এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৪627043
  • আরেকটা ছবির নাম না দিয়ে পারছি না।
    Solaris (1972) "Solyaris" (original title)
    ১৯৭২ এর ফিল্ম। সালটা ইম্পর্ট্যান্ট। পরে এই নামে আরো ছবি হয়েছে সেগুলোর সঙ্গে গোলালে হবে না। এটা ভয়ঙ্কর একটা ছবি।

    এই চারটে ছবিই সেই কমিউনিস্ট জমানার ছবি। তবু প্রত্যেকটাই মুক্তি পেয়েছিলো। আচ্ছা দুটো নাহয় পেরেস্ত্রৈকার সময়ের। কিন্তু ১৯৭২ ও ১৯৭৫ এর ছবিদুটোকে অসাধারন বললে কম বলা হয়।
  • সে | 203.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৬627044
  • এবার একটা সাধারন ছবি Bumbarash 1971
    এর মধ্যেও অর্থ আছে। সেই বলশেভিক মেনশেভিকদের নিয়ে রগড়।
  • S | 139.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৭627045
  • সে, আপনার লেখা পড়ে মনে হচ্ছে এই প্রথম এইসব ব্যাপারে কেউ রঙ্গ ছাড়াই লিখছে। এর আগে বেশিরভাগ যা শুনেছি দেখেছি, সবই প্রোপাগান্ডার মতন। দুতিনটে কোস্নো ছিলোঃ

    ১) অন্য দেশগুলোতে কি অবস্থা ছিলো? রোমানিয়া, চেক, ইউগোস্লোভিয়া।

    ২) এখন কি চেন্জ হয়েছে? কী কী চেন্জ হয়েছে?
  • Ranjan Roy | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৮627046
  • আরেঃ 'সে' মশাই ফাটিয়ে দিয়েছেন!!

    পিটি,
    গানের জন্যে অনেক ধন্যবাদ! মনটা হিন্দিতে 'তর' হয়ে গেল।

    একক ও অন্যদের,
    এক,
    কোন সময় ও সমাজকে বুঝতে অনেক সময় ইকনমিক ডেটার চেয়েও সমসাময়িক সাহিত্যের প্রতিফলন বেশি কাজে আসে। স্বয়ং মার্ক্স বলেছেন যে পুঁজিবাদী নরকের আগুনের যে পরিচয় উনি বালজাকের উপন্যাস পড়ে পেয়েছেন তা অনেক ইকনমিক্সের বই পড়ে পান নি।
    তাই আমার রেকমেন্ডেশন কিছু উপন্যাস ও আত্মজীবনী নিয়ে।
    দুই, সে মশাই ৭০-৯৫ এর রাশিয়ার বর্ণনা দিচ্ছেন।
    আমি ১৯১৭ থেকে ১৯৫০ এর সময়কে বুঝতে চেষ্টা করেছি এই বইগুলো থেকে।
    ১) বরিস পাস্তেরনাক--- ডঃ জিভাগো। ডেভিড লীন এর সিনেমাও মন্দ নয়।
    ২) ফিউচারিস্ট কবিদের লেখাগুলোঃ আন্না আখমাতোফা, পাস্তেরনাক ও অসিপ মান্ডেলস্টাম।
    এর মধ্যে মান্ডেল্স্টাম এর "Hope Against Hope" এবং এর পরের খন্ডটি। স্তালিন এর অ্যান্টি-কুলাক ড্রাইভের সময় লেখা প্রতীকী কবিতার জন্যে এই ভদ্রলোককে জেলে যেতে হয়। ( অম্বিকেশ মহাপাত্ররা সব যুগেই ভোগেন।) তারপর লেবার ক্যাম্প ও মৃত্যু। বই নিষিদ্ধ। স্ত্রী চলে যান দূরে। ইংরেজি ভাষার দিদিমণি হয়ে। সেদিন ও বেঁচে ছিলেন। পেরেস্ত্রইকার পর মান্ডেলস্টার্ম কে আবার প্রতীকী সম্মানিত করা হয়। স্ত্রী পুরস্কার গ্রহণ করেন। পাস্তেরনাকের গল্প সবাই জানেন। নোবেল নিতে যেতে দেওয়া হয় নি।
    ৩) আইজাক ডয়েটশার এর 'স্তালিন'। আমার চোখে অতীব গুরুত্বপূর্ণ লেখা। কারণ এতে স্তালিনের বিরোধিতা সত্ত্বেও কী কারণে ব কীভাবে স্তালিন পিছিয়ে থাকা রাশিয়াকে মহাশক্তিধর শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুললেন তার বর্ণনা আছে।
    ৪) ট্র্টস্কি কে নিয়ে ডয়েটশারের ট্রিলজি। এ না পড়লে দেশ গঠন নিয়ে কমিউনিস্ট পার্টির সমস্যা বা আদর্শগত দ্বন্দ্বগুলোকে বোঝা যাবে না।
    ৫) আনাতোলি রীবাকোভের কিশোর উপন্যাস-- "ছোরা" ও পরবর্তী কালে নিষিদ্ধ উপন্যাস--" চিলড্রেন অব দি আরবাত স্কোয়ার"।
    ৬) শুদ্ধ ইকনমিক্সের দিক থেকে মরিস ডবের সোভিয়েট ইকনমির ওপর স্ট্যান্ডার্ড বইটি।

    ৭) চেঙ্গিস আইখমাতভের উপন্যাস " বিদায় গুলসারি!" ইংরেজির চেয়েও অরুণ সোম মশাইয়ের মূল রুশ থেকে বাংলা অনুবাদটি পড়ুন--- অসাধারণ। রাশিয়ার প্রাচ্য অংশে কুলাক উচ্ছেদ আন্দোলনের সজীব ছবি।
    ৮) আরে, মিখাইল শলোখভের ডন সিরিজের চার খন্ড। আগে পড়ুন যদি না পড়ে থাকেন। একেবারে রুশ বিপ্লব থেকে কশাকদের এলাকায় সোভিয়েত ক্ষমতার ঘাঁটি গেড়ে বসা অবধি।
    পরে লিখছি।
  • Ranjan Roy | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৮627047
  • আর ৭০ বছর আগে তৈরি তিনটে সিনেমা?
    ১) ইভান'স চাইল্ডহুড-- মন্তব্য নিষ্প্রয়োজন।
    ২) ক্রেনস্‌ আর ফ্লাইয়িং,
    ৩) ফর্টি ফার্স্ট-- আমার প্রিয়, সিনেমা ও ছোট গল্প--দুটোই।

    আরও আছে। এম এন রায়ের লেখাগুলো।
    স্তালিনের -মস্কো ট্রায়াল; বুখারিনের লেখাগুলো।
    ১৯১৭-১৯ এর সময়ের NEP বা নতুন অর্থনীতি ও এক দেশে সমাজতন্ত্র নিয়ে বিতর্কগুলো।
    একটি মন্তব্য করছিঃ
    যাঁরা বলছেন যে সোভিয়েতের সমালোচনা করে লেখা প্রচুর কিন্তু পুঁজিবাদী দেশ নিয়ে লেখা খুব কম তাঁদের বিনীত ভাবে মনে করিয়ে দিতে চাই যে পুঁজিবাদী দেশগুলোতে মাল্টি-পার্টি সিস্টেম ও সরকার বিরোধী প্রেস থাকায় এমনিতেই দৈনন্দিন ক্রিটিসিজম যা হয় তাএকদলীয় নিয়ন্ত্রিত প্রেসওলা লৌহ-যবনিকার দেশে হলে রাষ্ট্রবিরোধী বলে জেলে যাবে।
    মুশকিল হল কোল্যাটারাল ড্যামেজের যুক্তি।
    সব দেশে সব ব্যব্স্থায় ক্ষমতাসীনেরা নিজেদের অত্যাচারকে জাস্টিফাই করতে এর ব্যবহার করে যার সার কথাঃ তখন দেশ বিপন্ন, সমাজ বিপন্ন। কাজেই কিছু কড়া দাওয়াই ছাড়া উপায় ছিল না। সে ম্যাকার্থির আম্রিকা, লেনিন-স্তালিনের রাশিয়া বা বুশ রেগানের আম্রিকা-- সবারই এক যুক্তি।

    প্রথম, তখন শিশু রাশিয়াকে চেপে ধরেছে প্রাক্তন তিন জারিস্ট সেনাপতি ( দেনিকিন, কলচাক ও য়ুদেনিচ)এর সেনাবাহিনী। পেছনে জার্মানী ও বৃটেন। মাৎস্যন্যায়। দুর্ভিক্ষ। লেনিন কাশা ( কালো রুটি) খাচ্ছেন। শুরু হল ওয়ার ইকনমি। পেট্রোগ্রাড ও মস্কোকে খাওয়াতে অনিচ্ছুক কৃষকদের ওপর গুলি চালিয়ে কেড়ে আনা হল গম। এশিয়াটিক রাশিয়ার চাষীদের বড় অংশ প্রতিক্রিয়ার শিবিরে যোগ দিল।
    সমালোচনা শুরু হল। জোর করে গ্রাম থেকে খাদ্য কেড়ে নেয়ার নীতি ও জমি বাজেয়াপ্ত করার নীতি বদলে কৃষকদের জমির মালিকানা বজায় রেখে ফসল বিক্রি করে লাভ করতে দেয়া হল। হাতে হাতে ফল। রাশিয়া দুর্ভিক্ষ থেকে বাঁচল।
    এখন দুই বিরোধী দল মেনশেভিক ও সোশ্যাল- রেভোল্যুশনারিরা শুরু থেকেই ওয়ার -ইকনমি পলিসির বিরোধিতা করে চাষির জমি ও ফসলের অধিকারের পক্ষে গলা ফাটাচ্ছিল। এবার ওদের কথামতই পলিসি বদলানো হল।
    স্বাভাবিক ভাবে কথা উঠল যে যখন ওদের পলিসি ঠিক ছিল, তাহলে ওদেরও সরকারে নেওয়া হোক।
    লেনিন মানলেন না। বললেন-- সব ব্যাটা মেনশেভিক ও সোশ্যাল রেভোলুশনারিদের মৃত্যুদন্ড দাও, জেলে পোর।
    তাই হল।
  • | 69.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:২৭627048
  • হ্যাটস অফ টু সে :) ফার্স্টহ্যান্ড এক্সপেরিয়েন্সের ওজনই আলাদা!
  • Atoz | 161.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৩627049
  • সে এর এই প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনি খুব ভালো লাগলো। সে এ এ এই বছর আট-দশ আগের আগের বাংলা সাইট মনে পড়ে যাচ্ছে, সেই সব টুকরো টুকরো গল্প, সেই লুকিয়ে গাঁজার গাছ লাগানো, কাঁচা গাঁজাপাতা ইস্তিরি করে শুকিয়ে নেওয়া নেওয়া, সেই রসগোল্লা বানানো- প্রেশার কুকারে করে নিয়ে যাওয়া---সেই ভেস্নি লতা আঙুরলতা, আঙুরপাতা মুড়ে মাংস রাঁধা, "সুরের গুরু দাও দাও দাও গো সুরের দীক্ষা আ আ" গেয়ে এক নাছোড়বান্দা যুবককে তাড়ানো-ভারী চমৎকার ছিল সেসব গল্প। ঃ-)
    এখানে লেখা খুব চমৎকার হচ্ছে, শুভেচ্ছা।
  • Administrator | 118.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০১627050
  • Soviet desh e private tution er procholon chilo naaki?
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৪627051
  • জ্জিও, অনেকগুলো সিনেমার খবর পাওয়া গেলো। বইয়েরও। কিন্তু এই বইগুলো কোথায় পাওয়া যায়? কেশীর কাছে আছে?
  • kc | 204.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭627053
  • সব সব সব্গুলো আছে। খাওয়ালে দেব।
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩১627054
  • নগদে না ধারে?
  • kc | 204.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮627055
  • যাতে খুশি।
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৯627056
  • আচ্ছা, খাওয়াবো।
  • kc | 204.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৪627057
  • ২১ থেকে ১লা মার্চ কলকাতায় থাকব।
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৮627058
  • হুম্‌ ওকে। আমি ৪ঠা মার্চ বেরিয়ে যাবো।

    সেক্টর পাঁচ থেকে উঠে এসে খুব খারাপ হয়েছে, আগে আমি, বোধি, ব্ল্যাঙ্কি, দমু, র, স্যান সব ওদিকে ছিলুম, ওদিকে ঢুঁ মারলেই সবার সাথে দেখা হয়ে যেত। এখন "ওপিয়াম" সেই সব দিনগুলো মিস করে।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৯627059
  • ওপিয়াম বাজে জাগা। গাঁকগাঁকিয়ে গান বাজে। :-( হাক্কা আর কলাম্বিয়া এশিয়ার পাশের জায়গাটা বড় ভাল ছিল। এমনকি রেড চিলি'ও
  • b | 135.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৪627060
  • ১। এটা আমার এক বন্ধুর কাছে শোনা। ও ডাক্তারী পড়তে গেছিলো রাশিয়ায়, ১৯৮৭-৮৮ সাল নাগাদ, তাই দুটো রেজিম-ই দেখেছে।সোভিয়েট আমলে, ভারত থেকে এসেছে শুনলে লোকজন বেশ ভদ্র ব্যবহার করত, হাতে করে গ্রোসারি ইত্যাদি বাড়ি পৌঁছে দিতো ইত্যাদি। পোস্ট সোভিয়েত আমলে সেই লোকগুলো-ই ব্যাটা ইঁদুর, এখানে এসেছিস কেন, নিজের দেশে ফিরে যা বলে ব্যাপক ক্যালাত।

    ২। আর হ্যাঁ, রাশিয়ান শেখাটা মাস্ট। প্রথম তিনমাস ডাক্তারী সাবজেক্টগুলোর সাথে সাথে পিছনে পড়ে গাঁতিয়ে রাশিয়ান শিখিয়েছিলো। সেই পরীক্ষায় পাশ না করতে পারলে দেশে ফিরিয়ে দেওয়া হত।
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৭627061
  • কোয়ায়েট ফ্লোজ দ্য ডন আমার আছে - বাংলায় "প্রশান্ত দন" - আমার খুব প্রিয় বই। ডয়েটশারের স্টালিনের বায়োটা পিডিএফ পেলাম, কিন্তু খুব ভালো স্ক্যান নয়। ট্রটস্কিরগুলো আরেট্টু খুঁজতে হবে।
  • kc | 204.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২627062
  • ট্রটস্কির রিভোলিউশন বিট্রেইড দিয়ে শুরু কর। কোনওদিন ফেলতে পারবেনা। ফোন ট্যাব যা দিয়েই পড় না কেন দেখবে প্রথম বই যেটা লোড করেছ সেটা হল রিভোলিউশন বিট্রেইড।
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২০627064
  • ইপাব থাকলে পাঠাও না, শুধুমুধু খাটাচ্ছ কেন?
  • kc | 204.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১627065
  • খাটছ কেন? বললাম তো সব পাঠিয়ে দেব। রাত্তিরে। আপিসে বসে হবেনা।
  • Abhyu | 34.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৩627066
  • আমি কখনো ওপিয়ামে যাই নি।
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৫627067
  • ওক্কে, থ্যাঙ্কু।
  • byaang | 132.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৮627068
  • কিড়িমিড়ি বাংলায় বইটার নাম তো ধীরে বহে ডন। নাকি?
  • 100* | 125.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১627069
  • ওটা একটা ভার্সন - আমিও কেনার আগে তাই জানতুম। আমার কাছে যে চার খন্ড আছে সেটার নাম "প্রশান্ত দন"। আলাদা পাব্লিকেশন হবে হয়তো।
  • byaang | 132.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৬627070
  • প্রশান্ত দন চারটে কোন পাবলিশার?
  • byaang | 132.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২০627072
  • থ্যাংকু।
  • bratin | 122.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১১627073
  • সে কাঁপিয়ে দিয়েছো বস। এবার দেখা হলে জমাটি খাওয়াবো।
  • রোবু | 213.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৪627075
  • প্রশান্ত দন টাই বেশি বিখ্যাত।
    ধীরে বহে ডন বর্ধমান ইউনিভ এর এক প্রফেসর এর লেখা।
    আমার কাছে বাংলা ইংরেজি সব আছে, পুরনো কিনেছিলাম। সিনেমাগুলো দেখতে হবে। আর এত বই মনে হয় পড়ে উঠতে পারব না।
    ট্রটস্কিটা কেসিদা পাঠিয়ে দিলে ভালো হয় :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন