এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:৩৫158760
  • ভরসা যখন দিচ্ছ, সব্বাই মিলে এসো। একতলায় খাওয়াদাওয়া, দোতলায় বই সাফাই।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:৩২158759
  • ফোর্জি এ ছাড়া অন্য টেনশন নেই যে, তাই এই টেনশনটা বানিয়ে রেখেছি। একটা কিছু নিয়ে তো টেনশন থাকতে হবে, নাকি?
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:২৯158758
  • অ্যালার্জি আমারও আছে একক। আর অন্য ধুলোর চেয়ে বইয়ের ধুলো অনেক খারাপ। চাপা ধুলো বলে। পোকা ধরতে দিই না, সেটা সোজা কাজ।
  • 4z | ১২ আগস্ট ২০১৩ ২০:২৮158757
  • ম্যামিদি বই পরিস্কার নিয়ে এত টেনশান করেন কেন আমরা থাকতে? ঐ সিফোঁদা যেমন বলল, কাজটা আমাদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুরতে বেরিয়ে যান, একদিনেই মোটামুটি সব সাফ হয়ে যাবে (তবে প্রজেক্টটা পরের বছর পর্যন্ত পেন্ডিং করলে ভাল হয়। নয়ত এই চন্ডালগুলোকে বিশ্বাস নেই, একজনও ভাগ দেবে না)।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:২২158755
  • বাড়ির গিন্নিরা যে কত কাজ করে, ক'রে টরে তিতিবিরক্ত হয়ে যায়, সে আর কে বুঝবে।
  • একক | ১২ আগস্ট ২০১৩ ২০:২২158756
  • এই বই পরিস্কার কাজটা আমি একদম করতে পারিনে। বুক ডাস্ট ই ভয়ঙ্কর এলার্জি। কয়েক সেকেন্ডের মধ্যে হাঁচি -চোখ মুখ লাল সে এক বিদিকিশ্রি ব্যাপার :( বই এর গাদার ওপর ধুতি চাপা দেওয়া থাকে।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২০:২১158754
  • ল্যামি আধবুড়ো হয়ে গেল? ওদিকে অমি এখনও যুবক। প্রকৃতির কি আশ্চর্য লীলা।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২০:১৯158753
  • ঃ)
    জেগে উঠে অলরেডি তো ক কে কেটে ফেলেছে !
  • umu | ১২ আগস্ট ২০১৩ ২০:১৭158752
  • হাঁপানি তো কী হয়েচে? আমার বাড়ীর তাক কে পরিষ্কার করে? এইসব কইয়েন্না।বাঙাল রক্ত জেগে উঠলে মুশকিল।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:১৬158751
  • কিন্তু লাইব্রেরিতে এই কাজ কারা করে? পিয়নরা? আরো হাজার কাজের সঙ্গে তারা এই কাজও করে। তাহলে আমরা কেন বলি তাদের মাইনে বেশি? অন্যদিকে একই অফিসে অন্য পিয়ন সারাদিন ঘুমোয়। সব বাজারই যেমন ডিফেকটিভ, সেমিস্কিলড শ্রমের বাজারও তেমনি ডিফেকটিভ। শ্রমিক ইউনিয়ন এই সমস্যার সমাধান করতে পারবে না।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২০:১৪158750
  • ঈকি কী বলে রে!!! জন্ম কলেজ ইউনি বিয়ে সব কলকাতায়, অমি লোকাল না তো কে লোকাল??
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২০:১৩158748
  • কুমুদির না হাঁপানি ?
  • pi | ১২ আগস্ট ২০১৩ ২০:১৩158749
  • লামাদা, হ্যাঁ। হয়তো একদিন আস্তে আস্তে সব বাড়িতেও এক টেবিলে বসে খাওয়ার চল হবে।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:১২158747
  • কুমু পারবে না অসুস্থ হয়ে পড়বে। পনেরো মিনিটে পরিষ্কার করা যায় এরম ধরলে ৫০ টা তাক হবে।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২০:১১158746
  • ওসব হবে না। লোকাল ছেলের দাবি আগে
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২০:০৭158745
  • অ ম্যামি আমি করে দেব।কটা তাক হবে সবসুদ্ধু?ঃকলি গেলে করে দিয়ে আসব।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:০৪158744
  • হ্যাঁ তুমি তো তাকে আপনি করেই বলবে। বুঝেছি এবারে।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:০৩158743
  • জানো না তাই বলছ। আমার প্রাইজের বই নিজ হাতে ফেলে দিয়েছিলাম অভিমান করে। বিক্রি করি নি। পাশের মাঠে রেখে এসেছিলাম।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২০:০২158742
  • না বলতে চাইছি আমাদের বাড়িতে যারা কাজ করে তারা এবং আমরা পরস্পরকে তুমি বলি। কিন্তু ম্যামিদির বাড়ির এমন কারোর সঙ্গে প্রথম আলাপে নিশ্চয় তুমি না বলে আপনি বলব।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ২০:০০158740
  • ম্যামিদি, ঐ বইয়ের কাজটা পাওয়া যাবে? তবে যাবার সময় ভাল করে খানাতল্লাশি দিয়ে যাব। সোমত্ত বই আর আধবুড়ো মানুষ হচ্ছে, যাকে বলে ঘি আর আগুন। পাশাপাশি রাখতে নেই।

    সিফোকে দিতে হবে না। ওর নিজের বই কে পরিষ্কার করে তার ঠিক নেই।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২০:০০158741
  • এবং আমার জামাই তাকে পা ছুঁয়ে প্রণাম করে।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ১৯:৫৮158739
  • কী কান্ড আপনি করে বলব কেন? সেও তো আমাকে তুমি করে ডাকে।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ১৯:৫৬158738
  • গৃহ পরিচারিকাদের ইউনিয়ন আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমাদের এলাকায় কিছু আবাসনে যাঁরা কাজ করেন তাঁরা সদস্য হচ্ছেন।

    আমাদের কাজলদি এখনো কোনো ইউনিয়ন করে না। আমাদের বাড়িটা ফ্ল্যাটবাড়ি হলেও বেশিরভাগ পরিবার বাইরে থাকে। নিজের অবস্থানের কাছাকাছি মানুষ অন্ততঃ কয়েকজন আশেপাশে না থাকলে মানুষ জোট বাঁধতে পারে না বা সাহস পায় না। তাছাড়া, হয়তো কঠোর জীবনসংগ্রামে ব্যস্ত থাকায় আর কিছু ভাবতেও পারে না। কাজলদি কোনদিন ইউনিয়নের সদস্য হয়ে যায় তাই নিয়ে আমাদের পরিবারেও চাপা আশংকা আছে।

    সমাজের সর্বস্তরে না হলেও আমাদের সমমনস্ক বন্ধুরা অন্ততঃ এখন এঁদের আপনি বলেন (যে কাজলদির কথা বললাম উনি ব্যতিক্রম, কারণ এক ধরণের ব্যক্তিগত সম্পর্ক)। এটা ক বছর আগেও দেখি নি। এটা একটুখানি ভাল দিক।

    তবে সময় লাগবে। একবার বাড়িতে কেউ ছিল না বলে নিজে ভালমন্দ রান্না করে খাচ্ছিলাম। কেয়ারটেকার আর তাঁর স্ত্রী-কে ডেকে শেয়ার করলাম (আসল উদ্দেশ্য ছিল রান্নাটা কেমন হয়েছে তার ফিডব্যাক নেওয়া)। জানতে পেরে কেউ কেউ অবাক আর কেউ কেউ অসন্তুষ্ট হল।

    আমি একা কোথাও গেলে ড্রাইভার সহ একই টেবিলে খাই। বাড়িতে পারি না। কিছুটা বিতর্ক এড়ানোর জন্য আর কিছুটা নিজের সংকীর্ণতার জন্য (হতে পারে)। এই সংকীর্ণতার ঊর্দ্ধে ওঠার চেষ্টা করছি।
  • ম্যমি | ১২ আগস্ট ২০১৩ ১৯:৫১158737
  • হা হা সিফো, সেটাই তো মুশকিল। বই আমার নয়। বই আমার কর্তার।
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ১৯:৫০158736
  • দিনে দিনে ১৫ মিনিট কাজ, সপ্তায় দুদিন ছুটি। মাসে ৩০০০। রেট কম হল?
  • sinfaut | ১২ আগস্ট ২০১৩ ১৯:৪৮158735
  • না না ম্যামিদি আমি রাজি। পোস্কার করার সময় কাছে পিঠে থাকবেন না। একমাসে সব পোস্কার করে দেব।
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ১৯:৪৪158734
  • বইয়ের আলমারি থেকে বই বার করে প্রতিটা বই আলাদা করে মুছে আবার ঠিকভাবে তুলে রাখা, কলেজে পড়া ছেলে ছাড়া এ কাজ পারবে না। যদি প্রতিদিন একটা করে তাক পরিষ্কার করে দিয়ে যায়, পনেরো মিনিটের জন্যে ১০০ দেব। তা সত্বেও সহজে কেউ রাজি হবে না। কেন রাজি হবে না? হবে না কারণ এটা নন-স্ট্যান্ডার্ড কাজ। নন-স্ট্যান্ডার্ড কাজের রেডি বাজার থাকে না।
  • sinfaut | ১২ আগস্ট ২০১৩ ১৯:৪১158733
  • আরেকটা ব্যাপার, লাস্ট দেড় বছরের অভিজ্ঞতা - আয়া সেন্টারের আয়া একটা মস্ত ফাঁকিবাজি ব্যাপার। অধিকাংশের বাচ্চা হ্যান্ডল করার ব্যাপারে কোন আইডিয়া নেই। এবং এনাদের একটা টেন্ডেন্সি থাকে ২-৩ মাস বা তারও কম একেকটা বাড়িতে কাজ করে আবার ছেড়ে দিয়ে অন্য বাড়িতে কাজ করার।
  • sinfaut | ১২ আগস্ট ২০১৩ ১৯:৩৭158731
  • কলকাতায় ৫০০-৬০০ য় কাজের লোক পাওয়া যায় না। দমদি পুণের যেমন হিসেব দিল ওরকমই। আমাদের বাড়িতে যে ঘরমোছা ঝাড়ু দেওয়া করে সে নেয় ৯০০। আর যে কাপড় কাচে সে ৫০০। আরেকজন আমাদের বাড়িতেই থাকে, সে বাসন মাজা, সব্জি কাটা, রান্নার কিছুটা পার্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট আমাদের মেয়ের সাথে সময় কাটায় (মেয়ের ভারী পছন্দ একে, দুজনে খুব ভালো সময় কাটায়, যেটা আগের কোন আয়া, কাজের লোকের সাথে সম্ভব হয়নি) - তাকে দিই ৩০০০।
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ১৯:৩৭158732
  • কিন্তু আমার প্রশ্নের উত্তর কেউ দেবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত