এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫196560
  • মাইকেল শুমাখার কোমায়!!
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯196558
  • কিন্তু এমন ঘুরতে হয়েছিল, যে তারিখটা পর্যন্ত মনে রেখেছে!!
  • শ্রাবণী | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯196559
  • শুনশান চারধার, এরকম সবাই ছুটিতে যাওয়া দিনে, অফিস আমার দারুন ভালো লাগে!
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৪৮196557
  • ভুল ঠিকানা হবে কেন কি মুশকিল।
  • | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭196556
  • ২৯শে ডিসেম্বরেই তুমি আমাকে ভুল ঠিকানা দিয়ে ঘুরিয়ে মেরেছিলে। যদি তুমি নিজেই নিজেকে পিটিয়ে নাও, তাহলে আমি না-ও ঠ্যাঙাতে পারি :-I
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৪৩196555
  • এইযে পেয়েছি দমুকে। বলি আমাকে পেটাবে কেন? ২৯শে ডিসেম্বরে কী শুভকর্ম আমার নমে পাঁজিতে আছে শুনি?
  • | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৪২196554
  • এবং রোবুকে মস্ত মস্ত থ্যাঙ্কুস ..... এবারের মার্কেজের কালেকশানের ইপাব দিলেই আরো অনেক ধন্যবাদ দেব।

    যাই এবারে একটু কাজকম্ম দেখি গিয়ে, এক হপ্তা কিস্যু না করে কাটিয়ে দিয়েছি।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৩৯196553
  • টোপাকুল আর লাইটার এক হলো?
  • | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮196552
  • মহাস্থবির জাতক নানাকারণে আমার মনে কেমন গেঁথে বসে গেছে।

    সায়ন তো বছরের মাঝ থেকেই প্ল্যান করছিল। আর সবাই কি অক্ষর মত অলস নাকি? হুঁঃ

    কাকে দিব্বি আস্ত আস্ত টোপাকুল খেয়ে আবার আস্ত আস্তই ত্যাগ করে যেত ছাদের কার্নিশে। :-(
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৩৭196551
  • মনে হয় অ্যাপোক্যালিপস নাও একটু বেশিবার দেখে ফেলেছিলেন।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৩৬196550
  • আমার মিড-ওয়েস্টের সাহেব বস পর্যন্ত বেনারস গিয়ে খুব উলুত্পুলুত হয়ে গেছিল। ওনার তোলা একটি ছবির ক্যাপশন "There is nothing quite like the smell of kerosene and human feces in the morning."
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:২৮196549
  • তা তোমরা সেই ছবি এক্সিবিশনে দেবে আর লোকে পয়সা চাইলেই দোষ?
  • Radagast | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:২৪196548
  • ধর্মীয় ব্যাপার নিয়ে অসুবিধা নাই, ছবির স্বর্গ পুরো। কিন্তু সবই আজকাল কেমন প্রফেশনাল হয়ে গেছে। বেনারসের ঘাটে কারো দিকে লেন্স তাক করলেই পয়সা চায়।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:২৩196546
  • দমুদি, আমারও মহাস্থবির জাতকের বেনারস মনে গেঁথে আছে -- তবে ওটাই একমাত্র যেটা আমি বেনারস যাবার পর পড়েছি
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:২৩196547
  • সেইতো, আমি ভেবেছিলাম লোকজন ইয়ার্কি মারছে, তারপর দেখি মাঝে মাঝেই একোনা সেকোনা থেকে আপডেট দিচ্ছে সায়ন!
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:২১196545
  • কিন্তু অক্ষদা এদ্দিন কোথায় ছিল? সায়ন রাজস্থান ঘুরে, দিল্লীতে সিকির বাইকের পেছনে চেপে ঘুরে, সোসেনের সঙ্গে চিকেন খেতে খেতে ভুলভুলাইয়া দেখে, এলাহাবাদে সঙ্গমে পাখিদের কাঠিভাজা খাইয়ে বেনারস গেছে এখন ঘুড়ি উড়ানো আর বড়ি দেওয়া শিখতে---
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:১৯196544
  • কিন্তু পাখিগুলো গোটা গোটা লাইটার খেয়ে নিল?
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:১৬196543
  • হ্যাঁ অরণ্য। সভ্যতার দান।
  • kumu | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:১৩196542
  • অক্ষ, চমৎকার বাড়ী।
    এখানে 2.4 হয়ে গেছে।আট্টু নামলে ভাল হয়।
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:১২196541
  • মৃত পাখির পেট থেকে বেরোচ্ছে রাশিকৃত হিউম্যান বর্জ্য :-((
  • | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:১১196540
  • বেনারস একবার অন্তত যেতে হবে। বেনারস মানে মহাস্থবির জাতকের বেনারস।
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:১০196539
  • একাচোরা ভাঙাবেড়া, ভয়াবহ এক ট্রেলার-এর লিং দিয়েছেন, রাতে দুঃস্বপ্ন দেখব মনে হয়
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:০৮196537
  • ব্ল্যাঙ্কি বোধায় একটা পোস্ট করে আবার ঘুমিয়ে পড়েছে, টু আর্লি ফর হিম
    ইস্কুলে পড়াকালীন কাশী গেছলাম বটে, দারুণ পরিবেশ
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:০৮196538
  • এবারে একটা মজা হল। আমরা সান আন্তোনিও বেড়াতে গিয়ে একটা বাজারে গেছিলাম। মেক্সিকোর বাইরে সবচেয়ে বড় মেক্সিকান বাজার। সে দারুন জিনিস। কিন্তু মজাটা অন্য জায়গায়। অনেক খুঁজে পেতে একটা রাস্তায় পে-পার্ক পাওয়া গেল, সেখান থেকে কোনাকুনি গেলে ৫ মিনিটেই সেই বাজার। ফেরার সময় কোনাকুনি না এসে ত্রিভূজের বাকি দুই বাহু ধরে ফেরা হল। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল ও'হেনরি হাউস। একটা ছোট্ট একতলার বাড়ি ঠিক রাস্তার ওপর, পেছনে পার্কিং লট। এইখানে নাকি এক সময় ছ টাকা ভাড়া দিয়ে ও'হেনরি থাকতেন। প্রথমে ভাবলাম এ অন্য কোনো ও'হেনরি। তারপর দেখি না সেই উইলিয়াম সিডনি পোর্টারই বটে। এই সেই বাড়ি -



  • kumu | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:০৪196536
  • আমার বারাণসী বড় পছন্দ।সবকিছু কেমন প্রাচীন, প্রাচীন।
    রাবড়ী খাই না তাও।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:০০196535
  • আহা তীর্থস্থানে একটু ধর্মীয় ব্যাপার স্যাপার থাকবেনা?
  • Radagast | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৬196534
  • এটা রামনাথদা-র তোলা কিনা জানি না, তবে রামনাথদার ছবি আমাদের এগজিবিশনে ছিলো। খুবই ভালো। শুনেছি সাংঘাতিক স্পটার।
  • নেতাই | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪196532
  • ২০১১ তে জলপাইগুড়ি থেকে ফেরার পথে একজন ড্রাইভার অনেক গল্প করছিল ছবিছাবা নিয়ে। কলকাতায় ওর ছবির এক্ষিবিশান ও হয়েছে বলছিল। প্রথমে ভেবেছিলাম গুল দিচ্ছে। পরে রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলার সময় আমার ক্যামেরায় এই ছবিটা তুলে দিয়েছিল। ফেবু তে তুলে রেখেছিলাম।
  • Radagast | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪196533
  • ভোরবেলা কমলা আর সন্ধ্যেবেলা আরতির ছবিগুলো পুরো মার্ডার করে দেয়।
  • Radagast | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:৫০196531
  • ধুর উইকেন্ডটা ভালো গেলো না। ম্যানিউ আর স্পার্স জিতে ওপরে উঠে গেলো, আর কালকে খবর এলো যে একজন কীনোট স্পীকার অসুস্থ বলে আসবেন না, এখন আরেকজন বকবক্তা যোগার করতে হবে - হাতে সময় নেই। এই ওয়ার্কশপটা মাইরি পুরো জিন্ক্সড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত