এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১৩ আগস্ট ২০১৩ ০৭:১২158910
  • মাউন্ট প্যালোমারে খুবই পরিষ্কার ছিল আকাশ। তবে বেশী দেখতে পাই নি। ঐ দু-ঘন্টায় গোটা পঞ্চাশেক। তবে সকালে এক রেঞ্জার বলল ভোর চারটের দিকে পীক করেছিল, ঘন্টায় শতখানেক পড়েছিল। এটা তো পারসেইড। নভেম্বরে ঐ শীতের মধ্যে লিওনিড মনে হয় দেখতে যাব না। তবে সামনের বছর পারসেইড আবার দেখতে যাব, যদি চাঁদ এবছরের মত ঠিকঠাক থাকে। তখন একটা পিক-আপ নে যাব। পিকআপের পিছনে বিছানা, স্লিপিং ব্যাগ, কফি মেকার, ক্যামেরা নিয়ে সারা রাত্তিরের প্রোগ্রাম। আপনেরা কেউ এদিগে থাকলে নেমন্তো রইল।
  • Az | ১৩ আগস্ট ২০১৩ ০৬:৪৫158909
  • এখানে মেঘে মেঘে একেবারে লেপাপোছা ছিল। মেঘ ঝড় বৃষ্টি।
    আপনি কতগুলো উল্কা দেখলেন, শিবু?
    শেষ উল্কাবৃষ্টি দেখেছি সে এ এ এ ই আটানব্বুইয়ের নভেম্বরে, লিওনিড মিটিওর শাওয়ার, চারিদিকে সব বিকেল থেকে অনুরোধ করে বিজলিবাতি নিভিয়ে টিভিয়ে ছাদে উঠে রাত্রিব্যাপী খিচুড়ী খেতে খেতে রেডিও শুনতে শুনতে উল্কা দেখা। ঃ-) দেখেছিলাম প্রায় গোটা ত্রিশেক। তবে তাকে উল্কাবৃষ্টি ঠিক বলা যায় না। আর চারিদিকে জোনাকি, তারা ইচ্ছে করে আমাদের কনফিউজ করে কী খুশী ই না হয়েছিল। ঃ-)
  • Sibu | ১৩ আগস্ট ২০১৩ ০৬:৩৬158908
  • কাল রাত্তিরে উল্কাবৃষ্টি দেখলাম। আর কেউ আকাশে তাকিয়েছিলেন নাকি?

    গিয়েছিলাম প্যালোমার অবজার্ভেটরী খ্যাত মাউন্ট প্যালোমারে। কত বছর বাদে আমি আর গিন্নি কম্বলচাপা দে খোলা আকাশের তলায় উল্কার মুখ চেয়ে রাত জাগা। হায় সেই জৈবনের দিন আর নাই। থাগলে অবিশ্যি উল্কা দেখা আর হত না। ঃ-)
  • i | ১৩ আগস্ট ২০১৩ ০৩:৪০158907
  • গত পরশু এইচ আমাকে একটি প্রশ্ন করেছিলেন-গতকাল দেখলাম। একটু সময় পেলে উত্তর দেব।
  • Az | ১৩ আগস্ট ২০১৩ ০২:০৭158906
  • এইটা চমৎকার!!!! এই গোল্লাদের ডুব দিয়ে তলা টাচ করে উঠে আসা। এটা দিয়ে গ্র্যাভিটেশন আর ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সের কম্পিটিশনের একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করা যায় ভবিষ্যতে। ঃ-)
  • ম্যামি | ১৩ আগস্ট ২০১৩ ০১:৫৬158905
  • ডাল-চিংড়ি-বাটার পর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি মিশিয়ে নেবে।
  • ম্যামি | ১৩ আগস্ট ২০১৩ ০১:৫০158903
  • বেশ তাহলে মন দিয়ে শোনো। মুসুর ডাল ভিজিয়ে রাখা হল। পরদিন কাঁচা চিংড়ি আর ডাল একসঙ্গে বেটে নেওয়া হল। কড়ায় অনেকখানি তেল একেবারে ধোঁয়া ওঠা গরম করে নেওয়া হল। ডাল-চিংড়ি-বাটা খু-উউ-ব ছোট্ট ছোট্ট করে গুলি পাকিয়ে তেলে দেওয়া হল। গুলিরা এক ডুবে কড়ার তলা টাচ করে ভেসে উঠবে। (তলা টাচ করাই চাই। নইলে হবে না।) এবার অপেক্ষা করতে থাকো। অনেকক্ষণ পর এক খোলা রেডি হল। and so on.
  • pi | ১৩ আগস্ট ২০১৩ ০১:৫০158904
  • ঃ))
  • kd | ১৩ আগস্ট ২০১৩ ০১:৪৮158902
  • আজ আমার এক বন্ধুস্থানীয় ফোন করেছিল ও'দেশ থেকে ৷ ওর দুক্ষু, ওর মেয়ে যে কলেজে ভর্তি হয়েছে, সে টিপিকাল অ্যামেরিকান স্টাইলে, মানে অন্য সব কলেজ/ইউনিভার্সিটি যেমন অ্যাক্রোনিম ব্যাভার করে, সে তা করতে পারে না, সব সময় পুরোওওও লম্বা নামটা বলতে হয় ৷

    বাই দ্য ওয়ে, নামটি হ'লো College of Notre Dame of Maryland, NIHএর হেড আপিসের কাছেই নাকি ক্যাম্পাস ৷ :)

    300 down, 1700 more to go.
  • ladnohc | ১৩ আগস্ট ২০১৩ ০১:৩০158901
  • খাসা, দারুণ, লাজবাব ইঃ আগাম
  • ম্যামি | ১৩ আগস্ট ২০১৩ ০১:২৭158900
  • আগে কথা দিতে হবে যে ভালো ভালো বলবে। নইলে আমি বলব না।
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ০১:২৬158899
  • তাহলে কি এবারে প্রন পকোড়া বলব? এটাও আমার বরের।
  • rabaahuta | ১৩ আগস্ট ২০১৩ ০১:২৩158898
  • নিনাদি, এমনিতে হয়তো ভরতো না, কিন্তু লম্বা ড্রাইভের কথা ভেবে কমই খেতাম। তবে মাংসটা চরম হয়েছিল, রাতে বাড়ি ফিরে ওই পাঁঠার ঝোলের জন্যে খুবই কাতর হয়েছিলামঃ)
  • Az | ১৩ আগস্ট ২০১৩ ০১:২১158897
  • রান্নাবান্নায় আমি সর্বদা KISS মেথড ফলো করি। Keep It Simple and Straightforward।
    ঃ-)
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৯158895
  • অ ঃ-)
  • Az | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৯158896
  • থ্যাংক ইউ ম্যাক্সিমিন। তার মানে এই ওয়েব্পত্রিকা ত্রৈমাসিক, বেশ ভালোই। তিনবছর ধরে চালিয়ে যাচ্ছে, সেও একটা ভালো ব্যাপার।
  • ladnohc | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৮158893
  • হ্ম=হম=hm
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৮158894
  • অল্প মাখন বা ঘী দিয়ে করলে আরও ভাল লাগবে--এবর কলি আমায় পেটাবে পালাই--
  • sosen | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৭158892
  • এটা কিন্ডল ফায়ারের নতুন ভার্সন থেকে করা।
  • Az | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৬158889
  • আমার তো ওরকম বেশ লাগে, অল্প জিরেগুড়ো আর লঙ্কাকুচো মেশাই অবশ্য। এমনি এমনি, গরম ভাতের সাথে এমনকি গরম রুটির সাথেও---বেশ লাগে।
  • ম্যামি | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৬158890
  • আচ্ছা তুমি তুমি।

    নিশি চেক করে এলাম। যেমন একটি পত্রিকার প্রুথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ২৬ শে জুন ২০১০। তিন বছরে এগারোটি সংখ্যা প্রকাশিত হয়েছে। তার মানে কোয়ার্টার্লি।
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৬158891
  • হ্ম্‌ ঃ-০
  • ladnohc | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৪158888
  • মোটেই বিচ্ছিরি হ​য় না। হ্ম্
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:১৩158887
  • হুতো কাল তোর পেট ভরেছিল? কি কম দিচ্ছিল রে--আমার তো ভরেনি ঃ-( রোব্বারদিন অত্ত কম মান্স-ভাত দেয় কেউঃ-(
  • rabaahuta | ১৩ আগস্ট ২০১৩ ০১:১০158886
  • সেন্ট্রাল অ্যাভিনিউর অন্য কফি হাউসটার কি যেন নাম? ওখানে আর কোন দিন যাওয়াই হলো না। আর আমার স্বলকালীন নাগপুরবাসে কফি হাউস খুঁজে পেয়ে খুব উৎফুল্ল হয়েছিলাম। আফিসের পর রোজ আধঘন্টাখানেক বসে আসতাম। কফি হাউসে একা বসাটা নতুন ব্যাপার বটে। আর ওখানে ক্রাউডও একেবারে আলাদা- কলেজ পড়ুয়াবয়েসী কাউকে কখনো দেখিনি।
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:০৯158885
  • খেতেও বিচ্ছিরি হয়----আমার মেয়ে খায় ঐরকম !
  • Az | ১৩ আগস্ট ২০১৩ ০১:০৮158884
  • আমাকে এক বন্ধু একবার একটা দারুণ জিনিস শিখিয়েছিল, বলেছিল স্ক্র্যামবল্ড এগ অথবা ডিমের ভুর্জি করতে গেলে তেল না দিলেও চলে, নন স্টিক ফ্রাইং প্যানে কেবল ডিম ভেঙে দিয়ে কাঠের হাতা দিয়ে নাড়লে চাড়লেই হয়ে যায়। হেলদি ও হয়, বাড়তি তেল পড়লো না। ঃ-)
  • rabaahuta | ১৩ আগস্ট ২০১৩ ০১:০৩158883
  • কফি হাউসের চিকেন অমলেট। এটা অবশ্য আমার তেমন পছন্দ ছিলনা, তেলের জন্যেই। পছন্দ ছিল আফগানী আর পাউরুটি।

    কফি হাউসে একবার দাম বাড়ানো নিয়ে স্ট্রাইক চলছিল। তো সুলেমানদার সঙ্গে বারান্দায় বিড়ি খেতে খেতে শান্তনু বলেছিল, লোকজন দুটো কফি খাবে কেন এত বাওয়াল দিচ্ছ বলতো। সুলেমানদা বলেছিল, ভাই, তোমরা তো কফি খাবে, আমাদের যে ভাত খেতে হবে।
    শুনে খুবই অপ্রস্তুত হয়েছিলাম।
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:০১158882
  • অনেকদিন পর পল্লা কথাটা শুনলাম--আমার মারও ছিল বলত--পলা--ছোট্ট গোল বাটি তে লেজ--তেলের শিশিতেই থাকত।
  • nina | ১৩ আগস্ট ২০১৩ ০১:০০158881
  • ladnohcঃ-)))))
    দুটি ভাত দাও বল্লে কি দুটো ভাত দেবে তুমি--
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত