এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৩৮159090
  • বাঃ দেবযানী।
  • শ্রাবণী | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৩৬159089
  • না সিকি, এটার জন্যেই। আমরা শেষ অবধি এখানে সেটল করব না। আর একধাপ এগোলেই সতীশের বদলি হবে, চলে যেতে হবে। এ অবস্থায় এখানে আবার বাড়ি কিনতে যাব কেন!
    তবে থানায় গেলে কেমন একটা লাগে, ভয় হয়ত না কেমন একটা! আমাদের তো কেউ ছিল আছে, তাও এমন ব্যবহার, অস্বস্তি উদ্রেককারী! আর পাঁচজন লোক দরকারে ঝেলে কী করে কে জানে!
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৩১159088
  • সিকি ঃ)
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৩০159086
  • তা মনে নাই, তবে ওই যে - বড় বড় লোকেদের সাথে কম্প্যারিজন দিত। আহা আমাকে গান্ধী আর ম্যান্ডেলার পাশে বসিয়েছিলো গো...
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১৮:৩০159087
  • চোখ এড়িয়ে গিয়েছিল বটে -- দে-কে কংগ্র্যা।

    ডাঙসটা কিন্তু এখনও বানাতে দিই নি হুতোকে, মনে রেখো :)
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৮:২৬159084
  • পড়লাম। খতরনাক জিনিস। কী সব টেপ।
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ১৮:২৪159083
  • এই সাইটটায় সব বিভাগে আলাদা ক'রে ব্রেক আপ % দেয়। পলিটিকাল কম্পাসে দিত কি ?
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১৮:১৭159082
  • সোসাইটি ছেড়ে যাবার সিদ্ধান্তটা নিশ্চয়ই এর সঙ্গে সম্বন্ধিত নয়, তাই না শ্রাবণী? ওটা অন্য সিদ্ধান্ত বলেই আমার ধারণা।
  • Lama | ১৩ আগস্ট ২০১৩ ১৮:১৫159081
  • হুমম, সোসাইটি ছেড়ে যাওয়াটা সমাধান নয়।

    গুন্ডামি করা কি এতই সহজ হয়ে গেল? ইউটিউবে দেখলাম আগরতলায় এক সেনাবাহিনীর কর্নেলকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সামান্য কারণে কি মারধোর করল। আবার পুলিশ পাল্টা কর্নেলকেই বলছে 'কার সঙ্গে লেগেছেন? জানেন উনি কে?'

    কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি সাহসটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারলে বিচার পাওয়া যায়। যদিও আমার সঙ্গে এরকম হলে কতটা সাহস থাকবে জানি না।

    আগে দুমদাম ঝগড়ায় লেগে যেতাম। মেয়ে বড় হবার সঙ্গে সঙ্গে সাহসটাও কমছে মনে হয়।
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ১৮:০৫159080
  • কাব্লিদা, আছো ?
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৮:০০159079
  • না পড়ি নি থ্যাঙ্ক ইউ পাই।
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৫০159077
  • আজ আনন্দের দিন। পি পি পান্ডে আত্মসমর্পণ করেছেন।
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৪৭159076
  • শ্রাবণী, সাবধানে থেকো আর ভেবেচিন্তে ডিসিশন নিও -- এরকম ঝামেলাজনক পরিস্থিতি যে কোন জায়গাতেই হতে পারে, তার জন্য সোসাইটি ছেড়ে চলে যাবার কোন মানে হয় না -- অন্য সোসাইটিও খুব ভালো কিছু হবে, এমন না ও হতে পারে।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৪৪159075
  • কোশ্চেনগুলো প্রায় পলিটিক্যাল কম্পাসের কপি। কিন্তু পলিটিক্যাল কম্পাস ঢের ভালো ছিলো - নিজেকে ম্যান্ডেলা বা গান্ধীর পাশাপাশি দেখতে বেশ ইয়ে লাগতো;-)
  • শ্রাবণী | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৪০159074
  • এখন আসতে আসতে পুরো ব্যাপারটা সেটল করছে আর প্রচন্ড exhausted লাগছে।
    প্রতীক, ওই দলের মধ্যে প্রত্যেকে ওনার, শুধু এই লোকটি টেনান্ট, দুমাস হল এসেছে, ওরা তাই মনে হয় ওকে সামনে এগিয়ে দিয়েছে।
    কাল সোস্যাইটির প্রেসিডেন্ট ও পেট্রনের নামে চিঠি দেব, তাতে এভিক্ট করতে বলব, তবে ওই লোকটি ছাড়া আরদের কী করে এভিক্ট করবে!
    দেখি, আমার তো ইচ্ছে অন্য জায়গায় বাড়ি কিনে চলে যাবার, অথচ আগে যখ্ন প্রথম এলাম, কী ভালো ছিল, সবাই সবকিছু, তারপর শুরু হল এই সব, এখন আর সেভাবে কিছুই হয়না, অনুষ্ঠান গুলো হয় যেন নিয়মরক্ষা! তবে হাউসিং সোস্যাইটি সর্বত্রই শুনছি কমবেশী সমস্যা হয়ে থাকে এসব দিকে, এত জায়গার নানা লোক নানা প্রান্তের!
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৩৬159073
  • আমার বেরুলো, You are a Social Democrat . 10 percent of the test participators are in the same category and 3 percent are more extremist than you.
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৭:৩১159072
  • তাহলে এখান থেকে বাড়ির জন্য নিয়ে যাব !
  • potke | ১৩ আগস্ট ২০১৩ ১৭:২৯159071
  • শ্রাবণী,ঐ লোকগুলোকে এভিক্ট করা হবেনা ?
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৭:২১159070
  • আজ একটা মজার জিনিষ দেখলাম। এক সাড়ে চারফুটিয়া মহিলা, তেমনি টিঙটিঙে রোগা, তিনি পরেছেন আবার একটা সিলকেটের শাড়ী, একটা স্কুটি চালিয়ে চলেছেন। এদিকে এমন ক্ষুদেমত যে স্কুটি যে স্কুটি তাতেও ওনাকে প্রায় দেখাই যাচ্ছে না, সীটের ওপরে একটা সিল্কের পুঁটলি গোছের, ওদিকে আবার একগাদা শাড়ীর অংশ গুটিয়ে মুটিয়ে পা এবং কোমরে গোঁজার চেষ্টা করেছেন। :-)))
    সবমিলিয়ে প্রচন্ড মজার দেখতে লাগছে।
  • শ্রাবণী | ১৩ আগস্ট ২০১৩ ১৭:১৬159069
  • *এফ আই আর
  • শ্রাবণী | ১৩ আগস্ট ২০১৩ ১৭:১৫159068
  • নিতাই, থানায় বসে একবার তোর কথা মনে হয়েছিল। প্রথমদিকে যখন নীচের দিকের লোকগুলো ভয় দেখাচ্ছিল, র‌্যাগিং টাইপ করছিল, আমাকে কথা বলতে দিচ্ছিল না। আমাদের কাছে তো পয়সা পাবেনা, ওই লোকটার কাছে পেতে পারে ভেবে ওকে বেশী খাতির করছিল।
    সতীশকেও একটু উদভ্রান্ত লাগছিল, ভাবছিলাম তুই তো কাছে আছিস তোকে ডেকে নিই, অফিসের লোক বলেই অফিসের বন্ধুদের আসতে বলিনি।
    তবে ওই ভাবনাই, তোকে এর মধ্যে ডেকে আনব, পাগল নাকি!
    এর মধ্যে এদের দলবল অফিসে গিয়ে দু একজন সিনিয়রকে ধরে আমাদের ইডিকে ফোন করিয়েছে।
    একজন ফোন করে বলল তোমরা অফিসের লোকের নামে কমপ্লেন নিয়ে থানায় গেছ, এরা ডিরেক্টর অবধি যাবে তোমাদের অফিসে টেকা মুশকিল হয়ে যাবে।
    তখন কী বলব কী করব বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল, আমরা তো কিছু করিনি, ওই লোকটা করেছে।
    অবশ্য ইনস্পেক্টর এসে যাওয়ার পর পুলিশদের চেহারা পালটে গেল, যদিও উনিও বললেন, এটা নিয়ে এফ আর আই না করে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে চান। আমরা অব্শ্য একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে এসেছি যাতে আর এরকম না হয়!
    আমাদের ই ডিও ফোন করলেন, তবে উনি আবার বললেন এভাবে থ্রেট করেছে, বেশ করেছ পুলিশের কাছে গেছ!
  • phutki | ১৩ আগস্ট ২০১৩ ১৭:১৩159067
  • এখুনি কেলভিন -হবস এর পুরো কালেকশান পেলাম। ফ্লিপকার্টে এল। আমার জন্য সারপ্রাইজ গিফ্ট। আমি বাড়ি চল্লুম।
  • kiki | ১৩ আগস্ট ২০১৩ ১৭:০৯159066
  • এদিকে এত শোনপাপড়ি শুনে আমায় আবার শোন পাপড়ি কিনতে যেতে হবে। আর ছেলে খায় না, কাজেই ভাগ দিতেও হবে না। এদিকে দে দারুন হালুয়া শিখিয়ে দেছে, কাল ই এক গামলা হালুয়া করে রেখেচি।
  • dd | ১৩ আগস্ট ২০১৩ ১৭:০২159065
  • আপিসে আরো আদ ঘন্টাখানেক থেবড়ে বসে গুম হয়ে থাকলে তবে আজকের মতন বাকরী শেষ।

    তারপর বাড়ীতে গিয়ে গুম হয়ে থেবড়ে বসে থাকবো। তাইলে আইজের দিনটাও খতোম হবে।

    কি উৎফুল্লকর টাইম।
  • T | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫৯159064
  • পাঠিয়েছি, অ্যাসতেরিক্স ও গথ দস্যু। সোনার কাস্তে আছে, কিন্তু প্রিন্টটা বড্ড বাজে। আর নেই।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫৮159063
  • আমি ঐ এয়ারপোর্টের কাছেরটায় আর ক্যামাক স্ট্রীটের কাছে দুটোতেই চেষ্টা করেছি। সোজা না বলে দিয়েছে।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫৫159062
  • বালিগঞ্জের হলদিরামে শুধু কাজু বরফি, গুলাবজামুন আর নানারকম চাট পাওয়া যায়। হলদিরামের হলদিরামে (মানে ভিআইপি রোডে) কখনো যাইনি। ঘেওর ডেফিনেটলি পাওয়া যায় না।
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫৩159061
  • কিছু কিছু লোককে দেখি আর অবাক হয়ে যাই !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত