এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ben Arfa | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ২১:৪৯517688
  • খসড়া নিয়ে আমার কোনো বক্তব্য ছিলো না, থাকবেও না। এই ডিবেটে আমার কোনো আগ্রহ নেই, but I think my point is proved, and I rest my case.
  • bb | 127.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ২২:১৩517689
  • অরিজিত কে ক। যারা পাতার পর পাতা আনন্দবাজারের বিরুদ্ধে লেখে, প্রথম সুযোগেই তারা আনন্দ বাজারের পথ অনুসরণ করেনঃ)
  • Ishan | 202.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ২২:৩৪517690
  • আবার ওয়ান লাইনারের খেলায় নামবেন না কিন্তু। :)
  • kc | 188.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ২৩:৩৩517691
  • আমারও এই খ্সড়া বিতর্কে অংশ নেবার ইচ্ছা নেই, যদিও খসড়ার সময় ব্যাপক চটেছিলাম। আবার সে চটা এক্দম (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) হাওয়া হয়ে গেছিল বইমেলাতে ঈশানের সঙ্গে কথা বলে।

    সে যাই হোক, খ্সড়া বা এরকম কিছু একটা ডক গুরুর এলিট লেভেল নামানোর ক্ষমতা রাখে। আর সেটা মোটামুটি নিরপেক্ষই। (খসড়া পড়েই বলছি)।
    তা আমার কোচ্চেন হল এরকম একটা খসড়া যদি ছিপিএম পাট্টি চায় জনমত পুনরুদ্ধারের জন্য, সম্পাদকমণ্ডলি (নাম নিচ্ছি না, তবু বোঝাই যাচ্ছে) সেটা করবেন কিনা?

    উত্তর অবশ্যই হ্যাঁ হবে। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করা হবে?
    লাস্ট কোচ্চেনের উত্তর এখেনে না দিয়ে আমার ইমেল বাস্কোতে দিলেও হবে। (আমি জানি সম্পাদকমণ্ডলির কাছে আমার ইমেল বাস্কোর ঠিকানা আছে)
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০১:০০517692
  • কেশিকে সংক্ষেপে, হ্যাঁ। আরেকটা ভার্সান বানানোর এমনিতেই ইচ্ছে ছিল। যোগাযোগের ডিটেল মেলে দেব।
  • Ishan | 214.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০১:০৪517693
  • ওফ অজ্জিতের পোস্টটা মিস করে গিয়েছিলাম। অজ্জিতকে একটাই নির্দোষ কিন্তু সিরিয়াস প্রশ্ন ছিলঃ

    অজ্জিত "তখন" খুবই "ইররেগুলার" ছিল লিখেছে। তাতেও "তখন" ব্যাপারটা কিরকম হয়েছিল দিব্য জানে। কোশ্নোটা হল ইররেগুলার থাকলে জানল কিকরে। শুনে শুনে?

    উত্তরের অপেক্ষায় রইলাম। :)
  • PM | 96.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০১:০৯517694
  • দের বছরের অভিঞ্গতার পরে নতুন খসরায় বোধ হয় অনেক কিছু কাট ছাঁট হবে। দুয়েকটা যোগ ও হবে নিশ্চয়।

    যান-মালে রক্ষার আর কথা বলার সামন্য অধিকার টুকুর মোতো ছোটো খাটো নন এলিটিস্ট প্রোস্তাব কি নতুন করে ঢোকানো যায়? আপাততঃ যা অবস্থা তাতে ওটুকু হলেই অনেক
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০১:২৬517695
  • এত বাওয়ালের পর খসড়াটা পড়লাম। নীতিগত্ভাবে দোসের কি আছে বুঝলাম না। আমি হলে দিতাম না, কারণ আমি আগে থেকেই বায়াসড যে এই সরকারের সাথে কোনো ইন্টার‍্যাকশনে যাব না। কিন্তু সেটা আমার সমস্যা, বা আমার রাজনীতিগত সমস্যা। সেই বায়াসনেস যাদের নেই, তারা যেতেই পারে। তার জন্য কেউ তৃণমুল হয়ে যায় না বলেই মনে হয়।

    শুধু ঈশানদাকে একটা কথা বলার। আমার নিজের ধারণা, খসড়া অত্যন্ত অটেকনিকাল হয়েছে। আগে পড়িনি, আজ পড়লাম। ভীষণ সফমরিক লাগছে। সিরীয়াসলি যদি দিতে হয়, টেকনিকাল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া উচিত। .......
  • lcm | 202.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০২:১৫517697
  • ছোট প্রশ্ন- যারা এই সব খসড়া লিখেছেন তাদের মধ্যে কি কারো প্রশাসনিক অভিজ্ঞতা আছে - যেমন, ব্লক ডেভলেপমেন্ট অফিসার (বিডিও), ডিস্ট্র্রিক্ট কালেক্টর বা ডিএম, সাব-ডিভিশন্যাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বা এসডিও, পঞ্চায়ের সমিতি, ভিলেজ কাউন্সিল, ডাব্লুবিসিএস, আইএএস, আইপিএস, পুলিশ সুপারিন্টেনডেন্ট.... এসেট্রা...
    ইয়ার্কি বা আওয়াজ নয়, সিরিয়াসলি জানতে চাইছি।
    নইলে, কিছু আইটি প্রফেশন্যাল বা বিজ্ঞান গবেষক বা হোয়াইট কলার জবে যুক্ত জনগণ মিলে প্রোপোজাল লিখলে কিন্তু বিশেষ পাত্তা....
  • ranjan roy | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৬:১৪517698
  • সিদ্ধার্থকে বড় হাতের ক। অনেকদিন ধরেই এই কথাটা বলছি। এই পাতায় কেউ মমতার সমালোচনা করলেই সিপিএম হয়ে যান না। আর সিপিএমের সমালোচনা করলেই ঘাসফুল হয়ে যান এমন নয়।
    কাজেই বক্তব্য ধরে সমালোচনা হোক, ব্যক্তি বা এডিটোরিয়াল বোর্ডের উদ্দেশ্য নিয়ে নয়।
    কিন্তু ভবি ভোলে না যে! তাই হাল ছেড়ে দিয়েছি।
    সিদ্ধার্থের দ্বিতীয় অংশ নিয়ে বলার যোগ্যতা আমার নেই। তবে যে অংশের পড়ার জন্যে লেখা, তাঁরা বেশি টেকনিক্যাল খসড়া বুঝতে পারবেন তো?
  • lcm | 34.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৮:২৫517699
  • বললেই বা কি এসে যায়। কী আর আছে! সবই যখন মুড়ি বা চালভাজা, এবেলা মুড়ি ওবেলা চালভাজা খেলে প্রবলেম কি।
  • Ishan | 60.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৮:৪৫517700
  • রঞ্জনদার বাকি কথার সঙ্গে একমত হলেও শেষ অংশটায় প্রবল ঙ। টেকনিক্যালিটি নিয়ে বলার যোগ্যতা নেই আবার কি? পাবলিক পলিসি নিয়ে কথা বলার যোগ্যতা কাদের আছে তাহলে? কটি বুরোক্র্যাট আর টেকনোক্র্যাটের?

    নাঃ, বিশেষজ্ঞতা উড়িয়ে দেবার প্রস্তাব দিচ্ছি না। তাঁদেরও দরকার আছে। কিন্তু পলিসি ব্যাপারটা বিশেষজ্ঞতার রুদ্ধদ্বারে শুরু আর শেষ, সেটাই শুরু এবং শেষ, এই মাইন্ডসেট শেষ করা দরকার। পাবলিকের সমস্যা পাবলিক নিজে বলতে পারে, সেটার সমাধান নিয়ে নিজে মাথা ঘামাতে পারে, এই জায়গাটাতে আগে পৌঁছনো দরকার। বিশেষজ্ঞদেরও দরকার টেকনিক্যালিটির কচকচি কাটিয়ে সিধে ভাষায় কথা বলতে শেখা।

    এবং সেটা স্রেফ জনতাকে "সহজ" করে বুঝিয়ে বলার জন্য শেখা দরকার এমন নয়। বরং জনতার কাছ থেকে শেখার জন্য দরকার। আর নিজেদের হলুদ পুঁথির কারাগার থেকে বেরিয়ে আসার জন্যই শেখা দরকার। মানে, "সহজ ভাষা"টা বিশেষজ্ঞদের নিজেদের জন্যই দরকার। অন্যের উপকার করার জন্য নয়।

    এবার সেটা কতটা, পুরোটা কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা, এ নিয়ে ডিবেট থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, এবং আমি সেই ডিবেটে আগ্রহীও। এ ব্যাপারে আমার অবস্থান পরিষ্কার। আমি বিশেষজ্ঞতার হেজিমনি ফু দিয়ে উড়িয়ে দিতে চাই। চাই, একদিন রঞ্জন রায় পরিষ্কার বুক ঠুকে বলবেন, পাবলিক পলিসিতে আমারও ততটাই বলার/বোঝার অধিকার যতটা একজন টেকনোক্র্যাট/বুরোক্র্যাটের। আমি যখন আমার বাড়িতে রাজমিস্ত্রিকে কাজ দিই, তখন সে কি করবে, সোজা বাংলায় বুঝে নিই/বুঝিয়ে দিই। এই সো-কলড পলিসি মেকারদেরও আমার বক্তব্য সিধে জানাবো/বুঝে নেব। এঁরা আমার কর্মচারি।

    আমাদের একটা মাইন্ডসেট এভাবে ভাবতে বাধা দেয়। সেটা একটা ইয়াব্বড়ো বাধা। যেটা টপকানোর জন্যই এই পলিসির পিছনে অ্যাদ্দিন ধরে পড়ে আছি। এটা একটা পলিটিক্স। আমরা, যারা এই মাইন্ডসেটের ফেরিওয়ালা (আমিও ব্যতিক্রম নই) তারা এতে ধাক্কা খাবই। তাতে নানাপ্রকার রিঅ্যাকশনও আসবে। সেও জানাই আছে। কিন্তু যেটা আমাকে আশ্চর্য করেছে, সেটা হল, এই বিতর্ককে ট্রিভিয়ালাইজ করার ধরণ দেখে। যেন, বিশেষজ্ঞতা পলিসির ব্যাপারে শেষ কথা। এ নিয়ে কোনো তক্কৈ থাকতে পারেনা। আসল তক্কোটা হল, মালটা তৃণমূলী কিনা। আর কোয়ালিটির ব্যাপারটা তো বিশেষজ্ঞরা দেখবেন ই।

    কাজেই আম্মো এর পিছনে পড়ে আছি। :)
  • a x | 138.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৯:০০517701
  • ঈশান, আমি এই পলিটিক্সটা ঠিক বুঝতে পারছিনা। এলিটিস্ট প্যারাডাইম থেকে বেরিয়ে আসতে হবে বলে কিছু এলিট জনতাই যদি সরকারকে কী ভাবে সরকার চালাতে হবে বলে পরামর্শ দেয়, তাহলে সেটা কি করে এলিটিস্ট হয়না? ইনফ্যাক্ট এই খসড়ার পলিটিক্স ও আন্না হাজারের পলিটিক্সে আমি বেশ মিল পাচ্ছি। ইলেক্টোরাল পলিটিক্সে তাও আমার যা ভোট দান্তেওয়াড়ার আদিবাসীরও তাই ভোট (অন্তত থিওরেটিকালি)। এই খসড়াতে তাদের বক্তব্য কোথায়? তুমি কী বলতে চাইছ যে খসড়ার উদ্দেশ্য বা ওয়ান অফ মেনি পয়েন্ট্স অফ দ্য খসড়া হল কী করে এই ভয়েসগুলোর কাছে যাওয়া যায়? এটা কিরকম সার্কুলার হয়ে যাচ্ছেনা?
  • a x | 138.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৯:০৪517702
  • দ্বিতীয় কথা, টেকনিকাল লোকের সাহায্য নেওয়া মানেই লেখা টেকনিকাল হবে, এমন তো না। অমর্ত্য সেন তো আমাদের জন্যও লেখেন, খালি তো রিসার্চ পেপার লেখেন না। কিন্তু লেখার জন্য যা যা তথ্য দরকার, যা যা টুল দরকার সেই তথ্যের অ্যানালিসিসে, সেটার জন্য একটা ট্রেনিং দরকার। এর মানে এই নয় যে আনট্রেনড লোকের বক্তব্য নেই, এর মানে এই যে বিশেষজ্ঞ মানেই ব্রাত্য না। বরঞ্চ দুটো কমপ্লিমেন্টারি হতে অসুবিধে কোথায়?
  • Ishan | 60.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৯:১০517703
  • বললাম তো, এই নিয়ে ডিবেট থাকতে পারে। "একদিন" এ অর্পিতা গুছিয়ে লিখেছিল অনেকগুলো জায়গা নিয়ে। আমারও একটা জবাব ছিল।

    কিন্তু আজ না। এইটে নিয়ে কাল লিখব।
  • a x | 138.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৯:১৯517704
  • বিটিডব্লিউ, "এই শান্তির সময়েও..." টা আমি খেয়াল করিনি এমন না ;-) ওটা নিয়ে অন্য একদিন।
  • Ben Arfa | 131.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৯:৪১517705
  • নির্দোষ প্রশ্নের নির্দোষ উত্তরঃ

    "তখন খুব ইরেগুলার ছিলাম বলে কিছু মিস্‌ করে থাকতে পারি। তবে ওপর ওপর এমনটাই মনে হয়েছিলো।"

    "ওপর ওপর" মনে হওয়া যদি খাপে খাপ হয়ে গিয়ে থাকে তাইলে আমি নিজেকে নোবেলের জন্যে নমিনেট করবো। কোন ফিল্ডে সেটা শুধু ভাবতে হবে।

    যেটা বলার সেটা হল ওই মধ্যমা দেখানো টোনটা ভাল্লাগে না (যে কারণে I rest my case লিখলাম কাল)। কারো কাছ থেকেই না। পাবলিক স্পেসে কিছু একটা বললে বা লিখলে কেউ যদি কোশ্চেন করে তাকে মধ্যমা দেখালে আরো বেশি কোশ্চেন উঠবে। তাও তো এখানে কোশ্চেনের উত্তর দেওয়ার বা এনগেজ করার স্কোপ ছিলো - আমাদের থাকে না যখন অ্যাকাডেমিক পেপার লিখি। আর সেখানে মধ্যমা দেখানোও যায় না।

    শান্তির সময় নিয়ে দু চার কথা বলাই যায় অবশ্য;-)

    আর এলসিএমদাকে - অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা থাকলেই যে কাজ হবে তার কোনো মানে নেই, বরং অধিকাংশ ক্ষেত্রে এখন উল্টো। আমলাগোষ্ঠীর প্রায় পুরোটাই ডাইনোসরের সমগোত্রীয়। তারমধ্যে কয়েকজন আবার কিছু টেকনিক্যাল টার্ম হাওয়ায় শিখে অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে গেছেন। এই জয়েন্টের ই-কাউন্সেলিং যার নমুনা।
  • lcm | 34.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ০৯:৫০517706
  • বোঝো! এলিটিজ্‌ম, ব্যুরোক্রেসি-র চক্রব্যুহ থেকে বেরোনোর রাস্তা তৈরীর লিড দিচ্ছে আর এক দল এলিট।

    সাধে কি আর কাফকা সাহেব বলেছিলেন - ... every revolution evaporates and leaves behind only the slime of a new bureaucracy
  • lcm | 34.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১০:০০517708
  • বেন,
    হক কথা। কারেন্ট সিস্টেম, আমলাতন্ত্র বাজে। কিন্তু অল্টারনেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস তৈরী না হওয়া পর্যন্ত তো সেই, স্টেট ডিপার্টমেন্ট, ডিএম, এসডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি --- এসবের মধ্যে দিয়ে যেতে হবে।
  • Du | 127.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১০:৪৬517709
  • সমস্ত টই (রান্না বা বেড়ানোগুলো বাদ দিয়ে ) যেমন সিপিএমে পৌছনো যেমন অবাক লাগতো, তেমনই অবাক লাগে এইরকম ভয়ংকর সময়ে যখন ডাক্তারদের ডেঙ্গুর নাম বলা বারন (আমার শোনা ঘটনা কাঁকুড়গাছি তে ), ভারতের রেলমন্ত্রী এক কামরা লোককে জ্বালিয়েও ( সভ্য অসভ্য কোন দেশেই সম্ভব??) নির্লজ্জভাবে মুখ্যমন্ত্রীর ফাইল বইছেন আর ছবি ছাপছেন কাগজে, লিস্টি আর বাড়ানোর নেই সবাই জানেন, আবারও অবাক হই সরকারে( যেমন হিন্দী সিনেমায় মালিককে বলে)র সমালোচনার একমাত্র টই টাও বিষয় থেকে ছিটকে বেড়িয়ে যায় বলে।
  • PT | 213.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১১:১৯517710
  • অবাক হওয়ার কিছু নাই। কেন জানিনা গুরুতে তৃণ-মাওব্যথী-মানবাধিকারী প্রসঙ্গে সমালোচনার তীব্রতা বাড়লেই একটি লক্ষণ রেখা নিজের থেকেই "ওঁয়া, ওঁয়া" করে ওঠে আর কেউ না কেউ জল-বালি ইত্যাদি ঢেলে উত্তাপকে "ছিটকে বেড়িয়ে" যেতে সাহায্য করে।
  • j | 230.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১১:৫১517711
  • চোখের মণি বলে কতা
  • a x | 118.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১২:৪৬517712
  • এগুলো এবার ক্লিনিকাল লেভেলে চলে যাচ্ছে।
  • kc | 204.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৩:১৬517713
  • সিনিক্যাল হবে।
  • | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৩:২৩517714
  • নাঃ এর একটা ভাল ভাষা এখানেই শিখেছি 'প্যাথোলজিক্যাল'

    কথা হল, দু আসলে ঈশানকে ঠুকেছে! ক্কি ক্কান্ড। আমি আবার উল্টো বুঝে প্রায় 'ক্ক' দিতে যাচ্ছিলাম। ভাগ্যিস পিটি আর রাজদীপের পোস্ট চোখে পড়ল।
  • ডিডি | 120.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৩:৫১517715
  • আর এই যে আপ্তবাক্য চলে বামফ্রন্টের ৩৪ বছরের অপশাসন, এটা আবার আমার চলে না।

    প্রথম ৩/৪ বছর বেশ সুশাসন ছিলো আর লাস বছর তিন চার একটা পরিষ্কার টার্ন অ্যারাউন্ডের অ্যাটেম্প্ট ছিলো কিন্তু মমতা ও কোংএর বাঁদরামীর জন্য ভরাডুবি হোলো।

    তাহলে একুন হলো গে ৩৪ - ৭ = অর্থাৎ এই কুল্লে সাতাশ আটাশ বছরের কুশাসন।

    একবারে খোলাখুলি ২০% ডিসকাউন্ট। আমার নিরপেক্ষতায় আমি মুগ্ধ হয়ে যাই।
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৪:৩১517716
  • অ্যাঃ অরিজিত প্রশ্নের মানেই বোঝে নি। তোমার এই ওপর-ওপর মনে হওয়া কি নিজে-নিজে টইয়ের বাংলা-ইংরিজি পড়ে না বাকি সিপিএমেদের থেকে কানে শুনে-শুনে?
  • | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৫:৫০517717
  • স্যানের এই কমেন্টটা চোখে লাগল। কিরকম যেন অজ্জিত আর ঈশানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার মত।
    কমেন্টটা ভাল লাগল না।
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৬:১২517719
  • না আমার প্যারানইয়া দেখে খিল্লি পেল।
  • san | 24.*.*.* | ৩০ আগস্ট ২০১২ ১৬:১৫517720
  • বেসিকালি আমার ঈশানের প্রশ্নের টোনটাই কানে লাগল। 'ইররেগুলার থাকলে জানল কিকরে। শুনে শুনে?' এইটা পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন