এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৮159479
  • অক্ষদা, সেই তো। দেবব্রতর গানে, মানে রবীন্দ্রসঙ্গীতে কিন্তু সেই বাঙালত্বের উপস্থিতি নেই। রেজওয়ানার প্রভূত পরিমাণে আছে।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৮159480
  • কাজুর গান শুনতে চাই, আমার ধারণা কাজুর মধ্যে নিষ্ঠা প্রচুর!
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৭159477
  • না।ডিকোডার আজ অবদি মাহিনাপত্র না পাওয়াতে রিজাইন করিত্র বাধ্য হইয়াছে।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৭159478
  • এদিকে দেবব্রত তো কাঠ বাঙ্গাল।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৬159475
  • অভ্যু কি আবার সেই জর্জিয়া না রাশিয়া চলে গেল?
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৬159476
  • না না, অসব্য কথা শুনে তো বলি নি, তোমার বিনয় দেখে বলেছি। :)
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১৩159474
  • কুমুদি তো একুবাউ-র পোস্ট ডিকোডারের কাজও নিয়েছিলেন। সে চাকরিটা আছে এখনো?
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১২159470
  • ছি সিকিস্যার, আমি ওরম অসব্য কথা বলি? ঃ(
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১২159471
  • ওগো শেফালী বনের দেবব্রতর গলায় শুনেছি। আর কারও শুনিনি।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১২159472
  • এটা কুমুর সাথে একেবারে একমত। আমি একবারই, কেবল একবারই, এককের পোস্ট আসার প্রায় সঙ্গে সঙ্গেই ডিকোড করে ফেলেছিলাম। অবশ্য খুব ছোট পোস্ট ছিল। তবু...
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১২159473
  • উফফ, কাজু তো পুউরো কোঙার।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১১159469
  • নাহ, ঐরকম হাস্কি, আধো উচ্চারণে দৃপ্ত মনে হবেনা।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১০159465
  • আমার এক বান্ধবী ছিল, আশার রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসত। তাকে গাইতে বললে, সে ঠিক আশাজীর মতন করেই গাইত, মাটির এই কলঅস আমার ভাসিয়ে গেলঅ কোনখানে।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১০159466
  • মানে বলতে চাইছি, সাহানা-কে নিয়ে ৫০-৬০ এর দশকে আইপিটিএ তে ফেলে দাও, দেখবে দৃপ্ত মনে হবে।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১০159467
  • হে হে ম্যামি ২ ০৪, পারে বইকি।এই যে তোমার সামনে জ্বলন্ত উদা।
    এককের লেখা পড়ে আসল কথা টা বের কর্তে আমার দারুণ লাগে।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:১০159468
  • না ভালো কিনা জানি না, খুব দরাজ গলা হলে হয়ত খুশি হতাম নিজের কাছে। সে এ জম্মে হল না। তবে সুরে কান নিখুঁত, ভুলভাল লাগাব না। শিখি তো ভালো করে। তবে একার কাছে গাওয়ার জন্যে। সে-ও আমার মায়ের কাছ থেকে পাওয়া। হেরিডিটি। মা-র গলা তো খুব সুদিং।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৯159463
  • ম্যামিদির গল্প শুনতে চাই।
    সাহানা বেশ ভাল লাগে।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৯159464
  • রেজওয়ানা অতি বাজে লেগেছে চিরদিনই। কেমন বাঙাল বাঙাল উচ্চারণ। বাঙালে আমার ব্লক আছে। পীকাস একবারই শুনেছিলাম, চৈত্রপবনে, পড়ি কি মরি করে ঘর থেকে দৌড়ে পালিয়েছিলাম। এই দুটি গলা আমি একেবারে সহ্য করতে পারি না। লুঙ্গি-অ্যাপাথির মতন কেস।

    বাকি তো অনেক শুনলাম, শুনতে শুনতে শান্তি পেয়েছি কণিকায় আর দেবব্রতয়। আর কারুর গানে তেমন শান্তি পাই না। এর পরের সারিতে রাখব সুচিত্রা মিত্র, চিন্ময় আর বিক্রম সিংকে। তার পরে সাগর সেন, অশোকতরু। তারও পরে হেমন্ত।

    কৃষ্ণা চট্টোর কথা কে বলল, অক্ষদা? আমি কৃষ্ণা চট্টোর গলায় দ্বিজেন্দ্রগীতি শুনেছি, মন্দ নয়, তবে অনর্থক গলা কাঁপান। রবীন্দ্রসঙ্গীত শুনি নি।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৭159460
  • স্যান ;-)
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৭159461
  • আইপিটিএ-তে ছিল বলে দৃপ্ত মনে হত।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৭159462
  • সুচিত্রার*
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৬159457
  • থট রিডিং করে দিলাম এরপরেও অক্ষদি বলবে স্যান যার কথা বলে সে আমি নই !
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৬159458
  • সাহানার গলা হাস্কি। সুচিরা গলা দৃপ্ত।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৬159459
  • কণিকা আসলে একটু বেশীই রিনরিনে করে গাইতেন। এটাই সমস্যা। অন্যদের বলতেন, ওরকম নকল কোরো না। বন্যা লিখেছিলেন সে কথা।

    একদিন 'অনন্তসাগরমাঝে' শুনছি, শেষের 'দুই বাহু প্রসারিয়া' -তে মধ্যমে তারসপ্তক লাগানোর জায়গায় এমন পৌঁছল গলাটা, মা যাচ্ছিল ওখেন দিয়ে, বলে উঠল, 'হঠাৎ শুনলে লোকে ভয় পেয়ে যাবে, ভাববে কী হল রে বাবা !'।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৫159456
  • সেভাবে দেখলে শ্রেয়া ঘোষাল ও কিন্তু ননবেঙ্গলি।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৪159453
  • কেন। সুচিত্রার গলাও কাঠখোট্টা ছিল। কিন্তু আবেশ অন্য।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৪159454
  • ১ ৩৭, ১ ৪০ ও ১ ৪৯ তে কাজু ও টিম আমার কথা বলে দিল।
    ম্যামি গল্প হোক।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৪159455
  • কাজু দাদুর গান যে ভালোবাসে, সে শুধু শুনে কি থাকতে পারে বহুদিন ধরে? আমারও মনে হয় পারে না। আর এও মনে হচ্ছে যে তুমি গান খুব ভালো গাও।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০৩159452
  • সুচিত্রা আর সাহানা!! খাইসে!
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৪:০২159449
  • সাহানা বাজপেয়ী ভালো, একটু কোর্স ভয়েস, এযুগের সুচিত্রা যেন...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত