এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৬627110
  • Name: ম্যামি IP Address : 69.93.242.3 (*) Date:11 Feb 2014 -- 09:52 PM
    একটা প্রশ্ন ছিল। প্রাইভেট প্রপার্টি উঠিয়ে দিলেও দুটো সিস্টেমের মধ্যে তফাত কোথায়? সেই তো সার্প্লাস ভ্যালু এবং এক্সপ্লয়টেশন অফ লেবার। সেই সঙ্গে সাম্রাজ্যবাদও যুক্ত হয়েছিল। ট্রেড এম্বারগো দিয়ে।

    একদম ঠিক। ম্যামি আসল জায়গায় ঘা দিয়েছে। একটা বিকৃত ধনতান্ত্রিক ব্যবস্থা থেকে কি আশা করা যায়?
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২০627111
  • ম্যামি এক মিনিট। "ফ্রিতে বাসে ও রেলে চড়া" নয়। টিকিট না কেটে উঠলে হিউজ ফাইন। বাসের টিকিটের মূল্যের ৬০গুণ।
    দুই, শিক্ষা ফ্রি, হেল্থ্‌কেয়ার ফ্রি, বাসস্থান, -এগুলো এক নিঃশ্বাসে বলা গেলেও, এর যে কোনো একটা সম্পূর্ণ ফ্রি, এমন একটা ক্যাপিটালিস্ট দেশ দেখান।
    দেখুন, প্রাইমারি স্কুল বা সেকেন্ডারী স্কুল ফ্রি নয়, - কিন্ডারগার্টেন থেকে পি এইচ ডি অবধি ফ্রি। শুধু ফ্রিই নয়, সঙ্গে আবার প্রত্যেককে স্কলারশিপ। বইপত্তরও ফ্রি। একটা ক্যাপিটালিস্ট দেশ দেখান- পায়ে পড়ে যাবো। ১০ ক্লাস অবধি বাধ্যতামূলক শিক্ষা - মুখের কথা নয়।
    এবার সম্পূর্ণ ফ্রি হেল্‌থ্‌কেয়ারও কোত্থাও নেই। ফ্রান্স্‌, ইউকে, কোত্থাও নয়।
    এবার বাসস্থান। এটা নিয়ে কোনো তুলনা চলবে না।
    এগুলোর প্রশংসা করতেই হবে। কেবল তাইই নয়, শিক্ষার ব্যাপারে প্রচুর বিদেশীদেরো ফ্রিতে স্কলারশিপ দিয়ে উচ্চশিক্ষা দিয়েছে। আশেপাশের সোশ্যালিস্ট দেশদের তো দিয়েছেই।

    দুটো দেশের নাম করা হয় নি। মঙ্গোলিয়া ও নর্থ কোরিয়া। এই দেশদুটোকে প্রচুর সাহায্য করেছে। কুবা। ঐ একটা দেশের অস্তিত্ব টিঁকিয়ে রাখতে কী করেনি? প্রতিদিন দুধের সাপ্লাই গেছে কুবায়। ইলেকট্রিসিটি এক্স্‌পোর্ট করেছে পূর্ব ইউরোপে। এগুলো অস্বীকার করা যায় না।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৯627112
  • "সোভিয়েট রাশিয়ার গ্রোথ রেট ভালো হচ্ছিল, মিলিটারিতে প্রচুর রিসোর্স অ্যালকেটেড হচ্ছিল।" এটার মানে বুঝলাম না।

    মিলিটারিতে তো বাধ্যতামূলক যোগদান। পুরুষদের। বিনা বেতনে। খুবই সাধারণ খাবার - বোর্শ (বাঁধাকপির ঝোল, তাতে মাংস খুঁজে দেখতে হবে) ও রুটি। হাতখরচ সামান্য (সিগারেট কিনবার জন্যে)। ব্যাস।

    যারা বেতনভূক তারা সব হাই র‌্যাঙ্কিং অফিসার। যারা বাধ্যতামূলক মিলিটারী সার্ভিসে, তাদেরই যেতে হতো বেশি করে যুদ্ধে। উদাহরণ আফগানিস্তান। কফিনে শুয়ে ফিরে আসতো।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩১627113
  • আফগানিস্তান একটা কারণ। অনেক কারণের মধ্যে একটা কারণ। টানা ন বছরে অসংখ্য তরুণ প্রাণ দিয়েছে।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪১627114
  • হোমলেস ছিলো কিনা হলফ করে বলতে পারি না, তবে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে সীগান।
    প্রচুর সীগান ছিলো/আছে। এরা জিপ্‌সি। বহু আগে এরা ভারতবর্ষ থেকেই ইউরোপে গিয়েছে। এদের জীবনের স্টাইল আলাদা। সমাজব্যবস্থা আলাদা। অবশ্য ঐ লাল রঙের পাসপোরৎ ওদেরও ছিলো। কিন্তু এরা তো স্থায়ী বাসস্থানে একই জায়গায় থাকবার মতো নয়। এদের বেঁধে রাখা যায় নি। এরা নিজেদের মতো ব্যবসা পত্র চালিয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিক, ভাগ্য গণনা, প্রস্টিটিউশন, ভেষজ ওষুধ, হাত সাফাই - চুরি।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৮627115
  • একটা ছেলেমানুষী প্রশ্ন। ঐ যে বিরাট বিরাট প্রাসাদ, দাচা না কী নাম, ঐ যেখানে পার্টি লীডাররা বা জোনাল লীডাররা বা খেলোয়াড় বিজ্ঞানী গায়করা থাকতেন, সেখানে কাজকর্মের জন্য কি গৃহভৃত্য থাকতো? মানে এই দারোয়ান, মালী, বাবুর্চী, পরিচারক, পরিচারিকা ইত্যাদি ধরনের কিছু?
  • Ekak | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৯627116
  • একটা হিসেব মিলছে না।
    এতসব ফ্রি করার টাকা কারা যোগাচ্ছে। কেও ফ্রি তে কিছু পাচ্ছে মানেই তো কেও অতিরিক্ত শ্রম দিয়ে কম পাচ্ছে।

    আর নইলে ধরতে হয় এই ফেসিলিটি গুলো আপামর সভিয়েত্বাসীর বেসিক কমন ইনসেনটিভ। সেক্ষেত্রে বেসিক কমন ইনপুট মানে প্রত্যেকে যে মিনিমাম রেভেনিউ এড করছে তাই দিয়ে এগুলো সম্ভব হতে হয়। সেটা কীভাবে সম্ভব। এত ফেসিলিটি তো তাতে আসতে গেলে মিনিমাম ইনপুট বিশাল হতে হবে।

    আমার অফিসে কফি ফ্রি। সিকীয়রিতির লোকের ও ফ্রি। ম্যান্জারের ও ফ্রি। বেসিক কমন রেভেনিউ ইনপুট এর নীচে একটা কষ্টের উদাহরণ দিলুম। কিন্তু এভাবে ধরা যাক মাস গেলে চার বোতল সিঙ্গল মলত ফ্রি করা সম্ভব না সবার্জন্নে। সিকীয়রিতির মাইনে তারচে কম। হিসেব ব্রেক করে যাবে।

    কাজেই, কথাও কিছু স্ক্রু আপ না করে প্রডাক্ট ফ্রি করা যাবেনা।

    এবার যদি বাইরের প্রডাক্ট না হয়ে ইনহাউস প্রডাক্ট বা সার্ভিস হয় তাহলে সম্ভব। যেমন ইআরপি সিস্টেম আমরা নিজেরাই বানালুম। ইন্টারনাল কম্সাম্প্ষণ এট লো প্রাইস। এতেও কোয়ালিটি ধরে রাখা চাপ। যে স্যাপ বা ওরাকল এ কাজ করে আসবে সে সেরকম কোয়ালিটি না পেলে প্রবলেমে পর্বে। সবচে বড় কথা হান্দ্রেদ পার্সেন্ট হোম গ্রন প্রডাক্ট বলে কিছু হয় কিনা। দায়ভার্স ফিল্ডে হয়না। ঢাকের দায়ে মনসা বিকোয়।

    মোদ্দা কথা সিস্টেম তার সাস্তেইনেবিলিতি বুঝতে পারছি না।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০১627117
  • দাচার অত ডিটেল জানি না।
    দাচা ফার্ম হাউস। বুশের যেমন আছে টেক্সাসে ঐ ধাঁচের।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৪627118
  • ফ্রি করার টাকা কোত্থেকে পাচ্ছে?

    তার আগে বলুন দেশের সমস্ত সম্পত্তি কার? জমি কার? খনি কার?
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৮627120
  • দ্বিতীয় ডিক্রি ছিলো জমি র। Декрет о земле



    সেথায় পরিষ্কার করে লেখা ছিলো - জমি চাষীর।
    সত্যিই কি তাই? কোনো চাষীর নামে জমির দলিল লেখা হয়েছিলো?
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১০627121
  • কিন্তু
    কিন্তু
    কিন্তু এখানে কারা যেন বললেন সমস্ত পার্টি লীডারদের একেবারে টপ লেভেল থেকে রিজিওনাল লেভেল, সবাই দাচা পেতেন থাকার জন্য? তারপরে পেতেন বিজ্ঞানী খেলোয়াড় গায়কেরা? তাহলে? সেসব মিলিয়ে তো নেহাৎ কম হবে না? প্রায় একটা সমান্তরাল ব্যবস্থা। আর সেটা একটা তথাকথিত সমাজতান্ত্রিক সিস্টেমে।
  • Ekak | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১১627122
  • সব স্টেটের। কিন্তু আমি একটা সিস্টেমে যা ইনপুট দিচ্ছি তার চে বেশি রিটার্ন পাচ্ছি ইটা হয় কিকরে যদি এক্স্প্লয়্তেষণ না থাকে। আইদার যে ইনপুট দিচ্ছে বেশি তাকে তার প্রাপ্য রিটার্ন না দিয়ে সেটা বাকিদের দিস্ত্রিবিউত করছি। নৈলে কোথাও কাওকে কমপ্লীট ব্যাগার খাটাচ্ছি। সেটা পুরো লাভ। কারণ এক্ষেত্রে তো ট্যাক্স বলেও কিছু নেই যে ধরে নেব একদল লোকের ট্যাক্সে আরেকদল চলছে। একটা আপার লিমিট অফ রিটার্ন যদি বেঁধে দি জোর করে তাহলে সেই মুনাফা থেকে রি দিস্ত্রিবিউত সম্ভব। তার মানে এক্স্প্লয়্তেষণ হচ্ছে। নাকি বুঝতে পারছি না !
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১২627123
  • ওটা আমি বলিনি, যিনি বলেছেন নিশ্চয় সঠিক সোর্স থেকে জেনেই বলেছেন।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১৫627124
  • এইজন্যেই ওদের নারখোজের টেক্স্ট বুক খুঁজছি। ৭৩ বছর ধরে সিস্টেমটা টিঁকল কেমন করে?
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:১৬627125
  • চিকিৎসা ফ্রী, শিক্ষা ফ্রী, এদিকে বাসে ট্রেনে টিকিট কাটতে হয়!!!!! ধরা পড়লে বিশাল জরিমানা! এটাই বা কেন?
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২০627126
  • হয়ত যাতে দরকার ছাড়া অহেতুক ট্রামে বাসে রেলে ট্রলিবাসে ঘুরে না বেড়ায়।
  • Ekak | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২১627127
  • কেসটা কি এরকম যে ধরা যাক, ২০ হাজার টাকার ওপর রোজগার করলেই সেই মাইনেটা আর পাবনা। কমন ফান্ডে চলে যাবে । ইটা করে মডেল তা চালানো সম্ভব। কিন্তু এতে তো কেও একটা লেভেলের ওপর এফর্ট ই দেবেনা । এ সেই গোপাল ভাঁড়ের পারানির কড়ির গল্প। মোটিভেশন লেভেল তা নীচু তারে বেঁধে দেওয়া। এরকম একটা নীতিতে চলে একটা দেশে অত উন্নতি ..........হিসেব মিলছে না। কাওকে একটা জোর করে বেগার দেওয়ান হচ্ছে। মানে উইদৌত রিটার্ন। তাই না।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৪627128
  • এই প্রসঙ্গে মনে পড়ে গেল। এটা সত্যি কি মিথ্যা জানি না। তখন ব্রেঝ্‌নেভের আমল। হঠাৎ দুপুরে রাস্তা থেকে কয়েকজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছিলো, পরে ছেড়ে দেওয়া হয়।
    এরা ছাত্র। ক্লাসে যায় নি। অথচ অসুস্থও নয়।
    এই গল্পের সত্যাসত্য জানিনা।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৮627131
  • ইলেকট্রিসিটি র প্রোডাকশন কস্টের অঙ্ক কষেছি। জটিল অঙ্ক। তাতে প্রতি ইউনিট থেকে শুরু করে সমস্ত মাইনে পত্র সব হিসেবের মধ্যে থাকত, এবং প্রফিট ইজ ইকুয়ালটু জিরো।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৮627129
  • এই যে মানুষ উৎপাদনের সুকৌশলী প্ল্যান, এটাও আমার একটু কেমন কেমন লাগছে। অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া, কয়েক বছরের মধ্যে একাধিক সন্তান, দশ বাচ্চার মায়ের স্পেশাল রাষ্ট্রীয় সুবিধা, ডিভোর্স হতে না দিয়ে নানা কায়্দায় দম্পতিকে একত্রে জুড়ে রাখা---আরো নানা কিছু, এই পুরো ব্যাপারটাকেই আমার কীরকম কীরকম যেন লাগছে। হয়তো এইখানেই কোনো ক্যাচ আছে এই মডেল টিঁকিয়ে রাখার।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩৪627132
  • ফ্রী করে দিলে দরকার ছাড়া ট্রামে বাসে ঘোরার সম্ভাবনা শুনে এটা আমার মনে এসেছিলো, তাহলে তো ফ্রী শিক্ষায় স্কুলে গিয়েও না পড়ে টড়ে হ্যা হ্যা হি হি করে কাটিয়ে দিতে পারে অথবা স্রেফ স্কুলে না গিয়ে মাঠে ফড়িং ধরে বেড়াতে পারে।
    চিকিৎসায় অবশ্য এটা পারবে না, অকারণে চিকিৎসা নেওয়া যায় না, অসুখ বানিয়ে বলা যায় না। বা বললেও ধরা পড়েই যাবে।
    ঃ-)
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪৮627134
  • কারাগারের মানুষগুলোর শ্রম এখানে যোগ হবে। তারা সংখ্যায় কম নয় এবং বিনামূল্যের শ্রম।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৩৮627135
  • সে

    মিলিটারিতে রিসোর্স অ্যালোকেশন মানে মিলিটারি বাজেট। ডিফেন্স বাজেটও বলা হয়। অস্ত্রশত্র তৈরির কারখানা তো পড়বেই,military research and development সবই পড়বে।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৪৬627136
  • One Thing China and the USSR DON’T Have in Common
    China has certainly not emulated Soviet military spending levels.

    The Soviet Union spent tremendous sums of rubbles on its military. From MIRV’d missiles and advanced nuclear submarines, to the latest jet fighters, Moscow spent lavishly on the most advanced weapon systems to keep pace in a global struggle for dominance — the classic guns or butter example. As America built companies like IBM, Apple and Microsoft the CPSU struggled to stock its shelves with basic necessities.

    So what does China spend on its defense? In a recent piece, Andrew Erickson he observes that:

    “Even during the past decade of rapid increases to defense spending, the official defense budget has held steady at roughly 1.3-1.5 percent of GDP—when calculated based on high-end foreign estimates of actual total defense spending during the same period the figure still falls between 2 and 3 percent of GDP.”

    For all the talk of new aircraft carriers, advanced missiles, and a blue-water navy, China’s military modernization is nowhere near Soviet levels or anywhere near where it could harm its economy.
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৫৭627137
  • Atoz

    কারা যেন বললেন সমস্ত পার্টি লীডার, সমস্ত বিজ্ঞানী খেলোয়াড় গায়কেরা, সিস্টেময়াটিকালি, এরকম কেউই বলে নি।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:০৪627138
  • এই যে সেই দাচার পোস্টগুলো। পুরো জায়গাটাই তুলে দিলাম। ঃ-)

    Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:08 Feb 2014 -- 01:42 PM

    সোভিয়েত জমানার হাউসিং ----

    বাড়িঘরের নিজস্ব মালিকানা লুপ্ত হয় ১৯১৮ সালের মধ্যে। তাহলে লোকজন থাকত কোথায়? কোনো একটা বাড়িতে, কিন্তু সে বাড়ির মালিক বা ভাড়াটে কেউই তার বাসিন্দা নন। বাড়ির মালিক রাষ্ট্র। প্রচুর হাউসিং কমিটি তৈরী হল কে কোথায় থাকবে তা ঠিক করবার জন্যে। প্রথমদিকে একটু ক্যাওস হয়েছিল, বিশেষ করে শহরে। বেশীর ভাগ অ্যাপার্টমেন্ট বাড়ির একটি করে হাউসিং কমিটি যার একজন হাউসিং ম্যানেজার। যাদের থ্রি বেডরুম সাইজে বড়ো অ্যাপার্টমেন্ট ছিল, তাদেরকে আরও একটি বা দুটি ফ্যামিলির সঙ্গে সেটা ভাগ করে নিতে হল - কিচেন, বাথরুম শেয়ার্‌ড হল।

    ১৯২১ সালের পর আইন একটু বদল হল, গ্রামাঞ্চলের ছোট বাড়িগুলির মালিকানা অরিজিন্যাল ওনার-দের ফেরত দেওয়া হল। কিন্তু জমির মালিকানা রাষ্ট্রের হাতেই রইল। অর্থাৎ, বাড়ির মালিক নাগরিক, কিন্তু জমির মালিক রাষ্ট্র।

    সোভিয়েত কন্স্‌টিটিউশন-এর আর্টিক্‌ল ৬ বলছে -। ।।অন্দ, ইত'স নতুরল দেপোসিত্স, তের, ফোরেস্ত্স, মিল্ল্স, ফ্তোরিএস, মিনেস, রইল, তের অন্দ অইর ত্রন্স্পোর্ত, বন্ক্স, পোস্ত, তেলেগ্রফ অন্দ তেলেফোনেস, লর্গে স্ততে-ওর্গনিএদ অগ্রিুল্তুরল এন্তের্প্রিসেস সুচ অস স্ততে ফর্ম্স, মচিনে অন্দ ত্র্তোর স্ততিওন্স অন্দ থে লিকেস অস েল্ল অস মুনিিপল এন্তের্প্রিসেস অন্দ থে বুল্ক ওফ থে দ্বেল্লিঙ্গ হৌসেস ইন থে িতিএস অন্দ ইন্দুস্ত্রিঅল লোলিতিএস, অরে স্ততে প্রোপের্ত্য।।।

    ব্যক্তিগত মালিকানা নিয়ে আর্টিক্‌ল ১০ এ - ---
    ।।থে রিঘ্ত ওফ িতিএন্স তো পের্সোনল ও্নের্শিপ ওফ থেইর ইোমেস ফ্রোম োর্ক অন্দ ওফ থেইর সভিন্গ্স, ওফ থেইর দ্বেল্লিঙ্গ হৌসেস অন্দ সুব্সিদিঅর‌্য হৌসেহোল্দ এোনোম্য, থেইর হৌসেহোল্দ ফুর্নিতুরে অন্দ উতেন্সিল্স অন্দ অর্তি্লেস ওফ পের্সোনল উসে অন্দ োন্ভেনিএে, অস েল্ল অস থে রিঘ্ত ওফ ইন্হেরিতে ওফ পের্সোনল প্রোপের্ত্য ওফ িতিএন্স, ইস প্রোতে্তেদ ব্য ল।।।

    শুরুর দিকে (১৯২৫-১৯৩০) সোভিয়েত রাষ্ট্র গ্যারান্টি দিয়েছে যে প্রত্যেক নাগরিক অন্তত ৫ স্কোয়ার মিটার থাকার জায়গা পাবে। অথাৎ, ৩ জনের ফ্যামিলি হলে অন্তত ১৫ স্কোয়ার মিটারের ফ্ল্যাট পাবে। তবে জেনারেলি লোকজন এর থেকে বেশী জায়গা পেয়েছে, ১৯৬০ নাগাদ মাথাপিছু ৯ স্কোয়ার মিটারের মতন, এবং আশির দশকে ১৩ স্কোয়ার মিটার। তবে অনেক ক্ষেত্রেই লোকজনকে অন্য পরিবারের সঙ্গে শেয়ার করতে হত। স্টেটের কাছে অন্য বড় নন-শেয়ার্‌ড ফ্ল্যাটের জন্যে আবেদন করা যেত, তবে দীর্ঘ অপেক্ষা - মস্কো বা লেনিনগ্রাদের মতন বড় শহরগুলিতে ৫-১০ বছরের অপেক্ষা খুবই কমন ছিল।

    নতুন বহুতল ফ্ল্যাট বাড়ি তৈরীর কাজ সরকারই করত। সোভিয়েতের শহরগুলিতে প্রচুর বহুতল ফ্ল্যাটবাড়ি সেই সময় সরকার বানায় - যাদের বলা হত - কমুনাল অ্যাপার্টমেন্ট - কংক্রিট ব্লক বা প্যানেল দিয়ে খুব দ্রুত তৈরী হত বলে এর আর এক নাম ছিল প্যানেলাক। ডিল খুব সিম্প্‌ল - নো ওনারশিপ, নো লোন, নো ভাড়া, নো মান্থলি পেমেন্ট -- যদিও বাসিন্দাদের নিজেদের ইউটিলিটি বিল - ইলেকট্রিসিটি, জল, রান্নার গ্যাস -- এসব দিতে হত। কিন্তু সেগুলোও ছিল হেভিলি সাবসিডাইজ্‌ড - নব্বুয়ের দশক অবধিই বাসিন্দাদের এসবের আসল খরচের ১০%-এর মতন দিতে হত।

    পেরেস্ত্রিকার পরে হাউসিং রুল বদল হয় - ফেডারেল হাউসিং প্রাইভেটাইজেশন ল - তৈরী হয়। লোকজন নিজেদের ফ্ল্যাটের মালিকানা পেতে থাকে, ফ্ল্যাট/বাড়ি কেনা-বেচা, ভাড়া দেওয়া শুরু করে, এখন রাশিয়াতে হোম ওনারশিপ ৮৪%, ইউএস (৬৬%) বা ইউকে (৬৫%)-এর থেকে বেটার।

    --------------------------------------------------------------------------------

    Name: ম্যামি

    IP Address : 69.93.193.88 (*) Date:08 Feb 2014 -- 02:03 PM
    এসব নিয়ম সাধারণের জন্যে লসাগু। বিজ্ঞানীদের জন্যে, নামকরা খেলোয়াড়দের জন্যে বিলাসবহুল dacha ছিল। এরা এলিট।

    --------------------------------------------------------------------------------

    Name: ম্যামি

    IP Address : 69.93.193.88 (*) Date:08 Feb 2014 -- 02:06 PM

    ও হ্যাঁ, মিউজিশিয়ানদের জন্যেও dacha।

    --------------------------------------------------------------------------------

    Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:08 Feb 2014 -- 02:12 PM

    অফ কোর্স, জেনারেল মাস-এর কথাই হচ্ছে।
    প্রথম লেভেলের এলিট ছিল পার্টি পলিটব্যুরো মেম্বার এবং কেজিবি/মিলিটারি উচ্চপদস্থ বসেরা। তারপরের লেভেলে পার্টির টপ লিডারশিপ, জোনাল লিডার।।।। তারও পরে বিজ্ঞানী/খেলোয়াড়/মিউজিশিয়ান।।।।

    --------------------------------------------------------------------------------
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:৫৯627139
  • সে,
    অনেক ধন্যবাদ।
    একটা আবদার!
    আমি ২০ ফেব্রুয়ারি থেকে হোলি অব্দি কোলকাতায়। যদি, কখনো মানে একঘন্টার জন্যেও একটু আড্ডা দেয়া যেতে পারে?
    থাকি নরেন্দ্রপুরে, রামকৃষ্ণ মিশনের সামনে।
    আমার বাড়িতে? অথবা যেখানে বলবেন পৌঁছে যাবো। মাক্কালি!
    আর যদি রুশী ভাষায় আড্ডা দিতে চান তো অরুণ সোম কাকু ও নাতালিয়া কাকিমার সঙ্গে আড্ডার বন্দোবস্ত করতে পারি।
    কোন চাপ নেবেন না প্লিজ!
    যদি আপনার নিজের প্রোগ্রামে বাধা না পড়ে।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:০৭627140
  • ম্যামি,
    ইউরোপের বাম লিব্যারালদের কম্যুনিস্ট রাশিয়া নিয়ে মোহভঙ্গের ভালো দলিল সম্ভবতঃ " God That Failed". আর্থার কোয়েস্লার, রিচার্ড রাইট, স্পেন্ডর --প্রায় দশজন। ৭০ এর দশকে পেয়েছিলাম।

    লসাগু,
    সোভিয়েত সমাজে ধর্মকে ব্যান করায় সাধারণের মনোজগতে সৃষ্ট শূণ্যতর পলিটিক্যাল কমিশার দিয়ে ভরানো যাচ্ছিল না। এটা বোধ্হয় ভালো করে ধরা হয়েছে কোয়েসলারের 'ইয়োগী অ্যান্ড দ্য কমিশার" বইটিতে।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:০৯627142
  • কেসি,
    একদিন আড্ডার অনুরোধ আপনাকেও; অসুবিধে না হলে, চাপহীন ভাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন