এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ১০৭৮৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 14.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৫১515350
  • বিবেকানন্দ কে নিয়ে এত ভুলভাল লেখা হচ্ছে। উত্তর দেবার একদম সময় পাচ্ছি না। আপিসে হেব্বি চাপ। আর আমার পড়াশনা তত exhaustive নয়। এত বিদ্যামন্দির, নরেন্দ্রপুরের ছেলে আছে তারা কোথায় গেল? দুখে যা একটু আধটু লিখলো। ওমনাথ ওত পড়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সে নেম আর PM দার ওপর ভার দিয়ে চলে গেল। উইকেন্ডে সময় পেলে লিখবো।

    এই স্বামীজি কয়েক জন কে সরাসরি অনুপ্রাণিত করেছিলেন। তাঁদের মধ্যে একট নাম নেতাজী। আর আমার মনে হয় একজন লোক কত টা প্রাসঙ্গিক সেতা সেই সময়ের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে হবে।

    আমাকে আরেক টা সংস্থা দেখান তো যাঁরা এই রামকৃষ্ণ মিশনে র মতন মানুষের সেবা করে যাচ্ছে। সারা পৃথিবী জুড়ে যাঁদের কাজের পরিধি। সমলোচনা করা অনেক সহজ। কিছু করে দেখানো শক্ত। কিছু মনে করবেন না আমি বিদ্যামন্দির, বেলুড়মঠের সাথে বেশ কিছু ব্যাপারে যুক্ত। ১৫০ কোটির এ বছরে স্বামিজী জন্মের ১৫০ তম বর্ষ উপলক্ষে জন চেতনা মূলক কিছু কিছু কাজএও যুক্ত। তাই এই সব কথা আমার বেষ গায়ে লাগছে।

    হয়তো যুক্তির থেকে আবেগ ই বেশী হয়ে গেল। তবু থাক।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৫২515351
  • অবাস্তব, বিবেকানন্দ সেই নীতি থেকে "বিচ্যুত" হয়েছেন বলতে কি বোঝাচ্ছেন -- তিনি ঈশ্বর লাভ করেননি? না কি আর সবাইকে ঈশ্বর লাভ করতে বারণ করেছেন? প্রশ্নটা অনুগ্রহ করে একটু পরিষ্কার করেন যদি!
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৫৫515353
  • name?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৫৫515352
  • আকা (৯:৪৭) কি রিকনফার্ম করতে চাইছেন -- দাবী করেছি কি করিনি? বললাম তো, করিনি।
  • abastab | 61.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ০৯:৫৮515354
  • আমার মনে হয় ফোকাস সরে গিয়েছে। ওদের কর্মকান্ডে ঈশ্বরলাভ নিয়ে তত উচ্চবাচ্য নেই। অবশ্য লিখতে বসে মনে হচ্ছে এতে সারদার ভূমিকা ছিল। শতরূপে সারদায় কোথাও পড়েছিলাম বলে মনে হচ্ছে যে খুব সম্ভবত ব্রহ্মানন্দ পরবর্তী কালে মিশন উঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। অভেদানন্দ বোধহয় জ্ঞানমার্গী সাধনার জন্য অদ্বৈতাশ্রম প্রতিষ্ঠা করেন।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:০০515355
  • আপনি বোঝেন নি বিবেকানন্দ কি করে ভোগ করল অথচ এই বিষয়ে নিশ্চিত যে উনি ভোগের সর্বোচ্চ স্তরে পৌঁছে তবেই ত্যাগ করেছেন। সেটা কি করে সম্ভব?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:১২515356
  • না, অবাস্তব, এই রকম স্কেপটিক ভাবে লিখলে হবে না। এই "মনে হচ্ছে" টনে হচ্ছে দিয়ে হবে না। মিশনের কাজ শতকরা ১০০ ভাগ ঈশ্বর লাভেরই সাধনা। কিভাবে? তার জন্য যে আবার উপনিষদের দ্বারস্থ হতে হবে; নিষ্কাম আর সকাম কর্মকে বুঝতে হবে। বিবেকানন্দের কর্মযোগ বুঝতে হবে। তূরীয়ানন্দ ইত্যাদি গুরুভাইদের লেখা চিঠি চাপাটি পড়তে হবে। প্লাস ব্রহ্মানন্দ স্বয়ং বিবেকানন্দের এই আদর্শকে কি ভাবে বর্ণনা করেছিলেন সেও তো ফিরে দেখতে হবে। সে অনেক হ্যাপা। সুখে থাকতে ভূতের কিল খাবার কি দরকার?
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:১৭515357
  • আমাকে আরেক টা সংস্থা দেখান তো যাঁরা এই রামকৃষ্ণ মিশনে র মতন মানুষের সেবা করে যাচ্ছে। সারা পৃথিবী জুড়ে যাঁদের কাজের পরিধি। সমলোচনা করা অনেক সহজ। কিছু করে দেখানো শক্ত। কিছু মনে করবেন না আমি বিদ্যামন্দির, বেলুড়মঠের সাথে বেশ কিছু ব্যাপারে যুক্ত। ১৫০ কোটির এ বছরে স্বামিজী জন্মের ১৫০ তম বর্ষ উপলক্ষে জন চেতনা মূলক কিছু কিছু কাজএও যুক্ত। তাই এই সব কথা আমার বেষ গায়ে লাগছে।


    আগাখান ফাউন্ডেশন, বিলগেটস ফাউন্ডেশন-এদের সেবা কাজের পরিধি অনেক অনেক বড়।অআমি চাইলে আরো ১০ টা নাম দিতে পারি,

    এর মধ্যে সাইবাবা, গা ছোঁইয়া মা [ হাগিং মা] আরো অনেক কিছু পরবে।

    কিন্ত আমার বক্তব্য স্পেসিফিক। সেটা কেও টাচ করতে পারল না। বরং আরো মোটা দাগে বলি

    বিবেকানন্দ আজকের বিজেপির জন্মের জন্যে দায়ী কি না?

    এবার কি নেমে বা দু:খের মাথায় কথাটা ঢুকছে???
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:১৮515358
  • হ্যাঁ তো আকাবাবু! সেতো সম্ভবই। কেন, আপনার অসম্ভব মনে হচ্ছে? গান শোনেন নাই "সাঙ্গ হলে মেঘের খেলা, শুরু হবে বৃষ্টি ঢালা/ বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে"। ঠিক তেমনই ভাবে, জানি মেঘের খেলা সাঙ্গ হয়েছিল বলেই বৃষ্টি ধারায় ভিজেছি আমরা।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:২৪515360
  • হুঁ, খুব মাথায় ঢুকেছে, বিপ্লববাবু। উত্তরটা ভাবছি এমন সময় আরও একটা প্রশ্ন এসে কূট করে কামড়ে দিল। আপনি বিবেকানন্দ ভাবধারা লালিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লিখা করা আদমী। তো, আজকের বিপ্লববাবুর জন্মের জন্য কি বিবেকানন্দ দায়ী? এইটা জানলে, নেকস্ট হিসেব কষতে সুবিধা হবে।
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:২৬515361
  • অমা! বিপ্লববাবু! আপনি স্বামিজির লেখা practicalvedanta পড়েন নাই

    ধধধধধধধধধধধধধ

    মি: নেমে
    আপনি যদি নিজে প্রাক্টিক্যাল বেদান্ত বা নিদেন পক্ষে বেদান্তটা পড়তেন, আমার শেষ প্যারাটা বুঝতে পারতেন। সেটা পারেন নি বলেই আবার উলটো পালটা যুক্তিহীন প্রলাপ আউড়াচ্ছেন। আমি জীবনে অনেক ধর্মপ্রান মুসলমানের সাথে তাদের ইমান কত বাজে বোঝানোর জন্যে তর্ক করেছি-দু:খিত কিন্ত আপনার ইমান দেখছি তাদের কিছু ওপরে।

    কথামৃতর আরেকটা গল্প দিয়েই শেষ করি-কারন কথামৃত ছারাত আপনি কিছু বুঝবেন না।

    ঠাকুর বলতেন একই মাছ বাড়িতে আসার পর মা যেমন নানান ভাই দের মন রাখতে কারোর জন্যে ঝোল, কারুর জন্যে অম্বল বা কারুর জন্যে কালিয়া বানান-

    ঠিক তেমনই ধর্মীয় মৌলবাদের কালিয়া যদি হয় ধর্মপ্রান মুসলমানরা, অম্বল হচ্ছে ধর্মপ্রান হিন্দুরা-আরো স্পেসিফিকালি এই সব রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্তরা।
  • abastab | 61.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৩২515362
  • না মশাই ঐ সব নিষ্কাম কর্মের কথা বলা যত সোজা কাজে করা সহজ নয়। আমার রামকৃষ্ণ মিশন সম্পর্কে firsthand experience নেই। তবে আমি যে স্কুলে পড়তাম তারাও রামকৃষ্ণের নাম ব্যবহার করতেন (মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম)। সেখানে মহারাজেরা নিষ্কাম ভাবে ঘুষ নিয়ে ছাত্র ভর্তি করতেন ভাবতে কষ্ট হচ্ছে। পাইকারীহারে ঈশ্বরলাভের (সেটা যাই হোক না কেন) চেষ্টা অসম্ভব।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৩৫515364
  • আর বিপ্লববাবু (১০:২৬), আহা, অত উত্তেজিত হবেন না। কি রকম দিল ধ-ধ-ধ করেছে গো! তা, এই সব কালিয়া অম্বল রাঁধা আপনার মা-টি কে?
    উপনিষদ এমনি এমনি পড়লে আপনার মত এই রকম গরহজমের সমস্যা হয়। ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে পড়তে হয়। সে অনেক দূরের পথ... কঠিনও... যাকে বলে ক্ষুরস্য ধারা নিশীতা দুরত্য য়া!
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৩৫515363
  • আপনি বিবেকানন্দ ভাবধারা লালিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লিখা করা আদমী। তো, আজকের বিপ্লববাবুর জন্মের জন্য কি বিবেকানন্দ দায়ী? এইটা জানলে, নেকস্ট হিসেব কষতে সুবিধা হবে।

    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    না, আজকের বিপ্লব পালের জন্যে উইকিপিডিয়া দায়ী!!!!!!
    উইকি হচ্ছে আমাদের সামগ্রিক জ্ঞানের কনসাসনেস!!!

    আমি উইকি থেকেই শিখি-তাই উইকিই আমার আরাধ্য গুরুদেব!!!!!!!

    এই রচনাতে আমি লিখে রেখেছি কোন ১২ জন দার্শনিক আমাকে অনুপ্রাণিত করেছে: এটা পড়ে নিতে পারেন

    http://mukto-mona.com/bangla_blog/?p=12008

    তার মধ্যে একজন বিবেকানন্দ-এবং তিনি আমার জীবনে কি প্রভাব রেখেছেন, সেটাও সেখানেই পাবেন-তাও আমি তুলে দিলাম
    *********
    স্বামী বিবেকানন্দ: ক্লাস সেভেনে বিবেকানন্দ রচনাবলীর সাথে আমার পরিচয়। প্রাচ্যের দর্শন জানতে হলে বিবেকানন্দ রচনাবলীর বিকল্প নেই। কিন্ত প্রশ্ন উঠবে প্রাচ্য দর্শন কেন? সম্প্রতি স্টিফেন হকিংস বলেছেন, দর্শনের মৃত্যু হয়েছে-বিজ্ঞান তার স্থলাভিষিক্ত। কথাটি যতটা সত্য, ততটাই ভুল। সত্য এই জন্যে যে জ্ঞানের প্রতিটি আনাচে কোনাচে বিজ্ঞান যেভাবে হানা দিয়েছে, তাতে জ্ঞান ভিত্তিক যেকোন এম্পিরিক্যাল দর্শনের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। কিন্ত পরিপূর্ন জ্ঞান বা বিজ্ঞানের সাহায্যেও কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এমন একটি প্রশ্ন -জীবনের উদ্দেশ্য কি ? বিন্দু হতে এই মহাবিশ্বের উৎপত্তি, আবার বিন্দুতেই মহাবিশ্বের মৃত্যু হবে। এটাই বৈজ্ঞানিক সত্য যে এই সভ্যতা, মহাবিশ্বের মৃত্যু হবেই। এর মধ্যে খানে আমরা যাই কিছু করি না কেন-কিছু যায় আসে না। সবার পরিণতি সেই বিন্দুতেই শেষ। তাহলে কোন জীবন দর্শন ঠিক-কোনটা বেঠিক আমরা কি করে বলবো? সেই উত্তর বিজ্ঞান দিতে পারে না। এখান থেকেই দর্শনের শুরু। ইসলাম বা একেশ্বরবাদি ধর্ম গুলো আমি এই জন্যেই পছন্দ করি না-এদের অজ্ঞতা এদের বুঝতে দিচ্ছে না, কোন জীবন দর্শন ঠিক, আর কোনটা বেঠিক, এটা বইভিত্তিক, বা জ্ঞান ভিত্তিক হতে পারে না। ভারতীয় দর্শন এটাই শিক্ষা দিয়েছে, জীবন দর্শন আত্মোপলদ্ধি বা রিয়ালাইজেশন থেকে আসে। নিজের প্রতি ডিসিপ্লিনড অনুসন্ধানই, জীবন দর্শনের জন্ম দেয়। এবং সেই জন্যে প্রত্যেকের আলাদা জীবনদর্শন থাকবে, সেটাই স্বাভাবিক। তাই আমরা বলি যতমত, তত পথ। নিজের জীবনদর্শন খোঁজার এই স্বাধীনতা শুধু ভারতীয় দর্শনেই দেয়। প্রতিটা একেশ্বরবাদি ধর্মের কি করিতে হইবে টাইপের জীবনদর্শন, আদিমকালের ছেলেমানুষ দর্শন এবং সমাজে সাম্প্রদায়িকতার জন্ম দেয়। তবে ভারতীয় দর্শনেও কি করিতে হইবে টাইপের ঢাউস বই আছে-সেগুলো একেশ্বরবাদি ধর্মগুলোর মতন বিপঙ্কÄনক। ভারতে হিন্দুত্ববাদের উত্থানকে “ইসলামাইজেশন অব হিন্দুজিম” বলে ভাবা যেতে পারে। ভারতীয় দর্শনের সাধনায় রুলবুকের স্থান নেই-তা স্থান কাল নিরেপেক্ষ আত্মোপলদ্ধির জগ্‌ৎ।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৩৯515365
  • ওকে, অবাস্তব, আপনার প্রশ্নটা ফিরে করছি। আপনার উল্লিখিত ক্ষেত্রে, "বিচ্যুতি"-টা কার বিবেকানন্দের না কি যে ঘুষ নিচ্ছে তার? আপনার কেন কনফিউশন হচ্ছে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণর আদর্শ থেকে "বিচ্যুত" হয়েছিলেন?
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৪০515366
  • এই সব কালিয়া অম্বল রাঁধা আপনার মা-টি কে?

    শ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    সামাজিক বিবর্তন।
  • abastab | 61.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৫২515368
  • প্রথম কথা কৈশোরে ন্যায় অন্যায় বোধগুলো বেশি টনটনে হয় আর সেই সময়ে ঐ ঘটনা আমায় বেশ নাড়া দিয়েছিল।

    আর বিবেকানন্দের বিচ্যুতির প্রশ্নে রামকৃষ্ণ ঠিক যে অর্থে ঈশ্বর সাক্ষাৎ করেছিলেন (তাকে ছুঁয়ে দেখা যায়) বিবেকানন্দ সেই লক্ষ্য থেকে সরে আসেন। অবশ্য রামকৃষ্ণের ভগবানকে
    ছুঁয়ে দেখা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

    আমি কথামৃত পড়ে একটা কথাই মনে রাখতে পেরেছি সেটি হলো অহম ভারী খারাপ জিনিস আমার কাছে ওটিই রামকৃষ্ণের শিক্ষা।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৫২515367
  • বিপ্লববাবু আপনার ১০:৪০এর উপর প্রশ্ন আগে করি তারপর ১০:৩৫এর উপর প্রশ্ন করব। কেমন?
    তো, বিবর্তনের ফলে বেটার স্পিসিজ তৈরী হয়। কারণ বিবর্তের পরই ফিটেস্ট ওয়ান সার্ভাইভ করতে পারে। তাই যদি হয়, তবে এই যে মৌলবাদ যা কি না সামাজিক "বিবর্তন" পুষ্ট -- সেতো আপনার থিওরী অনুযায়ী ফিটেস্ট বা ভালো জিনিস হওয়া উচিত। কিন্তু আপনি আবার সেটাকে গালাগাল করছেন। তবে মা-টি কি বিবর্তন নয় না কি কালিয়াটি মৌলবাদ নয়? উদাহরনে গোলমাল আছে।

    এইবার ১০:৩৫ : ভারতীয় দর্শন কোনটি? সাংখ্য, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, মাধ্যমিক বৌদ্ধ এবং আরও অনেকগুলির মধ্যে এক্স্যাক্টলি কোন স্কুল অফ থটকে মিন করছেন?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১০:৫৯515369
  • না, অবাস্তব, তিনি সরে আসেন নি। একটু আগেই অধিকারী হয়ে ওঠার কথা বলেছিলাম না সেই জন্য তিনি প্রাণপন চেষ্টা করেছেন। ক্ষেত্র তৈরী না হলে কি বৃক্ষ হয়? বৃক্ষ না হলে ফল আসবে কোথা থেকে? ঈশ্বর প্রাপ্তির ফলফলাবার জন্য তাঁর যে আকুল প্রচেষ্টা ছিল সে যাঁরা ব্রহ্মচারীদের জন্য লেখা মঠের নিয়মাবলী পড়েছেন তাঁরা জানেন।
    তবে আপনার শক-টা অনুভব করতে পারছি। এই বিচ্যুতির দায় আমাদের সকলেরই আর এর থেকে উত্তরণের দায়িত্বও তাই আমাদেরই।
  • Biplab Pal | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:০৬515371
  • বিপ্লববাবু আপনার ১০:৪০এর উপর প্রশ্ন আগে করি তারপর ১০:৩৫এর উপর প্রশ্ন করব। কেমন?
    তো, বিবর্তনের ফলে বেটার স্পিসিজ তৈরী হয়। কারণ বিবর্তের পরই ফিটেস্ট ওয়ান সার্ভাইভ করতে পারে। তাই যদি হয়, তবে এই যে মৌলবাদ যা কি না সামাজিক "বিবর্তন" পুষ্ট -- সেতো আপনার থিওরী অনুযায়ী ফিটেস্ট বা ভালো জিনিস হওয়া উচিত। কিন্তু আপনি আবার সেটাকে গালাগাল করছেন। তবে মা-টি কি বিবর্তন নয় না কি কালিয়াটি মৌলবাদ নয়? উদাহরনে গোলমাল আছে।
    ++++++++++++++++++
    গুরুতে লিংক দেওয়া যায় না। নইলে ধর্মীয় মৌলবাদের সাথে বিবর্তন নিয়ে আমার কিছু লেখা আপনাকে পড়তে দিতাম- উত্তর পেয়ে যেতেন!

    সমাজে প্রগতিশীলতা থাকলে মৌলবাদ ও রক্ষণশীলতাও থাকবে। নইলে সমাজের বিবর্তনই আটকে যাবে। আজকে যেটাকে মৌলবাদ বলছি ২০০ বছর আগে সেটি এসেছিল সমাজের রিপ্রোডক্টিভ ফিটনেস বাড়াতে। যেমন আগে শিশুমৃত্যুর হার বেশী ছিল। সুতরাং ৬-৭ টা সন্তান না হলে, সমাজ যেত ভোগে। আর কোন মেয়ে ৬-৭ বার পোয়াতি হলে, এত গুলো ছেলে মেয়ে মানুষ করতে হলে- নারী স্বাধীনতাটা আসত কোথা থেকে? খুব স্বাভাবিক ভাবে, যদ্দিন শিল্প বিপ্লব হয় নি, মেডিক্যাল সায়নেস উন্নত হয় নি, " নারীর স্বাধীনতা হরনকারী" সমাজ গুলিই নির্বাচিত হয়েছে।
    ++++++++

    এইবার ১০:৩৫ : ভারতীয় দর্শন কোনটি? সাংখ্য, বেদান্ত, ন্যায়, বৈশেষিক, মাধ্যমিক বৌদ্ধ এবং আরও অনেকগুলির মধ্যে এক্স্যাক্টলি কোন স্কুল অফ থটকে মিন করছেন?

    +++++++++++++++++
    এদের মধ্যে গভীর কোন পার্থক্য নেই। যেমন বেদান্ত এবং বৌদ্ধ দর্শন প্রায় এক-শুধু বৌদ্ধদের পরম ব্রহ্ম নেই-আর অনন্তের ধারনা-এবং তজ্জনিত "বাস্তবতা" র সমস্যা ( মায়াবাদ) টা নিয়ে এরা আলোচনা করে না। বাকীটা প্রায় এক।
  • Sibu | 108.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:০৭515372
  • নামবাবুকে আমার রামকৃষ্ণের সমান বলে মনে হয়।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:১৬515373
  • না: নামবাবু আমি বুঝতে পারলাম না আপনার গান পড়ে আপনি বুঝেছেন কি বোঝেন নি। এইটুকু বুঝলাম আপনি বৃষ্টিধারায় ভিজেছিলেন তাই বিবেকানন্দ চরম ভোগের পরে ত্যাগ করেছিলেন।

    আর যার লেখা নিয়ে এত কথা সেই অভিজিত মানুষ বিবেকানন্দের কিছু অসংগতি পয়েন্ট আউট করেছে। সেই লেখাকে একগাদা গাল দিয়ে আপনি বিবেকানন্দের ঈশ্বর চেতনা বোঝাতে শুরু করলেন।

    ধরুন কেউ বলল রাম (মানে রাম আর কেষ্টর রাম, সীতার হাবি) শালা স্পাইনলেস, প্রেগন্যান্ট বউকে বনে পাঠিয়েছিল। সেটা কাউন্টার করার জন্য আপনি বললেন জানেন রাম বিশ্বামিত্রর ছাত্র ছিল, ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে জানত। এসব না জেনে রামকে স্পাইনলেস বলেন কেন?

    না দাদা এ প্রশ্নের সাথে পেরে ওঠা সম্ভব না। যাই ঘুমোই।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:১৯515374
  • আছে, বিপ্লববাবু, আছে। অ্যাট লিস্ট আপনার ঐ বিন্দুতে মিলিয়ে যাবার দিক থেকে দেখতে গেলে তো অবশ্যই আছে। একটা উদাহরণ দিই? মাধ্যমিক বৌদ্ধরা যদি বলে সব শেষে শুন্য তবে আপনার ঐ বিন্দুটির কি হবে মশায়? তাই বলছিলাম কোন দর্শনের কথা বলছেন? এই রকম অনেক স্কেপ্টিক কনসেপ্ট আছে লেখাটায়। একটু সিরিয়াস পড়ালেখা করলে নিজেই বুঝবেন।

    আর সামাজিক বিবর্তনের উদাহরনের সমস্যায় আবার পরে আসছি। আপনি ততক্ষন ফিলোসফি নিয়ে ভাবুন। আপাতত, বিজেপির উথ্‌থানের কারণ থেকে আপনার ফোকাস ফের সরে গেছে দেখছি।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:২৩515375
  • আবার, আবার, আবার আকাবাবু, এতক্ষণ ছোট্টো ছেলেটি বলে মিষ্টি মিষ্টি করে কথা বলছিলাম এই বার কিন্তু বিরক্ত হচ্ছি। ঘুমাতে যাবার আগে ডিফেন্ড করতে হবে : অভিজিতের "সেই লেখাকে একগাদা গাল দিয়ে আপনি বিবেকানন্দের ঈশ্বর চেতনা বোঝাতে বসলেন"। আমি কোথায় অভিজিতের লেখাকে গাল দিয়েছি?
  • riddhi | 108.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:২৫515376
  • নেমে,মাঝে কিছু পোস্ট উড়ে গেছে। যাই হোক, ৩০ ডলারের কট কিনে পাইপ টেনে, হোস্ট দের বাপের নাম খগেন করে রং রলিয়ায় বিবেকানন্দ আমেরিকায় মত্ত ছিলেন সেটা তো ক্লিয়ার। এটাকে কিভাবে এক্ষে্‌প্‌লন কর্বেন। 'সম্ভোগ সে সমাধি' টাইপ জিনিস এখানে খাটে না, --তার আগেই উনি ত্যাগ নিয়ে হাজার কপচেছেন।
    সবার আগে এটাকে ডিফেন্ড করুন।
  • byaang | 122.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:২৬515377
  • বিপ্লব পালের 19 Jan 2012 -- 04:30 AMয়ের পোস্টে একটা ছোট্ট সংশোধন, ওনার নাম সুরেশ যাদব নয় ওনার নাম শিরীষ যাদব। ওনার আইআইটি কানপুরের দিনগুলোতে ওনাকে খুব কাছ থেকে যারা চিনত, জানত, তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, তাতে মনে হয়েছে এই ধরণের মানুষের থেকে সত্যিই পৃথিবীর অনেক কিছু পাওয়ার থাকে। তবে বেলুড় মঠের হায়ারার্কি মেনে কত্তোটা কিছু করা সম্ভব, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। ওনার কিছু সেই আমলের বন্ধুর থেকে যতটুকু শুনেছি, কয়েকটা মন্তব্য লিখি।
    ১)ওনার এক বন্ধু যিনি এখন বিটস পিলানি তে পড়ান, শিরীষ যাদবের ছাত্রাবস্থার গল্প শুনতে চাইলে উনি ঠিক এই ভাষায় বলেন,, ""আমায় যদি কেউ বলে, তুমি কি ভগবানকে দেখেছো, আমি উত্ত রে বলি - হ্যাঁ দেখেছি, শিরীষ যাদবকে দেখেছি। একদিন একজন আক্ষরিক অর্থেই ভেঙ্গে চার টুকরো হয়ে যাওয়া একটা হার্ড ডিস্ক নিয়ে এল, শিরীষ যাদব আমাদের সামনেই সেলোটেপ দিয়ে জোড়া লাগালো টুকরোগুলোকে। আমরা এমনিতেই ওকে পাগল বলেই জানতাম, তারপরে ও যখন হার্ড ডিস্কটার থেকে পরের দিন দরকারি সব ফাইল, ডেটা ও নামিয়ে দিলো একটা সিডিতে, সেদিন থেকে ওকে ভগবান বলে মানতে শুরু করলাম। হার্ড ডিস্কটাকে যে অবস্থায় দেখেছিলাম, ভগবান বলে যদি কেউ থাকত, সেও ওটাকে ঠিক করতে পারত না''
    ২) আরেকজন বলেছিল ""ওকে কোনোদিনও ক্লাস করতে দেখি নি, বই নিয়ে পড়তেও দেখি নি, সারাক্ষণ ঘুরে বেড়াত, ঘুরে বেড়ানো মানে বস্তি-ফস্তিতে গিয়ে সমাজসেবা করে বেড়াত। শুধু দেখতাম, পরীক্ষার আগেরদিনগুলোতে দেখতাম সবাই বইখাতানোটপত্তর নিয়ে ওকে ঘিরে ধরেছে, ও বড়োঅজোর দুই-পাঁচ মিনিট ওগুলো ঘাঁটতো, তারপর যারা ওর কাছে ওগুলো বুঝতে এসেছে, তাদের বোঝাতে আরম্ভ করত, তাতেই নাকি ওর পড়া হয়ে যেত। আর তারপর সত্যিই দেখা যেত ব্যাটা সবচেয়ে বেশি নম্বর পেয়ে বসে আছে। অদ্ভুত ছেলে ছিল মাইরি। স্কলারশিপের দিন দেখতাম, টাকা নিল, আর তারপর একটু দূরে গিয়ে কিছু বাচ্চা ছেলেপুলেকে স্কলার্শিপের টাকাগুলো ভাগ করে দিয়ে দিল। নিজের জন্য কিচ্ছু রাখত না। ঐ বয়সেই ও প্রায় ২০-২৫ জন গরীব ছাত্রছাত্রীকে পড়ার খরচ দিত। অথচ তখন আমরা কটা টাকাই বা স্কলারশিপ পেতাম কী করে যে পারত!''
    ৩) আরেকজনের কথায়, ""আমরা তখনি জানতাম, ও কোনোদিনো কিস্যু করতে পারবে না, চাকরিবাকরি, রিসার্চ, কিচ্ছু না। নিজেকে লুকিয়ে রাখা ছাড়া। আর এরকম মাথাওয়ালা লোককে কোন দেশই বা ব্যবহার না করতে চাইবে! বেলুড় মঠে ওর ক্ষমতার কতটুকুই বা ওর নিজের ইচ্ছেতে ও করতে পারবে!''

    আমার বিবেকানন্দকে নিয়ে কোনো মাথাব্যথা নেই। কোনো বক্তব্যও নেই, শুধু শিরীষ যাদবের নামটা দেখে খুব লোভ হল যতটুকু মানুষটার সম্পর্কে শুনেছি সেটা শেয়ার করতে। ব্রতীন তো ভদ্রলোককে চেনে, আমি ব্রতীনকে অনুরোধ করব, শিরীষ যাদবকে গুচতে লিখতে বলতে।
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:২৭515378
  • ওহ, রামের যে কথাটা বললেন তার জন্য প্রশ্নটা করতে ভুলে গেলাম আগের পোস্টে। আকাভাই, আপনি কোন রামায়ণ পড়েছেন? মানে কোন ভার্সানটা? অরিজিনালটা? বাল্মীকি রামায়ণ? এইটার উত্তর পেলে নেকস্ট কথা, কেমন?
  • name | 69.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩০515379
  • রিদ্ধি, আগে আপুনি হোস্টদের বাপের নাম খগেন হবার এভিডেন্স দিন, তারপর।
  • aka | 75.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩১515380
  • দাঁড়ান আপনি অভিজিতের লেখার সাথে সহমত?
  • ridhhiman | 108.*.*.* | ১৯ জানুয়ারি ২০১২ ১১:৩২515383
  • অভিজিতের লেখা পরুন। হোস্ট তিতিবিরক্ত। এরকম স্যাম্পল সন্ন্যাসী জন্মে দেখেনি। খালি 'খাই-খাই' এটিচুড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন