এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২০:১৫517721
  • আমারও স্যানের টোনটা পড়ে খিল্লি পেল। কেমন যেন আমি তো কলা খাইনি, সিপিএম খেয়েছে, টাইপের। :)

    আর স্যান প্যারানইয়া গোটা টই খুঁজে-টুজে আমার মধ্যে দেখল? দৃষ্টিশক্তির প্রশংসা না করে পারছিনা। :)।

    অজ্জিতের পরে হচ্ছে। দাঁড়া। :)
  • Ishan | 202.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২০:২৭517722
  • হ্যাঁ, অজ্জিতকে কোশ্নোটা আমার টোন নিয়েই ছিলো। হাল্কা করে চোখ বুলিয়ে "ওপর ওপর" লোকের অনেক কিছুই মনে হতে পারে। সেটা তার ইমপ্রেশন হিসেবে সে পেশও করতে পারে। কিন্তু তার থেকে "হেনস প্রুভড" বলার মতো কনফিডেন্স আসেনা। কারণ সে জানেই না, সে যা ভেবেছে ঠিক সেটাই ঘটেছে কিনা।

    ফলে "ইমপ্রেশন" থেকে "প্রুভড" -- এই সিদ্ধান্তে পৌঁছতে গেলে শুধু উপর উপর দেখায় হয়না। একটা "জ্ঞান" এর "আত্মবিশ্বাস" লাগে। সেটা না দেখালে কোনো প্রোশ্নই উঠতান। কিন্তু যেহেতু দেখানো হয়েছে, সেটার সোর্স জানতে চাইছি। খুব ইররেগুলার থেকেও যে পদ্ধতিতে "প্রুভ" করার মতো একটা বিষয়ে জেনে ফেলা যায়, তার সোর্স।

    তা, সেটা জানতে পারলাম না।

    আর দ্বিতীয় কথা হল, সিলেক্টিভলি মধ্যমা দেখলে, দৃষ্টির পদ্ধতি নিয়েই তো প্রশ্ন উঠবে। উঠবেনা?
  • aranya | 154.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২১:৩৭517723
  • কেমন একটা ব্জ্রাহত, বাক্যরহিত টাইপ হয়ে যাচ্ছি।

    খসড়ার কথা তো, যদ্দুর মনে পড়ছে, সিপিএম সমর্থক-রাই তুললেন, তারা সাগ্রহে আলোচনায় পার্ট-ও নিলেন, ঈশেন এবং গুরুর থিং ট্যাং -কে পেরায় তিনোমূল বানিয়ে দিলেন, এই তক্ক-বিতক্কে পিটি-ও ছিলেন তো।

    তালে কি পিটি-ই সেমসাইড করে ' জল-বালি ইত্যাদি ঢেলে উত্তাপকে "ছিটকে বেড়িয়ে" যেতে সাহায্য' করছেন ? পিটি কি আসলে ছদ্ম্ববেশী তিনো?

    কিছুই বুঝি না :-(
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২১:৪৪517725
  • নাঃ শুধু কলা ও সিপিএম না। সত্যি বলতে কি দুদির অবাক হওয়াতেও একটু অবাক হয়েছি। তবে মৃদুমন্দ ঃ-)
  • Ben Arfa | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২১:৪৪517724
  • আমি আমার চারপাশ থেকেই ফের উদাহরণ দেবো।

    আমরা যখন একটা পেপার লিখি, বা কোনো একটা পিওসি নামাই, তখন সেটা আমাদের ওনারশিপ, কিন্তু জিনিসটা থাকছে পাবলিক ডোমেনে। বাকি জনতা সেটা নিয়ে যা ইচ্ছে প্রশ্ন করতে পারে, চাইলে সেই পেপার বা পিওসি-র মোটিভ নিয়েও প্রশ্ন করতে পারে। এবং প্রায়সই তাই হয়। এমনও হয় - যে - কোনো একটা সাব-এরিয়ার পেপার রিভিউ যারা করলো তারা হয়তো সেই এরিয়ার এক্সপার্ট নয় (কমেন্টের কম্পাইলেশনেই লেখা থাকে রিভিউয়ার এক্সপার্টাইজ), এবং অনেক সময়েই রীতিমত বালের কমেন্ট থাকে - আদতে হয়তো পেপারের ইনটেনশনটাই সেই রিভিউয়ার বোঝেনি। রীতিমত উড়িয়েও দিতে দেখেছি/শুনেছি। কনফারেন্স হলে সেখানেই ইতি। জার্নাল হলে কমেন্ট-পাল্টা কমেন্ট চলে কিছুদিন। কিন্তু কখনোই, ওনার হিসেবে, আমি মধ্যমা দেখাতে পারি না - এটা ওনার হিসেবে আমার দায়িত্ব, আর দেখালে মোটামুটি লিখে দেওয়া যায় যে আর করে খেতে হবে না। সবাই তো আর বিল গেট্‌স নয় - যে দুনিয়াশুদ্ধু সকলকে মাঝের আঙুল দেখিয়েও একটা সাম্রাজ্য চালাবে - বাইরে সেটা অশুভ হিসেবে পরিচিত হলেও।

    তো এটা গেল মধ্যমা দেখানো নিয়ে। অনেকটা ওই সিপিএম ক্ষমতায় থাকার সময় তাদের দায়িত্ব বেশি টাইপের বক্তব্য;-) সিলেক্টিভ টিলেক্টিভ কিছু নয়। নিজেকেই প্রমাণ করতে হয় যে নিজের থিওরি বালের নয়।

    এবার আসি "শোনা কথা" ইত্যাদি নিয়ে। আমি কিছুই প্রুভ করিনি - প্রথম পোস্টে ডিঃ ছিলো যে এটা আমার ওপর ওপর মনে হয়েছে - *ওপর ওপর পড়লে* যা হতে পারে তাই - ওই ইমপ্রেশন। থিওরি প্রুভড বল্লাম মধ্যমা দেখানোর পর। কেন, সেটা আগের প্যারায় আছে।
  • Ishan | 202.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২১:৪৭517726
  • হ্যাঁ, যা লিখছিলাম। অক্ষ লিখেছেঃ "এর মানে এই নয় যে আনট্রেনড লোকের বক্তব্য নেই, এর মানে এই যে বিশেষজ্ঞ মানেই ব্রাত্য না। বরঞ্চ দুটো কমপ্লিমেন্টারি হতে অসুবিধে কোথায়?"। কোত্থাও কোনো অসুবিধে নেই। সমস্ত বিশেষজ্ঞতা উড়িয়ে দিয়ে, "দাও ফিরে সে অরণ্য" -- বলিওনি। প্রশ্নটা হল, বিষয়টা এক্ষপার্ট ও টেকনিকালিটি দিয়েই শুরু ও শেষ কিনা, মানে এখন যেমন হয়, সেটাই কিনা। সেটা হলে আমার আপত্তি আছে। পাতি পাবলিক, বিজনেসের ভাষায় বলতে গেলে, বিশেষজ্ঞদের "ক্লায়েন্ট"। পাবলিকের সমস্যা টা তাঁকে বুঝতে হবে, সমাধানের একটা আউটলাইন তাদের কাছেই থাকতে পারে, সেটাও বুঝতে হবে, এবং সর্বোপরি তাদ্রকে সন্তুষ্ট করতে হবে। ফলে তাদের ভাষায় ভাবতে, বুঝতে ও বলতে শিখতে হবে। এই হেজিমনিক সেট আপে সেটা হয়না। এক্সপার্টরা হয়ে ওঠেন বিধাতাপুরুষ। সেটা বদলানো দরকার।

    বাকি পয়েন্টগুলোতে এক এক করে আসব। খুব ইন্টারেস্টিং। এর কোনো একমুখী উত্তর পাওয়া যায় বলে মনে হয়না। ফলে অনেক লিখতে হবে। খুব ভালো হত, যদি অর্পিতা আর আমার লেখাগুলো তুলে দেওয়া যেত। তাতে পরিশ্রম কমত। কিন্তু সে আমার কাছে নেই। পাইয়ের কাছে থাকবে নিশ্চয়ই। কিন্তু সে তো এখন ইজরায়েলে বা আজারবাইজানে।:) অতএব, আমিই ছোটো করে করে লিখব।
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২১:৫৫517727
  • অজ্জিতকে। তার মানে, বোঝা যাচ্ছে, একটা কনটেক্সটে "উপর উপর" একটা থিয়োরি বানানো যায়। আর অন্য একটা কনটেক্সটে একটা মধ্যমা দিয়েই সেটা "প্রুভ" করে ফেলা যায়। এটা কি "প্রমান" এর উপযুক্ত পদ্ধতি? প্যাপার ট্যাপারে কি এভাবেই "প্রমান" হয়ে থাকে?

    আরেকটা ব্যাপার বুঝলাম না। "এবং অনেক সময়েই রীতিমত বালের কমেন্ট থাকে - আদতে হয়তো পেপারের ইনটেনশনটাই সেই রিভিউয়ার বোঝেনি। রীতিমত উড়িয়েও দিতে দেখেছি/শুনেছি।" এই "উড়িয়ে" দেওয়াটা নিশ্চয়ই পেপারের ওনারই করেন। তাইলে সেটা "মধ্যমা দেখানো" নয় কেন?

    স্যানকে। এই গোটা টইতে শুধু আমার প্যারানইয়া, আর দুয়ের অবাক হওয়া। আর কিছু চোখে পড়ার মতো নেই। বুঝেছি। ব্যাখ্যা নিষ্প্রয়োজন।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২১:৫৯517728
  • সাধারণ মানুষের ভাষায় দাবী দাওয়া পেশ করার যুক্তিটা একটু অদ্ভুত। কারণ তাতে কিছু সাদা কালো ঘোষণা পেশ হয় মাত্র, সমস্যার মূলে যাওয়া যায় না।

    উদাহরণ দি-ই। বন্ধ কারখানাগুলো খোলা দরকার, এটা দাবী। নায্য দাবী। কিন্তু শুধু এটুকু বলে থেমে গেলে নীতিগত শুদ্ধতা পাওয়া যায়, কিন্তু যুক্তির মান্যতা পাওয়া যায় না। হেভি কঠিন বাংলা হয়ে গেল না? এর মানে হচ্ছে, নীতিগত্ভাবে দাবীটা খুব-ই ভাল, কিন্তু পরিসন্নগ্খ্যান দিয়ে, আইন দিয়ে যতক্ষণ না বোঝানো হচ্ছে হাইরাইজ বা শপিং মল না করে কারখানা খুললে কিভাবে কস্ট বেনিফিট হবে এবং এগ্জিসটিং ল কে কিভাবে কাজে লাগানো যায়, রুলস এন্ড রেগুলেশনস কিভাবে পাল্টানো যেতে পারে, এগুলো না দেখিয়ে দিলে দাবীটা পপুলিস্ট হবে, কিন্তু কাজের কাজ হবে না।

    সরকার, তা যে কোনো সরকার-ই হোক না কেন, নীতি দুর্নীতি বা উচিত অনুচিতের প্যারামিটার নিয়ে চলে না। পপুলার পাবলিক ডিমান্ড আন্দোলনে পরিণত হলে অন্য কথা। নাহলে ম্যাক্সিমাম কেসেই সরকারকে এক্সিসটিং রুল্স এন্ড রেগুলেশন্স ম্যানিপুলেট করে প্রয়োজনীয়/ অপ্রয়োজনীয় বেসিসে গোল সেট করতে হয়। সেখানে এমন কিছু ডিমান্ড করা হল যার ফিসিবিলিটি দেখানো হল না, সরকারের দায় পড়েছে তা নিয়ে নাড়াচাড়া করার।

    আমার নিজের ধারণায়, সিংগুর কেসটায় কোনো রিজলিউশনে পৌঁছতে না পারার এটা একটা বড় কারণ। মেক্সিকান স্ট্যান্ড অফ সিচুএশনে চলে গেছিল দু পক্ষ। এক পক্ষ বলে যাচ্ছে `কারখানা হবেই` কিন্তু কিভাবে কর্মসংস্থান বাড়বে তার কোনো কোনো কস্ট অ্যানালিসিস নেই। অন্য পক্ষ বলে যাচ্ছে এই শিল্পায়ন ভুল। কিন্তু কোনো বিকল্প দেখাচ্ছে না। টেকনিকালিটিকে মান্যতা না দিয়ে পপুলিস্ট ডিমান্ডকে মাথায় তোলাটাও কিন্তু এক ধরণের স্নবারী। উল্টো স্নবারী বলা যায়। .. ......
  • aranya | 154.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০০517730
  • ঈশান, নিজে খাটার আগে পাই-কে একটা মেল পাঠিয়ে দেখ, ইজরায়েলে থাকলেও হয়্ত এখানে তুলে দিতে পারবে। কদিন দেরী হলে তো ক্ষতি নেই।
    যদি না তোমার খুব লিখতে ইচ্ছে হয় :-)।

    আর দু-র কথা মেনে নিয়ে খসড়া নিয়ে বাকী আলোচনা-টা আলাদা টই খুলে বা আগের ঐ শিক্ষা, স্বাস্থ্যের টই-তে করা যেতে পারে।
    একদিন-এ বেরোনো লেখাগুলো আমিও পড়তে চাই।
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০১517731
  • ইকিরে ভাই, এখন আমি সেই জানুয়ারি থেকে লিস্টি দেব নাকি। একটা উদাহরণ দিলাম। আর কোথাও কিছু নেই বলিনি তো। সবসময় তো পড়িওনা।
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০২517732
  • যাক ডিভিয়েশন করে লাভ নাই। কাজের আলোচনা হচ্ছে, হোক।
  • Ben Arfa | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০৪517733
  • না, উড়িয়ে দেওয়াটা ওনার করেন না। রিভিউয়ার করেন প্রায়ই - যে এটা কিসুই হয়নি বলে। ওই যে লিখলাম - কনফারেন্স হলে সেখানেই ইতি, জার্নাল হলে সেই "কিসুই হয়নি" কেও ধৈর্য ধরে কাউন্টার করতে হয়, কারণ সেই রিভিউয়ারই ফের রিভিউ করবে।

    কনটেক্সটটা কী খুব আলাদা? প্রথম কমেন্ট ছিলো একট ওপেন সোর্সের উদাহরণ দিয়ে - যে সেটার মোটিভ নিয়ে কেউ কোশ্চেন করলে খচে গেলে মুশকিল। আর তার পরেই আরো দু চারটে কমেন্টের উত্তরে মাঝের আঙুল - কমেন্ট যাই হোক না কেন, এক্ষেত্রে সেগুলোকে আমি ওই রিভিউয়ার কমেন্ট হিসেবে দেখছি। তো এর মধ্যে কনটেক্সট তো বদলায়নি!
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০৫517734
  • গুরুর জন্মলগ্ন থেকেও না, জানুয়ারি থেকেও না। আমি এই টইয়ের কথাই বলছিলাম আর কি। যে টইয়ের কথাবার্তার পরিপ্রেক্ষিতে কমেন্ট টমেন্ট গুলো করা হচ্ছে।

    তবে কোনো লিস্টিই দেবার প্রয়োজন নেই। চোখে না পড়লে ঠিকই আছে। আমার দিক থেকে কোনো ব্যাখ্যা/লিস্টি চাওয়া হচ্ছে না। মৃদু হাসি ছাড়া কিছু দেওয়াও হচ্ছে না। :)
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০৮517735
  • এই টইটাই তো জানুয়ারি থেকে।
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:০৯517736
  • অজ্জিতকে। না। প্রথম কনটেক্স্ট ছিল "তখন" এরকমই হয়েছিল বলে "উপর উপর" মনে হচ্ছে।

    আর পরের কনটেক্স্ট হল "এখন"। যা বলেছিলাম, তাই হল। হেনস প্রুভড। যে, "তখন" ও তাই ই হয়েছিল। এইভাবে কি প্রমাণ হয়?

    সিলেক্টিভ মধ্যমার কথা না হয় ছেড়েই দিলাম। :)
  • Ben Arfa | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:১৩517738
  • হ্যাঁ, তখন এই রকম হয়েছে বলে মনে হয়েছে ওপর ওপর। তার পরের ডোন্ট কেয়ার পোস্টটা কি সেটারই কন্টিনুয়েশন নয়?

    আবার বলি - এখানে যারা প্রশ্ন করছে (সেটা বালের প্রশ্ন বা কমেন্ট হলেও, না বুঝিয়ে উড়িয়ে দেওয়া হলেও) তারা রিভিউয়ার।

    হ্যাঁ, হইতে পারে এই অ্যাকাডেমিক তত্ত্ব এখানে পছন্দ নয়। আমি যে পদ্ধতি জানি তার কথাই বলতে পারি বড়জোর।
  • aranya | 154.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:১৩517737
  • সিদ্ধার্থ-র 09:59 PM ভাল লাগল।
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:১৫517739
  • বুঝেছি। স্যানের টাও "উপর উপর"। উপর উপর দেখেই আজকাল অনেক কিছু "প্রমাণ" করে ফেলা যায়। লোককে প্যারানয়েড আখ্যাও দেওয়া যায়। গোটাটা না পড়েই।

    যত দেখছি মোহিত হচ্ছি। :)
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:১৭517741
  • অজ্জিতকে। কিকরে জানা গেল, তারই কন্টিনিউয়েশন? কিকরে জানা গেল এটা আর্বিট গালাগালির রিঅ্যাকশন না? কন্টিনিউয়েশনই যে, সেই ধারণার পিছনে যুক্তিটা কি?
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:১৯517742
  • আমি আগের বছর একটা পেপার লিখেছিলাম। সেটা রিজেক্টেড হয়েছিল। তারপর বারোবার রিরাইট/এডিট ইত্যাদি করতে হয়েছে। কারণ রিভিউয়ারের বক্তব্য ছিল

    ১- লে-ম্যান পড়লে বুঝবে না।
    ২-ফাইন্ডিংস আর আনরিলায়েবল বেসড অন সো ফিউ ডেটা। ..
    ৩- মোর এম্পিরিকাল এভিডেন্সেস আর নেসেসারি।

    তার মানে স্বচ্ছতা, বার বার করে পরীক্ষা করে দেখে নেওয়া যা দাবী করছি তা লেজিটিমেট/ফিজিবল কি না, তার স্বপক্ষে প্রমান দেওয়া ইটিসি ইটিসি- তা, এই মিনিমাম সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং পাবলিক ডোমেনেই বা কেন থাকবে না? কেন একটা দাবী হাওয়ায় ভাসিয়ে দেওয়া হবে কিন্তু তাকে বৈধতা দেওয়া হবে না?

    আর ইন্ডিভিজুয়াল পাব্লিক বেসিকালি বাল হয়। ইন্ডিভিজুয়ালের যেটায় অপ্টিমাম বেনিফিট হয় সেটাতেই হ্যাঁ বলে। একটা পাড়ার মোড়ে একটা বাজার থাকবে না উঠে যাবে, কোনটায় লাভ বেশি, এই সামান্য ইস্যুতেই পাব্লিকের মতামত নিয়ে দেখো। দশ রকম মতামের জেরে কাজ-ই করতে পারবে না। পপুলিস্ট ডিমান্ডের ওপর অ্যাডমিনিস্ট্রেশন চলে নাকি? টেকনিকালিটি/সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলে যে কোনো সরকার এদ্দিনে পড়ে যেত।

    লাস্ট প্যারা পড়ে চটে গেলেও কিছু করার নেই। আমার পলিটিকাল কারেক্ট থাকার কোনো দায় নেই। যা মনে হয় সেটাই বললাম। ....
  • aka | 178.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:২০517744
  • সইত্যের খাতিরে বলে যাই আমি কাউকে কোনদিন গাল দেই নাই।
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:২০517743
  • আরে সিদ্ধার্থ, তোমার পোস্ট নিয়ে কথা বলব। কিন্তু দেখছনা এখন টাই পাচ্ছি না? :)
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:২২517745
  • কোনোদিন? কাউকে?

    ক্কী ক্কান্ড।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:২৪517746
  • না না সে টাইম করে উত্তর দিও। না দিলেই বা কি ঃ) ভাটের নিয়ম-ই হল উত্তর আসবে না আড্ডা আসবেই আমি জানি ঃ) .
  • lcm | 202.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:২৫517747
  • আমলাতন্ত্র-কে দোষ দিয়া কি হইব। কাজ করলেই হইল। এক্সিস্টিং সিস্টেমেই কাজ হয়, হয়, করলেই হয়। তামিলনাড়ু-তে হয়, কেরালায় হয়। পচ্চিমবঙ্গের থেইক্যা ভালই হয়।
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:২৬517748
  • কিন্তু অজ্জিতের কাছে আমি উত্তর চাই। কাটিয়ে দিলে হবেনা। :)
  • Ben Arfa | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:৩০517749
  • কাল দেবো। দুটো সাবমিশন আছে, এখন লেখার চেষ্টা করছি।
  • bb | 127.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:৩৪517750
  • এত প্রশ্ন করার ফলে আজ খসড়ার পুরো গল্পটা জানা যাচ্ছে। এতদিন এইগুলি সমস্ত আপডেট হয়নি। আর প্রশ্ন করলেও সেটা এড়িয়ে যাওয়া হয়ে ছিল।
    আর এই যে অন্যকে দলবাজীর অভিযোগ করা এটা অতঃন্ত হাস্যকর এবং মাঝে মাঝে বিরক্তি কর।
    এখন তো বরং জানে যাচ্ছে যে ক্ষমতার আলিন্দের নাম করা বুদ্ধিজীবিদের সঙ্গে কাদের আলোচনা হয়েছে।এরপর ও এই সরকারের সঙ্গে সম্পর্কের কথা বললে বুক ঠুকে লিংক চাওয়া হয়!!!!
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:৫১517752
  • অজ্জিতকে। লিচ্চই লিচ্চই। টাইম নে। চিন্তা কর।

    বিবিকে। আরও দুচাট্টে লিখুন। তারপর আপনর সঙ্গে খেলব। এখন না। :)
  • T | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ২২:৫৪517753
  • সিদ্ধার্থর বক্তব্য ভাল লাগল। ঈশেনবাবুর যুক্তি অনুযায়ী ঐ এক্সপার্ট ও টেকনিকালিটির কোথা থেকে শুরু আর কোথায় শেষ হবে? মানে এত সাবজেক্টিভ, কেস টু কেস বদলাবে। নাকি প্রতি বিষয়েই জনশুনানির ব্যবস্থা করতে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন