এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১৬:৫৪27479
  • শেষমেশ মাইসোর আর কুর্গ.....পনের থেকে কুড়ি, তাই কুর্গে হোটেলে বলছে নীচের দিকে কিছু নেই সব ওপর দিকে!
  • pi | ২৬ জুলাই ২০১২ ১৬:৫৪27480
  • শ্রাবণীদির ঘটনাটা পড়ে খারাপ লাগলো। ভদ্রলোক কেন নিজে থানা, মিডিয়া কাউকে ডাকলেন না, তাও বুঝলাম না।
    একক, গ্রুপে তুই এরকম কিছু কেস ই বলেছিলি না ? যেখানে বাবা মা মার খেয়ে তার্পর ৪৯৮ ও খেয়ে গেছিলেন ?
  • san | ২৬ জুলাই ২০১২ ১৬:৫১27478
  • আমি চানাচুর দিয়ে চিঁড়েভাজা খাচ্ছি। একটু ব্যস্ত
  • | ২৬ জুলাই ২০১২ ১৬:৪২27476
  • একটু চা পান করে আসি।
  • de | ২৬ জুলাই ২০১২ ১৬:৪২27477
  • সবাই কেমং চুপ করে গেলো কেন?
  • ব্র্বী | ২৬ জুলাই ২০১২ ১৬:১৬27475
  • পুসিরা মাঝে মাঝে ওরম হুমহাম ডেকেই থাকে। হাই তুলতে তুলতে লেজ নাড়াতে নাড়াতে।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৬:১৪27474
  • শুধু আপনাকে না, এই মুহূর্তে বাজারে উপস্থিত সমস্ত গুরু ও চাঁড়ালদের উদ্দেশ্যে।
  • | ২৬ জুলাই ২০১২ ১৬:১২27473
  • ঃ))

    যা ঃ((
  • bb | ২৬ জুলাই ২০১২ ১৬:১১27472
  • আমি কি "কেয়া" নাকি যে আমাকে উপস্থিত জানাচ্ছে ঃ)

    ব - আগস্টের প্রথমে-মিটিং পিছিয়ে গেছে ঃ(
  • | ২৬ জুলাই ২০১২ ১৬:০৭27471
  • বিবি দা, উহা বোধি দা,অরি ইত্যাদি 'অত্যাচারিত' পুরুষ দের সমর্থনে ঃ))

    কবে আসছো?
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৬:০৪27470
  • ধুর ওটা পেজেন প্লীজ মাত্র। ☺
  • bb | ২৬ জুলাই ২০১২ ১৬:০৩27469
  • এই হুম দ্বারা ব আমার আর্থ-সামজিক বিশ্লেষণ কে কি নস্যাৎ করলেন ন সহমত পোষণ করলেন?
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৬:০২27468
  • কী যে হুমহাম করে !
  • | ২৬ জুলাই ২০১২ ১৫:৫৭27467
  • হমমমম ঃ)))
  • bb | ২৬ জুলাই ২০১২ ১৫:৫৩27465
  • de এর দেওয়া লিন্কটা পড়ে ভাল লাগল। ভ্দ্রলোকের (তারিক আনোয়ার) সম্পর্কে কিছুই জানিনা তবু ধারণা করছি উনি গ্রামের মানুষ তাই এই গ্রামীণ হাসপাতালেই এই রকম পরিসেবা দিচ্ছেন। একটা দরদ আছে গ্রামের লোকেদের প্রতি।
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৫:৫৩27466
  • আহা, আপিস আর বাত্থুম। এই দুটোই তো হাঁফ ছাড়ার জায়গা।
  • রাজদীপ | ২৬ জুলাই ২০১২ ১৫:৫১27463
  • সরীর ঠিক রেখে সিল্পো করতে গেলে যে একটু সিঙ্গল মল্ট লাগে সেটাও কি ডাক্তার সুর্যোকে বলে দিতে হবে
  • de | ২৬ জুলাই ২০১২ ১৫:৫১27464
  • ঃ))))

    তা বাঙালী পুরুষেরা চান্স পেলেই গুটি গুটি পায়ে আপিসের পথে হাঁটা দেয় -- তো বৌয়েরা আর কি করে! অন্য কোন বিষয়ে তাঁদের এমন উৎসাহ দেখা যায় না কিনা!
  • Toba Tek Singh | ২৬ জুলাই ২০১২ ১৫:৫০27462
  • হুঁ, এই ব্যাপাট্টা আমি অনেকদিন ধরেই জানি। আমি ফোটোগ্রাফি ক্লাবে গেলেই আমার বউও এরকমই বলে থাকে।
  • h | ২৬ জুলাই ২০১২ ১৫:৪৩27461
  • শরীর কদিন ধরে একটু খারাপ। তো আজ বউ বারণ করেছিল আপিসে আসতে। তো আমি গুটি গুটি দুপুরের দিকে একটু এয়েছি, কারণ আফটার অল পশ্চিমবঙ্গের শিল্পসম্ভাবনাটা এখন পুরো আমাকেই দেখতে হছে। সূর্যদা বলেছেন, সিল্পের ব্যাপারে অসহযোগিতা করবেন না কমঃ পোদো।
    তো অনেক্ক্ষন ফোন টোন নেই, সন্দেহের বশবর্তী হয়ে বৌ ফোনে করে জানলো যে আমি এইখানে, তখন এমন ভাবে বল্লো, অ ঠিক বুজেছি তুমি অফিস যাবে...
    তো দেখলাম, বাঙালী পুরুষের গমন সম্ভাবনা সম্পর্কে মহিলাকুলের সন্দেহের নাকে, সে আপিসবাড়ি হোক বা কাছাড়ি, শুঁড়িবাড়ি আর বেশ্যাবাড়ি র থেকে তারা খুব দূরে না।
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৫:৩১27460
  • শ্রাবণীর বর্ণনা পড়ে কেস টা একটু ঘাঁটা টাইপ মনে হচ্ছে। সে যাই হোক আগে তো বুড়ো মানুষ দুটোর সুরক্ষার ব্যবস্থা হোক তাপ্পর বর-বউ মিলে হাতাহাতি-৪৯৮ যা খুসি করগা যা।
    এইসব অশান্তির মাঝে পড়ে বাচ্ছা আর বুড়োদের এক ই রকম অসহায় হাল হয়।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৫:২৯27459
  • বাঃ একেবারে মিশেল প্লাতিনি !
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৫:২৬27458
  • কাজু

    "নিজস্ব সফটওয়ার" মানে গুগল ট্রান্সলিতেরেটর অন করে রেখে "বাংলা লিখুন(গুগল লেআউট)" অপশন দিয়ে লিখছি। দুদিকের সুবিধে পাওয়া যাচ্ছে :)
  • শ্রাবণী | ২৬ জুলাই ২০১২ ১৫:২৪27457
  • এইজন্যেই এখানে লিখলে শান্তি লাগে!
    যাইহোক আমি লাঞ্চে গিয়ে পুরো ব্যাপারটা দেখে এলাম। আপাতত, মাসিমা মেশোমশায় কে গেস্টরুমে পুরো আলাদা করে দেওয়া হয়েছে (গেস্ট রুমে একটা আলাদা এনট্রান্স আছে, অ্যাটাচড বাথরুম সহ), এদিক থেকে বন্ধ করে। একজন ভাত আর একজন ডাল তরকারী বানিয়ে খেতে দিয়েছে। ছেলেটা বাড়িতে আছে বৌয়ের কাছে। তখন আবার মারছিল যেটা সেটাতে রিঙ্কু, মানে যে উল্টো দিকে থাকে সেও জুতোর মার খেয়েছে। যাতা সব বলছে, সেসব মুখে আনা যায়না, মোট কথাটা হল ওর বর কেন হিন্দী সিনেমার হীরো নয় আর শ্বশুরবাড়ি কেন টাটা বিড়লা নয়, এই শোকে পুরো পাগল!
    হেল্পলাইন গুলো রাখলাম, ছেলেটা সন্ধ্যেবেলায় আসবে বলল, তবে ও এখন কোনোভাবে মা বাবাকে সরিয়ে দিতে চায়, দিয়ে সেপারেট হয়ে যাবে, বৌও যা বলছে তা হল, ডিভোর্স তো নেবই তার আগে বুড়োবুড়িকে দুর করে যাব (যুক্তি বুঝলাম না).......
    দুটো নমুনা দিই, বুড়ো কেন বলেছে রান্নার লোক রাখতে হয়না, ওরা বাজে রান্না করে, নিজেরা রান্না কর (মেয়েটা তো এখানে থাকেই না, শাশুড়ীই রান্না করে),
    শাশুড়ী কেন অনপড়, "যানেন স্কচ ব্রাইট ঠিক করে বলতে পারেনা"।
    মেয়েটা বিয়ের আগে এসে এদের সঙ্গে থেকে গেছে!

    আমি সন্ধ্যেবেলায় আসামে ওর প্ল্যান্টের একজন বড় অফিসার (আমাদের সোস্যাইটিরই বাসিন্দা, বাঙালী), তার সাথে কথা বলব, ওখানকার জি এমও আমার চেনা, ভাবছি ওনাকেও জানিয়ে দেব। মেয়েটার একটু লজ্জা বোধ নেই যে আমরা একই অর্গানাইজেশনের, জানাজানি হলে ও এখানে কোন মুখে চাকরি করবে!

    কেউ কেউ সন্দেহ করছে, মেয়েটি শুধু দিল্লী ট্রান্সফার নেবার জন্যে ছেলেটাকে বিয়ে করেছে, এখন অর্ডার প্রায় বেরোবে বেরোবে করছে, তাই অশান্তি শুরু করেছে, ট্রান্সফার হলেই ছেড়ে দেবে...............
    যদিও এসব মহিলা মহলের জল্পনা তবু কথায় কথায় বলছে "আমি জঙ্গলে পড়ে থাকি, অথচ আমি এত ভালো সবাই জানে, এরা সব হাড় শয়তান।"
    জঙ্গলে তো জেনেশুনেই চাকরি নিয়েছিল। অনেকদিন থেকেই বদলি হয়ে আসার চেষ্টা করছিল। সবচেয়ে ওর মা বাবা যেভাবে সাপোর্ট করছে আমার কেমন লাগল!
    এখানে ওদের মেয়ে একা, ছেলে পক্ষে এত লোক বন্ধুবান্ধব পড়শী, বাবা মার তো মেয়েকে নিয়ে ভয় হওয়ার কথা, কিন্তু কী কুল, শুধু বলছে মেয়ে ঠিক করছে!।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৫:১৬27456
  • আর নয়ডা-দিল্লিতে একটা ভাড়াবাড়ি পাওয়া কি এতই শক্ত যে এবেলায় ব্রোকারকে ফোন করলে ওবেলায় একটা নতুন বাড়ি পাওয়া যায় না, সে বাড়ি যেমনই হোক না কেন! আগে তো ঐ বিপজ্জনক পরিবেশ থেকে বাবামাকে বার করে আনা উচিৎ।
  • ব্যাং | ২৬ জুলাই ২০১২ ১৫:১৪27455
  • শ্রাবণী, সময় পেলে একটু জানিও, ওনাদের কোনো ব্যবস্থা করা গেল কিনা। তবে আমার এবার ছেলেটাকে পেটাতে ইচ্ছে করছে। অসুস্থ বাবা-মাকে এই অবস্থায় ছেড়ে গেস্ট হাউস খুঁজতে যেতে পারল! অথচ গেস্ট হাউস খোঁজার আগে পুলিশ ডেকে আনতে পারল না? অবিশ্যি ধরেই নিলাম পুলিশ আসে না বেশিরভাগ ক্ষেত্রেই। আমার অভিজ্ঞতা, তাই বলে। তবুও বাবা-মায়ের উপর আবার আক্রমণ হতে পারে জেনেও সেইখানে ওনাদের রেখে বিকল্প ব্যবস্থা খুঁজতে যাওয়াটা মেনে নিতে পারছি না।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৪:৪৫27453
  • মানে গুগল লেআউটে।
  • Kaju | ২৬ জুলাই ২০১২ ১৪:৪৪27452
  • একক জিমেলে দাঁড়ি দিচ্ছেন কী করে? হ্যাঁ তো চন্দোবিন্দু লুপ্ত যথারীতি।
  • একক | ২৬ জুলাই ২০১২ ১৪:০১27451
  • হ্যা, বুঝেছি সেটা। ঘটনাটা শুনেই খারাপ লাগছে।
    শ্রাবণী কি লিঙ্ক গুলো দেখে যোগাযোগ করলেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত