এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ১৩ আগস্ট ২০১৩ ১২:৩৮158940
  • আমার মায়েরও ভয়ানক অস্টিওপোরোসিস। যখন তখন সামান্য আঘাতেই মট মট করে হাড় ভাঙ্গে। ২০০৫ এ একদিন দুটো হাত একই সঙ্গে ভেঙ্গেছিল। এই করে গত কয়েকবছরে কোমরে/ পিঠে কয়েকটা, দুটো হাত আর একটা পা ভেঙ্গেছে। এখন এক হাতে আর এক পায়ে স্টিলের প্লেট লাগানো আছে।

    গত বছরের আগের বছর যখন পা ভাঙ্গল, এক্সরের ঘরে নিয়ে গেছে। বাইরে অনেকক্ষণ অপেক্ষা করার পর এসে নালিশ করলেন 'পেশেন্ট কোঅপারেট করছে না। বলছে পেশেন্টের ছেলে সকাল থেকে কিছু খায়নি। ছেলে খেয়ে আসার আগে এক্সরে করাবে না।'

    ডাক্তার যে সব ব্যায়াম দেখিয়ে দিয়েছেন সেগুলো এন্তার ফাঁকি হচ্ছে। কি হবে কে জানে।
  • sch | ১৩ আগস্ট ২০১৩ ১২:৩৭158938
  • কাজু আমার মায়ের অরথো আর্থ্রাইটিস আর অস্টিওফরেসিস দুটোই আছে। আরো দশ বছর আগে স্টার্ট হয়েছে - বেসিক্যালি অস্টিওফরেসিস ইরিভারসেবল প্রসেস। একমাত্র উপায় হলো ডিগেনারেশান প্রসেসটা স্লো করে দেওয়া। BMD বা bone mineral desnity বলে একটা টেস্ট হয়। ওটা হেল্প করে অপ্টিম্যাল ক্যালসিয়াম ইন্টেক ঠিক করতে - একটু কথা বলে দেখো - দাক্তারবাবু কি বলেন - এখন অনেক ভালো চিকিৎসা বেরিয়েছে - we are too late - কিন্তু তুমি চেষ্টা করো avail করার।
    শুধু খেয়াল রেখো জলদি ফল দেখানোর আশায় যেন একগাদা স্টেরয়েড ইঞ্জেকশান না দেন ডাক্তারেরা - লং টার্মে প্রব্লেম হবে
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১২:৩৭158939
  • গাড়ি থাকবে? তাইলে পুরীকে বুড়িছোঁয়া করে (দেখাও হল, বসে থাকাও হল না) চিলিকা চলে যাও। যাওয়ার পথে ভুবনেশ্বরে একদিন থাকো - অনেক মন্দির আছে। তারপর যাও রম্ভার দিকে। রম্ভাতে দুদিন থাকো, নৌকো করে পাখি দ্যাখো। রাজহংস দ্বীপে যেতে পারো - অমন নির্জন পরিষ্কার বীচ আর কখনো দেখি নাই। চিলিকার পর আরো এগিয়ে গোপালপুর যেতে পারো। বা রম্ভা থেকে সাতকোশিয়া/টিকরপাড়াও যেতে পারো - তবে একটু বেশি খাটনি হবে।
  • dukhe | ১৩ আগস্ট ২০১৩ ১২:৩৪158937
  • মা আজ আমার শিশু।
    - কার যেন লাইন? রণজিৎ?

    সম্ভবতঃ বিভূতি রচনাবলীর কিশোর খণ্ডের (হীরামানিক জ্বলে, মিসমিদের কবচ) ভূমিকা ছিল তারাদাস বন্দ্যোর। বড় হয়ে মাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, মায়ের মনে পড়ছে বাবার কথা। ছেলে মাকে সামলাচ্ছেন তখন। আগলাচ্ছেন।

    কী অমোঘ লাইন।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১২:২৭158936
  • পুরীটা কনস্ট্যান্ট। দুনিয়ায় অদ্ভুত সব বাঙালী থাকে যারা এত বছর বয়েস অব্দি পুরী যায়নি ঃ-) এখন যাবে ! ওটা বাদ দিলে তো ঝামেলাই ছিলনা।
  • kumu | ১৩ আগস্ট ২০১৩ ১২:২৬158935
  • কাজু মাকে ভারী ভালোবাসো, না? খুব ভালো লাগে দেখতে।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১২:২৩158934
  • তা পুরী যাইতে কইসে কুন হালায়? সাতকোশিয়ার দিকটা ঘুরে এসো বরং। লম্বা ছুটি হলে ভিতরকণিকাও যেতে পারবে।
  • Kaju | ১৩ আগস্ট ২০১৩ ১২:২১158933
  • সেই তো। আর্থ্রাইটিস আর অস্টিওপোরোসিস ভারতীয় মহিলাদের বয়স হলে একেবারে বাঁধা। তার ওপর উপোস তাপুস হয়েছে সব থেকে কাল। যত বলি 'এসব করে কী ভালো হচ্ছে দেখছ তো?' সে শুনলে তো। যে মাথায় ঢুকিয়েছিল তাকে পেলে একেবারে...
    নিচু হয়ে বসতে বারণ করেছে। ওইটাই ওনার ভারী মুস্কিল, পুজো করতে চেয়ারে বসতে হচ্ছে, কী দুঃখ তাঁর ! সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে, মেয়ে বড় অবাধ্য আমার। 'বাড়িঘর কী দশা করে রেখেছিস !' খালি এদিক ওদিক, চোখের আড়াল হলেই। আজ আপিস ডুব দিলাম।

    সচদা, নোট করে নিলাম নাম্বার।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১২:১৯158932
  • আসলে ছুটি নদিনের। দুদিন না হয় যাওয়া আসা। সাতদিন ধরে মানুষে পুরীতে কি করবে?
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১২:১৩158930
  • ভিতরকণিকা একটু দূর হবে না, ফাউয়ের পক্ষে? ওটা মনে হয় আলাদা ডেডিকেটেড ট্রিপ করাই ভালো।

    আর শুধু সতপড়া হলে একদিনই যথেষ্ট। পুরী থেকে ডে-ট্রিপ।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১২:১৩158931
  • কাজু, কাকিমাকে বলো শুধু এখন না, পরেও যেন রেস্ট্রিকশনস মেনে চলেন !
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১২:১০158929
  • পুরীর সঙ্গে ফাউ হিসেবে চিল্কা( satpada) যাওয়া ভাল না ভিতরকণিকা?
    চিল্কা হলে কি একদিনই যথেষ্ট ?
  • Ekak | ১৩ আগস্ট ২০১৩ ১১:৪৬158928
  • অজ্জিত, লেজার তো ঠিক ই আছে :) কানটা মেলেনি।
  • sch | ১৩ আগস্ট ২০১৩ ১১:৩৬158927
  • Kaju - আদ্যা মা আগে কিন্তু দিত কাজের লোক - এখন তাহলে বন্ধ করেছে - তুমি একবার উমা আয়া সেন্টারে ৯৮৩৬৬১৩১৪০ দেখো - এখান থেকে আমরা রেগুলার নি কাজের মাসি
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১১:২২158926
  • *অস্টিও
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১১:২১158925
  • ভারতীয় মহিলাদের ক্যালসিয়াম ইন্টেক খুব কম -- তার ওপরে আছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি -- দুধ, দই,মাছ, ডিম সময় থাকতে ভালমতো করে না খেলে আর রোজ দু ঘন্টা রোদ্দুর না লাগালে কপালে অনেক দুঃখ আছে -- অস্টিওপোরেসিস হবেই হবে! হাই-ফাইবার নিয়ে প্রচুর লাফালাফি আছে -- কিন্তু হাই-ফাইবার ডায়েট আবার ক্যালসিয়াম শোষণে বাধা দেয় -- তাই ব্যাল্যান্স রেখে খাওয়াই ভালো। এটা অবশ্য ইন জেনারাল বল্লাম --

    কাজু, কাকিমাকে বাড়ির কোন কাজ করতে দিও না। ভারী জিনিসপত্র একেবারে না তোলেন। অস্টিপোরেসিসে হাড় ফাঁপা হয়ে যেতে থাকে আর তাই ভাঙ্গার সম্ভাবনাও থাকবে প্রভূত পরিমাণে। এছাড়া ডাক্তারের পরামর্শ মেনে চোলো।
  • Kaju | ১৩ আগস্ট ২০১৩ ১১:০৫158924
  • মা-কে কাল সন্ধ্যেবেলা ডিসচার্জ করেছে। যে অবস্থায় ঢুকেছিল তার থেকে অনেক ভালো, সোজা হয়ে হাঁটতে পারছে, সামান্য ঝুঁকে। কোমরের ব্যথা যদিও অল্প আছে। প্লাস এত ইনজেকশনের ব্যথা। তবে চিন্তার কথা হল, এক্স-রে তে অস্টিওপোরোসিস ধরা পড়েছে। ওষুধ চলছে। এক্সারসাইজ দিয়েছে একটা। অস্টিওপোরোসিস সারে না পুরোপুরি, না?

    কী ইরেসপন্সিবল আয়া সব ! পাশের বেডের বুড়ির ওষুধ কিছু মা-র ওষুধের ভেতর ঢুকে গেছে 'ভুল' করে ! না মিলিয়ে দেখলেই হয়েছিল আর কি। তার ওপর দু তিনটে ওষুধ বাদ-ও গেছিল। বাবা আবার খোঁজ করে নিয়ে এল।

    আর সচদা, আদ্যা মা-ও সেই শুধু পেশেন্টের কাজ। ডোমেস্টিক কাজের কোনো সিন নাই। এটাও ওই কেস কে জানত। সাইটে দেখে মনে হয়নি। ঃ(
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১০:৫৬158923
  • এঃ একক হ্যাপ পড়েনি। ওই "আভাডা কেডাভ্রা"-র সবুজ বীম আর "এক্সপেলিয়ারমাস"-এর লাল বীম - ওগুনো লেজার ছাড়া কী?
  • Ekak | ১৩ আগস্ট ২০১৩ ১০:৫৩158922
  • এহে, কী আর কোই ; লেজার বীম এর সঙ্গে "কান" ঘেঁষে টা ঠিক যায়না :P
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১০:৫১158921
  • এগুলো সব ওই স্পেসশিপগুলো যখন ক্র্যাশল্যান্ড করে ওদের গ্যাংওয়ারের সময়, তখন তৈরী হয়। কাল তো কান ঘেঁষে কয়েকটা লেজার বীম বেরিয়ে গেলো।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১০:৩৬158920
  • আর এইটে হল অক্টোবরে, যখন জলটল শুকিয়েছে মোটামুটি।



    তাও তো সাপুরজি পালমজির ওদিকটার রাস্তার ছবি তোলাই হয় নি।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১০:৩১158919
  • গত অগাস্টে ডিএলেফ-২ এর সামনে



    আর একটা নাচন্ত গাড়ী থেকে তোলা।

  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১০:২৭158917
  • :)

    অরিজিৎ এবার বাংলায় একটা হ্যাপ নামিয়ে ফ্যালো।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১০:২৭158918
  • তবে এই তেপান্তরের বিল্ডিং-এর আর্কিটেক্টের লাইসেন্স অবিলম্বে বাতিল করা উচিত। এক একটা ফ্লোরে আটটা উইং, প্রতি উইং-এ গড়ে ৭০-৮০ জন লোক - অর্থাৎ প্রতি ফ্লোরে প্রায় ৬০০। তাদের জন্যে দুটি টয়লেট (চার আর দুয়ে ছয়টা ইউরিনাল) এবং একটিমাত্র এমার্জেন্সী ফায়ার এগজিট।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১০:২১158916
  • তেপান্তর নিয়ে আরো একটু লিখি...

    কাল সন্ধ্যেবেলা বেরিয়ে দেখি পৃথিবীর বাউন্ডারির বাইরে রীতিমত স্টারওয়ার লেগে গেছে। ডার্থ ভেডারকে দেখলুম - লম্বা আলোওয়ালা তরোয়ালটা দিয়ে ঘ্যাঁচাৎ ঘ্যাঁচাৎ করে মঙ্গলের গুন্ডাগুলোর মুন্ডু কাটছে - গ্যাং ওয়ার আর কী। আর এদিক ওদিক থেকে সব সফি গোলাগুলি ছিটকে পৃথিবীর বাউন্ডারির মধ্যে ঢুকে আসছে - দেওয়ালটা এখনো তৈরী হয়নি কিনা। আর সেই গোলাগুলির জন্যে রাস্তাঘাটের কী ভয়ানক অবস্থা - এখানে গর্ত, ওখানে খোঁদল...আর পুরো অন্ধকার তো - এই রেগুলার গ্যাং ওয়ারের জন্যে সন্ধ্যে থেকে ব্ল্যাক-আউট চলে...
  • sosen | ১৩ আগস্ট ২০১৩ ১০:১৫158915
  • ব্ল্যান্কির লেন্সের কথা এতবার মনে হচ্ছিল যে ভাবলুম সে বুঝি হেঁচকি তুলেই গ্যালো।


  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১০:১৩158914
  • পাগল নাকি?

    মাস দুত্তিনের জন্য।
  • j | ১৩ আগস্ট ২০১৩ ১০:১১158913
  • শমীক কি পাকাপাকি লুরু চলে গেলে ?
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ০৯:৪৫158912
  • ব্যাংকে আমি নুকিয়ে নুকিয়ে আমার ফোন্নং দিয়ে রেখেছি, ব্যং তবুও আমায় ফোং করে গোপন কথা বলে না।

    দেখলাম।
  • Test | ১৩ আগস্ট ২০১৩ ০৮:০৩158911
  • Test
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত