এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 84.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৩:১৪517488
  • বড্ড ভয় পেলাম, কাটিয়ে দেবেন!
  • Ishan | 202.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৩:২৩517489
  • অনেক ভেবে চিন্তে শেষে এই উত্তরটা বেরোলো। :)
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৪:১৩517490
  • তোয়াজ করা বা "অধমদের ভুলবেন না" এই টোনে কথা বলার উদ্দেশ্য টাও জানতে চাই, ম্যাংগো চণ্ডাল হিসেবে।

    কোন কোন লাভের উদ্দেশ্যে এটা করা হয়েছে বলে মনে হয় -

    গুরুতে সরকারী অ্যাড পাওয়া
    রেলের বিভিন্ন কমিটি-তে গুরু-র থিংক ট্যাংকের বসেদের জন্য ৫০ হাজারী/১ লাখি চাকরী
    বঙ্গবিভূষণ উপাধি
    বিভিন্ন সরকারী প্রোগ্রামে নচিকেতাকে সাইডে রেখে গুরু-র থিংক ট্যাংকের গায়কদের স্বরচিত গান গাইতে দেওয়া
    আগামী পাঁচ বছরের জন্য কাগুজে গুরু ছাপার খরচ সরকারী তহবিল থেকে পাওয়ার আশা
    ???

    প্রমাণ ইঃ চাইছি না, বেদবাক্য হিসেবে ধরেই নিচ্ছি মমতাকে ম্যাসিভ তেল দেওয়া হয়েছে, সেই তেল দেওয়ার কারণটা কি?
  • VB | 161.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৪:২৬517491
  • আরো একটা প্রশ্ন আছে, তেল যদি দেওয়া হয়েই থাকে, সেই তেল কি উনি বুঝিয়া পাইয়াছেন? নাহলে তো তেলটা মাঠে মারা গেল!!!!
  • Sibu | 84.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৪:৫০517492
  • কি কারনে একটা ফ্যাসিস্ট পার্টিকে সাপোর্ট করা হয়, বা তাদের কাছে খসড়া পাঠানো হয় সেটা আমার কাছে পরিষ্কার নয়। কি লাভ, কেন লাভ বা শুধুই love সেটা খসড়া-প্রনেতাদের জিজ্ঞেস করলেই ভাল হয়।
  • Sibu | 84.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৪:৫৮517493
  • তবে আমার একটা এই লাভের হাইপোথিসিস আছে। সেটা হল যে সরকারকে সাপোর্ট করে এত গলা ফাটানো হল তারা যে কি মূর্তি সেটা তো থিংকট্যাংকের অজানা ছিল না। সুতরাং ঐ খ্সড়াটি একটু - প্লীজ, আপনাদের সাপোর্টেছি, একেবারে ঝোলালে কিন্তু আমাদেরও বদনাম। এট্টু বুঝে চলুন। তারপর বুঝে চলার খসড়া।

    ক'দিন যদি দিদিভাই বুঝে চলতেন তো একটু মুখরক্ষে হত। বলা যেত, যখন এসেছিল তখন তো খারাপ ছিল না। ক্ষমতায় থাকতে থাকতে পচে গেল - এই যেমন হয়। কিন্তু দিদিভাই শুরুতেই মূর্তি ধরলেন - ব্যাড লাক।
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৫:১২517494
  • যাক, আমি সিরিয়াস চিন্তায় পড়েছিলাম, নচি, শুভাপ্রসন্ন, কু ঘো ইঃ দের মত গুরুর থিংক ট্যাংক বোধহয় ব্যক্তিগত লাভের চেষ্টায় আছে, সেটা অন্তত নয়।
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৫:২৫517495
  • দূরবীন দিয়ে, চোখ কুঁচকে আর একটা ভেরি ভেরি রিমোট লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেটাও অব্শ্য ব্যক্তিগত নয়।

    মানে খুবই আউটসাইড একটা পসিবলিটি আর কি। গুরুর থিংক ট্যাংক হয়ত, কোন কারণে, পঃ বঙ্গের মানুষকে একটু ভালবেসে ফেলেছিল আর সত্যিই ভেবেছিল, একটা নতুন সরকার এসেছে, অন্তত প্রথমদিকে কিছু কাজ করার চেষ্টা করবে, তাদের হেল্প করি কিছু কনস্ট্রাকটিভ সাজেশন পাঠিয়ে, দেখাই যাক না যদি কিছু কাজের কাজ হয়।

    অবিশ্যি এইরম পরহিতকর চিন্তা খুব কম মানুষই করে থাকে, যাতে নিজের লাভ লবডঙ্কা, খসড়া বানাতে পরিশ্রমও গেছে ভালই। তবে কিছু লোক তো, ফর রিজনস বেস্ট নোন টো দেম, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে আনন্দ পায়, তাই আমার এই হাইপোথিসিস।
  • Sibu | 84.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৫:৪০517497
  • ব্যক্তিগত লাভ বলতে একটু আত্মপ্রসাদ, দেখেছে ঠিক লোককেই সাপোর্টেছিলাম। অন্য লাভের কথা জানা নেই কিছু।

    কুঘো হতে ক্যালি লাগে। সেটা যাদের আছে বলে সন্দেহ তাদের সযত্নে এড়িয়ে যাওয়াই বিধেয়।

    মমতা কিছু কাজ করার চেষ্টা করবে এরকম মনে করাটা পলিটিক্যাল নাইভ। গুরুর থিংকট্যাংকের পলিটিক্যাল উইজডম নিয়ে আমার কোন মোহ নেই। কিন্তু মমতাকে বিশ্বাস করার মত নাইভ, এতটাও আমার মনে হয় না। সুতরাং ঐ মুখরক্ষার মোটিভটাই আমার ঠিক মনে হয়।

    আর খসড়ার কোয়ালিটি নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। সস্তায় ই-গভর্ণেন্স করার কথা যেখানে থাকে সেটা খুবই অ্যামেচার খসড়া।
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৬:১৯517498
  • এক। এপিডিআর কিভাবে ও কবে মমতাকে সাপোর্টেছে?
    দুই। গুরু কিভাবে ও কবে মমতাকে সাপোর্টেছে?

    খ্যা খ্যা। অনেক, কি যেন, হাঁটু খাটিয়েও প্রশ্নের উত্তর মিললনা। কিন্তু তাতে কি আর ভাষণ দেওয়া আটকায়? :)
  • Sibu | 118.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৬:৫৯517499
  • সিপিএমকে তাড়াতে মমতা ছাড়া গতি নেই এই সব কথা তো থিং ট্যাংএর জ্যানাগ্যানই কয়েছিল, না কি? থিংট্যাং আর সদস্যরা এক নয় এসব কথা কইয়ন্না মাইরি। তাইলে সিপিএমের পোমোটারি করা নেতারা আর সিপিএমও এক নয়।
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:০৯517500
  • কোনটা গুরুর থিং ট্যাং, কে তার সদস্য, এসব তো আমার ঠিক জানা নেই। গুরুর আপিশিয়াল স্টেটমেন্ট দেখান। নইলে, মাইরি, হাঁটু চেপে যান প্লিজ।

    হ্যাঁ, এপিডিআরের কথাও ভুলবেন না কিন্তু। :)

    পুঃ জ্যোতি বোস, ভাবুন, জ্যোতি বোস যখন "ঐতিহাসিক ভুল" বলেছিলেন, তখন শুনেছিলাম ওটা নাকি "ব্যক্তিগত" মন্তব্য। পাট্টির নয়। তখন এইসব কথা কারো মনে আসেনি। তবে কে না জানে পার্টিজান জ্ঞানের কথা সবসময়েই সিলেক্টিভ। :)
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:১২517501
  • সদস্য বললে মুশকিল হবে :-)।

    গুরু-র সদস্যরা ফেবু-তে ২০১১ নির্বচনের আগে সিপিএমের হয়ে ক্যাম্পেন করেছে, গুরু-তে পোস্ট করেছে সিপিএম-কে ভোট দেবার জন্য কলকাতা আসবে। সদস্য তো অনেক।
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:১৪517502
  • আর কস্মিন কালেও কাউকে বলতে শুনেছেন, সিপিএম পার্টি প্রোমোটারি করে? লোকে বলে সিপিএমের (বা তৃণমূলের) নেতারা প্রোমোটারি করে। এই তো যুক্তির বহর। যত্তোসব।
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:১৬517503
  • থিং ট্যাং-এ থাকলে কি কোন বিশেষ সুবিধে পাওয়া যায়? আমার গোটা দুই কবিতা কাগু-তে প্রকাশের ইচ্ছে, ছাপার হরপে নিজের নাম দেকার বড় সাধ ছেল।
  • Sibu | 118.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:২০517504
  • কিন্তু প্রোমোটার নেতাদের জন্য লোকে সিপিএমকেই দোষ দেয়। নাকি দেয় না। এই তো যুক্তির বহর। যত্তসব।
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৩৩517505
  • আবার শুনে শুনে লেখে। যাই হোক, গুরু/এপিডিআরের আপিশিয়াল স্টেটমেন্ট কোথায় গেল? :)

    আর জ্যোতি বোস "ঐতিহাসিক ভুল" বললে সেটা কি করে "ব্যক্তিগত" হয় সেটাও জানা গেলনা। হাঁটুর অতো জোর নেই মনে হয়। :)
  • Sibu | 118.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৩৯517506
  • জ্যোতিবাবু পার্টির ঘোষিত নীতির সমালোচনা করে ঐতিহাসিক ভুল বলেছিলেন। গুরুর থিংট্যাং কি গুরুর ঘোষিত নীতির বিরুদ্ধে মমতাকে সাপোর্টেছিল? ডুড টামাক দুই খাবার কি করুণ পোচেষ্টা!
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৪১517508
  • গুরুর ঘোষিত নীতিটা কি সেটাই তো জানতে চাইছি। একটু আপিশিয়াল স্ট্যান্ডটা জানাবেন পিলিজ?

    হাঁটু এত কমজোরি কেন কে জানে, কিছুতেই বোঝানো যায়না। :)
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৪৩517509
  • বাকি সব দৌড়বীররাই বা কোথায় গেলেন, একজন যে একলা হয়ে হাবুডুবু খাচ্ছেন। :)
  • Sibu | 118.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৪৭517510
  • ধুর মশাই, ঘোষিত নীতির পেছনে লুকোতে চাইলে সেটা আপনিই বলুন না। কোথায় কি মাল রেখেছেন সে কোত্থেকে খুঁজে পাব।
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৫৩517511
  • আমি কি জানি। আপনি গুরুর থিং ট্যাং জানেন, তারা কি বলে জানেন, আর গুরুর স্টেটমেন্ট, ঘোষিত নীতি কিছুই জানেন না? সেই নেই নিয়ে আবার গুরু কাদের সাপোর্টায় সেই নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, আবার বুক ফুলিয়ে তক্কোও কচ্ছ্নে?

    ম্যাগোঃ।
  • Sibu | 118.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৭:৫৭517512
  • আপনি গুরু চালান, খসড়া নে কিছু কইলে আপনার হৃদয়ে শক্তিশেল বাজে আর গুরুর অফুশিয়াল পলিসি ফলিসির খবর দিতে চান্না। আবার গলার রগ ফুইল্যে তক্কো কচ্চেন। ঘেন্না, ঘেন্না।
  • pi | 82.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:০০517513
  • :D
  • | 127.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:০২517514
  • ওহ শিবু দা, প্লিজ এবার থামো।
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:০৩517515
  • বেশ তো আমি খবর দিতে চাইনা। দেবও না। কিন্তু গুরুর পলিসি আপনি কোন গূঢ় সূত্রে জেনে ফেলে নানা স্টেটমেন্ট দিচ্ছেন, সেটা জানতে পারলে ভালো হত।

    সে অবশ্য আমার কপালে নেই।

    পুঃ কে যেন কাল বাণী দিয়েছিলেন, ভুল করে ফেললে স্বীকার করতে দোষ নেই। এখানে আরেকবার লিখে দেবেন প্লিজ। :)
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:০৪517516
  • এই যে, ব বাবু একটু হেল্পান প্লিজ, উনি একা পেরে উঠছেন না। :)
  • Sibu | 118.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:০৭517517
  • হ্যাঃ হ্যাঃ, হায়রে কপাল মন্দ, ইয়েতে কেন গন্ধ।
  • | 127.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:০৮517519
  • ইশেন, প্লিজ কাটিয়ে দাও। ঝগ্ড়া আমাদের কোথাও নিয়ে যায় না। শুধু মন খারাপ হয়। ২/৩ বার ঝগড়া করে এটা আমার অত্মোপলব্ধি ঃ))
  • Ishan | 60.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ০৮:২৩517520
  • উনি গুরু স্ট্যান্ড জানেন না সেই নিয়ে গম্ভীর স্টেটমেন্ট দেবেন। এপিডিআর এর স্ট্যান্ড জানবেন না সেই নিয়ে লেকচার দেবেন। কি জ্বালা এতে আমি খোরাক নেবনা?

    তবে এতো কিছুর পরেও স্বীকার করতেই হবে এতো একনিষ্ঠ ভক্ত সারা জীবনে পাইনি। আমি মজা পাচ্ছি লিখলে উনিও লিখবেন মজা পাচ্ছি, আমি ম্যাগো লিখলে উনি লিখবেন ঘেন্না, আমি যত্তোসব লিখলে উনিও লিখবেন যত্তোসব। যেন ধ্বনি আর প্রতিধ্বনি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন