এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪২159720
  • আমার আপিসে সমস্ত কম্পুর একটাই আইপি, ওয়াই ফাই নেই, আমি খুব কিপটে, সিমের ডেটা খচ্চা করে গুরু করি না, আপিসের কম্পুতে ইউএসবি পোর্ট ডিসেবলড, ডেটা কার্ড লাগানো যায় না।

    শ্রাবণীর সমস্যাটা সিকিনীর হয়, প্রায়ই কথা বলতে বসে ঐ জাঁচ পড়তাল ভরপাই তিরাহা চৌরাহা হাদসা ওয়্যায়সে ভি ইয়া তো ... এই সব বলে ফেলে। আমি পয়েন্ট আউট করে দিলে হেব্বি খচে যায় :)
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪০159717
  • শ্রাবণী বিরক্তির কোন প্রশ্ন নাই।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪০159718
  • নাও পুরোটা লিখে দিল। ওরে বাবা ইঃ তেও বোঝা যাচ্ছিল। ঃ-X
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৮159714
  • কচু বনে হেগে গেল কালো কুকুরে --

    আহা, কী মন মাতাল করা কালোয়াতি সুর। আমাদের কলেজে খুব পপুলার ছিল গানটা।
  • ladnohc | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৮159715
  • আইপি দিয়ে ছাতার মাথা হবে ঃ)
    একটা অফিসে যত কম্পু তত আইপি, ডাটাকার্ড লাগালে আরেক আইপি, মোবাইল থেকে আর এক, সিম চেন্জালেও আরো এক,,,,,,,,,,,,,,,,,
  • শ্রাবণী | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৮159716
  • আমি নিজে খুব মিশিয়ে কথা বলি, অভ্যেস, প্রবাসের। অফিসেও হিন্দি ইংরেজী মিশিয়ে বলাটাই চল, অনেক প্রান্তের লোক থাকে, আমাদের মত অনেকের দুটো কাজের ভাষাই মাতৃভাষা না হওয়ার দরুন দখলে থাকেনা।
    তবে আবার যে মজলিশে, সঙ্গীরা শুদ্ধ বলে তখন কিছুটা এগোলে দেখি ব্যাপারটা ঠিক হয়ে যায়, শুধু বাংলা নয় হিন্দির ক্ষেত্রেও। কাল যেমন ছানবিন, জাঁচ পড়তাল ভরপাই এইসব বলছি দেখে সতীশ গোল গোল চোখ করছিল!:)
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৭159712
  • আমার ছেলে খড়গপুরে গিয়ে বৃন্দাবনী সারংএ ছোটা খেয়াল শিখে এসেছিল 'কচু বনে ইঃ'।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৭159713
  • কেউ পেজোমি করে বানিয়েছিল। লোকে মস্তি পেয়ে সত্যি বলে চালিয়ে দিয়েছে।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৬159710
  • একদম। "বেশী উড়িস না!" মেয়েরা এটা বেশি বলছে।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৬159711
  • বানানো তো বটেই। আমি ঐ পুরো ন্নীলিমা সান্যাল সমেতই শুনেছিলাম চুটকিটা, সেই ছোটবেলায়।
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৪159708
  • আরে আমার মেয়ের বাঙালী বন্ধুরা এসেছে -- কথায় কথায় একে অন্যকে বলছে "বেশী উড়িস না " -- "জ্যাদা মত্‌ উড়্‌" থেকে বাংলা করে নিয়েছে!
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩৪159709
  • একটু আধটু হিন্দি বা উর্দু বললে সেটা খারাপ কী? আঁতেল হলে বলবে শব্বা খয়ের। আর আঁতেল না হলে বলবে সো, জা।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩২159706
  • ইন্দিরা গান্ধির ঐ কেস্‌টা ছেলেবেলায় শুনেছি। পুরোটাই বানানো।

    আকাশবাণী। খবর পড়ছি ন্নীলিমা স্যান্যাল। ভারতের প্রধাণমন্ত্রী ইন্দিরা গান্ধি আজ বন্‌ থেকে হেগে এসেছেন।....
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩২159707
  • ও হেগ-এ। সেন্সিটিভ ব্যাপার তো !
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩১159705
  • লোকে একসময়ে কেন জানি Mmuকেও আমি বলে মনে করেছিল। তারপরে ছবি সাঁটিয়ে বোঝাতে হল সে আমি নই।

    এই খুকির আগমন কাকতালীয় অবশ্যই, তবে আমার তেমন কিছু করার ইচ্ছে থাকলে আমি এত কাঁচাভাবে করতাম না :) ইটি কাকতালীয় বলেই ধরে নাও, নয় তো আইপি ঘেঁটে দ্যাখো।

    অফিসে বসে আলাদা আইপি নিয়ে ফক্কুড়ি করার সেটআপ আমার এই মুহূর্তে নেই, অনেকদিন আগে অন্য এক অফিসে ছিল, যখন "সবুজ দ্বীপের রাজা" নাম নিয়ে কিছুদিন লিখেছিলাম। তার বাইরে অন্য নামে লিখেছি অবশ্যই, :wq! বা রিসেন্টলি নেত্যকালী, তবে আইপি পাল্টাই নি।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৩০159704
  • স্কটিশ কলেজে আসলে এইচেসের সময় দেখেছি আইসিএসি, সিবিএসির প্রচুর ছেলেপিলে ভর্তি হয়, তাতে যারা বাঙালী পড়ে, হিন্দীভাষীদের সাথে মিশে মিশে ওই রকম কথা হয়ে যায়। আমাদের ব্যাচে প্রচুর ভুটিয়া-ও ছিল।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৯159703
  • কলেজ ক্যানো স্কুলেও একই ভাষা - "চল্‌ ঝুঠি!"
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৮159701
  • শুদ্ধ বাংলা ও অসীম দাশগুপ্ত রাজদীপ ভালো বললে এটা। সারদা প্রসঙ্গে প্রথম দিন কী সুন্দর বললেন বিলম্ব করছেন কেন তারপর সব্বাই বলল বিলম্ব করবেন না।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৮159702
  • অশ্লীলতার কী আছে? ইন্দিরা গান্ধি একবার ইউরোপ ট্যুরে গেছিলেন। প্রথম মিটিন ছিল জার্মানির বন্‌ শহরে, তারপরের মিটিন ছিল দ্য হেগ্‌এ। তো, বাংলা কাগজে তো এই রকমই রিপোর্টিং বেরোবে নাকি?
  • শ্রাবণী | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৭159700
  • কী জানি, আমি তো সব পড়িনা, কুমুদির বিরক্তি দেখে টই পড়তে গেলে তাই মনে হল।
    একেবারেই কনভিন্সিং লাগছে না! তোমার লুরুতে একা থাকার সঙ্গে পুনরাগমন টা তাহলে কাকতালীয়?
    সন্দেহ হল তাই তো তোমাকেই জিজ্ঞেস করলাম:)।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৬159699
  • এই হিন্দি মেশানো বাংলা বলাটা এখন আর প্রবাসে নেই, খাস কলকাতায় স্কটিশ চার্চ, সেন্ট পলস, জেভিয়ার্স ইত্যাদি কালেজে এর চর্চা হয়। আরে ইয়ার, তু ভি না; কোই নেহি; জানে দে, এখন কলোক্যুয়াল বাংলা হয়ে গেছে শহর কলকাতার। আমার শ্যালিকা এই বছর দুয়েক আগে কলকাতা থেকে মাস্টার্স করে দিল্লি এল, তার মুখে এই সব হিংলা শুনছি সে কলেজে ঢোকার সময় থেকেই।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৫159698
  • সিকিস্যার অশ্লীলতার চূড়ান্ত হল এটা !
  • ladnohc | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৪159697
  • বোম্বে কেনো, টাইমপাস টাইমপাস, মোম্ফলি টাইমপাস তো বর্ধমান লাইনেও শোনা যায়!
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২৩159696
  • হ্যাঁ, সেই ইন্দিরা গান্ধি যেমন বন থেকে হেগে এসেছিলেন।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২২159694
  • কোনো লুচি তার রন্ধনকারিণীকে বলছে - আমায় ভেজে দিও।
    আমি গির ফরেস্টে যাচ্ছি - বোঝাতে আমি গিরে যাচ্ছি।
    বদ মাসি কাকে বলে... কোনো বজ্জাত মাসিকে বলছে তার বোনপো / বোনঝি। শ /স এর দোষে ওরম হয়েছে।

    এগুলো ভুল কিসের?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২২159695
  • ভাটে প্রথম আসার পর সকলেই সিকিকেই লাইন মারে।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২১159692
  • "আমি টোটাল থকে গেছি" - মে বলে। আগে একটু কানে লাগত। সেটা বয়েসের দোষ বুঝি বুড়ো হচ্ছি নতুনকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। আমরাও ছেলেবেলায় এরম কত কিছু বলতাম বড়রা শুনলে রাগ করত। এরই নাম জেনারেশান গ্যাপ।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২১159693
  • ভেজে দিও বলতে আমার হেব্বি লাগে
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:২০159689
  • যাব্বাবা, শ্রাবণী তোমার কি তাই মনে হল?

    শ্বেতাকে আমি চিনি না। সম্পূর্ণ অপরিচিত এনটিটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত