এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ১৯:৩৪158729
  • একটা কার শো-তে একপিস রোবট দেখেছিলাম, ব্যাটা গাড়ি চালাতে পারে। অবশ্য রাস্তায় পারে না, ওই exhibition এর জন্য বিশেষভাবে বানানো ট্র্যাকের ওপর। বানিজ্যিকভাবে বিক্রি হয় না।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৯:৩৪158730
  • সিকি, না। কিন্তু সুতো বোধহয় পুরো ছিন্নও করেনি। এখানে বোঝবার সুবিধে হবে বলে জে এন ইউ বলে রেফার করলাম। গুরুতে এখন অন্ততঃ জানার মধ্যে তিন চারজন অনির্বাণ লেখে ! ঃ)
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৯:৩২158728
  • এনিওয়ে, টাকাপয়সার থেকেও বড় একটা কথা হচ্ছে, সম্মান। সেটা যে আমরা কতটা দিই, আমরা নিজেরাও বোধহয় খেয়াল করিনা। আমরা ওরা টা একটা অভ্যেসেই দাঁড়িয়ে গেছে। তবে কেউ দেন না, এমন না, আর আগের থেকে অবস্থা বোধহয় ভালোও হচ্ছে। আগে তো অনেক সময়ই ছিল তুই তোকারির সম্বোধন, এখন অনেক জায়গাতে তা তুমি বা কোথাও কোথাও আপনিতেও দাঁড়িয়েছে। তবে একটা জিনিস লক্ষ্য করে মজা লাগে, আমরা এই কাজের মাসি, ড্রাইভার, রিক্সাওয়ালা এঁদের কোথাও রেফার করার সময় বেশিরভাগ সময়েই আপনি বলিনা, কিন্তু কোন প্রফেসর, উচ্চপদস্থ কোন চাকুরেকে রেফার করার সময় কি সেটা করি ? সকলে করে, তাও বলছিনা। অবজার্ভেশন মাত্তর।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ১৯:২৯158727
  • বেশ তাহলে রোবটে কাজ নেই। একটা বিষয় জানার আছে। লাইব্রেরিতে যাদের দিয়ে বই মেইন্টেইন করার কাজ করানো হয় তাদের কোথায় পাওয়া যায়? সেন্টার আছে বলে তো শুনি নি।
  • siki | ১২ আগস্ট ২০১৩ ১৯:২৮158726
  • কিন্তু অনির্বাণ কি এখনও জেএনইউতে আছে?
  • একক | ১২ আগস্ট ২০১৩ ১৯:২১158725
  • রোবট রাখা হচ্ছে বাড়িতে তোদলার থাকার মত। যেরকম বাচ্চা থাকলে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বানিয়ে রাখতে হয় সর্বর্ত্র সেরকম রোবট রাখলেও গত বাড়ির ডিসাইন-ফার্নিচার সেভাবেই করতে হয়। নিলে ভয়ঙ্কর দুর্ঘটনা বাধিয়ে বসবে। ব্ল্যান্কি যে রোবুর ছবি দিলো অতার ডেমো আমি দেকেছি। কার্পেট এ জড়িয়ে, এশট্রে উল্টিয়ে সে এক ছেলেমানুষী কারবার :):)
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৯:১৬158724
  • ম্যামি,
    রোবটেও খাটনি আছে। সব সাইজের জঞ্জাল সে সাইজ করতে পারে না। তার ভেতরে জঞ্জালের ব্যাগ ভরে গেলে সেটাকে খালি করে পরিষ্কার করতে/পাল্টে দিতে হয়। তার উচ্চতার চেয়ে নীচু জায়গায় সে হাত ঢুকিয়ে ঝাড়ামোছা করে না। ফ্ল্যাট সারফেসে ঘুরে বেড়ায় চৌকাঠ পেরয় না। সিঁড়ি দিয়ে ওঠা নামা তো তার একেবারে ☠ বারন। বৃষ্টির ছাঁট লাগলে সে বিগড়ে যেতে পারে ☂। জানেলার তাক বুকশেল্ফ টেবিলের ওপরে চেয়ারের হাতলে তার হাত যায় না।☺
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ১৯:০৩158723
  • ধরে নিলাম কেউ আমাকে একখানি রোবট উপহার দিল। যে মেয়েটি এদ্দিন ধরে বালতি টেনে টেনে ঘর মুছেছে, সে-ই নাহয় রোবট দিয়ে ঘর পরিষ্কার করবে। ক্ষতি কী?
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৯:০১158722
  • না না অনুকূলের মত রোবট কি আর সত্যি হয় না রোবুর মত? বা বোর্গেল্টকে বন্দী করে ফেলা নিজেরই রোবট? তবু, যদি হত, ইফ।

    অনুকূল আবার কী - 'অনুকূল চ্ছান করব গরম জল দাও' বললে, জল দেবার সাথে সাথে আবার নাকি টাওয়েলটাও গুচ্চিয়ে ঝুলিয়ে আসে হ্যাঙারে ! সে কেবল সোনার্পাথর্বাটি।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৮158721
  • এই ভিডিওটা লোকজন দেখেছে ?

    মিলে সুরের বি গ্রেডেড বঙ্গ ভার্শন ?

    এটা নিয়ে জে এন উ র অনির্বাণের পোস্টটা শেয়ার করলাম ঃ)

    E Banglata ami chini. Khub sonkirno ekta Bangla eta. Eta dombondho kora Kolkata sorbosso sajano romantic Bangla. Pahar, Dhankhet r ek second Muslim shudhu seshe nammatro nyakamo. Borobajar r Jutemill nei, Rajniti nei, Kolakatar baire shhoting nei. Khub Osubidhe hochche. Kake boka banachchi nijeke chhara?
  • | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৭158720
  • ব্ল্যাঙ্কির যতসব ইম্প্র্যাকটিক্যাল কথাবার্তা। একটা ১৫০ কিম্বা ২০০ টাকা দিয়ে নানারকম সাইজে করা যায় এমন ডান্ডা কিনে নিলে অনেক সহজে অনেক বেশী পরিস্কার করে মোছা যায়।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৬158719
  • না। ঠাট্টা করছিলাম। ও নিজেই ইন্টেলিজেন্ট নিজেই বুঝে নেয় কোথায় ডাস্ট রয়েছে।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৫158717
  • রিমোট দিয়ে।
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৫158718
  • রোবটের ব্যাপারটা জেনে রাখি। কী করে চালায়?
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৪158715
  • "কাজের লোক" রাখার ব্যাপারটা ততদিনই চলবে যতদিন সকলে শিক্ষিত হবে না/শিক্ষার আলো পাবে না। সেই ফেজটা এসে গেলে ডোমেস্টিক ওয়ার্কার কমে যাবে/অ্যাফোর্ড করাও রিলেটিভলি কঠিন হয়ে পড়বে। খুব বড়োলোকটোকেরা পারবে অনেকটা বাটলার রাখার স্টাইলে।
  • একক | ১২ আগস্ট ২০১৩ ১৮:৫৪158716
  • যথেষ্ট চান্স আচে। ইটস জাস্ট এনাদার ডিভাইস। আজ সলিনয়েদ এ পব্লেম তো কাল ইটা সেটা জ্বলে গেল লেগেই থাকবে। মেঝেতে কার্পেট পরে থাকলে গুটিয়ে রেখে ঘর মোছে এরকম রোবর দাম গোটাতে পারে না শুধু মোছে এরকম রোবটের থেকে বেশি হবে। এবার যে যত গুড় ঢালবে তত মিষ্টি। নিলে যাও গিয়ে আগে সব গুটিয়ে-সরিয়ে রাখো। মাঝখান থেকে শুধু এইটাই হবে যে এখন্জেমন গ্যাজেট ওয়ায়ালা রা মাথা খায় তখন রোবট ওয়ালা রা গুরু তে এসে কোন মডেল কত দারুন দেখতে আর কার রোবট কত খ্হিউত এই নিয়ে মাথা খাবে।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ১৮:৪৬158713
  • আরে মাসে ৫০০ টাকা বেশী দেওয়ার চেয়ে লোকে মাসে ইলেকট্রিক বিলে ৫০০ এক্সট্রা ঢালবে। সুন্দর মিষ্টি গোল মতন রোবু ঘুরে বেড়াবে মেঝেতে।
    যখন ইচ্ছে চালিয়ে দাও, ছুটি নেই, বাধ্য বাধ্যকতা নেই, ওয়ারান্টি পিরিয়ড অব্দি খারাপ হলেও চাপ নেই।
  • একক | ১২ আগস্ট ২০১৩ ১৮:৪৪158712
  • রোবট দিয়ে হাতির্মাথা হবা। রোবট সভ্যতা তখনি ছড়াতে পারে যখন নিউক্লিয়ারে চলবে তা।
    একটা ঘর মুছতে গেলে কত ইলেকটিরি খাবে মাল্টা খয়াল আচে ? ফুরিয়ে গেলেই তো ঘরের মাঝখান তা জলজল করে হাবার মত দাইঁড়ে থাকবে।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৮:৩৯158710
  • বম্বেতে দেখলাম ডোমেস্টিক ওয়ার্কাররা ভালো মতন ইউনিয়ানাইজড। হয়তো সেই জন্যেই তাঁদের মাইনেপত্তর সিযোগ সুবিধে ভাল। কোলকাতায় বা পঃবংগে এরকম বড় ইউনিয়ন আছে ?
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ১৮:৩৬158708
  • আচ্ছা স্চ দার কথামতন ৭-+ বাড়ি গুলো না হয় বাদ গেলো। তাহলেও তো মনে হয় অন্তত ৬০% এমপ্লয়মেন্ট কমবে লোকে যন্ত্রপাতি ধরলে। আজকাল তো হাজার ৪/৫ এ ঘর মোছার রোবট মেলে।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৭158707
  • না আপলোড ভালোই হইসে। প্রথম ছবিটাই দূর থেকে তোলা, হলেরটা। তাই চত্ব হয়ে গেছে।
  • | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৬158703
  • বিপিও কর্মী হ্যাঁ শোষণ তো বটেই।

    কিন্তু অসংগঠিত ক্ষেত্রগুলোর অবস্থা ভয়াবহ। এই যে অলিতে গলিতে বিউটি পার্লার, তার কর্মী, তারপর এই প্যাথোলজিক্যাল ল্যাব, ক্লিনিক ইত্যাদিতে খাতায় লেখা থাকে একরকম আর মাইনে দেয় তার থেকে অনেক অনেক কম।
    ভদ্রেশ্বরে জনকল্যান বলে একটা প্রতিষ্ঠান আছে, তাতে আমার বন্ধু কাজ করত। সে যা অব্স্থা! কে বলে বন্ডেড লেবার উঠে গেছে।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৬158704
  • কাজু,
    আমি নভিস। জেবনে প্রথম এই গুগুল ড্রাইভ করলাম। তদুপরি ফেসবুক থেকে ডাউনলোড করা খুব কঠিন কাজ। মে ওসব পারে আমি একটা মূর্খ।
    বাকি ছবিগুলো পিছলে যাচ্ছে।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৬158705
  • ও, এটা পড়লাম। ভাল খবর। এটার ডিটেইল্স জানা আছে ?
    The Indian Parliament included domestic workers in legislation to eradicate sexual harassment at work, which was passed last February.
    কিন্তু ডোমেস্টিক ওয়ার্কাররা ক'জন এটা জানেন, বা জানলেও কিছু করতে পারেন, সন্দেহ।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৬158706
  • বারোমাস অ্যাডভান্স মনে হয় দক্ষিণী বজ্জাতি।
  • | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৩158701
  • কলকাতায় এখনও ২ মাসের ভাড়া অ্যাডভান্স নেয়, পুণেতে ৩ মাসের।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৮:২৩158702
  • পাই দিদি শোষণের মাপকাঠিতে বাড়ির কাজের মাসিদের সাথে বিপিও কর্মীদের খুব তফাৎ নেই। যাক গে - আলোচনা করে লাভ নেই - এগুলো এরকমই চলবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত