এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:১১660385
  • ধেৎ, ওটাই তো কেষ্ট, ইয়ানি অনুব্রত মন্ডল। আরাবুল ভাঙরের পাবলিক, বৈদিক ভিলেজ থেকে রমরমা।

    যাই হোক - ১৮ তারিখ মোটামুটি সাড়ে ছটা থেকে রাস্তায় ছিলাম, কারণ গোলমালের খবর আগে থেকেই ছিলো। তবে যারা আগে থেকেই টার্গেটেড, তারা ওপেনলি রাস্তায় ছিলো না। সাড়ে সাতটা নাগাদ পুলিশ এলো, মনুর সঙ্গে গল্পগুজব করলো চা-টা খেলো - সেই ছবিটা লুকিয়ে তুলে টুইটারে দিয়েছিলাম। সেই খবরও পৌঁছে গেছিলো।

    সাড়ে এগারোটা নাগাদ আট দশজন ঘিরে ধরে অনেক কিছু বল্ল, যার মেইন এসেন্স হল আমি সকাল থেকে কেন দাঁড়িয়ে আছি, ছবি তুলেছি সেই খবর ওদের কাছে আছে, রাস্তা থেকে না সরলে তিনটের মধ্যে হাসপাতালে পাঠাবেঃ-) শুভানুধ্যায়ী লোকজন ফোন করেও বল্ল যে তোকে টার্গেট করেছে, তুই চলে যা। তো সেই মুহুর্তে ওই জায়গাটা থেকে সরলেও তিনটে অবধি আশেপাশেই ঘুরেছি - ১১৩/১১৪ নং ওয়ার্ডে। সরাসরি দখল করতে পারেনি এইগুলোতে, কিন্তু প্রচুর ইন্টিমিডেশন চলেছে। আর কুদঘাটের দিকে আরাবুলের আসার খবরটা ছড়িয়েছিলো বলে "শান্তি"-টা বেশিই ছিলো।

    তো সেই থেকে আমি কনভিন্সড - যে আমার টুইটার/ফেবুও নজরে আছে।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:১৩660386
  • রাইট। অনুব্র্ত বলেছিলো। নাম গুলিয়েছিলুম। গত তিন বছরে তিনজন পুলিশ খুন হয়েছে তৃণ গুন্ডা দের হাতে। অমিত একচুয়ালি থার্ড কেস।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:১৪660387
  • হ্যা,অনুব্র্ত। নাম গুলিয়ে গেসলো।
  • dc | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:২৯660388
  • "তা, উপরের বাণী অনুযায়ী লিস্টি তো তোমার দেবার কথা ভাই।"

    একেবারেই না। PT বাবু কোচ্চেন দ্য ফলোইং আনসার মোডে খেলেন। ওনাকে কেউ কোন প্রশ্ন করতে পারবে না, ওনার মতামত কেউ জানতে চাইতে পারবে না, ওনাকে কেউ কোন লিস্ট দিতে বলতে পারবে না। শুধু উনি অন্যদের প্রশ্ন করে যাবেন, অন্যদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে যাবেন, অন্যরা লিস্ট দিলে সেই লিস্টে টিক দিয়ে যাবেন। উত্তাল মডেল :d
  • dd | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৪660389
  • করেক্ট মি ইফ আই অ্যাম রং।

    এই আরাবুল ই রেজাক মোল্লার সাগরেদ ছ্যালো না ? ডান হাত/বাঁ হাত ? রেজ্জাক মোল্লা - যিনি একদা সিপুএম নেতা, কৃষকের নেতা, অধুনা মুস্লিম নেতা যিনি মে' মানুষএর জিনস পত্তে বারোন করেন, মলে যেতে নিষেধ করেন ?

    তাহোলে তো ঠিকই আছে। য্যামোনটি হবার কথা ছিলো ঠিক সেরমটি ই হচ্ছে। রাগারাগির কি আছে ? অবাকই বা হোন ক্যানো?
  • pi | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৩:১০660390
  • আরাবুল রেজ্জাক মোল্লার উপর হামলা করেছিল না ?
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৩:১৩660391
  • ডিডিদা রং।
  • d | 144.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৩:৪০660392
  • রং রং। সাকরেদ ছ্যালো না, আক্রমণকারী ছ্যালো।
  • dd | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৩:৪২660393
  • য্যাঃ। খেলবো না
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৫৩660395
  • "এই সব মায়াপাতায় বুকনিই সার এদের রাস্তায় নামতে বল্লেই"

    বুকনি দেওয়ার ব্যাপারে তোমাকে ছাড়াতে পারব না কল্লোলদা।
    ট্রাম-বাসে আগুন লাগানো নিয়ে ষাটের দশকে কি বুকনি দিয়েছেলে তা এখনো জানা হয়নি।
    তারপরে নকশাল হয়ে লম্বা সময় ধরে কি বুকনি দিতে তাও জানিনা।
    ক্ষমতাসীন বামেদের গলা জড়িয়ে যখন সরকারের অংশ ছিলে তখনকার বুকনি কি ছিল কে জানে।
    তার পরে কাককে ময়ূর বলে চালানোর জন্য বিস্তর বুকনি দিয়েছিলে সেটা চেখে দেখেছি।
    আর এখনকার বুকনি শুধু সিপিএম আর পিটিকে গাল দেওয়াতে কেন্দ্রীভূত হয়েছে।

    অবিশ্যি ২০০০ কিমি দূরে বসে বুকনি দিলে তাতে পব-র তিনো-বিজেপি-বাম কারোরই কিছু আসে যায় না!! আমরা রাস্তায় নামলেই তোমার মন-পসন্দ সরকারের প্রতিষ্ঠিত গণতন্ত্রের স্বাদ পাই। কিন্তু পাহাড়াপ্রমাণ বুকনি দিয়ে পব-র যে সব্বোনাশের শুরুকে তাত্বিক তোল্লাই দিয়েছিলে তার বিন্দুমাত্র আঁচও তোমার গায়ে লাগে না।

    আমারা অবিশ্যি পব-ছেড়ে পালাইনি। তুমি ভালো থেকো।
  • b | 135.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৫:১৪660396
  • অরিজিৎবাবু, স্টে সেফ। কি জানি, এটাই সবচেয়ে ভালো উপদেশ কি না।
  • bhangor | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২৩660397
  • সাত্তার আর শওকত মোল্লা ছিল রেজ্জাকের ডান হাত। একজন এখন দিদির দলে, আরাবুলের কমরেড, আরেকজন পলাতক।
  • কল্লোল | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২৫660398
  • পিটি। তোমার সাথে কার তুলনা। তোমার মতো অসম সাহসী বীর যদি সবাই হতো, তো সিপিএম কি হারতো!!
    লিস্টিটা দিয়ে ফেলো আর আগড়ম-বাগড়ম না করে।
    কি জানি, এরপর বলবে আমি তো কিছু বলি নাই। তাই, আবার তোমাদ বাণী তুলে দিলাম -
    19 April 3.16pm - "সিপিএমের ক্ষমতা দখলের ব্যাপার আছে। আমার নেই। কজেই তাদের সব কিছুই আমাকে সমর্থন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।"
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৪০660399
  • বললাম তো, তুমি কোনটাকে সিপিএমের "কাজ" বলে মনে কর তার তালিকা দিও-আমি তাতে টিক মারব।
  • sm | 233.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৫১660400
  • আমারা অবিশ্যি পব-ছেড়ে পালাইনি। তুমি ভালো থেকো।
    -----
    পিটি র এই কমেন্ট টি খুব বাজে লাগলো। আপনি হয়ত জীবনের কিছু সময় বিদেশে ছিলেন; তখন কি পব ছেড়ে পালিয়েছিলেন?
    পব ছেড়ে বহু লোক বিভিন্ন উদ্দেশ্যে বাইরে যায়। কেউ চাকরি সুত্রে, কেউ উচ্চ শিক্ষার্থে
    , কেউ ফ্যামিলি গত কারণে।রাজনৈতিক কারনেও কেউ যেতে পারে। এর জন্য এত কুন্ঠা প্রকাশের কি আছে?
    কেউ পব তে আছে বলে গর্ব করার যেমন কিছু নেই; তেমনি বাইরে আছে বলে সেটা লজ্জার জিনিস নয় বলেই মনে করি।
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৫৫660401
  • "বুকনি" শব্দটি আপনার ভাল লেগেছিল বুঝি?
  • dc | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৭:০০660402
  • উত্তাল উত্তাল :d
  • সিকি | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১৯:২৪660403
  • ভাষা সন্ত্রাস :-)))
  • Abbe Calm Plumpness | 47.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২০:০৭660404
  • বি - দেখা যাক, কিন্তু কিছু সময় আসে যখন...

    বাই দ্য ওয়ে - আপনারা জানেন কিনা জানি না, ৬২% ভোট ছুমন্তরে ৬৮% হয়ে গেছে, ইভিএম স্ট্রং রুমে থাকা অবস্থায়। আরাবুলরা দুঃখ পাবে, ওদের ওপর কি ১০০% ভরসা করা গেলো না, নাকি ১২০ কে বাড়িয়ে ১৪৪ পুরোপুরি চাই?

    অশোক মিত্র এরকম এক ভোটের গল্প লিখেছিলেন, বিধান রায় মহম্মদ ইলিয়াসের কাছে পিছিয়ে ছিলেন, ইন্ডিয়ান মিউজিয়াম চত্ত্বরে কাউন্টিং চলছিলো। হঠাৎ আলো নিভে যায়, আর তারপরেই বিধান রায় জিতে যানঃ-)
  • b | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২০:৩৪660406
  • হুঁ, পোস্টাল ব্যালটে। তারপরে নাকি তিনি কার কাছে (কেনেডি?) দুঃখ করেছিলেন অ্যান আপকান্ট্রি ট্রাম ড্রাইভার অলমোস্ট বিটেন মি।
  • যম | 193.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২০:৩৭660407
  • তিনো মাকু ছাড়ুন। ঐদিকে শুনলাম কলকাতা wax মিউজিয়ামে নাকি কি সব সুন্দর সুন্দর মোমের মুত্তি বসেছে :) কেউ কিছু ফটো তুললেন?
  • কল্লোল | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:০৪660409
  • পিটি। এই কথাগুলো তুমি লিখেছো - 19 April 3.16pm - "সিপিএমের ক্ষমতা দখলের ব্যাপার আছে। আমার নেই। কজেই তাদের সব কিছুই আমাকে সমর্থন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।"
    কাজেই লিস্ট তোমাকেই দিতে হবে সিপিএমের কোন কোন কাজ তুমি সমর্থন করো না।
    কিন্তু সে তুমি দিতে পরবে না। তোমার সাহসে কুলাবে না।
    এই মায়াপাতায় বড় বড় কথা বলো, কাজের বেলায় একটা মিছিলে যোগ দিতে বল্লে হাওয়া মারো।
    তোমাকে বোঝা হয়ে গেছে।
    আমি যদি কিছু বলেছি, সেটা আমার বিশ্বাস থেকেই বলেছি চিরকাল। তার জন্য রাস্তায় নেমেছি। আর যা যা মূল্য চোকাতে হয় চুকিয়েছি। শুধু বাতেলা মেরে কাটাই নি, কখনো।

    যাই হোক, সাহসে কুলালে লিস্টিখানা দিও।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:২৬660410
  • চয়ন এই মুর্তিগুলোর ছবি তুলে এনেছিলো। সেই থেকে মাথায় ঘুরছে যে মাল্টিপল এঙ্গেল থেকে সাউন্ড ওয়েভ ইউস করে ফটো তুলে থ্রি ডি মডেল বানিয়ে তারপর থ্রিডি প্রিন্টারে মূর্তি ছাপিয়ে নিলেই তো অনেক কম সময়ে /কম পয়সায় হয়। মানে এনারা তো এমনিতেই শিল্পের ধার ধরেন না। রিয়ালিস্টিক করাটাই লক্ষ্য থাকে। সেক্ষেত্রে পাইকারী হারে এরকম মূর্তি তৈরী করে দেওয়া যাবে।
  • Abbe Calm Plumpness | 47.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:৩২660411
  • সাউন্ড ওয়েভ কেন? মোবাইল ক্যামেরায় ছবি তুলে থ্রীডি রিকন নিয়ে গুচ্ছ কাজ হচ্ছে।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:৩৬660412
  • সাউন্ড ওয়েভে আরও নিখুঁত হবে না ? একেবারে একচুয়াল কন্ত্যুর ম্যাপ উঠে আসবে। ঠিকাছে চলো মোবাইলে কারো খোমাখান তিনদিক থেকে তুলে এপ এ আপলোড করে দিলে তাকে মিনিয়েচার হাফ-বাস্ট পাঠিয়ে পৌছে দেওয়া হবে। ছোটো থ্রিডি প্রিন্টারেই হয়ে যাবে। ভিনাইল মেটেরিয়াল ইউস করব। মিনসেগিরি করা যাক :)
  • Abbe Calm Plumpness | 47.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:৪০660413
  • কন্ট্যুর হয়তো আসবে, কিন্তু চুলের রং, গোঁপের রং, দাঁতের ছাতা এসব আসবে কোত্থেকে? তাছাড়া মোবাইল ফোন এখন পুরোপুরি ইউবিক্যুইটাস, সবার পকেটে থাকে।
  • pi | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:৪১660414
  • এই সাউণ্ড ওয়েভ দিয়ে ফোটো তোলাটা কীরকম কী কেস ? একটু বিশদে বলবি ?
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:৪৫660417
  • আমি মনোক্রম করার কথা ভাবছিলুম উডি/সোপ স্টোন এরকম সিলেক্টেড ফিনিশ দিয়ে যাতে ওই ভাস্কর্য্য লুক টা আসে। বিট স্পেশাল ফ্রম আদার্স। মোবাইলে শুরু করতে আপত্তি নাই। মডেল দাঁড়িয়ে গেলে আলাদা আলাদা সার্ভিস প্যাকেজ বানাতে কতক্ষণ।
  • Abbe Calm Plumpness | 47.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ২১:৪৫660415
  • ইউএসজি কনসেপ্ট ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন