এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০২:৩২517621
  • এই কথোপকথন কি আর গুরু চাইলেই বন্ধ হবে? :)

    সরকার কেন গুরুর খসড়া নিল, সেটা সরকারকেই বলতে হবে। অন্য কারো নেওয়া হয়েছে কিনা, না নিলে কেন, সেটাও সরকারেরই বলার কথা। এগুলো জানতে চাইলে সরকারের কাছে জানতে চাইতে হবে।

    হ্যাঁ, সরকারি পক্ষ থেকে অতি অবশ্যই ইনটেনশন ছিল। সেটা কমিউনিকেটেডও হয়েছিল। কিন্তু আপিশিয়ালি গুরুর কাছে কোনো চিঠি এসেছিল বলে জানা নেই। ফলে পাবলিকলি ডিক্লেয়ার করার কিছু নেই। করার থাকলে করে দেওয়া হত। কিন্তু "আগ বাড়িয়ে" কথাটাও ঠিক না। মানে, আমি যদ্দুর জানি।

    একটা খসড়া সরকারের কাছে দেওয়া হয়েছে। তার প্রতিটি অক্ষর প্রকাশিত। প্রতিটা বক্তব্য নিয়ে মতামত আহ্বান করা হয়েছে। এর চেয়ে বেশি ট্রান্সপারেন্সি কিভাবে সম্ভব আমার জানা নেই। হ্যাঁ, কে কাকে কবে ফোন করেছিলেন, তখন কে কার কথা শুনে মুচকি হেসেছিলেন, এইসব ডিটেল সব মনে নেই, থাকলেও দিতাম না। দেবওনা। ব্যক্তিগতভাবে মনে করি, ওগুলো পাবলিক স্ফিয়ারে জানতে চাওয়ার কোনো মানে নেই। তাতে নিন্দেমন্দ চললে চলুক না। প্রবলেম নেই তো। :)

    পুঃ বাম সরকার যদি কোনো কালে ক্ষমতায় আসে, কাউন্ডলি একটা ফোন লাগাতে বলবেন। আরেকদফা খসড়া দিয়ে দেওয়া যাবে। :)
  • aka | 178.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০২:৩৪517622
  • পাব্লিকের জন্য খসড়া, পাব্লিক স্ফিয়ারে জানতে চাওয়ার মানে নেই কেন? যাস্ট আইডিওলজিকালি জানতে চাইছি?
  • Ishan | 202.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০২:৩৬517623
  • তবে হ্যাঁ, মালটার গতি কি হল, এই ব্যাপারে আরও কিছু চাপ তৈরি করতে পারলে ভালো হত। সেটা করা যায়নি। করা চাপও আছে। কারণ লোকে তো চাপ দেওয়ায় ইন্টারেস্টেড না, গুরু হঠাৎ হনু হয়ে উঠল কেন, তার কারণ খুঁজতেই বেশি ব্যস্ত। :)
  • Ishan | 202.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০২:৩৮517624
  • খুব সোজা। কথোপকথন প্রকাশ করা হবে বলে অনুমতি নেওয়া হয়নি।
  • a x | 138.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০২:৪৬517625
  • ঈশান, এটা বোধহয় ঠিক না। যারা খসড়ার প্রাথমিক স্তরে ছিল, যারা জানত একটা খসড়া দেওয়া হবে, এবং যারা খসড়া তৈরি করে তারপর সামনে এনেছিল, তারা আর যারা গুরু হঠাৎ হনু কেন হয়ে উঠল জানাতে ইচ্ছুক ব্যাক্তিবর্গ এক সেক্ট না। কাজেই চাপ দিতে হলে প্রথম বর্গের দেওয়া উচিৎ, এবং তাদেরকেই প্রশ্ন করা উচিৎ।

    আমার যেটা মনে হয়েছে, খুব পরিষ্কার করে লিখছি। এই চাপান উতোর তৈরি হয়েছে মূলত দুটো জিনিসকে কেন্দ্র করে।

    এক, গুরুকে মনে হয়েছে ক্ষমতার কাছাকাছি, বা একটা ডিরেক্ট চ্যানেল তৈরি হয়েছে গুরু এবং তৃণমূল সরকারের - এটাতে অনেকের অসন্তোষ।

    দুই, গুরুতে দুটো ভাগ একটু বেশি পরিষ্কার ভাবে হয়েছে। ইনার গুরু এবং আউটার গুরু। কিম্বা খসড়া তৈরি, লেখা অবধি একটা সার্কেল (আমার নিজের ধারণা এরা সবাই গুরুর রেগুলার নন, আমার ধারণা এরা গুরুর কারো কারো ঘনিষ্ঠ), এবং খসড়ার সাজেশন চেয়ে পেশ করা হল যাদেরকে তারা আরেকটা সার্কেল। এই জিনিসটা আগে ঠিক এই ভাবে, বা যেকোনো কারণেই হোক পাব্লিক দেখেনি। এতে যদি লোকে খিস্তি করে, তাহলে বোঝা উচিৎ তাদের সেন্স অফ বিলঙ্গিংএ ধাক্কা লাগার জন্যও এটা হতে পারে। এটা আমার মনে হয়েছে ঠিক ভাবে হ্যান্ডল করা হয়নি।

    এতবার আমার ধারণা ইত্যাদি লিখলাম ইচ্ছে করেই।
  • Abhyu | 138.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৪:০১517626
  • খসড়াটা, যেটা সাবমিট করা হয়েছিল, সেটা গুরুতে কোথাও আপলোড করা আছে? বা করা হবে? যাস্ট দেখতাম একটু কি সেই জিনিস :)
  • aka | 85.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৬:০৮517627
  • না এই নিয়ে আমার ব্যক্তিগত অসন্তোষ নেই। যা আপত্তি সবই নীতিগত, রাজনৈতিক ইত্যাদি।

    বদ্ধদ্বারে সরকার গুরুর কাছে খসড়া চেয়েছে এবং কথোপকথন যা হয়েছে তা পাব্লিকলি প্রকাশ করার মতন নয়। এতে যদি কারুর মনে হয় গুরু ক্ষমতার কাছাকাছি এসেছিল, তাতে ভুল কই?

    সরকার তো আমজনতার কাছে খসড়া চায় নি।
  • aranya | 154.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৬:২০517630
  • ক্ষমতার কাছে থাকলে কোন সমস্যা নেই তো - অফকোর্স আমার ব্যক্তিগত মত। আর ক্ষমতা যখন স্বেচ্ছাচারী হয়ে পড়ে, তখন তার প্রতিবাদ দরকার, যেমন 'নোনাডাঙাটা কোথায়' ইঃ আর্টিকেলে করা হয়েছে।

    ক্ষমতাকে তোয়াজ করা হচ্ছে, এরম ভুল ধারণা প্রোপাগেট না করলেই ভাল।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৬:৩৩517631
  • এ তো ভারি মুশকিল। "আগ বাড়িয়ে" খসড়া দিলে সেটা হল খোসামুদি। বা তোয়াজ। "আগ বাড়িয়ে" না দিলে, সেটা হল ক্ষমতার কাছাকাছি থাকা। সবই খুব দোষবহ। আগে বাড়াও যাবেনা, কমাও যাবেনা। একটাই অপশন থাকতে পারে, সেটা হল কোনো মত প্রকাশ না করা। :)

    বাকি কথা পরে বলছি।
  • aka | 85.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৬:৪০517632
  • গুলিয়ে গেল, আগ বাড়িয়ে দেওয়া? নাকি সরকার গুরুর কাছে চেয়েছিল? ঈশান এক একবার এক এককথা বলছে।
  • rimi | 85.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৬:৪৯517633
  • আবার সেই খসড়া? আবার সেই পুরোনো ঝগড়া? ?????

    সত্যি, জনগণের কি অসীম লেগে থাকার ক্ষমতা!!!
  • pi | 82.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৭:০১517634
  • *বিশেষ সময়
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৭:১৩517635
  • গুলিয়ে যাবে কেন। একটু উপরে স্ক্রল করে দেখো, "আগ বাড়িয়ে" খসড়া দেবার অপরাধে গুরুকে খোসামুদে বলা হয়েছে। বিবির পোস্টে।
    তারপর আমি লিখলাম ঠিক "আগ বাড়িয়ে" দেওয়া হয়নি। তখন তুমি লিখলে, ওটা আসলে "ক্ষমতার কাছাকাছি" থাকা বলে মনে হতে পারে।

    এই থেকে আমি বুঝলাম, "আগ বাড়িয়ে" খসড়া দেওয়া আর "আগ না বাড়িয়ে" খসড়া দেওয়া দুইই নিন্দাযোগ্য।

    এর মধ্যে ভুল টা কি বুঝলাম? বুঝিয়ে দাও।

    বাকি উত্তর পরে দিচ্ছি।
  • aka | 85.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৭:২৬517636
  • ঈশান থাকগে। এই নিয়ে বহুবিধ আলোচনা হয়েছে। আমি নীতিগত ভাবে খসড়া সমর্থন করি না। আর কন্টেন্ট নিয়েও প্রচূর আপত্তি ছিল। লেটস এগ্রি টু ডিসেগ্রি।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৮:০০517637
  • ঠিক আছে আকা। তোমার পোস্টের জবাব দিচ্ছি না। তবে অক্ষর একটা সিরিয়াস পোস্টের উত্তর বাকি আছে। সেটা দেব। তুমি ইগনোর কোরো।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৮:৩১517638
  • অক্ষকে,

    তুমি দুটো পয়েন্ট লিখেছো। প্রথমটা এইঃ "গুরুকে মনে হয়েছে ক্ষমতার কাছাকাছি, বা একটা ডিরেক্ট চ্যানেল তৈরি হয়েছে গুরু এবং তৃণমূল সরকারের - এটাতে অনেকের অসন্তোষ।"

    কোথায় কি চ্যানেল তৈরি হয়েছে, সে অন্য কথা, কিন্তু লোকের মনে এমন ধারণা থাকতে পারে। গুরুতে হাজার একটা লেখা বেরোয়, শয়ে শয়ে লোকের সঙ্গে ডিল করতে হয়, তাদের মধ্যে কেউ কেউ তো ক্ষমতার কাছে আছেনই। বামফ্রন্ট জমানাতেও অনেকে ছিলেন। এখনও আছেন। সে তুমিও জানো আমিও জানি। কিন্তু সে নিয়ে অসন্তোষের কারণটা বুঝি নাই। কারো সঙ্গে কথা বলা, মতবিনিময় করা মানেই যদি তার "দলভুক্ত" হিসেবে কাউন্ট করা শুরু হয়, তো সেই মানসিকতাটাকে, অ্যাজ এ হোল, কি আর বলব, সঠিক মনে হয়না।

    তবে এ বস্তু সর্বত্রই দেখি। দলভুক্তিকরণ, মতের অমিলকে ব্যক্তিগত স্তরে টেনে আনা, এসব সর্বত্রই যখন দেখি, গুরুই বা ব্যতিক্রম হবে কেন?

    তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার একটা স্বপ্ন আছে। গুরুর পাতায় একটা লাইন লেখা হলে, ক্ষমতার অলিন্দ পর্যন্ত সেটা পৌঁছে যেন যায়। সেটার সঙ্গে তোয়াজটা ঠিক যায় না। এই আর কি। :)

    আর দুই নং পয়েন্টটা অনেক বড়ো। তাই আর কোট করলাম না। কিন্তু ইনার আউটার থাকবেই। গুরুর বুলবুলভাজা যখন বেরোয়, তখন সবাই তো লেখা এডিট করেন না। সিলেক্টও করেন না। সেটা কেউ করে। সে জিনিস ছাড়া লেখা বার করা সম্ভব নয়।

    খসড়াও একটা গুরুর পাবলিকেশন। সেটার ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য হবারই কথা। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম হয়নি। খসড়ার উদ্যোগটা তুমি যেভাবে বললে সেভাবে শুরু হয়নি। ওটা শুরু হয়েছিল এই টইতেঃ http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1305305400499&contentPageNum=1#.UD1-d8GPUTZ
    যাঁরা ইন্টারেস্টেড ছিলেন, ওখানেই লিখেছিলেন, তাঁদের সঙ্গেই পরে যোগাযোগ ইত্যাদি হয়। সেই যোগাযোগের ভিত্তিতেই খসড়র একটা কোর গ্রুপ তৈরি হয়। আরও কেউ কেউ মেল করে জানিয়েছিলেন, তাঁরাও ইন্টারেস্টেড, তাঁরাও ইনক্লুডেড হন। ফলে কোর গ্রুপ টা, এই ক্ষেত্রে অটোমেটিক। সম্পাদকীয় হস্তক্ষেপে সেটা তৈরি হয়নি। এর পরে মতগুলো সংকলনের প্রশ্ন আসে। সেখানে অবশ্যই হস্তক্ষেপ করা হয়। তারপর বস্তুটা আলোচনার জন্য বাজারে ছাড়া হয়।

    এই হল গপ্পো। মানে গপ্পের আমার ভার্সান। কিছু ভুলভ্রান্তি থাকলে যে কেউ সংশোধন করে দিতে পারেন।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৮:৫১517639
  • খুচরো অসন্তোষের বাইরে, আমার ধারণা, আসল সমস্যাটা পুরোটাই হ্যান্ডলিং এর নয়। হ্যান্ডলিং এর নিশ্চয়ই কিছু সমস্যা আছে। কিন্তু মূল জায়গাটা অনেকটাই দার্শনিক সমস্যা। তার দুটো দিক।

    এক, গুরুর একটা রাজনীতি আছে ঠিকই, কিন্তু সেটা যে ঠিক তৃণমূল-সিপিএম এর রাজনীতি নয়, সেটা জনতার কাছে পরিষ্কার নয়। সেও অবশ্য একরকম করে হ্যান্ডলিং এর সমস্যাই দাঁড়াল অবশ্য। কিন্তু পুরোটাই হ্যান্ডলিং নয়। যাঁরা সত্যিই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তাঁদের এটা এমনিই বোঝা উচিত। সেটাকে পুরোটাই হ্যান্ডলিং দিয়ে চালানো যাবেনা।

    দুই, গুরুর নীতি বা চলন, যাই বলুন, সেটার মোদ্দা কথা হল, হেজিমনির বিরোধিতা, নন-এলিটিস্ট স্ট্যান্ড নেওয়া ইত্যাদি। এবার সমস্যা দাঁড়ায়, যে, এলিটিজমের বিরুদ্ধতা মানে যে স্রেফ বুশ বিরোধিতা নয়, এইটা নন-এলিটিস্টদের কাছেও ক্লিয়ার নয়। আমার চিন্তাভাবনার মধ্যেও যে একাধিপত্য গেড়ে বসে আছে, সেটাকেও যে অ্যাটাক করা দরকার, এইটা অনেকেই "সঠিক" মনে করেন না। বরং আমি ট্র্যাডিশনাল চিন্তাতেই চলব, স্রেফ বুশ বিরোধিতা করব (বুশ টা এখানে জাস্ট কথার কথা কিন্তু) -- এটা একটা ডমিন্যান্ট থিংকিং প্যাটার্ন।
    অন্যদিকে আরেকটি স্কুল, আমিও সেই স্কুলের একজন, মনে করে, যে, পুওর ম্যানস ফিলসফিই হল রাস্তা। সেখানে বিশেষজ্ঞ আসতে পারেন, কিন্তু সাহায্যকারী হিসেবে, পথনির্দেশক হিসেবে না।

    এই মতের অমিলটা খসড়ার ক্ষেত্রে চূড়ান্ত হয়ে দেখা দিয়েছিল। খসড়ায় যে টেকনিকালিটির অভাব, সেটা একদম ডেলিবারেট। অনেক অ্যাকাডেমিক ক্যাটিগরিগুলোকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। শুধু এড়িয়ে যাওয়া নয়, ইগনোর করা হয়েছে। পুরোটাই ইচ্ছাকৃতভাবে। এইটা জাস্ট অনেকে পছন্দ করেন নি।

    তিন। হ্যান্ডলিং। এখানে কিছু সমস্যা ছিল। কিন্তু আমি সেটাকে তিন নম্বরে রাখব। বিশেষতঃ আমার অনেক ধৈর্য্যশীল হওয়া উচিত ছিল। সেইটা হওয়া হয়নি। এই আর কি।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৮:৫৬517641
  • আর হ্যাঁ, এছাড়া কিছু আননোন ফ্যাক্টর আছে, যেগুলো নিয়ে আলোচনা শোভন নয়।

    এবং সবই আমার ধারণা। যে কেউ সংশোধন করে দিতে পারেন। আজ আর তক্কো করবনা। মাক্কালী। :)
  • a x | 138.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৮:৫৮517642
  • ঈশান, পড়লাম। বুঝলাম। কিন্তু ঐটা বুঝলাম না যে কেন যারা এই কোর গ্রুপে ছিলেন তারা ফলো আপ করবেন না।

    খসড়া গুরুর পাবলিকেশন এটা বোধহয় ঠিক না। খসড়া একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভ সেকশনের একটা তিরিশ বছরের সরকার পড়ে যাবার পর কিছু আশা, এবং অনেক ইনভলভড্‌ একটা ব্যাপারের প্রতিফলন (যেটাকে নাইভেটি বলছেন কেউ কেউ)। সেখানে এই খসড়াই হচ্ছে নতুন সরকার আর এই সেকশনের মধ্যের সংযোগ। তাই খসড়া কাকে দেওয়া হচ্ছে, কে গুরু ও সরকারে মধ্যে লিয়াজোঁ, এবং এটা কী গুরুর উদ্যোগ না গুরুকে সত্যিই কন্ট্যাক্ট করা হয়, এগুলো ধোঁয়াশায় রাখার জন্য আমার ধারণা একটা এলিয়েনেশন তৈরি হয়। খুব স্বাভাবিক ভাবে এটা তাদেরই বেশি হবে যারা বামফ্রন্ট সরকারকে লেসার এভিল বলে মনে করতেন, মানে এখন না, নন্দীগ্রাম চলাকালীনও। এবং এটা বারবার চলবে এটাও বুঝতে পারছি।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৯:১৬517643
  • ওহো ওইটা লেখাই হয়নি। ফলো আপ করা উচিত ছিল। ভাবও হয়েচিল। পারা যায়নি আর কি।

    বাকি পরে হবে আবার।
  • pi | 82.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৯:২৬517644
  • ফলো আপ একেবারেই করা হচ্ছে না, এমন না। কিছু ক্ষেত্রে হচ্ছে, সময় লাগছে ও লাগবে।
    কিন্তু এখন আর লিখতে বসলে ফ্লাইটের কন্ডাক্টর দাদাও বাঁচাতে পারবেন না। ঃ(
  • pi | 82.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৯:২৮517645
  • মামুর পোস্টেও দু' একটা ছোটোখাটো পয়েন যোগ বা ঠিক করার ছিল। কিন্তু এখন হবেনি।
  • aka | 85.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৯:৪৬517647
  • টেকনিকালিটির অভাব নয়, ডিউ ডেলিজেন্সের অভাব। খসড়া যদি সর্বজনীন দূর্গাপুজো বা লিটল ম্যাগ হয় তাহলে কিছু বলার নেই, কিন্তু খসড়া মানে পাব্লিক পলিসিতে কি করে ডেলিবারেটলি ডিউ ডিলিজেন্সের অভাব থাকে সেটা তখনও বুঝি নি এখনও বুঝি নি, অবশ্য অক্ষ বুঝেছে। তাহলে নিশ্চয়ই আমারই বোঝার ভুল আছে। ভাবার চেষ্টা করব।

    আর অক্ষকে আর একটা প্রশ্ন আছে, ইলেকটোরাল প্রসেসে এইভাবে আনডেমোক্রেটিক ভাবে সরকারের কাছে পাব্লিক পলিসি জমা দেওয়া নিয়ে কোন আপত্তি নেই? এমনিতে তো সরকারের উচিত সমস্ত ইলেক্টেড ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ করে, লোকাল লোকের দাবী দাওয়া নিয়ে পলিসি তৈরি করা। কিছু এলিট লোকের মতামত নেওয়ার জন্য তো গোবরডাঙার লোকে ভোট দেয় নি।
  • outsider | 131.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৯:৪৬517646
  • "খসড়া একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভ সেকশনের একটা তিরিশ বছরের সরকার পড়ে যাবার পর কিছু আশা, এবং অনেক ইনভলভড্‌ একটা ব্যাপারের প্রতিফলন" - ফেয়ার এনাফ। কিন্তু তখন সেটা যে গুরুর পক্ষ থেকে অফিসিয়াল খসড়া নয় এটা স্পস্ট লেখা ছিল কি? যারা বাম দের লেসার এভিল মানে করত ( করতেই পারে গণতন্ত্রে) তারা কিন্তু এটা প্রশ্ন করতেই পারে সম্পাদক মন্ডলী কে।
  • aka | 85.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০৯:৪৯517648
  • আমি ঈশানের সাথে তক্কো করার জন্য ওপরের পোস্ট লিখি নি। যেহেতু ঘোষিত সিপিএম সমর্থক বাদ দিলে খসড়া নিয়ে আমিই সবথেকে বেশি চিল্লেছিলাম তাই টেকনিকাল পয়েন্টের ব্যাপারটা ক্ল্যারিফাই করলাম।

    আর বাকিটা অক্ষকে।
  • প্পন | 122.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১০:২৭517649
  • গুরুর এই খসড়ার অ্যাটেম্প্টটা অনেকটা আবাপীয় ঘরানার হয়েছে। অ্যাজেন্ডা হয়ত এক নয়, তবে এক্সিকিউশন একই স্টাইলের। সেটা ভালো না খারাপ, সেই নিয়ে কোন বক্তব্য রাখছি না, জাস্ট অবজার্ভেশন। ;-)

    আর আকার পয়েন্ট আমি বুঝিনি। তবে কাউন্টার করার আগে আমাকেও একটা জিনিস বোঝা দরকার। সরকার থেকে খসড়া চেয়েছিল, নাকি গুরু আগ বড়িয়ে খসড়া দিয়েছিল। নাকি জাস্ট উভয়পক্ষে থাকা কিছু লোকের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ব্যপারটা ইভালভ করে? আমার মনে হয় মোস্ট লাইকলি তৃতীয়টা।
  • Ben Arfa | 131.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১০:৩৩517650
  • ধরা যাক আমি একজন কপি-লেফট প্রবক্তা এবং ওপেন সোর্স ডেভেলপার। তো আমি একটা ওপেন সোর্স কিছু বানিয়ে সোর্সফোর্জে তুলে দিলাম। আইডিয়াটা হল সেটা লোকে ব্যাভার করবে, কমেন্ট করবে যাতে আমি সেখানাকে আরো ইমপ্রুভ করতে পারি। কিছু লোক সেটা ডাউনলোড করে ব্যাভার করে দেখে কিছু কমেন্ট করলো - হয়তো জিনিসটার পারপাস নিয়েই। আমি তাতে উদুম খচে গেলাম।

    তখন, ব্যাপারটা অনেকটা এরকমই দাঁড়িয়েছিলো।

    ডিঃ তখন খুব ইরেগুলার ছিলাম বলে কিছু মিস্‌ করে থাকতে পারি। তবে ওপর ওপর এমনটাই মনে হয়েছিলো। আর গুরুর এটা বেশ কয়েকটা ব্যাপারেই মনে হয়।
  • Ben Arfa | 131.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১০:৩৪517652
  • * আর এটা গুরুর বেশ কয়েকটা ব্যাপারেই মনে হয়েছে, খসড়ার আগে এবং পরে। *
  • প্পন | 122.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১০:৩৬517653
  • আরেকটু বলার ছিল, পলিসি নির্ধারণের জন্য বা এক্সপার্ট রেকোমেন্ডেশনের জন্য "বিশেষজ্ঞ" কমিটি সরকার থেকে বানিয়েই থাকে। সে তেলের দাম বাড়ানোর জন্য কীরিট পারিখ কমিটিই হোক বা ইংরেজি শিক্ষা কোন শ্রেণী থেকে চালু হবে তার জন্য পবিত্র সরকার কমিটিই হোক।

    ব্যপারটা আনপ্রিসিডেন্টেড কিছু না। হ্যাঁ, নীতিগত ভাবে কারো আপত্তি থাকতেই পারে। কিন্তু সে তো বিল পাশ করার সময় ক্যাবিনেটের অনুমতি নিতেই হয়, যতই নাম কা ওয়াস্তে হোক না কেন, নর্মটা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন