এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১২:৫৮159330
  • জর্জবাবুর গানে -

    মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজিঃ এর অন্তরায়
    কার পদপরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা
    সমীরণবন্ধনহারা উন্মন ইত্যাদি।

    আরও শোনোঃ
    আজি শ্রাবণঘনগহনমোহে গোপন তব চরণ ফেলে

    আরও বলব?

    হে মোর দেবতা
    ভরিয়া এ দেহ প্রাণ
    কী অমৃত তুমি চাহ করিবারে পান।

    শোনো, ণ আর ন কীভাবে আলাদা উচ্চারণ হয় বাংলায়।
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১২:৫৭159329
  • আমি অবিশ্যি ব্রততী শেষ শুনেচি বছর-পাঁচেক আগে -- এর মধ্যে তেমন সুযোগ হয়নি শোনার --
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১২:৫৪159328
  • বানান থেকে উচ্চারণে চলে গেল আলোচনা।সবাই একটু বিশদে লিখুন তবে।আগে ব্রততী কে ভাল লাগতো, আজকাল আর লাগে না বিশেষতঃ র বর লেখা পড়ার জন্য।
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৮159327
  • মেলোড্রামা সঙ্গে বেসুর।
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৬159326
  • পীযুষকান্তি উরুশ্চারণ নিয়ে প্রভূত চিন্তা ভাবনা করলেন। 'আলো কেরেই' না, 'আলোকের এই', কিন্তু শেষে ওই মেলোড্রামা প্রসব হলো।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৫159325
  • এই তো বললে জর্জদাদু তফাৎ করতেন ন/ণ। কিশুদা উল্টো কথা কয় দেহি !
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৪159322
  • সুমনের অল্পপ্রাণ আর মহাপ্রাণে প্রায়ই গোলমাল হয়, বা প্রথম বর্গের সঙ্গে তৃতীয় বর্গের - "আজগে যে বেপরোয়া বিচ্ছু"।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৪159323
  • ব্রততী একেবারে সহ্য হয়না।
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৪159324
  • দেবব্রত মনে পড়ছে না।
    চৈত্রপব'নে', মম চিত্তব'নে', বা'ণী'মঞ্জরী সঞ্চরিতা -

    সবকটাই একই রকম নয়?
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪৩159321
  • ইউনিকোডে বেশি তাড়াতাড়ি টাইপ করা যায় বলে।

    উপরের লাইনটা ইউনিকোডে টাইপ করতে হতো -

    iunik]d[ b[xi faRafaRi taip kra Zaz bl[

    আর গুচ লেআউটে -

    iunikoDe beshi tArhAtArhi TAip karA JAy bale.
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪২159317
  • ণ আর ন এর উচ্চারণ আলাদা -- ণ তে একটু নাক লাগে --
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪২159318
  • সুমনও আছে,
    বাঘের কন্ঠে আপনি জাগাও আনন্দ :-)

    তবে ওই আর কি, যদ্যপি আমার গুরুর শুঁড়িবাড়ি যায়/ তথাপি আমার গুরুর নিত্যানন্দ রায়।
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪২159319
  • আমার যদিও ব্রততী ভালোই লাগে --
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪২159320
  • দেবব্রত-র কোন গানে আছে?
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ১২:৪০159316
  • ন্যাড়াদা ১২:৩৯ ক।
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩৯159315
  • আমিও শুনব। দেবব্রতর গানে। মনে পড়লে বল। তবে ব্রততীরটা মনে পড়লে বোলনা। শুনবনা। শব শ শ বলা তো বাংলা আধুনিক শংশ্কৃতিতে ব্রততীরই দান, শেই শঙ্গে অতিনাটকীয় মেলোড্রামা করে কবিতা পড়া।
  • achintyarup | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩৬159312
  • কণ্টক কি দন্ত্য ন দিয়ে উশ্চারণ করতে পারো?
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩৬159313
  • ণ-এর উচ্চারণ হয়। দেবব্রতর গানে আর ব্রততীর খবর পড়ায় শুনেছি। খারাপ শোনায় নি।

    সিফোঁ ঘরে অফিসে দু রকম লেআউট ইউজ করো কেন? গুচ তো সর্বত্রগামী।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩৬159314
  • না না উচ্চারণ না, সুর বলছিলাম। বলেই বুঝলাম ভুল হল।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩৪159311
  • কোমল নি শুদ্ধ নি এর সাথে ন/ণ এর কী সম্পর্ক? ণ এর উচ্চারণ তো ড়ঁ এর মতন, গানে এমন কেউ বলে?
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩২159310
  • ণ/ন -র উচ্চারণে খুব পার্থক্য করা যায় না। সে খালি গানে হয়। কোমল নি শুদ্ধ নি।
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৩ ১২:৩০159309
  • বাংলায় ণ-র উচ্চারণ নেই। শম্ভু মিত্র কয়েক জায়গায় করেছেন বটে, কিন্তু সে খুব সংস্কৃতঘেঁষা হয়েছে। বাংলা উচ্চারণ বাংলা, বাংলা বানান সংস্কৃত যেমন আমরা বাংলা ব্যকরণের নামে সংস্কৃত ব্যকরণ পড়ি। হয়তো কোনদিন বাংলা বানান ও ব্যকরণ তৈরি হবে।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১২:২৮159308
  • বাংলায় 'ণ' এর উচ্চারণ হয়? ধুর হয় না।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১২:২৭159307
  • আমার আরেকটা চাপ হয়, আপিসে গুরু লেআউটে লিখি, আর বাড়িতে প্রভাত কীম্যাপে ইউনিকোডে। মাঝে মাঝেই গুরু লেআউটে 'ত' লিখতে গিয়ে 'ফ' চাপি, 'শ' লিখতে x, বা 'দ' লিখতে গিয়ে q।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১২:২৬159306
  • তিন ধরণের স কোনওকালেই ছিল না, ঠিক, কিন্তু স-এর সমস্ত উচ্চারণ "ষ" টাইপেরও ছিল না। হিন্দি বলয়ে থাকি বলে তিনটে স-এরই উচ্চারণ জানি। কাল পাঠিকার অত্যধিক ষ-এর দোষ লাগছিল।

    র, ড় এবং ন, ণ; এদের আলাদা উচ্চারণ অবশ্যই আছে বাংলায়। তবে উচ্চারণ নয়, কথা হচ্ছিল বানান নিয়ে।
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৩ ১২:২৪159304
  • তবে এখনও দূরদর্শনের সংবাদপাঠিকা ও অ্যাংকরদের উচ্চারণই সবথেকে ভাল ও পরিস্কার। প্রাইভেট চ্যানেলের ওকেদের উচ্চারণের মা-বাপ নেই। বাংলা উচ্চারণের তিন ধরণের স কোন কালেই ছিল না, এখন বাঙালদের পাল্লায় পড়ে র-ও একধরণের হয়ে গেছে, চন্দ্রবিন্দু ও নাসিকা বর্ণের উচ্চারণ উঠে গেছে।

    যাক যা গেছে তা যাক।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১২:২৪159305
  • না সিঁফো, তা নয়।লিখবে অবশ্যই।আমি বলছিলাম ডিডিদা একক এদের স্টাইল ইউনিক, খুবি ভাল লাগে।অন্যদের ক্ষেত্রেও বহুদিনের পরিচয় তাই কোনটা টাইপো তা বোঝাই যায়।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১২:২০159302
  • সিফোঁকে হালকা জরিমানা করা হোক, আর ওর কীবোর্ডের শিফট কীটা ফ্লুরোসেন্ট সবুজ রঙ করে দেওয়া হোক।
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৩ ১২:২০159303
  • বানান-টানান সোব সানি। শময়ের সংগে বদলাএ, জদি ণা কেউ দাদাগীরি করে বানানাধাড়া ঠীক কোরে দেয়।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১২:১৯159301
  • টিম কালকে ব্যাপক দিয়েচে, ইংরেজি না বোঝার জন্য ওর আর কমুনিস হওয়া হলোনা। :-D
    আমিও ২-৩ টে প্রশ্নের মানে বুঝিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত