এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:৩৬262290
  • মেরিসা দিদি নিজের আপিসের পাশে একটা নার্সারি বানিয়ে নিয়েছিলেন।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:২৬262289
  • সবই দেবকৃপা।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:২৩262287
  • কিন্তু এই কাকশুভা কীকরে পাওয়াই এলাকায় ৪২ লাখে ফেলাট পেল গা?
  • kumu | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:২৩262288
  • এককের আঁকা ছবি ছাড়া সবকিছুই আমি খুব অ্যাপ্রিসিয়েট করি।
    একক, আজকের ভাটে অবিশ্যি এসো।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:২১262286
  • অভ্যু সে তো ভাই দু বছর পর পর চাগ্রি পাল্টাতেও হেবি ফুর্তি হয়।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:১৭262285
  • ঠিকই। একই সাথে একক যেটা লিখল ডে কেয়ারের সার্ভিস রিলেটেড ইস্যু সেটাও আছে।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:১২262284
  • অর্পন,

    ভারতীয় মায়েদের মধ্যে 'তুমি চাকরি করছ তাই বাচ্ছাকে সময় দিচ্ছ না' এই মর্মে গিল্ট সৃষ্টি করার এমন একটা প্রক্রিয়া চলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তো বটেই কখনও কখনও বাড়ীর কাজের বাঈ, ওপেন ফোরামে বেমালুম অচেনা লোকজন ফেবুতে উপর পড়া হয়ে মেসেজ করা পাবলিক কেউ বাদ নেই।

    ঐ গিল্ট তথা মগজ ধোলাইয়ের বাইরে যারা থাকতে পারে তাদের অমন ঘনঘন যেতে হয় না।

    আর একটা ব্যপার, এইটা রিমি লিখেছিল ডিটেইলে যে এখানে প্রেগন্যান্সির পর একটা থরো ট্রেনিং হয় না, যেটা ওদেশে বেশ ভালভাবে হয়। বাবা মায়ের একসাথে ঐ ট্রেনিংটা হলেও কিন্তু অবস্থার কিছু উন্নতি হবে।
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:০৯262283
  • তবে দমুদি বাড়ি মুভ করার যে কি আনন্দ সে আগে জানতাম না। সাধে পিপি দু মাস অন্তর বাড়ি বদলায়?
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:০৮262282
  • আচ্ছা এই 09:04 AM পোস্টেই তো ভাই বললাম, তার আগেও বলেছি কি?
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:০৭262280
  • তাতে কি হল ভাই?
  • | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:০৭262281
  • অভ্যুকে 'ভাই'তে পেয়েছে ক্যানে?
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:০৪262278
  • নামও তো নিয়েছে ভাই একক। এমন স্যাম্পল দুটি হবে না।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ০৯:০৪262279
  • আমার ২৬২২১ পাতার কোশ্নের উত্তর কেউ দিল না। ঃ((

    আচ্ছা, মেরিসাদিদি দিনে কতবার ডে কেয়ার ভিজিট করতেন?
  • aranya | ১৯ অক্টোবর ২০১৪ ০৮:৫৭262277
  • সাধারণ মানুষ তার থই পায় না, তাই আওয়াজ দেয়।
  • aranya | ১৯ অক্টোবর ২০১৪ ০৮:৫৬262276
  • আম্মো তাই কই, এককের মাথায় নন-ট্রিভিয়াল, দারুণ সব আইডিয়া আসে
  • sosen | ১৯ অক্টোবর ২০১৪ ০৮:৫২262275
  • চিরকালই লোকে প্রতিভাদের এমন-ই তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে। একক যেন দমবেন না ঃ)
  • - | ১৯ অক্টোবর ২০১৪ ০৮:১১262274
  • এই যে ন্যাড়া ৭টা৩৯শে একটা অসাধারণ আইডিয়া দিলেন, এইজন্য শুধু ক্ক-তে তার দাম মেটে না; একটা আস্ত বেলতলাই প্রাপ্য হয় উনার। তাই-ই রেখে গেলাম! ঃ-)
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৪ ০৭:৪৯262273
  • সে তো মোগলসম্রাট আওরঙ্গজেব করতেন! ঃ-)
  • ন্যাড়া | ১৯ অক্টোবর ২০১৪ ০৭:৩৯262272
  • একককে কিছু কাজ দিলে হয় না? এই কোরান, বাইবেল কপি-টপি করার মতন কাজ?
  • | ১৯ অক্টোবর ২০১৪ ০৫:২০262271
  • এখানে প্রাইভেট স্কুলে তো বটেই পাবলিক স্কুলেও নানাবিধ প্রোগ্রাম আছে। এগিয়ে থাকা বাচ্চাদের আরো বেশি চ্যালেঞ্জের মুখোমুখি করা, বিষয়টা নিয়ে আলাদা উৎসাহ দেওয়া ইত্যাদি। এবার কে সেই ক্লাসে যাবে সেটা এক্কেবারেই স্কুলের নিজের সিদ্ধান্ত। বাপমার সেখানে কিছু কিছু করার নেই।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৪ ০৪:৫১262270
  • অভ্যু, ঃ-)
    মনে হয় সেটাই ওরা ইম্প্লাই করছিল যে আগের জন্মে ঠিক মাধ্যমিক পরীক্ষা দেবার আগেই মারা যায়। তাই সব মনে আছে।
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ০৪:২৮262269
  • অনেক বাচ্চাকেই ধৈর্য্য ধরে শেখালে চটপট শেখে। যাদের মেমরি সিস্টেম ভালো তারা আরও বেশি শেখে। কিন্তু এই হুর্হুর করে পরীক্ষা পাশ করানোর তাগিদে সব মাঠে মারা যায়। বাবা -মায়েদের পাগলামি তো থাকেই। ব্যাঙ্গালোরের এক বন্ধু ক্লাস এইটের মেয়েকে স্কুল ফুল ছাড়িয়ে বিএসসি গ্রেডের অঙ্ক সব শিখিয়েছে। তা ভালো কথা। স্কুল ছাড়ালি কেন একটু খেলতে পেত দুটো বন্ধু হত পাশাপাশি চললে ক্ষতি কী সে আর কে বোঝায় :(( সে নিজে ম্যাথে পোস্ট ডক কাজেই তার ওপর আর কে কথা বলবে। মেয়েটার কথা ভেবে খারাপ লাগে।
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ০৪:২১262268
  • নিশি, তাহলে মানতে হয় আগের জন্মে মৌসুমী খুব অল্প বয়সে মারা গিয়েছিল। আমাকে তো ভাই এখন মাধ্যমিক দিতে বললে রেজাল্ট ভালো হবে না!
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৪ ০৪:২০262267
  • বিদেশে এসব তবু কালচারের সঙ্গে খাপ খায়। মেন্সা টেন্সা নানারকম সোসাইটি আছে, আই কিউ মেপে টেপে সদস্য করে নেয়। ঐ সব সোসাইটি থেকে নানাধরনের সাহায্যের স্কিমও নিশ্চয় আছে।
    কিন্তু আমাদের কালচারে ও সমাজে এসব উফো দেখার মতন ব্যাপার, উফ্ফ রে, নির্ঘাত অদ্ভুত কিছু। এই মৌসুমীকে তো কোথাও কোথাও জাতিস্মর বলে লেখা হতো, নাকি আগের জন্মের পড়াশোনা সব মনে আছে, তাই ১০ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিতে তৈরী। ঃ-)
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ০৪:০৮262266
  • সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা সত্যি ঘটনা। এক বাঙালী এন আর আই এর সন্তান x (লেস দ্যান ১০, সম্ভবতঃ লেস দ্যান ৫) বছর বয়সে x+2 বছরের পড়া করে ফেলছিল। তো তার বাবামা ডাক্তারের কাছে জানতে চেয়েছিলেন বাচ্চাটিকে কি প্রডিজি বলে ডিক্লেয়ার করা যায়?
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৪ ০৪:০৭262265
  • হ্যাঁ, হ্যাঁ মৌসুমী। ধন্যবাদ একক। নামটা গুলিয়ে গিয়েছিল। রীতা আসলে আমার পরিচিত অন্য আরেকটা মেয়ের নাম ছিল। ঃ-)

    যদ্দুর যা মনে হয় আমাদের কালচার আর সমাজ কোনোটাই খুব সুবিধার জায়গা নয় "অন্যরকম" দের জন্য, প্রডিজিদের তো কথাই নেই। হৈ চৈ আর হুজুগ বেশী, সেই তোড়ে পড়ে সাধারণ ঘরের "অন্যরকম" ছেলেপুলেদের খুব রিস্কে পড়ে যেতে হয়। সেই যে সংখ্যা নিয়ে রীতিমতন অদ্ভুত কাজ করতে পারতো শকুন্তলা, তাঁকে নিয়েও তো ওরকম হুজুগে খুব লাফিয়েছিল সবাই, কিন্তু সত্যি করে কাজের কোনো পথ ছিল না শকুন্তলার। শেষে সে ফর্চুন টেলার হয়েছিল শুনেছিলাম।
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ০৩:৪৬262264
  • মৌসুমী র কথা বলছেন ? ওর বাবা কোল ইন্ডিয়ার চাকুরিজীবি ছিলেন না ? "অবাক মেয়ে" নাম দিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল সেইসময়। যদ্দুর খবর রেখেছি মেয়েটি উচ্চমাধ্যমিক দেবার্পর আর্টস নেয় এবং সাংবাদিক কে বলেছিল যে খুবেকটা কোপ আপ করতে পারছে না। এখন কি খবর জানি না। প্রদিজি কে ট্রেইন এন্ড গাইড করাও তো একটা ব্যাপার। সেটা বোধহয় সে পায়নি ঠিকমত।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৪ ০৩:৩৭262263
  • বুঝলেন ড্যাশ, আজ থেকে অনেকদিন আগে, পুরুলিয়ার আর্দ্রার একজন মেয়ে (সম্ভবতঃ মেয়েটির নাম ছিল রীতা), দশবছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সে কি লাফঝাঁপ সাংবাদিকদের ও এমনি অন্য মানুষদের। একটা রেকর্ড ব্রেকিং ব্যাপার ইত্যাদি ইত্যাদি। তখন একজন বড়ো কবি(নামটা আর নিলাম না) এইরকম এক ছড়া লিখলেন,সেই ছড়ার বক্তব্য হলো দশ বছরে মাধ্যমিক দিয়ে শেষে পনেরো বছরে ডাক্তার হয়ে বুড়ী মতন চেহারা হয়ে গেলে নাকি কেউ আর তাকে বিয়ে করবে না, মানবে না বিয়ের কনে বলে!!!! ভাবুন একবার!!!! ও মেয়ের লক্ষটা কী সে যেন তিনি আগে থেকেই জেনে বসে আছেন।
    এই লেখাটার শেষদিকের প্রশ্নের টোনটাও তো প্রায় সেরকম!
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ০৩:১৫262262
  • *কনসেন্ট না দিলে যৌন সুখ পেলেও রেপ
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ০৩:১৪262261
  • দুরকম ইস্কুল আছে।
    কন্ত্র্যক্ত মানে বোথ পার্টি ঘটনা ঘটার আগে কনসেন্ট দিয়েছে। যৌন সুখ পেলেও রেপ। আমাকে যদি ধরে খানিক ক্যালানো হয় এবং তাতে আমার নার্ভ এন্ড গুলো বেশ ঝরঝরে লাগে তাহলে সেটা ক্যালানো নয় নাকি। এই যে "যৌন সুখ পেলে আর রেপ নয় " এটাই পোস্ট অকারেন্স ইব্যলুএশোন। যেখান থেকে "ক্ষতি পূরণ " এর কনসেপ্ট এসেছে। মানে কনসেন্ট আছে কিনা ফ্যাক্টর নয়, ক্ষতি মাপ এবং পূরণ কর। "ক্ষতি " কোনটা কে বলে দেবে ? না একটা সেন্ট্রাল সিস্টেম একটা সুপার্স্ত্রাক্চার। সেইজন্যেই তো তখন ঘ্যানঘ্যান করছিলুম যে ওই পলিটিক্স টা মানি না। যেখানে যেখানে ফার্স্ট পার্টি কনসেন্ট নেওয়ার সুযোগ আছে সেখানে কোনো পোস্ট অকারেন্স ইভ্যলুএশোন মানব না। সে কনসেন্ট দিচ্ছে বা দিচ্ছে না তার কথা শেষ কথা। এটা একপক্ষের যুক্তি।

    আরেকপক্ষের যুক্তি হলো : আদৌ যে কনসেন্ট দিয়ে তারপর ফান্সাচ্চেনা কিকরে বুঝবে ? একটা ভিসিবল, ট্যানজিবল জায়গা চাই তো।
    তাই যাতে কোনভাবে মাপা যায় তার ব্যবস্থা করো। যদি দেখাযায় সত্যি সমস্যাহয়েছে তার জন্যে জেইল-জরিমানা হোক।

    এটা খুব জটিল একটা বিষয় যেখানে সোশাল দায়নামিক্স, কগনিটিভ প্যাটার্ন, নিউর সায়েন্স সব জড়িয়ে ঘন্ট হয়ে রয়েছে। এবার পুরো সোশাল সিস্টেম টার মধ্যে টেকনোলজি কে ঢুকিয়ে দিলে প্রচুর তর্কাতর্কি শুরু হবে ডিফারেন্ট ইন্টারেস্ট পয়েন্ট থেকে। তখন আরও কদিফাই হবে ভিসিবিলিটি বাড়বে আবার কদিফাই। সায়েন্স আর পলিটিক্স এর মধ্যে একটা বিশাল ধোয়াশা রয়েছে। তার সুযোগ নিয়ে যে যার মত গাধা পেটাপেটি খেলছে। ঝামেলা টা লাগা দরকার। যা হবে টা ১০০% ঠিক হবে এমন মোটেই না। কিন্তু শুরু হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত