এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:১৬27658
  • আদিত্য পাঞ্চোলি আবার কি করল? এই ব্ল্রী টা কি র?
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:১৬27659
  • বাবা আরা যাওয়ায় মায়ের আবার বিয়ে আর বাবা থাকাকালীন দায়ভোর্স করে আবার বিয়ে, এদুটো কেস ঠিক তুলনীয় হয়তো নয়। সন্তানের দিক দিয়ে। দ্বিতীয় ক্ষেত্রে চাপটা বেশি হতেই পারে।

    কিন্তু ঐ, চাপ দেখলে আমি অন্যপক্ষের চাপও দেখবো। বা আছে ভেবে এনিয়ে দেখাদেখির চেষ্টা করা কাটিয়ে দেবো। চাপ নেবো না ঃ)
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:১৬27660
  • আর হ্যাঁ, আমার পৃথিবীর কারুর ডিভোর্স নিয়েই কোনো মাথাব্যথা নেই। ডিভোর্স অত্যন্ত ভালো জিনিস। যারা বিয়ে করে তারা মূর্খের স্বর্গে বাস করে বিয়ে করার সময়ে, তাই বিয়ে করে। আমি ছোটবেলায় তো মনেপ্রাণে প্রার্থনা করতাম ভগবানের কাছে, আমার মা-বাবার ডিভোর্স হইয়ে দেওয়ার জন্য। আমার ছেলেও এখন নিশ্চয়ই করে তার বাবা-মাকে ঝগড়া করতে দেখলে। তবে সে বড় হয়ে যদি জানে, আমি তার বন্ধুকে বিয়ে করতে চেয়ে তার পুরনো বাবাকে ডিভোর্স করে তার বন্ধুকে তার সৎ বাবা বানাতে চাইছি, তাহলে সে কতটা লজিক খাটিয়ে চিন্তা করবে আমার সন্দেহ আছে। একই ভাবে আজ আমার বাবা আমার ছোট্টোবেলার বন্ধু মুন্নিকে বিয়ে করতে চাইলে আমিও খুবই ডিস্টার্ব্ড হব। বাবার ব্যক্তিগত পছন্দটিকে পাগলামি বলে অভিহিত করব।
  • ব্র্বী | ২৬ জুলাই ২০১২ ১৯:১৫27656
  • অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল অফ ইট অ্যামাউন্ট্স টু অ বিট অফ হার্মলেস গসিপিং। একটা বুড়ো লোক, তার দামড়া ছেলেপিলে থাকতে কচি একটা মেয়েকে বিয়া করছে। করেছে তো করেছে। রাজেশ খান্না থেকে আদিত্য পাঞ্চোলি- কত লোকে কত কি করে বেড়াল। এই সব ফোরামে ওগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। স্টারডাস্ট বা আনন্দলোকের কলাম নিয়ে যে আলোচনা হয় না, এখানে এইসব সাহিত্য-টাহিত্য আছে বলে সামহাউ গসিপিংটা একটু গ্লোরিফায়েড।
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:১৫27657
  • পাই, নিত্য ঘুসঘুসে জ্বর দাঁতের কারণে নাও হতে পারে। ইন্সিওরেন্স করার সময়ে প্রি-এক্সিস্টিং কণ্ডিশন ধরবে না, ক্লেম ফাইল করার সময়ে ধরতে পারে। আজ ইন্সিওরেন্স করে কালই যদি রুট ক্যানালের ক্লেম করা হয় তাহলে সেটা যে প্রি-এক্সিস্টিং কণ্ডিশন নয় সেটা ডাক্তারকে লিখতে হবে। ডাক্তার বোধহয় রাজী হবে না।

    এমনিতে দাঁতের ডাক্তারের কাছে গেলে মনে হয় পরীক্ষা করতে এবং কি করিতে হইবেক বলতে শ তিনেক ডলার খরচ হবে, কমও হতে পারে। ডাক্তারই উপায় বলে দেবে। সার্জারি মানে দাঁত তোলা হলে বিসিবিএস কভার করা উচিত? এইচএমও না পিপিও?
  • nina | ২৬ জুলাই ২০১২ ১৯:১৪27655
  • পাই, তুই কি ডেন্টাল ইনসিওরেন্সের কথা বলছিস? ওটা আলাদা কভারেজ নিতে হয়--জেনারেল হেলথ ইনসিওরেন্সের মধ্যে নয়।
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:১১27653
  • কিকিকে পূর্ণ সহমত। কাচ্চা বাচ্চা উঠিয়ে দিলেই হয়, ল্যাটা চোকে। কিন্তু মুশকিল হল আমার আর কোন লাভ নেই। ঃ(
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:১১27654
  • ব্লু ক্রস ব্লু শিল্ডের এমনি হেল্থ ইন্সিওরেন্সে কিছু কভার করা নেই বলছে। একদিন খুব ব্যথা হওয়াতে যুদ্ধকালীন পরিস্থিতিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হল, তারা ইন্সিওরেন্সে কী টি জেনে টেনে অ্যাপয়েন্টমেন্ট দিল। এক ঘণ্টা ধরে গেলুম। যাবার পরে বলে কিছুই কভারড নয়।

    প্রি-এক্সিস্টিং কন্ডিশন কি ওরা পরীক্ষা করবে ? তালে করবোটা কি ? এমনিতে জোড়া তাপ্পি দিয়ে (ও ওটিসি কিছু ওষুধ নিয়ে তাই লাগাচ্ছি) চলে যাচ্ছে। ব্যথা সহ্যের মধ্যে বলে আর মাথাও ঘামাই নি। কাটিয়েই দিতাম। কিন্তু এই নিত্তি ঘুষঘুসে জ্বর নিয়ে আর পারা যাচ্ছে না। একটা সুবিধে অবশ্য আছে। ৯৫ ডিগ্রিতে হাঁসফাঁসানো লোকের সামনে জ্যাকেট পরে ঘুরে নিজে এমনিও খুব আরাম বোধ করছি আর লোকজনকে হিংসে দিচ্ছি ভেবেও ঃ)
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:১০27651
  • আমিও অমন সেলিব্রিটি হতে চাই। কেউ আমাকে নিয়ে কোন কথা বললেই কিই বা যায় আসে?
  • kiki | ২৬ জুলাই ২০১২ ১৯:১০27652
  • ইসে, ডিভোর্স নিয়ে এটাই সবথেকে চাপ হয় যে আমার পাঁঠা টা হাত ছাড়া হয়ে যাবে? মাইরী। আমাদের এত ঝগড়া হচ্ছিলো যে মনে হলো আলাদা হয়ে গেলে ল্যাঠা চোকে, প্রায় হয়েই যাচ্ছিলো, তখন এই ফিলিংস টাই এলো। তারপর দুজনেই ভ্যাঁ ভ্যাঁ করে ক্রন্দন। তারপর ছেলেটার কি হইবো ভেবে আবার গলায় গলায় ভাব। কেমন এট্টা ট্রান্স। মাখো মাখো গদগদর চুড়ান্ত গাগোলানো অবস্থা। তারপর নির্মোহ ব।চুলোয় যাঃ। এই তো জীবন।এই বিয়ে ফিয়ে কেসটা উঠিয়ে দিয়ে, পপুলেশন বেড়ে যাচ্ছে এই জন্য বাচ্চা কাচ্চা না হলে, আর হলেও সেটা রাষ্ট্রের দায়িত্বে ছেড়ে দেওয়া যায় কিনা এট্টুস এই নিয়ে আন্দোলন হলে ভালো হয়। কমরেডস ভেবে দেখুন আপ্নেরা। আমি আশার আলোর পথ চেয়ে চাট্টি তালের বড়া খাইগে।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:০৯27649
  • পাই আমি আমার কথা বলতে পারি। আমি ওনার লেখার ভক্ত ছিলাম, আছি, থাকব। ওনার বই পড়ার সময়ে আমি চরিত্রগুলোকে নিয়ে মশগুল থাকব, ভাষার জাদু নিয়ে। ওনার একটা না দশটা বিয়ে তখন আমার মাথায় থাকবে না।
    কিন্তু যেহেতু ওনারা সেলিব্রিটি, তাই ওনাদের ব্যক্তিগত জীবন সবসময়েই কিছুটা হলেও সাধারণ মানুষের গোচরে আসবেই। সেটা নিয়েই বা আপত্তির কী আছে? উনি সেলিব্রিটি বলে ওনার ব্যক্তিগত জীবনের কোনো আচরণ অপছন্দ হলে জানাতে পারব না কেন? আমার যদি আমার নিকটাত্মীয়র উপর রাগ থেকে থাকে এরকম কোনো কাজের জন্য, ওনার উপরেই বা নয় কেন?

    এখানে উনি মানে শুধু হুআই নন।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৯:০৯27650
  • *ট্যাগিং
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৯:০৮27648
  • এবার হু-আ নিজেই ওপার থেকে পোস্ট করলেন বলে ! বেহেস্তে কি নেট নেই নাকি? এত ত্যাগিং কচ্চ, সব নোটিফিকেশন যাচ্ছে ব্ল্যাকবেরিতে।
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১৯:০৭27646
  • আর সব পোস্ট পড়ছে এখানেই। উমা থেকে সবাই শতহ্স্ত দুরে
    ঃ)
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৯:০৭27647
  • "আইন" এর বাইরে গিয়ে দেখলেও ডিভোর্স একটা সুস্থ সামাজিক প্রথা। এটা না থাকলেই বরং আগুন লাগতো সমাজে। যাঁরা "ডিভোর্স খারাপ" বলেন তাঁরা বোধ হয় শাহরুখ পন্থী। ওই "একবার জিতে হায়, মরতে হায়" না কিসব ডায়ালগ শুনে ফটাফট হাত্তালি পরে। সেইরকম।

    আর "কষ্ট " ? আদৌ ম্যাটার করে মানুষের সম্পর্কে ? একমাত্র সন্তান বিয়ে করে বাপ-মা কে ছেরে যায়না ? লক্ষ মাইল দূরে বছরের পড় বচ্ছর আমরা পড়ে থাকিনা ? তাদের বুঝি কষ্ট হয়না ? মানুষ মোটেই কষ্ট নিয়ে ভাবিত নয়। সারাজীবন আমরা পচ্চুর লোক কে কষ্ট দি এবং পাই। কোথাও কেও মাথা ঘামায় না। "ইহাই জীবনের নিয়ম" বলে মেনে নেয়। ডিভোর্স নিয়ে চাপ খায় তার কারন আর যাই হোক "কষ্ট" নয়।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৯:০৬27645
  • কি দ্রুত পোস্ট পড়ছে ! এটা থেকে লাফিয়ে ওটা, বাপরে বাপ !
  • ব্র্বী | ২৬ জুলাই ২০১২ ১৯:০৫27643
  • বাই দ্য ওয়ে, ভদ্রলোক যখন ফের বিয়ে করেন, তখন ওনার সন্তানরা কি ছানাপোনা ছিল, নাকি দে ওয়্যার অন দেয়ার ঔন?
  • aka | ২৬ জুলাই ২০১২ ১৯:০৫27644
  • দাঁত তোলা হলে আউটপেশেন্ট সার্জারি হয়ে এমনি হেলথ ইন্সিওরেন্সে কভার হওয়া উচিত। অ্যাট লিস্ট পার্ট। এখন ডেন্টাল ইন্সিওরেন্স কিনতে গেলে প্রি-এক্সিস্টিং কন্ডিশনে আটকে দেবে।
  • Lord Voldemort | ২৬ জুলাই ২০১২ ১৯:০৪27641
  • সবাই "মেরে বাপ পহলে আপ" দ্যাখো আর তাপ্পর ঘুমিয়ে পড়ো।
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:০৪27642
  • যাগ্গে। অর্চি মুনের কী আন্ডা আছে ? থাকলে ওটাকে যেভাবে হোক আটকাও। এখানে এখন আর আটকবো না তোমায় ঃ)
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৯:০৩27640
  • এইজন্যই স্যানকে আমি এত্ত ভালোবাসি, ঠিক ঐ বিধবা মায়ের পুনর্বিবাহের কথাটাই লিখতে যাচ্ছিলাম!
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:০২27634
  • *খুব
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৯:০২27635
  • মেয়ের পক্ষে তো চাপের। বাবার আবার বিয়েই চাপের। সেটা নিয়ে তো কাল ই কথা হল। হু আর পক্ষেও কিছু চাপের থেকে থাকতে পারে। যেগুলো আমরা জানিনা। সে সব জানার হুব প্রয়োজন আছে বলেও মনে করিনা। এগুলো ওঁদের ব্যক্তিগত ব্যাপার বলেই মনে করবো।
    আমার তো 'আমাদের' জাজমেন্টাল হওয়া, ওঁকে অপরাধী বানিয়ে দেওয়া, এই নিয়ে বক্তব্য।

    আর কাল ই বলেছি। লেখক হিসেবে ভাল লাগলে ওঁকে ঠাকুর বানানোর ও প্রয়োজন দেখিনা। তাই কোনকিছু আমার ব্যক্তিগত ভাবে অপছন্দ হলে ভিলেন বানানোরও।
    ওঁর নির্মোহ ব আসতেই পারে, কিন্তু সেটাও লেখক হিসেবে ব হবে, এটাই কাম্য। অন্ততঃ আমার কাছে ঃ)
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৯:০২27636
  • বাঃ রে, সারা জীবন এন্ডি গেন্ডির ভ্যাঁ ভ্যাঁ শুনে কাটিয়ে দিতে হবে এ মাথার দিব্যি কে দিয়েছে?
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৯:০২27637
  • কাউকে না কাউকে কোথাও না কোথাও রোতেই হয়। কি আর করা। প্রাপ্তবয়ষ্ক সন্তানদের দুঃখ, কষ্ট হতে পারে। রাগ কেন হবে জানিনা।
  • নেতাই | ২৬ জুলাই ২০১২ ১৯:০২27638
  • কাজু ঃ)
    ডিপ্লোম্যাট না সেজে বলেই দি।

    হুমায়ুন আহমেদের টই তে ওনার বিয়ের প্রসঙ্গ টেনে আনা বাজে লেগেছে।
  • san | ২৬ জুলাই ২০১২ ১৯:০২27639
  • আরে। সে তো মা চাকরি করতে গেলেও কত সন্তানের চাপ হয়। তার জন্য মায়ের কি ঘরে বসে থাকা উচিত নাকি? কিম্বা কত সন্তানের বিধবা মায়ের পুনর্বিবাহেও চাপ হয়। সেসবও তাহলে নিন্দাযোগ্য, না কি?

    সন্তানের বোঝা উচিত ( খুব ছোট্ট না হলে) যে বাবামায়ের জীবনের কিছু আসপেক্ট আছে ও থাকবে যেগুলো তাঁদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৯:০১27633
  • ইয়ে পাই, বিয়ে-ডিভোর্স সবই খুবই ভালো, তবে ঐ ছানাপোনা না থাকলে।
    প্রেমকে মার্ডার করতে হলে বিয়ে করা উচিৎ। আর বিয়েকে মার্ডার করতে হলে আরেকটি প্রেম। মাঝখানে কয়েকটি নতুন জীবকে টেনে এনে এই লুপের দর্শক না করলেই ভালো হয়।
  • a x | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৯27632
  • ব্যাপারটাকে হু আ থেকে ডিভোর্স করে দেখলেও একই প্রশ্ন থাকে। হু আ উদাহরণ মাত্র।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৮:৫৮27630
  • নেতাই এ নিয়ে বেশ গবেষণা করে মাঠে নেবেছে আজ। লম্বা লম্বা পোবোন্ধো ঝাড়ছে।

    নেতাই ঝাড়ে লম্বা পোবোন্ধো
    দেখে আমি হয়ে যাই কবন্ধ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত