এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১১:৫৬28560
  • কিম্বা থ্যাংকুমু-ও বলা যেতে পারে : -)

    তিমি, তুমি একটা বাচ্চা ছেলে, সবে স্তেপের দেশে রোমান্টিক জীবন শুরু করতে যাচ্ছ, নিরাশাবাদ তোমার জন্য নয়।
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১১:৫৫28557
  • অরণ্য,থিঙ্কুস।
    বিশেষতঃ গতকাল দেশলাইকাঠির এক্ষ্ট্রাক্ট মিশ্রিত খিচুড়ি খেয়ে ফেলাতে সমবেত গুরুখিল্লির পরে তোমার(না কি আপনার?)কথা শুনে খুবি ভাল লাগল।
  • কবি বলেছেন : | ২৮ জুলাই ২০১২ ১১:৫৫28558
  • অষ্টআশির
    কাষ্ঠহাসি
    নষ্টফাঁসির
    হাঁস।
    কোষ্ঠকঠিন
    পদ্যপুটিন
    উব্রে দে লা
    ব্লাঁশ। ।
  • | ২৮ জুলাই ২০১২ ১১:৫৫28559
  • আরে দু দি দারুন খবর। ঃ))
  • Tim | ২৮ জুলাই ২০১২ ১১:৫১28555
  • প্পন,
    বল্লে বিশ্বাস করবেনা, চিন্তাভাবনায় আমি প্রায় হনুদার মতই সিনিকাল হয়ে গেছি। স্রেফ পড়াশুনোটা কম আর মদটা খেতে শিখলাম না বলে এখনও পসার জমছেনা। ;-)
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১১:৫১28556
  • কুমু-র মধ্যে বেশ একটা আনন্দের ঝর্ণার মত ব্যাপার আছে। থ্যাংকু :-)
  • Tim | ২৮ জুলাই ২০১২ ১১:৪৯28554
  • অরণ্যদা বৃথাই আশা করছে যে নদীর ওপারে গেলে সব সেশ। আমার কেমন আশঙ্কা হয় যে ওদিকটাও আবার একইরকম কিছু একটা। ক্ষে জানে! ;-)
  • প্পন | ২৮ জুলাই ২০১২ ১১:৪৮28553
  • আমি ভাবলাম কম্পুতে ইউনিকোড সাপোর্ট নেই - চাদ্দিকে ধু ধু বাক্সো। ;-)
  • kumu | ২৮ জুলাই ২০১২ ১১:৪৭28552
  • একটা কাষ্ঠহাসির ইমো এঁকে দিক কেউ।
  • Tim | ২৮ জুলাই ২০১২ ১১:৪৪28551
  • দুদি, হেব্বি খুশির খবর।

    চারিদিকে চেয়ে দেখলাম। খুবই হতাশাজনক পরিবেশ। গাদা করা বাক্স, মনে হচ্ছে ডাস্টবিনে বসে আছি।

    এইটা লিখেই মনে হলো শালা ডিসনেস্টির কোন সীমা নেই। কোনদিন ডাস্টবিনের দশ গজ দূরেও বসে থাকিনি, এদিকে লেখবার বেলায় এমন ভাব যেন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। ধুর।
  • ডিডি | ২৮ জুলাই ২০১২ ১১:৪৩28550
  • কিন্তু দু এর ছানা কিসের প্রথম রাউন্ড পেরোলো? সেটা তো বোলবে।
  • কুমু | ২৮ জুলাই ২০১২ ১১:২৯28549
  • দু,ভাগ্নেকে অনেক আদর,অনেক।

    অরণ্য,জীবন বড় ছোট,তাই আনন্দে থাকো ও রাখো।চারিদিকে দেখো চাহি ইঃ

    পাই,তুমি সব ফেলে আগে ডেন্টিস্ট দেখাও,এটা হয় না যে এক মাসের আগে কারো অ্যাপো পাওয়া যাবে না।

    শ্রাবণী,জ্বর কেমন?
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১১:২২28548
  • হনু, এখন সিরিয়াস বিষণ্ণ মুডে আছি, আবাজ দিও না।
  • h | ২৮ জুলাই ২০১২ ১১:১৮28547
  • আরে ব্যাপক, কি দিল।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১১:১৫28546
  • মাঝে মাঝে মনে হয়, পৃথিবীতে অনেক দিন তো হল, এবার ধুত্তোর বলে কেটে পড়লেই হয়
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১১:০৯28545
  • কিছুতেই কিছু হয় না। নিজের ফ্যামিলি-র জন্য লড়ে যাওয়া, সারভাইভাল - এতেই সময় চলে যায়। কোথায় ফেমিন হচ্ছে, মানুষের কঙ্কাল, দাঙ্গা হচ্ছে কোথায়
  • Du | ২৮ জুলাই ২০১২ ১০:৫৭28543
  • ওটাই সবচেয়ে শকিং লেগেছে।
    এ ছবি নিয়ে নয় কিন্তু কথাটা কদিন আগে ভাবছিলাম সাংবাদিকদের অ্যাক্টিভ হওা নিয়ে বিতর্কে যে তা হলে কি আর ওদের পক্ষে ইমিউনিটি পাওয়া সম্ভব?
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১০:৫৭28544
  • ভয়াবহ ছবি, অবশ করে দেয়
  • প্পন | ২৮ জুলাই ২০১২ ১০:৫২28542
  • হনুর লিঙ্কের লাস্ট ছবিটা,

    ওফ ...
  • Du | ২৮ জুলাই ২০১২ ১০:৪৮28541
  • এ জন্যেই তো জানাতে ইচ্ছে হয় ঃ), খুশি হবার লোকগুলোর জন্যই তো সবকিছু সার্থক।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ১০:৪০28540
  • দু, দারুণ খবর। ঘুমোতে যাওয়ার আগে মন খুশ হয়ে গেল।
  • প্পন | ২৮ জুলাই ২০১২ ১০:৩৮28538
  • দুদি, কনগ্রা দিলাম না। ফাইনালের জন্য তুলে রাখলাম। ঃ)
  • kc | ২৮ জুলাই ২০১২ ১০:৩৮28539
  • কনগ্র্যাতো দেবই দেব। দুদি ভাগ্নেকে কনগ্র্যা। অনেক কনগ্র্যা।
  • প্পন | ২৮ জুলাই ২০১২ ১০:৩৭28537
  • বাবু - এগারো-বারো।
  • Du | ২৮ জুলাই ২০১২ ১০:৩০28536
  • মামা মাসিদের শুভেচ্ছার জোরে সে প্রথম রাউন্ড পার হয়ে গিয়েছে। আমরা, বিশেষ করে বাবা এমনই প্রিকন্ডিশন করিয়েছিলাম যে সে একেবারেই কোন চান্স নেই ধরে নিয়েই গেছিল।

    আজকেই লিখে দিলাম কারন পরদিন আর কিছু লেখার তো থাকবে না আর কে না জানে মনে খুশি হলে 'ভেতরের লোকেরা' ভাটে বলবেই বলবে মন খারাপ হলে যদি বা বাদ দিয়েও থাকে ঃ)। তাই বলে সবাই মিলে কনগ্রা দিওনা পাতাজোড়া, ও আমি মনে মনেই বুঝে নেবো ঃ)
  • h | ২৮ জুলাই ২০১২ ০৯:৫৪28535
  • অলিম্পিক এর ওপেনিং টা ফুল ঝুল।
  • | ২৮ জুলাই ২০১২ ০৯:২৫28534
  • ব্যাঘ্রাচার্য্য বৃহৎলাঙ্গুলের ভাষন - ৮ এ ছিল। রাজসিংহ ও মানিকলাল - ১০ এ মনে হচ্ছে।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৯:১৫28533
  • বাংলা সিলেবাস থেকে বঙ্কিম উঠিয়ে দেওয়া হয়েছে ? এখন কোনটা ছিল ?
  • শ্রাব্ণী | ২৮ জুলাই ২০১২ ০৯:০৯28532
  • সরি, কাল মাথাব্যথায় রাজেশ কোচর কে খো লিখেছি, এখ্ন দেখেই খারাপ লাগল।। রাজেশ কোচরের বই বৈদিক পীপল, হিস্ট্রী অ্যান্ড জিওগ্রাফি।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৯:০১28531
  • আমাদের দেশের ইউনিগুলো তে স্পোর্টস কোটায় যারা আসে, তারা কতজন পরে খেলাকে সিরিয়াসলি পার্সু করে, কিছু জানা আছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত