এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৮:২২158699
  • পুরো সিস্টেমটাতেই তো একটা বড় গলতা আছে।
    তবে নেতাই দিল্লিতে যেটা বললো, সেই রেট হয়ে থাকলে খারাপ নয়।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৮:২২158700
  • হুম। তিনটে টোটাল? প্রথমটা খুব চত্ব হয়ে গেছে।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৮:২১158697
  • আর এখন আর এক কায়দা সর্বর্ত্র। নতুন বাড়ি ভার নিলে ১২ মাসের রেন্ট এডভান্স। সেটা তো বলি নি।
  • | ১২ আগস্ট ২০১৩ ১৮:২১158698
  • একক,

    নিজে কিছু কিছু কাজ করতে শিখবে।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৮:১৯158695
  • পাই
    একটা সমস্যা আছে। ধর একটি সদ্য বিটেক করা ছানা যেকিনা পঁচিশের বেশি ওপারে হাতে পায় না এবং খাওয়া-দাওয়া বা বিভিন্ন কারণে নিজের ফ্ল্যাট নিতে বাধ্য এমন কেসে লেবার+মানি দিস্ত্রিবিউশোন টা কিকরে হবে ?

    বাড়ির মালিক বলবে বারো হাজার না দিলে ওয়ান রুম ফ্ল্যাট জুটবেনা। অটো ওয়ালা মিটার ডাউন করবেনা কিছুতেই। ২০ টাকার দিস্ত্যানস ৪০ টাকা নেবে। কাজের লোক নেবে মিনিমাম দু -তিন হাজার।

    মাইনেটা পেতে না পেতেই কুড়ি গায়েব। এবার সে ব্যাটা নিজে খাবে কী !! ফিউচার প্ল্যান তো মারো গোলি।

    ইন্ডিয়ান মেট্রো দিনদিন এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে। খুব হাই-ফাই জনতা ছাড়া বাকিদের পক্ষে ঠিকমত মাইনে পাওয়া এবং মাইনে দেওয়ার সমতা রক্ষা সম্ভব না। পুরোটাই তো একটা চেইন। যে মানুষ টা হাজার থেকে কমিয়ে আটশ করার জন্যে কাজের লোকের সঙ্গে খিচখিচ করে তাকেও তো ভাবতে হয় যে সারামাসের বাকি খরচ গুলো কী।

    এবার যিনি ঠিকে কাজ করছেন তাঁর ও অনেক চাহিদা আছেনিঃসন্দেহে। সেখানে একটাই উপায়। আমি যেমন পরতে না পোষালে চাগ্রি ছাড়ি তিনিও ছাড়বেন।
    আলটিমেটলি কে কথায় দাঁড়িয়ে থাকবে ঠিক করবে বাজার। কোনো সরকারী লেবর রুলের ক্ষমতা নেই এর সমাধানের।
  • netai | ১২ আগস্ট ২০১৩ ১৮:১৭158694
  • তবে পাইদি যেমন চাইছো মনে হচ্ছে তা সম্ভব একমাত্র কমিউনিস্ট রাস্ট্রে।
    পোকিতো মার্ক্সবাদী রাস্ট্রে।
    অন্যথায়, আইন হবে কিন্তু ইম্প্লিমেন্টেশান হবে না। ডিম্মন্ড এন্ড সাপ্লাই ই সব নিয়ম কানুন ডোমিনেট করবে।
  • netai | ১২ আগস্ট ২০১৩ ১৮:১৪158691
  • ছুটি নিয়ে খুব প্রবলেম হয় যখন উইদাউট নোটিসে ছুটি নেয় অফিসের দিনে। মারামারির একশেষ।
  • siki | ১২ আগস্ট ২০১৩ ১৮:১৪158692
  • গুগল ডকের নতুন নাম গুগল ড্রাইভ। ইনস্টল করতে হয় না। অনলাইন স্টোরেজ।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৮:১২158690
  • ব্যাঙ্গালোর, মুম্বইয়ে রেট ভালো হলে ভাল। কোলকাতা, মফস্বলে এবারেও দেখলাম ঘরমোছা, বাসনমাজা, এসব কাজের জন্য ৫০০-৬০০ টাকা মাইনে। কত বাড়ি কাজ হয় বা কাজ করা সম্ভব ? তাই দিয়েও হয়তো চলে যেত। কিন্তু স্কুল কলেজ ডাক্তারের পিছনে একটা অসম্ভব খরচ। আমরাই অসুখ বিসুখ হলে খরচাপাতি নিয়ে চেঁচামেচি করি, তাহলে এঁদের কী অবস্থা ! এদিকে শিক্ষা, স্বাস্থ্যে অবাধে প্রাইভেটাইজেশন চলছে, চলবে।
  • | ১২ আগস্ট ২০১৩ ১৮:১১158689
  • আমাদের এখানে কাজপ্রতি সাধারণতঃ ৫০০। মানে ঘর ঝাঁট দেওয়া+ মোছা - ৫০০। বাসন মাজা-৫০০, জিনিষপত্র, জানলা দরজা ঝাড়া, শুকনো কাপড় দিয়ে মোছা - ৫০০ কাপড়কাচা (ওয়াশিং মেশিন) - ৭০০, একবেলার রান্না - ১১০০, দুবেলার রান্না - ২০০০।
    এবারে যে যে কাজের জন্য রাখবে, সেই অনুযায়ী যোগ করে নাও।

    আমিও ম্যামির ৩ নং আর ৪ নংটা বরাবর মেনে চলি। আর সপ্তাহে একদিন ছুটি নিজে থেকেই বলে দিই। তারপরে ওরা যা নেয় নেয়, আপত্তি করি না।
  • netai | ১২ আগস্ট ২০১৩ ১৮:০৯158688
  • দিল্লি এনসিআরে ফুলটাইম কাজের লোকেরদের আয় হেসেখেলে ৫-৬ হাজারের বেশী। ছুটি মাসে চারটা করে অফিসিয়াল। আনাফিসিয়াল আরো চার। প্লাস বছরে ২০ দিন থেকে ১ মাসের একটা টানা ছুটি। ৭-৮ জনকে দেখলাম। ১ জন বাদে বাকিদের এই ছুটির হিসেব। আর রেট যে হিসেবে বাড়ছে কদিন বাদে কাজের লোক অ্যাফোর্ড করা দুষ্কর হয়ে পড়বে।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৮:০৬158687
  • টেম্পোরারি টিচারদের অবস্থা নিয়ে আপত্তি নেই কে বললো ? এই তো আজ খুড়োর কল কন্ট্র্যাক্ট আইটিওয়ালাদের অবস্থা নিয়ে লিখলেন। খারাপ অবস্থা। এটা তো পুরোটাই অসংগঠিত ক্ষেত্রের সমস্যা।

    আর ভদ্র অভদ্রর কথা আসছে কেন ?
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৮:০৪158685
  • একক যা বল্লো ওরকমই রেট আমার দিকে -- পাওয়াই, কোলাবা, ওরলি এসব জায়গায় আরো অনেক বেশী--
  • | ১২ আগস্ট ২০১৩ ১৮:০৪158686
  • সে, কন্ট্র্যাক্ট জব যখন যেমন তেমন কাগজে লেখা হলেও একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, চুক্তিপত্র গোছের কিছু নিশ্চয় আছে। আর পোস্ট ডেটেড চেকে যখন কম কম দেয়, তো সেটাও প্রমাণিতই। কাজেই নিতান্তই উনি নিজে টাকা ছেড়ে না দিলে মারা কঠিন। ওনাকে ভালমানুষ পেয়ে আর এই স্বামী মারা যাবার পর ভেবেছে যে 'বাগে পেয়েছি' তাই বদমাইশি করছে।
    অন্যত্র চাকরি যোগাড় করে এদেরকে উকীলের চিঠি আর সাথে মিডিয়ায় পাবলিশ করার কথা মিষ্টি করে বললেই টাকা দিয়ে দেবে সম্ভবতঃ

    মালিকের কাছে এই মেসেজটা যাওয়া দরকার যে উনি একা নন। সেটা যদি কোনোভাবে দেওয়া যায়, তাহলেই কিছুটা ঘুরবে পরিস্থিতি।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৮:০৩158684
  • সে দিতে পারেন।
    কে-এ-ইউ-এস-জে-ইউ-আই-টি-৮৫ অ্যাট গিমেল
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৮:০১158683
  • ইনস্টল করতে হয় না তো। জিমেলের পাশেই তো থাকে Drive বলে ল্যাখা। ১৫ জিবি অব্দি রাখতে পারেন ফ্রি-তে। জিমেল খুলে ওপরে দ্যাহেন।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৮:০০158681
  • কাজু আমি আপনাকে মেইল করে দিতে পারি। ইমেল অ্যাড্রেস জানালে।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৮:০০158682
  • cm
    সরকারী সুত্র নয়। আমি বেঙ্গালুরু তে থাকি। বম্বে -দিল্লি সর্বর্ত্র বন্ধুবান্ধব দের থেকেই জানতে পারি তো। আমাকে একেকজন কে দুহাজার দিতে হয়। একঘন্টা কাজ করেন। এবার দিনে ৫ বাড়ি কাজ মানে মাসে দশ হাজার। বম্বের রেত অবশ্য আরূনেক বেশি যদ্দুর জানি। লুরু তে যে রেট্ তা বলছি এটা এক বা দুজনের সংসারে। বাড়ি থেকে লোকজন এলে সেই মাসে এক্সট্রা টাকা দি।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫৯158679
  • গুগুল ড্রাইভ টা কি? ম্যাক মেশিনে ক্যামোন করে সেটা ইন্স্টল করে? আমার তো অ্যাডমিন রাইটস নাই।
  • শ্রাবণী | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫৯158680
  • আমি সব জায়গার কথা জানিনা যেখানে থাকি সেখানের কথা জানি। এখানের প্রত্যেক কাজের জন্যে রেট আছে এবং রেটটা কাজের লোকেদের নিজেদের ঠিক করা........সেটা নিয়মিত বাড়ে ও আমাদের সেটাই ফলো করতে হয়।
    আমি এনিয়ে কোনো কাজ করিনা অতএব সেটা যথেষ্ট কিনা, ভালো কিনা এ সব নিয়ে আমার বক্তব্য নেই...........মাইনে নিয়ে ডিসপ্যারিটি তো সর্বত্র আছে শুধু ঠিকে কাজেরই কেন, অফিসের বাবুদের, প্রাইভেট কম্পানির টাইপিস্টদের, ফ্যাক্টরির লেবারদের.......কনট্র্যাক্ট লেবারদের ও প্রাইভেট স্কুল টীচারদের যাদের খাতায় লেখা হয় এক আর আসলে মাইনে দেওয়া হয় অন্য!
    এখানে বড় বড় স্কুল টেম্পোরারী টীচার রাখে যাদের মাইনে পাঁচহাজার অন্য কোনো সুযোগ সুবিধে ছাড়া, অনেকে বিধবা বা অনুঢ়া তা দিয়ে সংসারও চালায় অথচ ভদ্রশ্রেণীর বলে তাদের জন্যে ঠিক চিন্তাভাবনা সমাজবিদরাও করেন না, দুদিকেই মেরে রেখেছে.................আমার তো এসব কিছুই ঠিক মনে হয়না, এদেশে এই অবস্থা,কী করবে! কিন্তু আমার থেকে অনেক কম কোয়ালিফিকেশনে অনেক কম সময় কাজ করে শুধু দরকার বা চলেনা বলে আমার সমান মাইনে পেলে গায়ে লাগবে।
    যেমন ঐ পাঁচহাজারী মাস্টার্স করা টীচার দের বাড়ির কাজের লোককে এখানকার রেটে দু হাজার দিতে লাগে!
    এগুলো ঠিক এভাবে এক্সপ্লেন করা যায়না বা ডিডিদা যেমন বলল মানুষকে দাগিয়েও দেওয়া যায়না, আমার মতে!
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫৮158678
  • বরং একটা অনুকূল টাইপের রোবট থাকলে ভালো হত। তাকে শুধু তুই না বললেই বহুৎ আচ্ছা। সে এমন কিছু না। ইস্‌ মানিকজেঠুর গল্পগুলোয় এমন সব অপূর্ব সুরাহা দেয়া আছে, সত্যি হয় না বড় দুঃখ।

    তেমনি গুপী গাইনের ওই জুতোজোড়া থাকলে কি আর এত কষ্ট করে এক দেড় ঘন্টা পুড়িয়ে বাস ঠেঙিয়ে আপিস আসা যাওয়া করতে হত !
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫৫158676
  • ব্ল্যাঙ্কি থিয়োরিতে গলদ আছে - আমাদের দেশে ৭০+ বয়েসে অধিকাংশ মানুষেরই যন্ত্র চালানোর ক্ষমতা থাকে না
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫৩158675
  • একক - ঠিকই আছে। কলকাতায় এখন সেন্টার থেকে এমনি সাধারণ কাজের লোক নিলে দু ঘন্টায় ১৫০ টাকা। মানে ৩০ দিন কাজ করলে ৪৫০০ টাকা। ব্যাঙ্গালোর চিপার
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫২158673
  • এর উল্টোদিকটা হলো, টাকা বেশী বাড়াতে থাকলে লোকে ঠিকে ঝি না রেখে যন্ত্রপাতি কেনায় ইনভেস্ট করবে। তখন কাজ হারাবে অনেকে।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৭:৫২158674
  • sch, হ্যাঁ, এটা এঁদের অ্যাজেণ্ডায় কেন সেভাবে আসেনি, জানিনা। অন্যান্য বামদলগুলোকেও এনিয়ে বেশি লড়তে দেখেছি বলে মনে হয় না। ভুল হতে পারি। আশ্চর্যজনক ভাবে সোনিয়া গান্ধীকে ডোমেস্টিক ওয়ার্কার্স সংক্রান্ত বিল আনতে দেখেছি। যদিও ওটার মধ্যে কিছু সেরকম ফাঁক আছে কিনা, বা ওটার কারেন্ট স্ট্যাটাস কী, জানিনা। কে জানলে, জানতে আগ্রহী।

    একক, কোলকাতার কথা জানি। সেখানে তো দেখি মাসে তিন চার পাঁচ হাজারের বেশি রোজগার কম জনেরই আছে।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ১৭:৪৮158672
  • একক কি এটা কোন সরকারী সূত্র থেকে বললেন নাকি যা হঔআ উচিত তাই বললেন? সূত্র থাকলে দিন। Ph.D ছাত্রদের তাহলে বেশ কম পয়সা দেওয়া হয় দেখছি। এমনকি post doc দের অবস্থাও ভাল নয়।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৭:৪৫158670
  • পাই দিদি এই কাজটা কিন্তু বামপন্থী সরকার করতে পারত - আমার এক্সপেক্টেশান ছিল তারা চেষ্টা করবেন - কিন্তু করেন নি। এমনকি এখন ত্রিপুরাতেও কিছু চেষ্টা করছেন না।
    কাজটা কিন্তু খুব কমপ্লিকেটেড। কারণ ঠিকে কাজের মাসি যাঁরা কাজ করেন তাঁরা কিন্তু একাধিক এমপ্লয়ারের আন্ডারে কাজ করছেন - কাজেই সব জিনিসটা শেয়ারড হবে - সেটা খুব ঝামেলার ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত