এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ৩০ জুলাই ২০১২ ২১:০৯28950
  • কিন্তু আমাদের তো মাধ্যমিক একটা করে পরীক্ষা হয়েছিলো।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:০৮28949
  • পরীক্ষার টিফিনে সন্দেশ আর ডাবের জল খাওয়া নিতান্তই শিশুসুলভ বলে মনে হত। কিন্তু উপায় ছিল না। এইচ এসের টেস্টের পরে এমনিই পড়াশুনো করতে পারি নি। খুব ঘুম পেতে,শরীর খারাপ ছিল।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:০৬28948
  • বাংলা পরীক্ষার আগের দিন খুব কালবৈশাখী হয়েছিল পড়া এমনিই হয় নি। এইচএসের সময় টিফিনে বাবা যেত, আমার ঘোরতর আপত্তি সত্ত্বেও বাবা যেত। ফলত একটু ধোঁয়া টানার উপায় ছিল না।
  • kiki | ৩০ জুলাই ২০১২ ২১:০৫28946
  • আমার জন্য ও মাধ্যমিকের আগের বইমেলা থেকে ড্যাড শরৎ রচনাবলী নিয়ে এলো, কিনা আমি ঐ ছুটির তিনমাস পড়বো। এদিকে আমার সেটা নিয়ে আসার দশদিনের মধ্যে শেষ হয়ে গেলো।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:০৫28947
  • এহে! মাধুকরীটা আর পড়া হল না এ জীবনে। মাধ্যমিকের আগে বুদ্ধদেব গুহ অ্যালাউড ছিল না। টেস্টের পরে লুকিয়ে পড়া বইয়ের মধ্যে সবিনয় নিবেদনও ছিল।
  • san | ৩০ জুলাই ২০১২ ২১:০৩28944
  • আরে মাধ্যমিক শুরু হবার আগেরদিন। প্রথমদিন মনে হয় বাংলা হত। তার আগেরদিন।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:০৩28945
  • কিন্তু এইচ এসে এটা করতে পারি নি। প্রথম বাড়ির বাইরে বেরিয়ে পাখা গজিয়েছিল তো! একদম পড়িনি দুবছর। সেই প্রথম পরীক্ষা দিতে গেছি বই নিয়ে। ফার্স্ট হাফের পরীক্ষা দিয়ে বেরিয়ে এক হাতে গেলাশে ডাবের জল, অন্য হাতে ফিজিক্সের নোট এইসব ন্যাকামোও করেছি তখন। হাল খারাপ দেখে বাবা-মাও কিছু বলে নি।
    তারপর থেকে আবার বিন্দাস। মাস্টার্সের সময় তো সোয়া আটটায় ঘুম থেকে উঠে সাড়ে আটটায় পরীক্ষা দিতে গেছি।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:০১28943
  • মাধ্যমিকের আগের দিন বলে কিছু হয় না। মাধ্যমিকের কোন পরীক্ষার আগের দিন?
  • san | ৩০ জুলাই ২০১২ ২১:০০28941
  • এইত্তো। আমি বুদ্ধদেব গুহর মাধুকরী পড়েছিলাম মাধ্যমিকের আগেরদিন ঃ)
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:০০28942
  • আমাদের দেশের পরীক্ষার ব্যবস্থা খুবই বাজে। হয় প্রচণ্ড মুখস্ত টাইপ নয়ত কি কেমন দিলাম গোছের অ্যাটিটিউড। নয় মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আঔরঙ্গজেবের দায়িত্ব, নয়ত পরীক্ষায় প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রুভ করতে দেওয়া। দুই এক্সট্রীম। মাঝামাঝি মানে পরীক্ষার হলে বসে চিন্তা করে করা যায় এমন পরীক্ষা খুব কমই পেয়েছি।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২০:৫৮28940
  • গোরা, যোগাযোগ, ঘরে-বাইরে - মূলত এইসব পড়েছি টেস্টের পরের তিনমাস। অ্যাডিশনাল পরীক্ষার আগে চারদিন ছুটি ছিল। তখনও পর্যন্ত বিভূতিভূষন সেভাবে পড়া হয় নি। বাবা অপরাজিত কিনে এনেছিল আমার জন্য পরীক্ষার পর পড়ব বলে। পরীক্ষার পর পর্যন্ত কে আর অপেক্ষা করে। অপরাজিত শেষ করার পর মনে হল যাহ কালই তো অ্যাডিশনাল! কিন্তু তখন আর কি পড়ব!
  • aka | ৩০ জুলাই ২০১২ ২০:৫৫28939
  • স্যান ঃ)
  • san | ৩০ জুলাই ২০১২ ২০:৫৪28938
  • আজ্জোদার কি কোন বোন কুম্ভমেলায় হারিয়ে গিয়েছিল? ঃ-)
  • hu | ৩০ জুলাই ২০১২ ২০:৫৩28937
  • এই চক্করে পড়ে আমি মাধ্যমিকে টেস্টের পরে আর পড়লামই না মন দিয়ে।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২০:৫২28936
  • পরীক্ষার সকালে পড়তে বসলেই আমার সব গুলিয়ে যেত। যা তৈরি হয় নি, তা হয় নি, পরের বার দেখা যাবে এই ছিল আমার মটো। ঐ ওয়ানডে খেলার টেনশন নিয়ে পড়া সম্ভব না।
  • kiki | ৩০ জুলাই ২০১২ ২০:৫০28935
  • আমার তো বাড়ী থেকেই সে চাপ দেওয়া হত। খবরদার পরীক্ষার আগের দিন বেশি পড়া করবে না। এদিকে আমার আবার অক্ষর মতন ই সব শেষের দিকেই তৈরী করতে হত।

    ছেলেটাও আমার কপি হয়েচে।ঃ(
  • aka | ৩০ জুলাই ২০১২ ২০:৪৯28934
  • আরে এদ্দিনে শুধু একবারই পরীক্ষার দিন সকালে পড়েছিলাম। তাও অংক পরীক্ষার দিন, এবং সেই অংক এসেছিল, এবং সেই অংক আমি ভুল করেছিলাম।
  • a x | ৩০ জুলাই ২০১২ ২০:৪৮28933
  • ও বাবা, তাইলে তো ভূগোলে ফেল করতাম মাধ্যমিকে! সকালে উঠে তিনটে নতুন চ্যাপটার পড়লাম যে!
  • san | ৩০ জুলাই ২০১২ ২০:৪৬28932
  • আর পরীক্ষার দিন সকালে কক্ষনো পড়তে নেই, এটা আমার মটো ছিল। আগের দিন অব্দি যা পড়ার পড়ে নিয়ে আল্লার নামে ঝাঁপ দেওয়া। বাসেট্রামে পরীক্ষা হলের সামনে লোককে সমানে পড়তে দেখেও একটুও পিয়ার প্রেশার পড়ে নি ঃ-)
  • kiki | ৩০ জুলাই ২০১২ ২০:৪৫28931
  • অবিশ্যি ঠিক বললুম না। ইতিহাস পরীক্ষার আগে ব্যপক ভয় পেতাম। জ্বর বা পেট খারাপ হবেই হবে।

    অথচ এখন ইতিহাস এত ভালো লাগে।
  • kiki | ৩০ জুলাই ২০১২ ২০:৪৪28930
  • স্যান,
    আমিও। ঃ)

    তাতে অনেক ক্ষতি হয়েছে। তাই ভয় না পেতে দেখে আমি ই ভয় পাচ্ছি।
  • san | ৩০ জুলাই ২০১২ ২০:৪১28929
  • কেন, ভয় পেতেই হবে কেন? আমি সারাজীবনে কোনো পরীক্ষার আগে ভয় টেনশন অ্যাংজাইটি কিচ্ছু পাই নি। পড়া তৈরি থাকলেও পাইনি, না থাকলেও পাইনি। বরাবর নির্বিকার ভাবে পরীক্ষা দিয়ে এসেছি যেন জগৎসংসার সবই মায়া। তাতে ক্ষতিটা কী হয়েছে? শুনি?
  • a x | ৩০ জুলাই ২০১২ ২০:৩৪28928
  • এবার মিঠুকে খবর দিই। যা তা শুরু করেছে এরা।
  • kiki | ৩০ জুলাই ২০১২ ২০:৩২28927
  • ক্ষেউ আমায় সিরিয়াসলি নেয় না। আমার চামড়া মোটা দামড়া ছেলেকে কিভাবে পরীক্ষা নিয়ে ভয় দেখাবো কেউ বলে দিলোনারে!

    আজ আমায় এ সপ্তাহ আর সামনের সপ্তার গুচ্ছ পরীক্ষার লিস্টি ধরিয়ে আরাম করে মোবাইলে অ্যাংরি বার্ড খেলছে। যেন আমার ই পরীক্ষা। মাগো!

    এদিকে আগের বছর কি এক প্রাইজ পেলো, খুব নাকি বই পড়ে। কোথায় রে! আমি তো কখন ও চক্ষে দেখিনা। ম্যামকে বলতে গেলাম তো বললেন, হাতের কি পাঁচটা আঙুল ই সমান হবে? যখন টেন ক্লাসে উঠবে আমার সব বাচ্চারাই ভালো হয়ে যাবে।

    এদিকে ছেলেও আমাকে কিসব শোনালো! তোমাদের জেনেরেশান আর আমাদের এক নয়। যদি আমি যা হতে চাই তাই না করতে দাও তাহলে আমি কি ভালো করে করতে পারবো? এই বলে আমার মোটু ছেলে মুন ওয়াক না কি প্র্যাকটিসে লেগে গেলো। কোথায় যে যাই এই খুদে মাইকেল কে নিয়ে।(ঘ্যানঘ্যান)
  • Blank | ৩০ জুলাই ২০১২ ২০:১০28926
  • ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারদের ইয়ে হলো ভেলভিয়া, কিন্তু একক কি এখনো ডিজিটালে যান নি?
  • kumu | ৩০ জুলাই ২০১২ ১৯:৪৯28925
  • ভেলভিয়া কী জিনিস?ডিডিদার "ইসে"??
  • আরে য়ার্কি নাহ ! | ৩০ জুলাই ২০১২ ১৯:৩৮28924
  • বাইরে যারা আছে বন্ধুবান্ধব কে খপর দি। স্টক তুলে নিতে হবে। ইন্ডিয়ান মার্কেট এ তো এমনিই পাওয়া যেত না। আমি পরের বচ্ছর জান্স্কার যাবো। স্পিতি যাবো। সঙ্গে ভেলভিয়া থাকবেনা জাস্ট ভাবতে পারছিনা।
  • Kaju | ৩০ জুলাই ২০১২ ১৯:৩৬28923
  • দুর্দুর্দুর্দুর্দুর্দুর্দুর্দুর্দুর্দুর্দুর্দুর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র !!!

    মাছের কাঁটার মত লাগছে দেখতে।
  • একক | ৩০ জুলাই ২০১২ ১৯:৩৪28922
  • খুব খুব খারাপ খবর ফুজি ভেলভিয়া ডিসকন্টিনিউ করছে। মন মেজাজ পুরো বিগ্রে গ্যালো দুর্দুর্দুর
  • Kaju | ৩০ জুলাই ২০১২ ১৮:৩৬28921
  • ইসে হাতে গিয়ে আটার মত গোল করা ! বেশ লাড্ডু লাড্ডু দেখতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত