এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:২৩196350
  • http://www.masterofmalt.com/whiskies/jandb-rare-whisky/

    জাস্টারিনি অ্যান্ড ব্রুক্স। খারাপ না। ব্লেন্ডেড যদিও, সিংগল মাল্ট না।
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৯196348
  • চিজটা তো খেয়েছি। জে অ্যান্ড বি যদি জিম বিন্স হয় তাহলে খেয়েছি। দুটো একসাথে নয় অবশ্য :-)
  • মৌ | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৯196349
  • বিকেলে গাঙ্গুলিবাগানে সি.পি.এম পার্টি অফিসের সামনে একটি লোক, (সম্পূর্ণ টাল খাওয়া মাতাল ও কথা শুনে মনে হল কংগ্রেস কর্মী) একটা বাঁশ নিয়ে বাঁদরের মতন লাফাতে লাফাতে বলছে "একটাও সি.পি.এম থাকবে না, অফিসে তালা মার তালা মার..." :-O
    উল্লেখ্য, লোকটি একা ছিল আর পার্টি অফিসে অলরেডি তালা মারা ছিল।
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮196346
  • হাহাহা!
  • h | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮196347
  • তবে চীজ টা ভালো, ডাচ গৌডা র মতো। খারাপ না। আমি জে অ্যান্ড বি র সংগে খেলাম, খারাপ লাগে নি, আর্জো/রোবু/অর্পণ/ব্ল্যাংকি/অন্যান্য কমরেড গণ ইউ ক্যান ট্রাই।
  • h | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩196345
  • এবার সিকিমে দেখলাম, কোনো কোনো হোটেলে শুয়োর পোষে শুধু কিন্তু খায় না। শুয়োর দের বড় হতে দেখার মধ্যে একটা আনন্দ আছে জান তাম না মাইরি। অসংখ্য নধর খামারে আছে, অথচ হুইস্কি খেতে হচ্ছে আলপাইন চীজ দিয়ে, এই শক থেকে রিকভার করতে সময় লাগবে। খুব ই ডিসাপয়েন্টিং।
  • kumu | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১০196344
  • খাই না
  • kumu | ২৮ ডিসেম্বর ২০১৩ ২৩:০৯196343
  • আমিও বেশী ঝাল ল্হাই না মানেপারিনা খেতে।
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৫২196342
  • বাঙালী ঘোড়া?
  • ঈশান | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৫০196341

  • কমরেড পিনাকীকে। কমরেড প্পনও ভাগ পাবেন আশা করি :)
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬196339
  • হ্যাঁ, বাঙালি ছোলা। ঘোড়া খায়।
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৪৬196340
  • দোকান বলতে ওগুলো কে আর কী বলবে? রাস্তার ফুচকাওলার ফুচকা।
    সদা, হ্যাঁ, ম্যাগ্নোলিয়া। মালের দাম একটু বেশীই, আজ ভালোই খসল।
  • শ্রী সদা | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৪৩196338
  • কমঃ পিনাকীদা কে হাই ভোল্টেজ হ্যাপি বার্থডে।
  • শ্রী সদা | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৪১196336
  • ম্যাগস মানে ম্যাগনোলিয়া ? ওখানকার খাবার দারুন কিন্তু মাল হেভী দাম বলে খাইনা। অলিপাবে যেতে হবে একদিন, দুটো স্টেক পরপর খেলে এই শীতেও ঘাম বেরোয় ঃ)
    আমি ২৫ সে ডিসে সন্ধ্যেবেলা অলি তে জায়গা না পেয়ে মেট্রো সিনেমার উপরের একটা সস্তা বার এ গেছিলাম, প্রচুর ভুলভাল লোকজন যায় যেখানে। ঘন্টা তিনেক গুছিয়ে ভিজে আড্ডা হল বন্ধুদের সঙ্গে।
  • Bhagidaar | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৪১196337
  • রোবু দোকানে গিয়ে ফুচকা খায়? অবশ্য এই ব্যাপারে একমত হলামনা, ফুচকায় ছোলা আমার খুব ভালোলাগে, মানে আমাদের বাঙালি কালো ছোলা তো, কাবলি চানা নয়তো?
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৩৮196335
  • পিনাকী কে হ্যাপি বার্থ ডে। এনজয়।
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৩৭196334
  • ইয়ে ফুচকা দেখলেই আমি কেমন দুর্বল হয়ে যাই...
  • I | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:৩১196333
  • আরে, আমি কি আর আর্টিস...... আমার ঐ ঝকঝকে ছবি হলেই চলবে ঃ)
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:২১196332
  • আজকাল বেশিরভাগ দোকানের ফুচকা আমার ভালোলাগেনা। কী যে গোবলয় সিন্ড্রোম হয়েছে, ফুচকার আলুমাখাতে হুলিয়ে ছোলা দেয় :-(
  • একক | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:১৪196331
  • কিনে ফেলুন :) আমি তো পয়সা নেই বলে নিজেকে সীমাবদ্ধ রেখেছি। আজকাল মিউসিক ফটোগ্রাফি আর পর্ত্রেইত ছাড়া কিছুই করিনা।

    তবে সবাই যে দামী টেলি লেন্স কিনে দারুন পাখির ছবি তুলছেন এমন না। ঝকঝকে ছবি তুলছেন। পাখির গায়ে পালকের রোয়া অবধি ক্লিয়ার আসছে। ওই পর্যন্ত্য। কেও কেও এত ক্লোস ফ্রেমিং করছেন যে একটু দামী অর্নিথলোজি বইয়ের পাতা থেকে উঠে এসেছে মনে হচ্ছে। বাট বার্ড ফটোগ্রাফি ইস নট এবাউট অর্নিথলোজি :( আফটার অল ফটোগ্রাফি টা আর্ট। সেখানে অনেক অনেক দিক সামলাতে হয়। সেগুলো খুব কম লোকের ফটো তে দেখি।
  • Bhagidaar | ২৮ ডিসেম্বর ২০১৩ ২২:০৯196330
  • অক্ষদা ফুচকার আলুতে ভাজা মসলা ইত্যাদি সবই দিয়েছি কিন্তু ওই ফুচকাওয়ালাদের মতো কালো রং টা হলনা। লঙ্কা গুঁড়ো দিই নাই, ঝাল খেতে পারিনা।

    আর মাইরি বতিন্দা সত্যি, দেশে থেকে এই অভাগার বাড়ির ফুচকায় নজর দিচ্ছে!
  • I | ২৮ ডিসেম্বর ২০১৩ ২১:৫০196329
  • এট্টা আশি-চারশো না কিনলেই আর চলছে না। চেনা চেনা লোকজন হুলিয়ে পাখির ছবি তুলছে ! খুব হিং হচ্ছে।
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২১:০০196328
  • উফ, আগের দুই উইকেন্ডে বাড়ি গেছিলাম, আজ যাইনি।
    এ আর না বোঝার কী আছে!
  • sosen | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৬196327
  • ঃ)
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫৪196326
  • আর আমার দিদি কী করেছিল শোনো। সে দিন তারিখ সবই ঠিকঠাক রেখে কেতেছিল, সেই মত স্টেশানে উপস্থিত হয়ে জানতে পারে যে বোম্বে হাওড়ার বদলে সে উল্টো করে হাওড়া বোম্বে টিকিস কেটেছিল, নিজের এবং দুই ছেলের।
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৫২196325
  • আবার? আগের দুটো উইকেন্ডে বাড়ি যাইনি এবার গেছিলাম।
    সদা আছিস? আজ ব্লু অ্যান্ড বিয়ন্ড-এ গেসলাম। এই ফেস্টিভ সিজন বলে সিট বুক করে রুফটপ যখন খোলে, ঠিক তিনটের সময় পৌঁছলাম। বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে বলল, বার রিলোকেট হচ্ছে, আজ মদ পাওয়া যাবে না। অগত্যা বেরিয়ে এলাম। ম্যাগসে গিয়ে খেলাম।
    একটা চিকেন আ লা রেক্স, একটা গ্রিলড ল্যাম্ব চপ, একটা প্যান ফ্রায়েড ভেটকি। আমার পারসোনাল ওপিনিওয়ন হল ম্যাগস এর খাবারে ব্যাপক উন্নতি হয়েছে।
  • sosen | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪৩196324
  • দমুদি,আর লজ্জা দিওনি।
    তিন গুণ বেশি দামের টিকেট কাটতে হোলো।
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪১196322
  • আর উইকেন্ডে রোবুকে দেখা যাচ্ছে যে বড়!!
  • | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৪১196323
  • সুষেণ কি কাল ফিরবে? নাকি এক্কেরে ২৯শে জানু অবধি থেকে আসবে?
  • রোবু | ২৮ ডিসেম্বর ২০১৩ ২০:৩৯196321
  • পিনাকীদাকে ফ্রী লুরু ফোন কল গিফট দিলাম, যাতে কমরেড প্পনদার সাথে আরো পার্টি কংগ্রেস সিডিউল করতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত