এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:২৮196588
  • আরে খ্যা খ্যা খ্যা। শীলা আন্টির ওপর এখনও যে এই রকমের হ্যালু থাকতে পারে কারুর, জ ঘো-র লেখা না পড়লে জানা যেত না।

    http://www.anandabazar.com/30desh4.html
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:২৮196589
  • সিকির বেনারস নোংরা লাগতে পারে। তবে জায়গাটা এমনই ভালো লেগেও যেতে পারে।
  • jhiki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:২৮196590
  • আমি ছেলের আর একটু বড় হওয়ার অপেক্ষায় আছি, তারপর বেনারস যাব .... একা বা অন্য সঙ্গীর সাথে ঘোরার কথা ভাবিনা।
  • + | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:২১196586
  • রামনাথ দাঃ)
  • blank | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:২১196587
  • ওটাই রামনাথ দা। সারক্ষন পাখী পোকা নিয়ে পরে থাকে।
  • নেতাই | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:১৮196585
  • ব্ল্যাংকি হ্যাঁ।
    জলপাইগুড়ি থেকে বেরোনোর আগে আমরা ক্যান্টিনে অনেকক্ষণ বসেছিলাম। লোকটা তখন আমাদের অনেক গল্প বলছিল। ফটো দেখিয়েছিল। বেশীরভাগ পাখির ফটো। ভেবেছিলাম এমনি বাতেলা দিচ্ছে। পরে আমার ক্যামেরায় ওর ফটো তোলা দেখে অবাক হয়েছিলাম।
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:১৩196584
  • পোটকে এখন কেমন আছে হাত? আজ রাতে ফোন করব।

    আমি কোনওদিন বেনারস যাই নি। এখন গেলে কেমন লাগবে জানি না, নিজে নিজে এক্সপ্লোর করে তেমন কিছু লাগবে বলেও মনে হচ্ছে না। রসিক সঙ্গী পেলে সাথে ঝুলে পড়তে পারি।
  • blank | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:১২196583
  • নেতাই সেই ড্রাইভার কে কি গুফো ডাকাত টাইপ দেখতে?? লম্বা তাগড়াই চেহারা।
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:১০196582
  • তবে নেতাই ঠিকই বলেছে, দিল্লি সত্যিই আজ আড়াই ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সকালে, দশকের শীতলতম তিরিশে ডিসেম্বর। সোর্স - এনডিটিভি।
  • potke | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:০৮196581
  • লাখনৌ,বেনারস,আগ্রা,ফতেপুর একটা ট্রিপ মারতে হবে--সেপ্টেম্বরে নয়্ডা আসব, তখন-ই হবে।
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১২:০৩196580
  • ইয়েস! আগেরবারে আমরা ভরতপুর ফতেপুর হয়েই আগ্রা পৌঁছেছিলাম।

    আসলে যমুনা এক্সপ্রেসওয়ে ধরলে ফতেপুর অফ রুট হয়ে যায়। সেবার যখন গেছিলাম, ফরিদাবাদ হয়েই গেছিলাম, তখনও তো যমুনা এক্সপ্রেসওয়ে তৈরি হয় নি।
  • শ্রাবণী | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৫৭196579
  • সেবারে ভরতপুর পৌঁছলাম লাঞ্চ টাইমে, খেয়েদেয়ে একটু রেস্ট নিয়ে বেলা পড়লে ফতেহপুর! হাইওয়ে, সোজা রাস্তা, বন্ধ হবার একটু আগে ঢুকলাম, সূর্যাস্তে দারুন লাগছিল। তারপর থেকে ঠিক করেছি, আগ্রা ফতেহপুর না করে ভরতপুরের সঙ্গে ফতেহ্পুর রাখব!
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৫৩196578
  • মজা করছিলাম। :) তাজমহল অত অপছন্দ হলে তাজ দেখতামই না, সোজা ফতেপুর সিক্রি চলে যেতাম। তাজমহল এখনও মুগ্ধ করে। শুধু ঐ সিকিওরিটির কড়াকড়ি, লম্বা থেকে লম্বাতর লাইন, এইগুলো একটু ছন্দপতন ঘটায় শুরুতে। কিন্তু একবার তাজের দেখা পেলে সব ভুলে যাওয়া যায়।

    এমন নয় যে ফতেপুর কম পছন্দ। নেহাত সময় হল না, তাই। আগের বারে এসেছিলাম, সেবার সময়ের অভাবে আগ্রা ফোর্ট দেখা হয় নি। তাজ আর ফতেপুর সিক্রি দেখে ফেরত গেছিলাম। দু বছর আগের ডিসেম্বরে।
  • শ্রাবণী | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৫০196577
  • তোর প্রাণের ভয় কমে গেছে দেখছি, সাহস বেড়ে গেছে!
    সিকি সত্যি! তাজমহল কখনো পুরনো লাগেনা, কতবার দেখেছি গিনতি হারিয়ে ফেলেছি আর প্রতিবারে ঢোকার সময় এদিক ওদিক দেখিশুনি, যারা প্রথমবার দেখছে তাদের সামান্য হিংসে করি, প্রথম তাজ দেখার অনুভূতিই আলাদা!
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৪৩196576
  • ফতেপুর সিক্রিটা হল না।

    ওই যা হয়, সব্বাই মিলে রেডি হয়ে তাজমহলে ঢুকতে ঢুকতেই বাজল বেলা দশটা। সেখান থেকে বেরিয়ে খেয়ে উঠতে উঠতে বেলা দুটো। তখন ফতেপুর সিক্রির জন্য স্টার্ট করলে বাড়ি ফিরতে রাত্তির হত। তাই খানিক এগিয়েও জনতার রিকোয়েস্টে আবার গাড়ি ব্যাক করে ফিরে এলাম। আজ সবার অফিস আছে।

    ফতেপুর সিক্রি, ফির কভি। এইবারে যমুনা এক্সপ্রেসওয়েটা একবার বাইকে একটা ড্রাই রান দিতে হবে।

    আর তাজমহল? আখাম্বা সাদা রঙের ঢিপি :) এই নিয়ে চারবার দেখা হল, যথেষ্ট পুরনো হয়ে গেছে। কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েটা এই প্রথম হল। লা-জবাব রাস্তা।
  • নেতাই | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৩৮196575
  • হুম
    তোমার ও কমতির দিকে
  • ? | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৩৪196574
  • বাস্তবের কার নাম এই চরিত্রের প্রসঙ্গে বলি বলি করেও অলিখিত থাকল? আর কেউ আসল নামটি বুঝলে বলবেন?
    http://anandabazar.com/30ananda-plus3.html
  • শ্রাবণী | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৩২196573
  • সিকির তো আবার কমতির দিকে, বাইক কেনার পর থেকে! :)
    তবে স্টিয়ারিংয়ে হাত দিয়ে শক? কেংকয়ে? আমিও তো বিনা দস্তানাতেই গাড়ি চালিয়ে এলাম!
  • quark | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:৩০196572
  • একটা প্রশ্ন করব! কিছুদিন আগে কি এখানে মালগুড্ডি ডেজ ডিভিডি নিয়ে কথা হচ্ছিল?
  • jhiki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:২৫196570
  • ফতেহপুর সিক্রি যাওনি?
    ওখানে যাওয়ার জন্যই তো বারবার আগ্রা যাই।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:২৫196571
  • কেউ গেল আগ্রা, আর আহা উহু সব রাস্তার প্রশংসায়! হায়! তাজ তার গৌরব হারাইছে ---
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:২০196569
  • যাব্বাবা, দস্তানা তো ছিলই। ডিসেম্বারে কি প্যাকড না হয়ে কেউ বাইক চালায়?

    ও, পরশু সন্ধ্যেবেলায় আগ্রা ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি বেশ হি-হি ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে। ভুল করে জ্যাকেট টুপি ইঃ সমস্ত বাইরে গাড়িতে ছেড়ে এসেছিলাম।
  • নেতাই | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:১৮196568
  • দস্তানা লাগেনি?
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:১৭196567
  • নাঃ, নেতাই বুড়ো হচ্ছে। স্টিয়ারিংয়ে হাত দিয়ে ঠাণ্ডায় শক খাচ্ছে, আমি তো বাইক চালিয়ে আপিস এলাম।
  • নেতাই | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:১৪196566
  • আজ তো বেশ কনকনে ঠান্ডা। স্টিয়ারিংয়ে হাত দিতে ঠান্ডায় শক খাওয়ার ফিলিংস আসছিল।
  • siki | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:১২196565
  • আমারও তেমন ঠাণ্ডা লাগল না তো। সকাল সাতটায় নিচে গিয়ে টমেটো মটরশুঁটি কিনে নিয়ে এলাম তো।

    দুদিন আগ্রা ঘুরে ফিরলাম কাল সন্ধ্যেয়। কী জিনিস বানিয়েছে গুরু, যমুনা এক্সপ্রেসওয়ে। দুঘণ্টা ননস্টপ একশো কিমি স্পিডে হুহা গাড়ি উড়ে গিয়ে পড়ল আগ্রার জঙ্গলে। আর আগ্রার ট্রাফিক, সে কী জিনিস! আগ্রায় শুনেছিলাম দেশের সবথেকে বড় পাগলখানা আছে, কিন্তু তারা যে রাস্তাঘাটে ছাড়া থাকে, সেটা কোথাও লেখা ছিল না।

    নতুন ক্যামেরা নিয়ে খানিক কেরামতি করার চেষ্টা করলাম। বেশির ভাগ ছবিই ছড়িয়ে ছত্তিরিশ হয়েছে, কিছু ভালো এসেছে। নিজে নিজে বই পড়ে আর ভিডিও দেখেও ডিএসেলার ঠিক কব্জা করতে পারছি না। কারুর হাত ধরতে হবে মনে হয়। দেখি, কোনও ক্মিউনিটি পাই কিনা এখানে। দিল্লি ফটোগ্রাফি ক্লাব বডডো কস্টলি।
  • শ্রাবণী | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:০৭196563
  • তাই। তাহলে বোধায় সয়ে এসেছে ঠান্ডা কারণ আমার আবার আজ সকালে মনে হল, তিরিশেও তেমন হু হু ঠান্ডা নেই এবার।
  • | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:০৭196564
  • আচ্ছা গুডরিডসে বাংলা বই অ্যাড করে কীভাবে?
  • নেতাই | ৩০ ডিসেম্বর ২০১৩ ১১:০১196562
  • সকালে দিল্লীর তাপমাত্রা ছিল 2.4 ডিগ্রী
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৫৬196561
  • হুঁ সকালেই দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত