এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৬ জুলাই ২০১২ ০০:২৫27179
  • তা জানি না, তবে মানুষকে তো হরবখতই চুবায়। আস্ত আস্ত মানুষ। আজকাল আর কেউ মানুষ খেয়েন না গো !
  • সিকি | ২৬ জুলাই ২০১২ ০০:২৫27180
  • আনন্দের কি শেষ আছে স্যার? আমি সবেতেই প্রভূত আনন্দ পাই। :)

    একটা ইনফো চাই। "অনীশ" নামটার ব্যাকরণগত অর্থ কী? অ + ঈশ, মানে যে ঈশ্বর নয়?
  • somnath2 | ২৬ জুলাই ২০১২ ০০:২৪27178
  • খাইছে ! বাংলাদেশি দোকানে তো সবই ফ্রোজেন - ইলিশ হোক আর বালিশ, তার মানে কি সবই ফর্মালিন "পানি" র খেল ? হায় রে, শেষে কি পেটে কিল মেরে থাকতে হবে ?
  • sdfsdfsdsdfsg | ২৬ জুলাই ২০১২ ০০:১৬27177
  • বেথের এই অচেনার আনন্দ দেখে নিজের কৈশোরের কথা মনে পড়ে যায়। যখন ছোটো ছিলাম।
  • a x | ২৬ জুলাই ২০১২ ০০:১২27176
  • পাঁঠাকেও কি ফর্মালিনে চুবায়? চৌবাচ্চা ভর্তি ফর্মালিনে গোটা পাঁঠা?
  • I | ২৬ জুলাই ২০১২ ০০:০৩27174
  • কিন্তু অমিতাভ মালাকারও আজকাল একটু-আধটু প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন। মাঝে মাঝেই কিছু লাইন স্কিপ করে যাওয়া সম্ভব হচ্ছে।
    প্রসঙ্গত;, এই রোব্বারের আগের রোব্বার ফুডপাথের নায়্ক ছিলেন আমাদের আপন হনু। মাত্র সাতষট্টি জন আত্মীয় বন্ধু নিয়ে পুরী গেসলেন। তাও আমারে নেমন্ত করেন নাই। আপনাদের কাউকে করেছিলেন?
    তাই নিয়ে ভররোববারীয়দুপুরে ফোং করে অনুযোগ জানানোয় হ্যা হ্যা করে হেসে উড়িয়ে দেলেন। জালিম দুনিয়া।
  • | ২৬ জুলাই ২০১২ ০০:০৩27175
  • ঐ ফর্মালিন ইউজ করে বলে আমিও ইদানীং মাছ কিনছিলাম না(জুনে শেষ কিনেছি)- সেদিন দোকানদার দেখালো, লেখা আছে নো ফর্মালিন নীচে 'ফর্মালিন পানিতে চুবানো হয় নাই'
    কিন্তু কিরম যেন কিন্তু কিন্তু লাগছে-ফলে একমাস ইলিশ খাই নাঃ((
  • mi | ২৫ জুলাই ২০১২ ২৩:৩৮27172
  • কেউ " লিরিক্স --- দেয়া নেয়া " টইটার লিঙ্ক টা দিয়ে দেবেন ? "সারা রাত্র নৌকা বাহিয়া, রাত পোহাইতে দেখি চাহিয়া গো" র লিরিক্স খুঁজছিলাম। আগাম ধন্যযোগ।
  • Lama | ২৫ জুলাই ২০১২ ২৩:৩৬27171
  • প্রসঙ্গ হুতোর 25 Jul 2012 -- 10:40 PM
    এর পোস্টঃ

    "দাবা হাতে মীর-মির্জা,
    হুক্কা হাতে শাবানা।
    শতরঞ্জ কি খিলাড়ি
    দেখতে তুমি যাবা না?"

    শতরঞ্জ কি খিলাড়ি মুক্তি পাবার পরের বছর শারদীয়া নবকল্লোলে বেরিয়েছিল। সম্ভবতঃ অ চৌ। পাশের বাড়ির কাকিমার কাছ থেকে আমার মা চেয়ে এনেছিল।
  • সিকি | ২৫ জুলাই ২০১২ ২৩:৩৫27170
  • ধূলিয়ানের পদ্মার ইলিশ খেয়েছি, একদম সামনে ধরতে দেখা ইলিশ। কিন্তু সে স্বাদ এখন আর মনে নেই,। তখন আমি ক্লাস টুয়ে পড়তাম।
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২৩:৩২27169
  • একক কালে কালে ছড়া লিখিয়ে হিসেবে নাম করবে :-)
  • aka | ২৫ জুলাই ২০১২ ২৩:৩১27168
  • হ্যাঁ আমরাও করছি, অনেকদিন ইলিশ খাই না। আহা কি স্বাদ।
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২৩:২৯27167
  • আমার বাংলাদেশী বন্ধুরাও সবরকমের ফ্রোজেন মাছ অ্যাভয়েড করছে, ফর্মালিন ইউজ করে বলে।
  • aka | ২৫ জুলাই ২০১২ ২৩:২৬27166
  • পদ্মার টাটকা ইলিশ আমি কোনদিন খাই নি, তাই বলতেও পারি না।
  • একক | ২৫ জুলাই ২০১২ ২৩:২৩27165
  • এইটে একবার হয়েছে !
  • aka | ২৫ জুলাই ২০১২ ২৩:২২27164
  • হ্যাঁ ঐ ফসিল ইলিশের কথাই বলছি। অমন ভালো স্বাদ ইলিশ গঙ্গার টাটকা ইলিশেও হয় না।
  • সিকি | ২৫ জুলাই ২০১২ ২৩:২০27160
  • ইকী রে ভাই! সব দুবার করে হচ্ছে কেন?
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২৩:২০27161
  • আকা, বাংলাদেশী দোকানের ফ্রোজেন ইলিশের কথা বলছ?
  • সিকি | ২৫ জুলাই ২০১২ ২৩:২০27162
  • বিদেশ ব্যাপারটাই মোহময়। অ্যাদ্দিন কাশ্মীরের এত কাছে থেকেও কী বিশাল দাম দিয়ে পচাধসা আপেল খেতাম। এখন দুবাই এসে কম দামে কী সুন্দর সুন্দর আপেল খাচ্ছি।
  • সিকি | ২৫ জুলাই ২০১২ ২৩:২০27163
  • বিদেশ ব্যাপারটাই মোহময়। অ্যাদ্দিন কাশ্মীরের এত কাছে থেকেও কী বিশাল দাম দিয়ে পচাধসা আপেল খেতাম। এখন দুবাই এসে কম দামে কী সুন্দর সুন্দর আপেল খাচ্ছি।
  • aka | ২৫ জুলাই ২০১২ ২৩:১২27159
  • পদ্মার যত ভালো ইলিশ ওঠে সবই এক্সপোর্ট হয়ে যায় আম্রিগায়।
  • san | ২৫ জুলাই ২০১২ ২৩:০৯27157
  • তবে হ্যাঁ ভেজ বিরিয়ানি খেয়েছি। মানে বাধ্য হয়েছি। নিশ্চয় পূর্বজন্মের কোনো পাপ ছিল।
  • aka | ২৫ জুলাই ২০১২ ২৩:০৯27158
  • পৃথিবীর সেরা ইলিশ আমেরিকায় পাওয়া যায়, এ আমেরিকা না এলে কোনদিন জানতামই না।
  • সিকি | ২৫ জুলাই ২০১২ ২৩:০৮27156
  • :)

    এই শালা আনন্দবাজার মাইরি আর জীবনে কোনোদিন সিধে হবে না, পুউরো কুকুরের ল্যাজের মতন। আজ ল্যুটিয়েনস-কে লিখেছে লাটিয়েনস ... http://www.anandabazar.com/25edit3.html
  • san | ২৫ জুলাই ২০১২ ২৩:০৫27154
  • এই সিকি, কাসুন্দি রসগোল্লা নিয়ে এত আওয়াজ দেওয়া কিসের? এনিওয়ে আমি ইলিশ বিরিয়ানি খাইনি। আমার ইলিশের প্রতি আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই নাই।
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০১২ ২৩:০৫27155
  • আমিও সেরকম ভাবছিলাম, আশেপাশে দু চারটি পাঠিকা আছে, তাদেরই দিয়ে দেব, প্রচার হবে.....তবে এই মাঝবছরে ২০ টাকা দিয়ে ক্যালেন্ডার কিনতে বললে হয়ত কেউই কিনতনা তাই। তবে সম্পাদকের যখন সম্মতি পেলাম তো কাল দাতা হয়ে যাব, দু একটা বই ও ওর সাথে যাবে মনে হয় (সেটা অবশ্য পয়সা দিয়ে)!:)
  • কবি বলেছেন : | ২৫ জুলাই ২০১২ ২৩:০৩27153
  • রসা কাঁটালের মৌ
    নীল মাছি ঘৌ ঘৌ

    দুচোখ বুজিয়ে আসা ফেলাশিও।

    খাজা কাঁটালের কোয়া
    আত্মা হুক্কাহুয়া

    যে যাহা খেতে চায় তাই' দিও। ।
  • pi | ২৫ জুলাই ২০১২ ২৩:০১27152
  • আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে ভারি বয়ে গেছে। আমি নাকে চাবি দিয়ে রাখবো।
  • siki | ২৫ জুলাই ২০১২ ২২:৫৬27149
  • আমি পাইকে নেমন্তন্ন করে খাজা কাঁঠাল খাওয়াবো, কিম্বা সামনে বসিয়ে রেখে দেখিয়ে দেখিয়ে খাবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত