এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২৬ জুলাই ২০১২ ০২:৩৬27300
  • সরি গুলতেকিন। 'ল' টা বাদ পড়ে গেছিল। সিওর এটা আরবী শব্দ?
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০২:৩৫27298
  • একক, দায়ভোর্সে কোনো সমস্যা নেই, কিন্তু পুত্রকন্যার সঙ্গে তো দায়ভোর্স হয় না।
  • aka | ২৬ জুলাই ২০১২ ০২:৩৫27299
  • কিছুই না। কিছু সোশাল নর্ম তৈরি হয়। যেমন এককালে মায়ের সাথে যৌনসংগম সমাজে রীতিমতন গ্রাহ্য ছিল, বোন টোন তো বটেই। আজকের দিনের সমাজের মানদণ্ডে তাই ইনসেস্ট বলে গণ্য হয়।

    আজকের সমাজে বোনের বয়সী বোন নয় অন্য কাউকে বিয়ে করা নর্মাল রেঞ্জের মধ্যে পড়ে। কিন্তু মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করলে দু চারটি হাসি, কানাকানি, সমালোচনা সহ্য করতে হয়। হুমায়ুন বাবুর এইসব নিয়ে নিজের কোন আপত্তি ছিল না বলেই মনে হয়। নইলে আর বিয়ে করবেন কেন?

    ছেলেটির দিক থেকে দুঃখজনক। একে তো দাদুর বয়সী বাবা, তার ওপরে একটু বড় হতে না হতেই বাবা মরে গেল। ট্রমা আর কি। এমনিও অনেকেরই অল্প বয়সে বাবা মারা যায়, কিন্তু এক্ষেত্রে ছেলেটি যে বাবাকে খুব বেশিদিন পাবে না সেটা জন্মের সময় থেকেই প্রায় নির্ধারিত। তাই বাচ্ছাটির দিক থেকে আনফেয়ার। বাচ্ছার মা সব জেনেশুনেই এগিয়েছে, তাকে নিয়েও কিছু বলার নেই।
  • pi | ২৬ জুলাই ২০১২ ০২:৩৪27296
  • * /দায়ভোর্স ঃ)
  • pi | ২৬ জুলাই ২০১২ ০২:৩৪27297
  • ওরে বাবা, মাঝে কত পোস্ট পড়ে গেছে, দেখিনি। এখন দেখার সময়ও নেই। ওটা খোয়াই/নিশি/স্পার্ক/মরালমেসো/পিসিমা কে অনেক আগের একটা পোস্টের উঃ ছিল।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০২:৩৩27295
  • @মরালমেসো
    তাতেই বা কী এসে গ্যালো ? বোনের বান্ধবী র সঙ্গে প্রেম করেন নি বা প্রেমে পরেন নি এমন কজন বাঙালি পুরুষ আছে শুনি ??
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০২:৩১27294
  • একক, "মেয়ের বয়সী মেয়ে" না, নিজের কন্যার খেলার সাথী আরেকটি মেয়ে, অর্থাৎ কিনা এই মেয়ে নিজের কন্যার সাথে খেলাধূলা করে বড় হয়েছে ছোটো থেকে, কিশোরীকালে একসাথে চলচ্চিত্রেও কাজ করেছে এই দুই মেয়ে। কন্যাসমা।
  • pi | ২৬ জুলাই ২০১২ ০২:৩০27293
  • হ্যাঁ, খামোখা এত ফ্যাক্টর আনতেই বা যাবো কেন, আর ওঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতেই বা যাবো কেন ! সেটা না করলে যখ্ন ভিলেন কিনা সেই জাজমেন্ট দেওয়া যাচ্ছে না, তখন খামোখা সেটাও বলবো না। ঠাকুর বানানোর ও তো কোন দরকার দেখিনা। খুঁত আছে কি নেই জেনে অত কী করবো ?
  • daaybhors | ২৬ জুলাই ২০১২ ০২:২৯27292
  • আহা, দায়ভোর্স কথাটাও চমৎকার একক। ঃ-)
  • একক | ২৬ জুলাই ২০১২ ০২:২৮27291
  • @মরালমেসো

    গোলে আপনি পড়ে আছেন তাই গোল দেখছেন। "কৃতজ্ঞতা" আর ভালোবাসা আলাদা জিনিষ। এই দুটো তে যারা গোলায় তাদের জীবনে মহা অশান্তি আর হতাশা ছাড়া কিছু থাকেনা। এরকম সারাজীবন হতাশায় দুবে থাকা "কৃতজ্ঞ" পাবলিক আমি অনেক দেখেছি।

    ১ )"মেয়ে র বয়েসি মেয়ে কে বিয়ে করা " নিয়ে কথা শুরু হয়েছিল। প্রথমেই বলেছি ওটা কোনো পয়েন্ট ই না। বোনের বয়েসি মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে মেয়ের বয়েসি মেয়ে কেও যায়। এই নিয়ে যুক্তি দিয়ে কিছু বলার থাকলে বলুন নইলে কাটান। মরালমেসো হতে গেলেও কিছুবেসিক ক্রাইটেরিয়া লাগে :)

    ২) দায়ভোর্স একটা সভ্য সামাজিক মেথড। যেখানে একজন মানুষের সংগে মনের যোগ নেই সেখানে টিকে থাকা মানে তাকে ঠকানো। এই পৃথিবী তে কেও এক্সট্রীম "ভালো" বা "খারাপ " নয়। সবাই কারো পক্ষে কিছু দিনের জন্যে "ভালো "। সেই জায়গাটা না থাকলে তাসের ঘর টিকিয়ে রাখা আমার চোখে ভন্ডামি। ব্যাস।
    সবচে বড় কথা "দায়ভোর্স" এই নিয়ম এর সৃষ্টি তো সমাজ করেছে। কাজেই এটা সামাজিক। আপনি সমাজে থেকে একটা মানুষের সামাজিক কাজের বিরোধিতা করছেন। আবার নিজেকে বলছেন মরালমেসো। আপনার তো উচিত এর সপক্ষে কথা বলা :) জালে কে জড়াচ্ছে মশাই ??
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:২২27290
  • লামা-কে সাবধান করে দি - হাঁটুর বয়সী মেয়ে বিয়ে করার পক্ষে সওয়াল করেছ দেখলাম।

    সাবধানে থেক, যেকোন সময় লুল্পুরুষ বলে চিহ্নিত হয়ে যেতে পার।
  • র২হ | ২৬ জুলাই ২০১২ ০২:২১27289
  • জালিম জালিম
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:২০27287
  • এ হেঃ হুতো, গপ্পের নামটা একটু কমিয়েছেন, আরেকটা অক্ষর ছিলো, তারপরে স্টার। ঃ-)
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:২০27288
  • হুতো, তাই কও। মনুষ্যসমাজ ক্যান বদমাশ, শয়তানে থিক থিক করে, এদ্দিনে হেই রহস্য উদ্ধার হইল।
  • Lama | ২৬ জুলাই ২০১২ ০২:১৯27286
  • @হুতো, আমিও দেব নাকি দুচাট্টে রিমাইন্ডার?
  • র২হ | ২৬ জুলাই ২০১২ ০২:১৮27285
  • বোধয় সচলে, একটা গল্প পড়েছিলাম, এক বিজ্ঞানী টাইমমেশিনের টেস্টিঙে ভলান্টিয়ার খুঁজে না পেয়ে এক জেল খাটা/ভাঙা বদমাশ কয়েদী কে নিয়ে অতীতে পাড়ি দেন, এবং সেই বদ লোকের সঙ্গে ইভ তথা হবার দেখা হয়। দেখা তো নয় যাকে বলে মোলাকাৎ।
    গল্পের নাম মাদার**

    ডিঃ চলতি মূল আলোচনার সঙ্গে সম্পর্ক বিহীন। অশ্লীলতার জন্যে অতিশয় দুঃখিত।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:১৭27283
  • বাংলাদেশে বহু নাম-ই বোধহয় আরবী শব্দ।
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:১৭27284
  • একক, নিজের যুক্তিতেই তো গোলে পড়ে যাচ্ছেন। ঃ-)
    ভাবুন তো সোমত্ত হয়ে ওঠা ছেলে কেন নিজের মা কে বিয়ে করে পুত্রস্বামী বা নিজের বোনকে বিয়ে করে ভাইস্বামী হয়ে যায় না?
    হয় না, কারণ সামাজিক রীতি এটাকে অত্যন্ত খারাপ কাজ বলে চিহ্নিত করেছে, তাই মানুষ নিজেকে সংযমে রাখে। অর্থাৎ কিনা, মানুষ মানতে চাক না চাক, কিছু কিছু জিনিস সে মানতে বাধ্য।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:১৬27282
  • পিপি, গুলতেকিন। মানে জানি না।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:১৫27281
  • ' কার জন্যে নামযশ-টাকাকড়ি হয়েছে এই ভেবে পড়ে থাকতে হবে ? এরকম ব্যালান্স শীট মেনে জীবন চালাতে গেলে তো সবচেয়ে বড় বিবাহযোগ্য-যোগ্যা ক্যান্ডিডেট হচ্ছে নিজের বাপ মা। '

    হেকুপা হলাম, একক জাস্ট টু গুড। এদ্দিন কোথায় ডুব মেরেছিলে গুরু - ট্রেকিং-এ উধাও, পাহাড়ে কোথাও ?
  • pipi | ২৬ জুলাই ২০১২ ০২:১৪27280
  • ইয়ে একটা নিরীহ প্রশ্ন ছিল। হুঃ আঃ এর প্রথম স্ত্রীর নাম দেখলাম গুতেকিন। এর মানে কেউ জানেন? উনি কি বাঙালী? মানে বাংলায় এই নাম আগে কোনদিন শুনি নি বলে জানতে কৌতূহল হচ্ছে।
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:১৩27279
  • মাদ্রীমাসি তো মাসি ছিলেন না হে লু। ঃ-)
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:১১27277
  • * যাব না বলেই মনে হয়
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:১১27278
  • এই যে মহান আর্যদের উৎপত্তি, সেও তো আদিতে ছিলো "জন" এর লোক। কোন্‌ জনগোষ্ঠীই বা তা ছিলো না? একেকটা "জন" তো একেক মায়ের "জন", মায়ের ছেলেমেয়েদের নিয়ে গঠিত। এবারে ভাবুন, বাপ কারা? (এই মায়ের "জন" থিওরি অনুযায়ী )
    কিন্তু সেই যুক্তি তো আর এখন চলবে না হে হে ;-)
  • র২হ | ২৬ জুলাই ২০১২ ০২:১০27276
  • মেজাজ নেহাৎ তিরিক্ষি হয়ে আছে, টইয়ে টইয়ে ঝগড়া করে বেরাচ্ছি। এখানেও করার ইচ্ছে ছিল, কিন্তু ওদিক থেকে লোকজন সারাদিনের পেন্ডিং কাজের রিমাইন্ডার দিয়ে যাচ্ছে, এদিকে বেলা বয়ে এল, সাড়ে চারটে বাজে।
  • aranya | ২৬ জুলাই ২০১২ ০২:০৯27275
  • জোকস অ্যাসাইড, সিরিয়াসলি একটা কথা বলি - আমি মেয়েকে এত বেশী ভালবাসি যে তাকে ট্রমার হাত থেকে বাঁচানোর জন্য নেহাত দায়ে না পড়লে ডিভোর্সের মধ্যে যাব না বলেই হয়, চূড়ান্ত স্বার্থত্যাগ, প্রবৃত্তিদমন ইঃ করব। মানে এখনও পর্যন্ত এই আমার মনোভাব।

    কিন্তু সেটা না করলেই কেউ খারাপ মানুষ হয়ে যায় না।
  • লু | ২৬ জুলাই ২০১২ ০২:০৮27274
  • যেদিন মাদ্রীমাসির বর অসভ্য কাজ করতে গিয়ে পটল তুলল কি ট্র্মা কি ট্রমা! ঝুড়ি ঝুড়ি ট্রমা আর একটা ভায়গ্রার খালি প্যাকেট রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই বয়েসে কিনা! আফটার অল উনি আমাদের মেসো ছিলেন।
  • একক | ২৬ জুলাই ২০১২ ০২:০৭27273
  • মানুষের জীবন কী রেশন দোকানের কার্ড নাকি যে তালিকায় যা লেখা আছে সেটুকুই করে যেতে হবে ?
    যে কোনো মানুষ যে কোনো বয়েসে প্রেমে পড়তে পারেন এবং তিনি যদি সত্ হন তাহলে উভয় পক্ষ কে না ঠকিয়ে একটা সম্পর্ক ছেড়ে আরেকটায় যাবেন।

    কার জন্যে নামযশ-টাকাকড়ি হয়েছে এই ভেবে পড়ে থাকতে হবে ? এরকম ব্যালান্স শীট মেনে জীবন চালাতে গেলে তো সবচেয়ে বড় বিবাহযোগ্য-যোগ্যা ক্যান্ডিডেট হচ্ছে নিজের বাপ মা।
  • moralmeso | ২৬ জুলাই ২০১২ ০২:০৬27272
  • তাতিনের পোস্ট দেখিনি, সে কী বলেছে?
    (তাতিনের ব্যাপারে চিরকালই আমার আশা ছিলো ঃ-) )
  • pi | ২৬ জুলাই ২০১২ ০২:০৫27271
  • শুধু চোদ্দ কোটি ? হহপা কোটি কোটি ভাই বোনদের যোগ করতে হবেনা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত