এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ২৭ জুলাই ২০১২ ১২:২০28110
  • প্রতিবেশীর খবর বলতে, বুড়োবুড়িকে আপাতত ছেলেটির এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে, বন্ধু মালয়ালী, একা থাকে।
    ছেলেটি এখন কারো ফোনও তুলছেনা, অফিস যায়নি, নিজে কোথায় আছে বোঝা যাচ্ছেনা। ওর বন্ধু ফোন করেছিল। শেষ ওকে দেখা গেছে বাড়ি থেকে বেরোতে (প্রতিবেশীর খবর), দরজার কাছে বৌয়ের মধুর বিদায় সম্ভাষণ শোনা গেছে, "জাহান্নমে যা, আর ফিরিস না"...এখন তাই শিরোধার্য করে জাহান্নমে গেছে কিনা বোঝা যাচ্ছেনা।
    এদিকে বৌয়ের বন্ধুদের দলবল, দিল্লী গুরগাঁও থেকে এসে ঘরের দখল নিয়েছে! বুড়োবুড়ির অবস্থার ডিটেল, চব্বিশ ঘন্টা পরে পাশের বাড়ির দেওয়া ডাল ভাত কেমন করে খেয়েছে, চলে যাবার আগে সবার গায়ে মাথায় হাত বুলিয়ে বিদায় নেওয়া, বার বার আমার নাম করে আমাকে জানাতে বলে দেওয়া, এসব পরে দেখা হলে তোমাকে বলব!
  • Tim | ২৭ জুলাই ২০১২ ১২:১৯28108
  • দমদি ঃ-)

    বোতিন্দা, সবসময় আসা হচ্ছেনা আজকাল। চাপ।

    হনুদা,
    ভুলি নাই ঃ-)

    স্যান আর অক্ষদাকে প্রচুর ক দিয়ে ঘুমোতে গেলাম।
  • a x | ২৭ জুলাই ২০১২ ১২:১৯28109
  • ছেলেমেয়ের ডিভোর্স হলে, ছেলেমেয়ে ফার্স্ট না হলে, ছেলেমেয়ে আইআইটিতে চান্স না পেলে, ছেলেমেয়ে বাংলা হনার্স পড়লে, লজ্জার কারণের কমতি নেই বাজারে।
  • san | ২৭ জুলাই ২০১২ ১২:১৭28107
  • উল্টোদিকে অনেক বাবামাকেও জানি ছেলেমেয়ের ডিভোর্স হলে যাঁরা লজ্জা/অপমান ইত্যাদিতে সমাজে মুখ দেখাতে পারেন। সেই একই কথা। ভ্যালু সিস্টেমতা পাল্টানো জরুরি, এই সব ভুলভাল লাজলজ্জাকে প্রশ্রয় না দিয়ে।
  • kumu | ২৭ জুলাই ২০১২ ১২:১৬28106
  • এই যে আমাকে এখন কাজে লাগতে হবে,এরচেয়ে দুক্ষের কী আছে?এট্টু গুচিয়ে লেখার টাইম নাই।

    তাই স্যানকে,
    না,মানিয়ে চলা কঠিন হলে আজকের দিনে ডিভোর্স সন্তানের কাছে তেমন লজ্জার নয়,বরং তুমি যা বললে,জোর করে মানিয়ে চলাই বেদনাদায়ক হতে পারে,প্রতিদিনের জীবনে।

    দাঁড়াও,বাকীটা লিখচি--
  • a x | ২৭ জুলাই ২০১২ ১২:১৫28105
  • করুণা*
  • | ২৭ জুলাই ২০১২ ১২:১৪28104
  • ও শিবু দা গো!! তুমি কোথায় গেলে গো !! কুমু দি তোমার লুঙ্গি কেড়ে নেবে বলছে গো। ( অবশ্য তার আগে বারমুডা দেবে)
  • a x | ২৭ জুলাই ২০১২ ১২:১৩28103
  • রাগ এই জন্য যে এই ধরণের "মতামত"এর জন্যই ঐ লজ্জা/অপমান ইত্যাদি। একটা মানুষের আইডেন্টিটি এত সোজা না। যে কারো বাবা, সে কারো প্রেমিক, কারো সন্তান, কারো বন্ধু, বা আরো জটিল কিছু। পরিবার ত্যাগ করে দ্বিতীয় বিয়ে করলে তাতে কার অপমান? প্রথমা স্ত্রীর? কেন? অপ্রেম বিয়েতে অপমান নেই? দাক্ষিণ্য নেই? কউণা নেই? লজ্জাই বা কিসের, প্রথমত যাদের লজ্জা তারা কিছু করেনি, দ্বিতীয়ত, চুরি, ডাকাতি, জোচ্চুরি কিছুই করেনি তাদের বাবা/মা, কাজেই এই লজ্জাটা সোশ্যালি ইমপোসড লজ্জা এবং সেটা এইরকম মতামতের জন্যই। কষ্ট থাকবেই, যেকোনো সম্পর্কের শেষে কষ্ট থাকবে। সমস্ত যুক্তির শেষে হয়ত ব্যক্তিগত অপরাধবোধ থাকবে যে ছেড়ে চলে আসছে তার। কিন্তু সন্তানের লজ্জা অপমান কেন?
  • শ্রাবণী | ২৭ জুলাই ২০১২ ১২:১২28102
  • কুমুদি,
    আমার বরের নাম সাউথের, ভুলে যাও কেন:), ওরা ওর নাম একেবারে ঠিকঠাক বানান অবধি করে, হোতেল বুক করতে গিয়ে দেখলাম যেটা নর্থের এদিকে সচরাচর ভুল করে থাকে!
    অরিজিত, হাম্পি না শেষে মাইসোর আর কুর্গ যাচ্ছি!
  • san | ২৭ জুলাই ২০১২ ১২:১০28100
  • ডিঃ একা হয়ে যাওয়া মাবাবার বিয়ের কথা উদা হিসেবে বললাম। ওর সঙ্গে ডিভোর্সের ডাইরেক্ট কোনো যোগ নাই।
  • | ২৭ জুলাই ২০১২ ১২:১০28101
  • ও শিবু দা, তুমি কি শুনিতে পাও....

    কেসি টা, ভারী ইয়ে হয়ে গেছে। খালি খালি ....ঃ))
  • কুমু | ২৭ জুলাই ২০১২ ১২:০৯28099
  • হায়,কাঠবেড়ালীরা আর আসে না তো!পাড়ায় এত বিরাট ইরাট বাড়ী তৈরী হচ্চে!!!ঃ-((
  • san | ২৭ জুলাই ২০১২ ১২:০৮28098
  • কুমুদি, আমার মনে হয় লজ্জা অপমান ইত্যাদি ভ্যালু সিস্টেমের উপরে ডিপেন করে। ওসব কোন ধ্রুবসত্য নয়, অনেক কেই জানি যারা উদ্যোগ নিয়ে একা হয়ে যাওয়া মাবাবার দ্বিতীয় বিয়ের কথা ভেবেছে, আবার অনেকেই ভাবতে পারে নি বা চায় নি। মা/বাবার ডিভোর্স/দ্বিতীয় বিয়েতে ছেলেমেয়ের যদি লজ্জা/অপমান এইসব বোধ হয় ( কষ্টের কথা বলছিনা) তাহলে সেই ভ্যালু সিস্টেমই আমার কাছে প্রশ্নযোগ্য ও পাল্টানোর চেষ্টা করা জরুরি। রাদার দ্যান সন্তানের মুখ চেয়ে 'মানিয়ে চলা' কে ট্রেন্ড বানিয়ে ফেলা।

    এই হল আমার ব্যক্তিগত মতামত।
  • kumu | ২৭ জুলাই ২০১২ ১২:০৭28096
  • শিবু দেশে এলে গুরুর পক্ষ থেকে ওকে চাট্টি পাজামা/বারমুডা দেয়া হোক,লুঙ্গি গুলো কেড়ে নিয়ে।

    এতে হিনী দেয়ার কিছু নাই।
  • Kaju | ২৭ জুলাই ২০১২ ১২:০৭28097
  • লুঙ্গী খুব ফালতু জিনিস আর কাঠবেড়ালী খুব মিত্তি। এটা বল্লে কুমুদি কি রাগ করল? বোতিন্দা কিচ্ছু জানে না।
  • | ২৭ জুলাই ২০১২ ১২:০১28094
  • কুমু দি রাগে না। খুল অ্যাস কিউক্যাম্বার। শুধু লুঙ্গি আর কাঠবেড়ালী নিয়ে কিছু বললে....
  • Kaju | ২৭ জুলাই ২০১২ ১২:০১28095
  • *নুন, কাঁচালঙ্কা ছাড়া।
  • Kaju | ২৭ জুলাই ২০১২ ১২:০০28093
  • আলুচানা তখন আলুসেদ্দো হয়ে যায়।
  • কুমু | ২৭ জুলাই ২০১২ ১১:৫৯28092
  • @ অক্ষ,কেন,কেন?
    এ তো নিজেদের আলুচানা,মতপার্থক্য তো থাকবেই,থাকাই উচিত,তাতে রাগ কিসের?প্রশ্নই নাই।

    তবে কথা হল,অক্ষ হয়তো এখন লিখল, আমি জবাব দিলাম রাত্রে/কাল,এবং ভাইসি ভার্সা,এতে আলুচানা জমে না।
  • a x | ২৭ জুলাই ২০১২ ১১:৫৪28091
  • কুমুকে অনেক কিছু লিখেছিলাম, কিন্তু দেখলাম কেবলই রেগে যাচ্ছি লিখতে গিয়ে। পরে লিখব।
  • Kaju | ২৭ জুলাই ২০১২ ১১:৫০28090
  • জয় কালী !!
  • কুমু | ২৭ জুলাই ২০১২ ১১:৪৮28089
  • শ্রাবণী,দিল্লী থেকে বুক করলে নামের বানান
    ভাল করে বোলো।আমার জন্য একবার jay kari লেখা বোর্ড নিয়ে একজন দাঁড়িয়েছিল,আমিও তার সামনেই অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম।

    তোমার প্রতিবেশীর কী খবর?
  • a x | ২৭ জুলাই ২০১২ ১১:৪৪28088
  • ওহো তাই তো।
  • নেতাই | ২৭ জুলাই ২০১২ ১১:৪৩28085
  • ফিটজেরাল্ড, কিংগ্সলে
    ইলেকট্রিকাল মেশিনের বই ছিল
  • Sibu | ২৭ জুলাই ২০১২ ১১:৪৩28086
  • হ্যাঁ, এফ স্কটই। বেঞ্জামিন বাটনের লেখক।
  • Padfoot | ২৭ জুলাই ২০১২ ১১:৪৩28087
  • হাম্পি যাবার জন্যে? প্পন আমাদের গাড়িটা বুক করে দিয়েছিলো, ভালোই।
  • kumu | ২৭ জুলাই ২০১২ ১১:৪২28083
  • পঁয়তিরিশ পাতা ভাট?পরে পড়বো।
    তবে কাল যে মূল্যবান মতামত দিচ্ছিলুম,সেশ করতে পারিনি ছাঃচাঃ এর কারণে,সেইটে সেশ করি?

    ১।হু আর ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা করাটা আমারো ঠিক লাগে নি।আমি যা বলছিলাম তা সাধারণ ভাবে।

    ২।মার চাকরি করা/সন্তানের দূরে থাকা/আরো কিছু ছিল,এখন খ্যাল হচ্চে না-এইসব কষ্টের মধ্যে কোন তীব্র অপমান বা লজ্জা নেই।কিন্তু মা/বাবার পরিবার ত্যাগ করে দ্বিতীয় বিবাহে সন্তানকে অসহনীয় কষ্ট ও লজ্জার ভার বইতে হয়।
  • শ্রাবণী | ২৭ জুলাই ২০১২ ১১:৪২28084
  • অর্পণ,
    একটা ভালো কার রেন্টালের ফোন নাম্বার দিয়ে দিস তো এখানে।
  • a x | ২৭ জুলাই ২০১২ ১১:৪০28082
  • ফিটজেরাল্ড কি বলেছিলেন? কোন ফিটজেরাল্ড? এফ স্কট?
  • r2h | ২৭ জুলাই ২০১২ ১১:৩৬28080
  • শুক্রবার পর্যন্ত অপেক্ষা করা গেল না। তাই সবকিছু ঠিক বুঝতে পারছিনা। তবে নয়েজবিহীন মাইক্রোফোন, শ্রীমান রিদ্দ্ধি ও ডক্টর বি পাকড়াশী, আমি আমাদেরই লোক এবং আমি পুরাতন ভৃত্য এইসব বুঝতে পারছি। তাই প্রাণে বড়ই আনন্দ। জয় হিন্দ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত