এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২২:৫২158792
  • কি সিন্মা? রিভিউ চাই
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২২:৫১158789
  • সেমিনারে গিয়ে না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করলে অমনি হয়।
  • শ্রী সদা | ১২ আগস্ট ২০১৩ ২২:৫০158787
  • খাওয়া-দাওয়া নিয়ে আজ আমারো কিছু বলার আছে।
    যাঁরা ভাবেন যে আমি ঢ্যাঁড়শ বাদে তেমন কিছু খাই না, তাঁরা জেনে রাখুন, দুপুরবেলা পোলাও-মাটন-ফিসফ্রাই দিয়ে বেশ জমিয়ে খেলাম। আপিসের লোকজনের দাবী অনুযায়ী গত শুক্রবার বাৎসরিক ফুটবল ম্যাচ খেলার কঠোর পরিশ্রমে জনতা নাকি রোগা হয়ে গেছে, তাই একটু কম্পেনসেশন।
    তো বেশ।
    সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি বাবা-মা বাড়ি নেই- সিটি সেন্টারে ঘুরতে গেছে নাকি। শুনে হঠাৎ মনে পড়লো - তাইতো - আজকে তেনাদের অ্যানিভার্সারি ছিল, ভুলেই গেছিলাম। তো চালাও পানসি টুআর্ডস মিশ্রাজ, আনো চিকেন বিরিয়ানি।
    এই একটু আগে খেয়েদেয়ে উঠলাম, এখন সিনেমা দেখবো।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২২:৫০158788
  • কেডি, সেমিনারে এমন কী হলো যে ওরকম হলো আপনার?
  • kd | ১২ আগস্ট ২০১৩ ২২:৪৮158785
  • এর আগে একবার তারা বাংলার অমিত দাশগুপ্তর প্ররোচনায় নন্দন পাড়ায় একটা সেমিনারে গিয়েছিলুম - মনে হয় "কী করে আত্মহত্যা করা যায়" বা কাছাকাছি কোন এক বিষয়ের ওপর ৷ তারপর আজ সন্ধেবেলা আমাদের সুমেরুর প্ররোচনায় ঐখানেই গেলুম - ভগাই জানেন আসল বিষয়টি কী, তবে আমি সিওর এটাও ওই আগের বিষয়ের ওপরই ৷

    আমার অনেকদিনের গর্ব ছিলো, আমাকে সহজে কেউ বা কোন ঘটনা ফ্রাসট্রেটেড করতে পারে না - এই সেমিনারটি অতি সহজে তা করে ফেললো ৷ :(

    জানিনা সুমেরুকে থ্যাঙ্কস দেবো না সাত দিনের ফাঁসি ৷ :)
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২২:৪৮158786
  • সুতোরে জিগাব---
    আর নেপালী স্টাইল তো আরও সোজা---
    তেলে পাঁচফোড়ণ দিয়ে পেঁয়াগ রসুন কুচো একটু নেড়ে নিয়ে পোচ্চুর টমেটো কুচিয়ে নাড়তে হবে --চিকেন দই সাদা তেল নুন মখিয়ে রাখ মিনিট দশেক----চিকেন দিয়ে সব একসঙ্গে ভাজা ভাজা---অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করতে হবে ---নামাবার আগে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচো দিয়ে নমিয়ে নিতে হবে---দেখতেও সুন্দর হয়--খেতে তো হয়ই।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২২:৪৪158784
  • ও হ্যাঁ, কিছু নারকেল কুচিও দিয়ে দিয়েছিলুম।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২২:৪৩158783
  • আরে সুতো বলেছিল পাঁচফোড়ন আর নারকেল দিয়ে রাঁধতে। বাকি আর যা যা বলেছিল, তার বেশিরভাগই ছিলনা। ছিল লেমন পেপার পাউডার, তো দিলুম চিকেনে মাখিয়ে। সাথে রসুন পাউডার আর নুন। ঘণ্টা দুয়েক বাদে তেলে পাঁচফোড়ন, পেঁয়াজ, টমেটো দিয়ে মাংসগুলো একটু ভেজে নিলাম। আদা ছিল না, অল্প আদা রসুন পোস্ট দিয়েছিলাম। বাস, তারপর আর কী ! ভাজা আলু দিয়ে ঝোল বানানো ! রান্না খতম, এখন মাংস হজম করি গে যাই।
  • 4z | ১২ আগস্ট ২০১৩ ২২:৪০158782
  • হাঁস, সজারু আবার সঙ্গে চিকেন? কিচ্ছুটি বাদ রাখলে না গা!!
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২২:২৮158781
  • পাই, সেটা কেয়ং করে করে--জানা--কিম্বা কোথায় পাব জানা
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২২:০৯158780
  • আপাততঃ হাঁসজারু রেসিপি দিয়ে তৈরি চিকেন খেয়ে মুগ্ধ।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২১:৪৭158779
  • ডিডির উল্লেখ করা এইসব ভালো ভালো বইগুলোর নামের একটা তালিকা করে টইতে নতুন থ্রেড বানিয়ে তুলে দিন্না কেউ,প্লীজ। আগাম থ্যাংকু।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ২১:৪১158778
  • আরে ঈশান ওসব শিশুতোষ কোন্দল বাদদিয়ে এই পোমো ছবিটা দেখে ফেলুন। সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন

  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২১:৩৬158777
  • নিনাদির ছবি দেখলাম সুকন্যা আর ভুভুজেলার সঙ্গে
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২১:৩৫158776
  • কিকির মতো দুরবস্থা আমারও।

    গাঙ্গুলিবাগান বাজারে সবজি বেচে কার্তিকদা। আমাকে তিরিশ বছর বয়েস থেকে 'খোকন' ডেকে গেল। আবার আমার অনুপস্থিতিতে মাঝে মাঝে বিকেলের দিকে এসে গিন্নিকে বলে যায় 'বৌদি, খোকনকে বলবেন তো আমার মেয়েটার জন্য একটা চাকরি দেখতে।'

    তারপর মধুদা, রিকশা চালায় আর পাড়ার শনিমন্দিরের বার্ষিক পূজোর চাঁদা তোলে। সেদিন বাবা মা বাইরে কোথায় যেন গিয়েছিল। ফিরে এসে দেখে মধুদা গেটের কাছে দাঁড়িয়ে তারস্বরে আমার নাম ধরে ডাকছে। বাবাকে দেখে রঙের মাথায় বলেছে 'বড়কত্তা, শঙ্খকে একবার রিকশা স্ট্যান্ডে পাঠাবেন তো, আমাদের ম্যাগাজিনের জন্য অ্যাড লাগবে।'

    এমনকি দানেশ শেখ লেনের নামকরা ছিঁচকে চোর বাবলু মাঝি পর্যন্ত আমাকে 'ল্যামি, তুই...' করে বলে।

    তার মানে কি ধরে নেওয়া যায় আমি মামুর চেয়েও যুবক। তাহলে অবশ্য ভালোই
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২১:৩৩158775
  • গতকাল, কত্তকাল পর ( আমারই দোষে) কবিহুতো-পরিবারের সঙ্গে খানিক সময় সুন্দর কাটলো---শুধু কবির অমন কালো-কুচকুচে ঠাসা চুলে ভরা মাথা- যেন এট্টু ফ্যাকাসে হয়ে গেছে -কবিতা কম বেশী চুল ছিঁড়ছে মনে হয় কবি হুতো। ইশ!!
    বেশ একটো ইয়াঙ্কি ছাপ পড়েছে হুতো-কলেবরে--ভাল্লাগছে।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২১:২৭158773
  • সিকি যে ছোকরা এ নিয়ে কোনো সন্দেহ আছে? আর মামু- আমার চেয়ে কম আধবুড়ো এই পর্যন্ত মেনে নিতে পারি
  • | ১২ আগস্ট ২০১৩ ২১:২৭158774
  • ইঃ এককের রোগটা আমারও আছে। তবে ইদানিং বয়স বেড়ে হাঁচির উৎপাত অল্প কমেছে। কিন্তু বই ঝাড়া সত্যিই একটা সমস্যা। আমি অবশ্য মুখে নাকোশ পরে হ্যান্ড ভ্যাকুয়াম দিয়ে কাজ চালাই।
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ২১:২৬158772
  • সেরেছে! একটা ডি দিয়ে যাই, ভদ্র ঘর টা সানি হয়ে গেছে। (কান মুলে উঠবোস, ইঃ)
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২১:২৫158771
  • সে, এনি ডে। আমি থাকলে অসুবিধে হয় তাইলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এনি রোববার।
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ২১:২৪158769
  • আঁক কষানোর ব্যাপারে।

    আর অজ্জিতকি বাড়ী ফিল্লো নাকি মহাকাশে ঘুত্তে চলে গ্যালো? আমার জন্য একটা শনির বলয় এনে রেখো তো।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২১:২৪158770
  • কাজের লোকরা অসংগঠিত শ্রমিক তো। যাদের কোনো অধিকারই স্বীকৃত নয়। কিন্তু এখন এ নিয়ে আমাকে জ্বালাবেন না। গোর্খাল্যান্ড নিয়ে ব্যস্ত অছি। :)
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ২১:২৩158768
  • উফ!
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২১:২২158767
  • উত্তমকুমারের পুনরাবির্ভাব হয়েছে, কোথায় বললুম না খুঁজে নিন।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ২১:১৯158766
  • ও হো। ফিলোজফি চাই? প্রাচীন ভারতীয় দর্শন? ঐ যে,সাংখ্য টাংখ্যো। তাইলে রঞ্জনরে জিগাও। ও এই ব্যাপারে ডন।

    আমার ফেলোজফি শুনলেই পেট ব্যাথা করে। ঠাকুরেরো অমনি হোতো। উনি কয়েছিলেন "পোদো রে, আইজ রাতে আর আমায় আম দিস না। দুপুরে এক ব্যাটা পন্ডিত এসে ফেলোজফির ব্যাখ্যা শুনিয়ে গ্যালো জোর করে। সেই থেকে প্যাটটা ব্যাথা ব্যাথা করে"।

    পোদো বিরক্ত হয়ে কইলে "যে খুসী আসবে আর যা খুসী তাই বলে যাবে,তুমি বারন করবে না? ধরো যদি সাঁঝের ব্যালায় তোমায় দুটো কেলকুলাসের আঁক করিয়ে নিতো?"

    ঠাকুর ইমমেডিয়েট সমাধিস্থ হয়ে গ্যালেন।
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ২১:১৭158765
  • কাজের লোক নিয়ে কথা হচ্ছে? আর তাদের সম্মান দেবা? কি আর বলি, আমায় আজ অবধি কোন কাজের লোক ই সন্মান দিলো না, এদিকে আমি প্রায় তাদের সঙ্গে কথা বলতেই ভয় পেতাম। আমার শ্বশুর বাড়ীতে, ভিয়েতনামে, আর এখেনে যখন মাইগ্রেনে সপ্তাহে চাদ্দিন বিছনায় পরে থাকতাম তখন যারা ছিলো। এখানে যে ছিলো, সে খালি ঘর মুছতো, রমা, তার গল্প বালা তে লিখেছিলাম। মনে হয় আমার থোবরার ই গরবরি, যে পারে কুঁচোদের সামলানোর মত সামলাতে থাকে আর ধমকাতে থাকে। বাজারের বিক্রিয়ালা থেকে রিক্সায়ালা, কেউ ই রেয়াত করে না।

    লাস্ট রমা চলে যাবার আগে একদিন আমি গ্যাস নেভাতে ভুলে গেসলুম, সকালে পাঁউরুটি সেঁকে আর গ্যাস নিভায়নি। দুকুরে তিনটের সময় রমা এসে, এই যো মানসী কটায় গ্যাস জ্বেলেছো? তুমি কি একটু ও শান্তি দেবে না? ( ছেলে চান করছিলো) ছেলেকে ডেকে কি হাঁউ মাউ, বাবু, আমি তো আর আসবো না, তোর মা কবে যে কি ঘটাবে, বাবা! স্কুল যাবার আগে আর এসে চাদ্দিক ভালো করে দেখে নিবি, বলে কি ঝাড়াটাই না ঝেড়ে গেলো।

    তবে মাইনে সত্যি বড় কম এখানে, যদিও রমার আয় দশ হাজারের বেশি ছিলো, কিন্তু কি প্রচন্ড পরিশ্রম টাই না করে। আর এদের বর গুলো বদের বাসা হয়। সে অবশ্য বিরাট গল্প। দুঃখের ব্যাপার ও মেয়েকে ঈংরাজি নিয়ে এমে পাস করালো অত কষ্টের মধ্যে, সে মেয়েও ভদ্র ঘরে বিয়ে করে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলো। ছেলে ও ভালো মানুষ হচ্ছে, কিন্তু সেও দাঁড়িয়ে গেলে ইচ্ছে থাকলেও কতটা মাকে দেখবে বা মার চেষ্টাটাকে সন্মান জানাবে কে জানে!

    আর রমা আমার টেবিলে আমাদের থালাতেই খেত, ওর ও কোন প্রবলেম ছিলো না, আমারো না।

    আর কাজু, ডিডি দাদার কথা মোটে শুনিস না, নানারকম মোছার ডান্ডা পাওয়া যায়, যা দিয়ে অনায়াসে সব কোনা সাফ করা যায়। আর দুদিন ও লাগে না অভ্যাস হতে। হিট টিট দিয়ে আরশোলা গুলোর গতি করে দে। ঝাঁট দাঁড়িয়েও দিতে পারবি। ঝাঁট পরার পর মুছতে কোন কষ্ট হয় না। আর নিজেরা পরিস্কার করলে, সপ্তাহে তিনদিন পরিস্কার করলেও ঘর ঝকঝকে থাকে। আর নিজেদের বাড়ী হলে একটু একটু করে সারাই করে টাইলস বসিয়ে পাল্টে নিতেও পারিস।আসবাব ও পাল্টে জায়গা কম নেবে কিন্তু জিনিস রাখার সুবিধা এরকম করে নেয়া যায়। তাতে পরিস্কারের ও সুবিধা হবে, স্বাস্থ্যকর ও হবে।
  • | ১২ আগস্ট ২০১৩ ২১:১১158763
  • সুকুমারী ভট্টাচার্য্যের সংগ্রহ বেরিয়েছে দুই খন্ডে। ঐটে মনে হয় বেশী ভাল হবে।
  • siki | ১২ আগস্ট ২০১৩ ২১:১১158764
  • আর আমি তো ছোকরা মাত্র।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ২১:০৯158762
  • @শ্রাবনী
    আমার পড়া বই গুলো সবই খুব পুরোনো। এখন কি আর পাবে?
    নৃসিং বাবুর সবকটা বই (আনন্দ থেকে) দিতি পারো। য্যামন ভালো লেখা তেমনি ভালো প্রোডাকশন। ওটাই সবথেকে বেস্ট হবে।
    আরেকটা ভালো বই আনন্দের,সুকুমারী ভট্টাচার্য্যের "প্রাচীন ভারতঃসমাজ ও সাহিত্য"।
    একটু রেফারেন্স গোছের বই "প্রাচীন ভারতের ভৌগলিক ইতিবৃত্ত" অনুঃ অমরজ্যোতি মুখোপাধ্যায়, বিজয়ন প্রকাশনী। "প্রাচীন ভারতের পথ পরিচয়", গৌরাংগ গোপাল সেনগুপ্ত,সাহিত্য সংসদ। সুকুমার সেনের "রামকথার প্রাক ইতিহাস(জিজ্ঞাসা) আর আনন্দ থেকে "ভারতকথার গ্রন্থি মোচন"।রাজ্যেশ্বর মিত্রের "স্বর্গলোক ও দেবসভ্য়্তা"। ফার্মা কে এল এম থেকে হংসেশ্বর ভট্টাচার্য্যের "হিন্দুদের দেবদেবী ঃ উদ্ভব ও ক্রমবিকাশ (তিন ভল্যুম) সুধীর চন্দ্র সরকারের "পৌরাণিক অভিধান" এম সি সরকারের। আরো কিছু বই, ঠিক এখন হাতের নাগালে নেই। তবে সেগুলো এখন বাজারে পাবে কি না কেজানে। সবই তো ২৫-৪০ বছর আগের।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ২১:০৪158761
  • কবে? কবে? কবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত