোঈ নহী কোঈ নহী।

    সত্যি বলতে কি কপিল্ল সিব্বলের আইডিয়াগুলো আমার একটুও খারাপ লাগছে না। তবে এক্সিকিউশানের সময় একেবারে উলটপূরাণ হওয়াই যেহেতু আমাদের জাতীয় ঐতিহ্য ......

    শ্রাবণী, ফোন কি বাড়ী রেখে এসেছ?
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১২:২৮29716
  • দু দি
    "কোই বাত নহী"

    ইন্টারেস্ট আরো বেড়েছে নিশ্চই, অনেক কিছু শিখেছে। এই তো চাই
  • sch | ০১ আগস্ট ২০১২ ১২:২৭29715
  • @একক
    আনালাইসিস বেসড প্রশ্ন করলে অঙ্ক আর কম্পিঊটার সায়েন্স কেন - সব সাব্জেক্টেই চোতা মারা আর টোকাটুকি বন্ধ করা যায়, ওপেন বুক টেস্ট রেখেও
  • Kaju | ০১ আগস্ট ২০১২ ১২:১৪29714
  • সুমন রে তোর কেমন নয় মন
    মন কি যেমন তেমন?
    চাপিয়ে দিলে ক' মণ
    ধরিয়ে দিলে সমন
    মন কি যেমন তেমন?

    মন ভালো চাও যদি
    না হয় গেলে ভ্রমণ
    নইলে অবনমন

    এই আর কি...
  • | ০১ আগস্ট ২০১২ ১২:১২29713
  • শ্রাবনী দি, বাঙালী দের হিন্দী সব মহলে চিরকাল হিট ঃ)
  • | ০১ আগস্ট ২০১২ ১২:১০29711
  • 'আমার মন কেমন করে'...
  • শ্রাবণী | ০১ আগস্ট ২০১২ ১২:০৯29710
  • দু, আগে আমাদের ছোটোকালে হিন্দী না জানা আত্মীয়স্বজন এদিকে এলে (এখন তো টিভি ইত্যাদির দৌলতে বাঙালীরাও হিন্দি বুঝতে পারে আর বলতেও পারে অল্পবিস্তর সবাই), আমরা তাদের প্রথমেই দুটো বাক্য শিখিয়ে দিতাম, "কোই বাত নহী" আর "কুছ ফারাক নহী পড়তা".....:)
    তানের জন্যেও, "কোই বাত নহী", আগে আরও ভালো কিছু আছে, এই তো শুরু!
  • নেতাই | ০১ আগস্ট ২০১২ ১২:০৮29709
  • আমি তো একটা সহজ সলিউশন বলেছিলাম মাত্র
  • Kaju | ০১ আগস্ট ২০১২ ১২:০৫29708
  • কেমন নয় মন?
  • | ০১ আগস্ট ২০১২ ১২:০২29707
  • / মন নয় এমন ঃ)
  • | ০১ আগস্ট ২০১২ ১২:০০29706
  • আহা ওটা ৪ হবে।

    নেত্য কেমন হয়ে যাচ্ছে। আগে মন ছিল না।

    আমি মোট একটা পরীক্ষায় ওপেন বুক দিয়েছি। software engg। একটা প্রশ্ন কমন পেয়েছিলুম বলে এমন টুকেছিলুম। যে ৪০ মিনিট ১৬ নম্বরের প্রশ্ন লিখতে চলে গেল ঃ((

    দু দি, দারুন ব্যাপার ঃ))
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১১:৫৭29705
  • এককদা

    কেঁদে কুল না পেলে ভোট কে জেতাবে অ্যাঁ?? জনতাই তো ?? তাই সেরকম ক্রোশ্নো হবেইনা
  • kumu | ০১ আগস্ট ২০১২ ১১:৫৫29704
  • দু,কোন ব্যাপারই না।এতদূর এগিয়েছে,সেটাই খুব আনন্দের কথা।ওকে নিয়ে কোথাও ঘুরে এসো।
  • একক | ০১ আগস্ট ২০১২ ১১:৫৪29702
  • আগের পোস্ট গান্ধী কে।
  • Prongs | ০১ আগস্ট ২০১২ ১১:৫৪29703
  • উদাহরণ তো সেই কবেকার মাধ্যমিকের অঙ্ক কোশ্চেনেই ছিলো। ক্লাস টেনে sin/cos 30/45/60/90-এর ভ্যালুগুলো মুখস্ত রাখতে হয়। কোশ্চেন এলো sin(75) কত, সঙ্গে হিন্ট হিসেবে sin(A+B) বলে দেওয়া ছিলো। ব্যাস্‌ - বেশির ভাগ পরীক্ষার্থী কেঁদেকেটে অজ্ঞান হয়ে একাকার, বাপমায়েদের রাস্তা অবরোধ ইঃ, পরীক্ষা বাতিল।
  • একক | ০১ আগস্ট ২০১২ ১১:৫২29700
  • উঁহু, অন্য সাবজেক্ট জানিনা কিন্তু ম্যাথ আর কম্পিউটার সায়েন্স এ বই খোলা রেখেও বাঁশ দেওয়া সম্ভব। সিলেবাসের মধ্যেই। জনতা কেঁদে কুল পাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত