এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৫১159421
  • রবীন্দ্রসঙ্গীতের কথা মুখস্থ নিয়ে কী আর বলব.. না বলাই ভালো .. ভগবান স্বয়ং আমাকে মেরে রেখেছেন।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৫০159416
  • আচ্ছা ঐ উ লা লা পাগলা হাওয়ার মহিলা কন্ঠটি কে ?
  • sweta | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৫০159417
  • গান নিয়ে কথা হচ্ছে কি ?
    তাহলে বলব জুবেইদা বেগমের কথা। .................।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৫০159418
  • ইয়ার্কি নয়ই তো। সুবিনয় রায় খুব যত্ন করে গান শেখাতেন। খুব সুন্দর দেখতে ছিলেন ধুতি পাঞ্জাবী পরে আসতেন। সপ্তাহে দুদিন। কিন্তু দিদির গলায় গানের সুর ছিলো না। ছোড়দারও না। ছোটো ভাইটা চুপটি করে বসে শুনত তবু তাকে কেউ গান শিখতে দিলো না। কেউই গান শিখতে পারল না।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৫০159419
  • আশা ভোঁসলের রবীন্দ্রসংগীত ভালো লাগে বলে ফেলে একবার এক বিদগ্ধ গ্রুপের কাছে হ্যাঠা খেয়েছিলাম।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৯159413
  • গান গাইতে জানি না। ওগো শেফালি শুনব।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৯159414
  • রমা মন্ডল শুনেছি 'এসো শরতের অমল মহিমা'। আহা যেন আশ্বিন এসে গেল মনে হয়। দুর্গাপুজোর কদিন ছাড়া ওটা ভুলেও শুনি না।

    পূর্বা দাম 'গহন রাতে শ্রাবণধারা' আর 'আমারে তুমি অশেষ করেছ'। স্ট্যাম্প।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৯159415
  • রেজাওয়ানা বেশ বাজে লাগে।
    এদিকে কণিকার বেলায় লসাগুদার ব্লক আমারো।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৮159412
  • অক্ষদা দেশে থাকলে বুঝতে রেজওয়ানা নিয়ে কেন আর সেরকম মাতামাতি ...

    ইটিভি, আকাশ, বাতাস, জি বাংলা, তারা মিউজিক গত চার পাঁচ বছরে যখনি চালাচ্ছি তখন শুধু রেজওয়ানা আর রেজওয়ানা, সেই শেষের কবিতার থিওরি ছিল না ভাল জিনিস যত বেশি বেশি হবে তত ভাল না খারাপ .... সেই হয়েছে অবস্থা
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৭159410
  • ম্যামিদি, 'আমার কী বেদনা সে কি জানো'-ও তো ওই রকম লাগে। দীর্ঘ গান। মনে রাখা মুস্কিল। ওর চেয়ে 'কী বেদনা মোর' ভার্সনটা সুবিধের লাগে।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৭159411
  • শ্বেতা প্রতিবেদন মানে হল রিপোর্ট।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৬159408
  • রেজওয়ানা, রমা মন্ডল, পূর্বা দাম।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৬159409
  • হ্যাঁ রেজওয়ানা ব্রাত্য। আমার ভালো লাগে। স্লো গাইলে (যেমন সচকাতে) ভালো লাগে নাই।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৫159407
  • রেজওয়ানা তো বাংলাদেশের কণিকা
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৪159405
  • না, ইয়ার্কি না, একটা ইন্টারভিউতে সুবিনয় রায় বলেছিলেন যে উনি পংকজ মল্লিককে গান শিখিয়েছিলেন।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৪159406
  • লসাগু ওগো শেফালি বনের মনের কামনা ভালো করে শুনে দেখলেই বুঝে যাবে মনে রাখা কতটা কঠিন।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৩159399
  • আজকাল আর কেউ রেজওয়ানার কথা বলেনা।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৩159400
  • দুরে কোথাও .... কণিকা গাওয়ার পর লাইসেন্স উইথড্র করে নেওয়া হয়েছিল

    ন্যাড়াদা মনে হয় বলতে পারবে
  • sweta | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৩159401
  • what is প্রতিবেদন ??
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৩159402
  • পঙ্কজ মল্লিক সবাইকে গান শেখাতেন রেডিওতে সংগীত শিক্ষার আসরে রবিবার।
    ছোটোবেলায় সাগর সেনের গানের প্রোগ্রামে সামনাসামনি গান শুনেছিলাম। একটা গান এখনও মনে পড়ে চোখের সামনে ভাসছে সেই গানের আসর।
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৩159403
  • কণিকা আমারো বিশেষ ভাল্লাগে না। ওই "দূরে কোথাআআআআআআয়" শুনলে ঘুম্পায়।

    লিয়ঁ-র হোটেল বুক করলুম এতক্ষণ ধরে।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪৩159404
  • কণিকার ব্যাপারে আমার ও ব্লক আছে। যে গান একবার কণিকার গলায় ভালো লেগেছে, সে গান অন্য কারো গলায় তেমন... কিছুটা সাম্প্রতিক ব্যতিক্রম হল - বিক্রম
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪২159397
  • মান্না দে-র 'না চাহিলে যারে' বেশ লেগেছিল। আর শুনি নি।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪২159398
  • কণিকার একটু চাপা টেনশন হত। শেষ বয়সেও। জগন্নাথ বসু লিখেছিলেন এক জায়গায়।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪১159395
  • নাঃ ম্যামিদি আমি গান গাওয়ার ধৃষ্টতা মোটেই করি না

    ভাললাগার গপ্পো তো অনেক হল, ওদিকে মান্না দের রবীন্দ্র এবং রোবিন্দরসঙ্গীত শুনে যে প্র্রায় ভিরমি খেয়েছিলাম সেটাও মনে আছে
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪১159396
  • ইকনমিক সূচকে আমাকে লেফটিস্ট বলেছে। আর সোশাল সূচকে প্রায় অথরিটারিয়ান। টেস্টের কী মহিমা।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪০159393
  • কণিকার ব্যপারে আমার একটা ব্লক আছে। ঐ সারাজীবন খাতা দেখে গেয়ে যাওয়া, ঐ স্লাইট ন্যাসাল ভাব, ঐ পায়ের তলায় গোরা সর্বাধিকারী এরকম আরো কিছু সব মিলিয়ে।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৪০159394
  • টিমদার ১ঃ৩৭-এ ক না দিয়ে পাল্লুমনি। আহা ! কানে বাজছে যেই বললে। আর 'অনন্তসাগরমাঝে', 'হার মানালে গো', 'ওই শুনি যেন চরণধ্বনি রে', 'তোমায় গান শোনাব', 'আসা যাওয়ার পথের ধারে' - কত বলি !
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৩৯159392
  • হ্যাঁ, কণিকা - মন্ত্র। প্রায় সব গানই।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৩:৩৮159390
  • দীর্ঘ গান। আর 'ওই আসে ওই অতি', 'বিশ্ববীণারবে' এগুলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত