এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৩ আগস্ট ২০১৩ ২৩:১২159180
  • এবার কলকাতায় অনেক ছেলিব্রিটি দেখে এলাম।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ২৩:১০159179
  • আগের টেস্টটায় আমি কিসে জানি একটা গোল্লা পেয়েছিলাম মানে লিটারালি ০ এসেছিল। তাই দেখে অরিজিত আমায় আইসি বলে গাল দেছিল।
  • | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৮159178
  • ওহোহো সেই টেস্টটা। আমায় কী দিয়েছিল তা আর ঠিক কত্রে মনে পড়ছে না। কিন্তু শ্যামলবাবুকে বাঁদিক ঘেঁষা মাঝামাঝি বসিয়েছিল মনে হয়। উনি টেস্টটা নিয়ে কী যেন মন্তব্যও করেছিলেন।
  • ladnohcoffice | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৭159177
  • আমি একদম মাওবাদী নই! হ্ম
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৬159175
  • নাঃ, আগেরটার কোশ্চেন অনেক আলাদা ছ্হিল।
  • 4z | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৬159176
  • অঃ আবার ছবিও দিতে হবে? আগের ছবি হাইরে গেছে তাই আবার লতুন করে পরীক্ষে দিলেম। ল্যান, এবারে ৯% লোক আমার থেকে বেশি এক্সট্রিমিস্ট।

  • san | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৫159172
  • মেল আইডি দিলে তো মেল করবে !
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৫159173
  • মেইল আইডি দেয়নি তাই মেইল করেনি।
  • ladnohcoffice | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৫159174
  • You are a National Democratic Socialist. 3 percent of the test participators are in the same category and 70 percent are more extremist than you.
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৪159171
  • কিন্তু কিশানু আবার পরীক্ষা দিতে গেল কেন? প্রথম পরীক্ষার রেজাল্ট তো ওরা ছবিসমেত মেল করে দেয়। আম্মো তো অফিসে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে এই ঘরে বসে ছবি দিলাম।
  • Tim | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০৩159170
  • আগেরটাও আমি দিয়েছিলাম। মনেই নেই কি হয়েছিলাম। জন্মান্তরের মত লাগে।
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০২159168
  • আগের আর এটার এক প্রশ্ন না।
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২৩:০২159169
  • আগের টেস্টটাতে আমাকে প্রায় এক্সট্রিমিস্টই করে দিয়েছিল তো! আমাকে আর ব্ল্যাংককে!
  • | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৭159167
  • হ্যাঁ অজ্জিত বলে দিয়ে গেছে তো। পড়া করিস না কেন ইন্ডো? ঐ টেস্ট থেকে প্রশ্ন বাই প্রশ্ন ধরে ধরে কপি করে এই টেস্টটা বানিয়েছে।
  • Tim | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৬159163
  • প্রাইমেটদের ইশকুল নাই, তাই মানুষেরও ইশকুল তুলে দেওয়া উচিত। মানুষকে মাইনে করে রাখা চলবেনা কারন প্রাইমেটরা মাইনে পায়না। ইত্যাদি। কিন্তু এত করেও আমি ১৪% ইকো। কঃবিঃর কেউ টেস্টটা ডিজাইন করে থাকবে।
  • byaang | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৬159164
  • আমি কিন্তু বলি নি সবার যতটুকু জায়গা লাগে ততটুকু দিলেই আমি রাজি হয়ে যাব। তাই আমাকে ইকোতে অত নম্বর দিয়েছে। এবার বুঝছি অক্ষর ইকোতে লাল দাগ কেন।
  • | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৬159165
  • ভাল কথা সেই দত্তক নেওয়ার কথায় সেদিন বলতে ভুলে গেছি, আমি একটা নীল তিমি দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু হায় নেওয়া হয় নি। :-( :-(
  • I | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৫159162
  • আর আমার তো খুলছেই না প্রথম পাতার পর। নেক্ষটে যাচ্ছেই না। নইলে সব ব্যাটার নাক কেটে দিতাম।

    এইরকম একটা টেস্ট আমরা আগে দিয়েছিলাম না? নাকি এটাই সেটা? ও পিসিমা, ও ডমডিডি !
  • byaang | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৪159161
  • কথাটা অন্যভাবেও ভেবে দেখা যেতে পারে। প্রাইমেটরা কটকটে রোদ্দুরে সব্বার চোখের সামনে অস্থান-কুস্থান চুলকোতে পারলে মানুষরাই বা পারবে না কেন? প্রাইমেটদের যা জা অধিকার মানুষদেরও তাই তাই থাকা উচিৎ।

    আবার প্রাইমেটদের দিক থেকে ভাবলে মানুষরা একাই সব ফলমুল, শাক্পাতা আবার মাংস, মাছ সব খেয়ে নিলে প্রাইমেটদের খাওয়ার জন্য থাকে কী?
  • san | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৩159159
  • আমাকে নিওলিবেরাল বলেছে তো কি, আমি অক্ষদির থেকে বেশি কসমোপলিটন, বেশি সেকুলার এমনকি বেশি অ্যানার্কিস্ট ঃ-D
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫৩159160
  • কিন্তু আমি বলেছিলাম সবার যতটুকু জায়গা লাগে, ততটুকুই দেওয়া উচিৎ, সেটা কিন্তু ইকোতে গেলনা, কেমন বজ্জাত টেস্ট!
  • | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫২159158
  • প্রাইমেট আর মানুষদের সমানাধিকারের পক্ষে আমি কিছুটা একমত।
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২২:৫০159157
  • মানুষের বেসিক রাইট শিক্ষা বলে এখন কি প্রাইমেটদের জন্য ইস্কুল খুলে দিতে হবে?
  • byaang | ১৩ আগস্ট ২০১৩ ২২:৪৯159156
  • আমি বলেছি প্রাইমেট আর মানুষ সমান সমান।
    বলেছি মানুষ হোক অথবা অ্যামিবা ইঞ্জেক্শন দেওয়া মহাপাপ।
    তাই মাংস খেতে চাওয়া র পরেও আমাকে পঞ্চাশ দিয়েছে।

    আর বলি, পৃথিবীটা কি ভগবান মানুষদের দানপত্র করে দিয়েছে? প্রাইমেট আর মানুষদের এক রাইট নয় কেন?
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২২:৪৭159155
  • আবার করলে শিওর আরেকটা নতুন কিছু দেবে।
  • a x | ১৩ আগস্ট ২০১৩ ২২:৪৬159154
  • আমি বলেছি মাংস খাব, ঈঁদুরে ইন্জেক্শন দেব, প্রাইমেট আর মানুষের কদাপি এক রাইট না, তাই আমাকে ইকো তে এত্ত বড় জিরো দিয়েছে ঃ-(

  • byaang | ১৩ আগস্ট ২০১৩ ২২:৪২159153
  • এই ঠিক এই ভয়টাতেই আমি ঐ পয়েন্টটা নিয়ে বেশি মুখ খুলি নি, ভেবেছিলাম সব্বার চোখ এড়িয়ে যাবে। এই তিমিটা এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি নিউক্লিয়ার যুদ্ধু চাই না বল্লে যদি আমি প্যাসিফিস্ট হয়ে যাই, তাহলে কী করা যাবে!!
  • কৃশানু | ১৩ আগস্ট ২০১৩ ২২:৪০159152
  • ওফ, কি দিন মাইরি। আমসত্বের খবর বেরিয়েছে!!
    আর ফুটকি, আমার কলেজের এক বন্ধু রমিত একবার বলেছিল, নেশা করলে ডাটা মনে থাকে, খালি রিজনিং এ ভুল হয়। সুন্দর উদাহরণ দিয়েছিল হাতে গরম। কলেজে আমরা বসে নেশাভাং করছিলাম। এক বন্ধুর (এক্স) কোলে এক বান্ধবী(ওয়াই) মাথা রেখে শুয়েছিল। উদাহরণ স্বরূপ রমিত এক্সকে জিগ্যেস করে তোর কোলে কে শুয়ে আছে। এক্স উত্তর দেয় ওয়াই। রমিত
    জিগ্যেস করে, কেনো? এক্স বলে, ওয়াই এর ঘুম পেয়েছে, তাই :-)
    ফুটকি-র সাব্জেক্ট অব্জেক্ট এর গল্পও শুনে মনে পড়ল।
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ২২:৩৭159151
  • প্যাসিফিস্ট ব্যাংদি, পুরো অক্সিমোরোন তো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত