এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২৩:১৩158820
  • এজেড নিশি। ঠিক ধরেছিলাম।
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:১২158818
  • এইরে কোথায় দেখলে গো এমেম----
    পিকনিকের ছবি হুতোদের সঙ্গে? আমি এখনও দেখিনি আপিশে মুখবই ব্লক ঃ-(
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২৩:১২158819
  • থ্যংকু নিশি (ঠিক তো ?), নেক্সট টাইম।
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:১১158817
  • @AZ ঃ-)) গ্রেট কুকস কুক অ্যালাইক ?!
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২৩:১০158815
  • নিনা, এইটা এমন কি, আম্মো ভেবেছিলাম। কিন্তু ভাইপোকে অমলেট-ই খাওয়াব, এমন একটা জেদ চেপেছিল।
    তবে হাল ছাড়ছি না, বেস্পতিবার আবার ওফ্রহো, আবার ট্রাই করণ।
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ২৩:১০158816
  • নীনার ছবিও দেখলাম। প্রায়ই দেখি।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৯158814
  • ভুর্জি করে ফেলুন অরণ্য। চমৎকার খেতে হয়। ক্রমাগত খুন্তী দিয়ে কেটে কেটে নেড়ে নেড়ে ঝুরো ঝুরো করে ফেলুন, সঙ্গে অল্প লংকাকুচি আর জিরেগুড়ো দিতে পারেন। ঃ-)
  • sinfaut | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৭158810
  • এই এই সেই অদ্ভুত বই ডিডিদা মনে পড়ালেন - "হিন্দুদের দেবদেবী ঃ উদ্ভব ও ক্রমবিকাশ (তিন ভল্যুম) - আজ থেকে নাহক ১২-১৪ বছর আগে দাদাকে মুখ গুঁজে নাগাড়ে এই বই পড়তে দেখতাম আর ক্ষি অবাকই না হতাম। কি আশ্চর্যই না হতাম। এখন মনে হয় ইন্টারেস্টিং -ই হবে না ডিডি?
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৭158811
  • অরণ্য
    অমলেট না বানিয়ে সমানে নেড়ে নেড়ে ডিমের ঝুরি ভাজা করে ফেল----ঐ ছোট প্যানেই হয়ে যাবে ঃ-)
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৭158812
  • অতি সত্ত্বর উহা একশো সত্তর হলেও আশ্চর্যের কিছু নেই
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৭158813
  • গোর্খাল্যান্ডে গিয়ে একঘুম দিয়ে এলাম।
  • sinfaut | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৫158806
  • আরে থ্যাঙ্কু থ্যাঙ্কু একক, চেন্নাই একস্প্রেস ইউটিউবে চলে এসেছে, মোটামুটি ভালোই প্রিন্ট। আজ দেখব তাইলে।

    কিন্তু তোমারে ফেবু তে একটা গান শুনতে দিলাম, সেটা কি শুনলে না?
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৫158807
  • কৃশানু
    চিকেনে শুধু টক দই নুন, অনেকটা গোলমরীচ ফ্রেশলি গুঁড়ো করে আর সাদা তেল মাখিয়ে --আট দশ ঘন্টা রেখে দাও---তারপর কম আঁচে মাঝে মাঝে নেড়ে দিয়ে রান্না কর--দারুণ হয় খেতে।
  • | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৫158808
  • শনিবারেই কিলো চল্লিশ করে আনলাম তো! :-O আজকেই অবশ্য কাগজে দিয়েছে নাসিকে একদম পেঁয়াজের ফলন হয় নি।
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৫158809
  • চিকেনে পাঁচফোড়ন .. প্রথম শুনলাম।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৪158804
  • সবাইকে সাত্ত্বিক বানানোর প্ল্যান, সব রান্না পেঁয়াজ ছাড়া হবে। ঃ-)
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৪158805
  • মাত্তর বছর কুড়ি পর একটা অমলেট বানাতে গেলাম, ৪ ডিমের অমলেটের জন্য ছোট একটা ফ্রাইং প্যান নিয়েছি, তুখোড় বুদ্ধি কিনা। ফ্লিপ করতে গিয়ে প্যান উপচে পড়ে ঘেঁটে একশা।
    বোকাদের পক্ষে রান্না বড় কঠিন কাজ :-(
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২৩:০৩158803
  • মাত্র সত্তর?
  • কৃশানু | ১২ আগস্ট ২০১৩ ২৩:০১158802
  • পেঁয়াজ সত্তর কিলো। তরশু পঁয়ত্রিশ ছিল।
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:০০158801
  • কুমু ঃ-)
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৮158800
  • কাব্লিদা, ঃ))
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৭158798
  • নিনাদি, সুতো ওটাই বলেছিল। কিন্তু দই, আদা, ধনেপাতা, অনেক টমেটো সেসব কিছুই ছিলনা। তবে লেমন পেপারের সাথে পাঁচফোড়ন মিশে খেতে দিব্ব লাগছে, এটুকুই।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৭158799
  • ক্যানো কৃশানু,পেঁয়াজের দাম আবার বেড়েছে/বাড়বে?
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৫158796
  • কাব্লিদা কদিন আগেই দয়াদা আপনার শরীর কেমন আছে জান্তে চাইছিলেন----বলেছি পাতায় পাতায় তো আছে দেখি--ডালে ডালে ও আছেন কিনা জিগাব ঃ-)
  • শ্রী সদা | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৫158797
  • অরণ্যদা, সে আর বলতে !
  • কৃশানু | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৪158794
  • দেখুন দাদা-দিদিরা, আগামী একমাস সমস্ত রেসিপি যা এদিক উদিক ছড়াবেন, গুটোবেন, ভাটপাতা কিম্বা মোচাকাটাতে, সব রেসিপি যেন পেঁয়াজ ছাড়া হয়।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৪158795
  • সেমিনারে বড় ভালো ঘুম হয়। অংকের সেমিনার হলে তো কথাই নেই। দুনিয়ার অনিদ্রা রুগীদের সেমিনারে পাঠানো উচিত, ডাক্তারের নির্দেশে।
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২২:৫৩158793
  • গ্রেট মেন, ইট অ্যালাইক, বুজলে কিনা সদা
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২২:৫২158790
  • মামুকে অনেক অনেক থ্যাংকু,আমার ডেস্কটপ থেকে লেখা যাচ্চে।
    কিকিকেও অনেক থাংকু,ঘরমোছা ডান্ডার ব্যাপারে সাপোটানোর জন্য।বেশ গিন্নী গিন্নী ভাবে লেখা কিকির পোস্ট পড়ে বেশ লাগলো।
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২২:৫২158791
  • ঢ্যাঁড়শ বড় ভাল, দীর্ঘস্থায়ী প্রেম চলছে।
    কাব্লি-দা, শরীর-গতিক কেমন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত