এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৮:৫৬28530
  • আর আমাদের পাড়ায় ইউনির স্টেডিয়ামের চাদ্দিক ঘিরে ছাত্র অলিম্পিয়ান আর মেডালিস্টদের নাম লেখা আছে। এক এক বারের জন্যে এক একটা পিলার।

    পাছে বেশী কলার তুলি তাই তো কলার ছাড়া টি-শার্ট পরি।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৮:৫৪28529
  • মশামেসোদের ইউনি থেকেও দুই ললনা গেছে। তারপর ঐ ব্যাটা ফেল্প্স, সে তো পাড়ার ছোকরা।
  • aka | ২৮ জুলাই ২০১২ ০৮:৫০28527
  • এবারে অলিম্পিকে আমাদের ইউনির দুই ছাত্র বন্দুক ছুঁড়তে গেছে। একটু ডিডিদারে কয়ে দিয়েন তো কেউ। এক তো বন্দুক, দুই সেদিন কৌশিক বসুর কথা কইছিলেন। সোনা জিতলে আবার এসে কয়ে যাব।
  • sch | ২৮ জুলাই ২০১২ ০৮:৫০28528
  • বাজারে আলুওয়ালাকে জিগেস করলাম দাদা সব জিনিসের দাম কমল আলুর দাম কমল না তো। গম্ভীর মুখে বলল "মার্কেট কেই বা কবে control করতে পেরেছে বলুন? সবটাই তো demand supply এর ওপর dependent - এটা basic economics - আপনার জানা উচিত ছিল"
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৮:৪৩28526
  • যাঃ। এই লিঙ্ক খুলে দেখার চেষ্টা করছিলুম। তাইলে বাই বাই অলিম্পিক বলে বাই বাই ব্যাঙ্ককই বাকিটা দেখে ফেলি।
  • Ishan | ২৮ জুলাই ২০১২ ০৮:৪১28525
  • অলিম্পিকের উদ্বোধন অখাইদ্য বললেও কম বলা হয়। খানিক দেখার চেষ্টা করলাম। উফ।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৮:৪০28524
  • পিপি, সে চেষ্টাই করছিলুম। কিন্তু অ্যাপো পেতে গেলেই অন্ততঃ এক মাস ঃ((
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৮:৩৯28523
  • আমার এত্ত এত্ত জিনিস দেখাশুনো পড়াশুনো পেণ্ডিং, যে লাইভ স্ট্রিমিং দেখলুম না। এদিকে শাওনের গান শুনতে শুনতে কী একটাতে ক্লিক হয়ে দুম ক'রে বাই বাই ব্যাঙ্কক শুরু হয়ে গেল। সেটা প্রায় আধখানা দেখে ফেল্লুম !
    তবে, এ সিনিমাটার নাম শুনে আর ট্রেলার দেখে যত নাক সিঁটকানো ছিল, নাকে ততটা গন্ধ তো লাগলো না। যতটুকু দেখেছি, কিছু ভাঁড়ামো আর কিছু বোকা বোকা আর ক্লিশে জিনিসপত্তর বাদ দিলে ঐ বেডরুমের প্রাণপণে স্মার্ট হতে চাওয়া আদতে ন্যাকামোর থেকে বেটার। বেডরুমের ঐ অনুব্রত-পার্নো, ঊষসী-রুদ্রনীলের সিনগুলো দেখে মা মা গো মা বলে ওঠার মত ইচ্ছে অন্তত হয় নি।
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৮:৩১28522
  • শেষটা দেখলাম। মহম্মদ আলি, বেখ্যামের নৌকোয় করে মশাল আনা, মান্যগন্যদের পতাকা বওয়া, পল ম্যাকার্টনির গান, অ্যাথলিটদের মশাল নিয়ে দৌড়, ২০০ পাপড়ির চোখধাঁধানো মশাল এবং শেষে যথারীতি দারুন সুন্দর ফায়রওয়ার্কস। দুর স্পেসশিপ থেকে এলিয়েনরাও নিশ্চয়ই ভেবেছে এগ্রহে আজ বিশেষ কিছু হচ্ছে।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০৮:২৫28521
  • প্রায় নির্বাণ প্রাপ্ত হয়ে গেছি, অলিম্পিক দেখার তেমন কোন চাড় নাই
  • aka | ২৮ জুলাই ২০১২ ০৮:২০28520
  • আমাদের টিভিটা মনে হয় দেহ রেখেছে। ধুত্তোর।
  • kallol | ২৮ জুলাই ২০১২ ০৮:১৭28519
  • ব্যাঙ্গালোরের গুরু ও চন্ডালেরা।
    আগামীকাল সকাল ১০টায় সুচিত্রা ফিল্ম সোসাইটিতে আনন্দ পটবর্ধনের জয় ভীম কমরেড দেখানো হবে। আনন্দ থাকবেন শোএর পর আলোচনার জন্য।
    কোথায়, কি, কবে জাতীয় একটা টই ছিলো, সেটা খুঁজে পেলাম না। তাই এখানেই দিলাম।
  • pi | ২৮ জুলাই ২০১২ ০৮:১৪28518
  • অলিম্পিকের উদ্বোধন কেমন হইলো ? না দেখে কিছু মিস করলাম কী ? তাহলে দেখবো খন।
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৮:১২28517
  • ঠিকাচে
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৭:৫৪28516
  • এক্ষপ্লিসিটলি আমার সাথে শেয়ার করে দিও।
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৭:৫০28515
  • নাহ ঃ( আমরা তুমুল বরফে পথে আটকে পড়ে সাত আট ঘন্টা দেরীতে গিয়ে পৌছেছিলাম, তখন শেষ। পরের বার আরেক বন্ধু সেই রেফারেন্সে (দেরীটা রিস্কে ধরে শুদ্ধু) গিয়ে অভিভূত, ওর কাছে পেলে অর্কুট কি ফেবুতে লাইক করে দেবো।
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৭:৩৩28514
  • নাচের ফোটুক তোলার জন্যেই পাওআও ভাবছিলাম। তোমার কাছে হর্স/ডিয়ার ড্যান্সের ফোটো আছে?
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৭:২৮28513
  • December 24
    • Christmas Eve Procession (Taos Pueblo Plaza)

    December 25
    • Deer or Matachines Dances (Taos Pueblo)
    • Holy Innocent's Day, Children's Danc
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৭:২৭28511
  • এটা জানতাম না তো দু। থ্যাংকু।
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৭:২৬28510
  • হ্যাঁ, চব্বিশ তারিখ রাতে, ঐ পুয়েবলোতে ( ওটাতে এখনও লোক থাকে) মাঝ খানের বড় উঠোনেবড় করে আগুন জ্বলে আর হর্স (সত্যি ঘোড়া নয় ) ড্যান্স হয়।
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৭:২৩28509
  • আমার বাপ নারায়ন দত্ত হলে আমি কোনদিন জানতে চাইতাম না। স্রেফ ফটো দেখেই, সমস্ত কান্ড জানাজানি হবার আগেও লোকটাকে অসহ্য লাগতো।
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৭:২২28508
  • আমি যে জুলাই মাসে পাওআও-এর সময় ভাবছিলাম। ডিসেম্বরে কি কিছু হয়?
  • Du | ২৮ জুলাই ২০১২ ০৭:১৪28507
  • শিবুদা টাওস পুয়েবলো ক্রিসমাসে প্ল্যান করুন। খোলা আকাশের নীচে জ্যান্ত হয়ে যাবে নেটিভ অ্যামেরিকা।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০৫:১৬28506
  • অ্যাবসলিউটলি। চললাম এখন, শুভসন্ধ্যা।
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৫:১৪28505
  • পরের ট্রিপটা এক সপ্তাহ সময় নিয়ে ২০১৩-র কোন একটা সময়ে। যদি টাইম মেলানো যায় তো ইউ আর ওয়েলকাম টু জয়েন আস।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০৫:১৩28504
  • শিবু, ফাটাফাটি প্ল্যান। কখনও একটা একসাথে ঘোরার বাসনা রইল।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০৫:১১28502
  • কাটলাম, এখনকার মত। গৃহাভিমুখে রওনা।
  • Sibu | ২৮ জুলাই ২০১২ ০৫:১১28503
  • জ্যান্ত ইন্ডিয়ানদের জন্য মনুমেন্ট ভ্যালি। মরা ইন্ডিয়ানদের জন্য আর একটা ট্রিপ প্ল্যান করছি।

    নর্থ নিউ মেক্সিকো আর সাউথ ওয়েস্ট কলোরাডো মিলিয়ে গোটাকতক খুব ইন্টারেস্টিং সাইট আছে। তাও'স পুয়েবলো, চাকো কালচারাল সাইট, মেসা ভার্দে ন্যাশনাল পার্ক, পেট্রোগ্লিফ ন্যাশনাল মনুমেন্ট ইত্যাদি। এগুলো দেখতে অন্য একটা ট্রিপ করব। বউকে রাজী করাতে পারলেই করব, খুদা কি কসম।
  • aranya | ২৮ জুলাই ২০১২ ০৫:০৬28501
  • বিঙ্গো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত