এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৪158610
  • দিনে একশো নব্বই খুব বেশি রোজগার নাকি? রোজ কাজ পেলে মাসে ছ'হাজার ও নয়। আমার এক আত্মীয়ের বাড়িতে দেখলাম ভদ্রমহিলা আসেন ক্যানিং থেকে। ভোর ৩টেয় উঠে রান্না করে বেরোন। বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা এগারোটা। আত্মীয়া আবার শুচিবায়ুগ্রস্ত। আয়াটি কতবার বাথরুমে যেতে পারবে তার ওপর র‌্যাশান আছে। ইনি তো তবু বাথরুমে যেতে দেন। অনেকে কাজের লোকেদের যে বাথরুমে যেতে হতে পারে এটা ভাবতেই পারেন না।

    যাই হোক, কাজুর মা সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৫:৩৫158609
  • সচদা, সেরকম কিছু তো বলেনি এখনো। বললে করাতে হবে।

    কুমুদি, হ্যাঁ আগে যেরকম পাশ ফিরতে পারছিল না, উঠে বসতে পারছিল না সাপোর্ট পেলেও, কাল সকালে বিকেলে দেখলাম, আজও দেখলাম অনেকটাই ভালো। তবে খানিক তো এখনো আছে, দিনে দু তিনবার করে ইন্জকেশন, তার ব্যথাও আছে। পুরো কোর্স শেষ হলে কী হয় দেখি। খাওয়া দাওয়াও তো সেরম দিচ্ছে না নার্সিং হোমে। শনিবার রাতে লিকুইড ডায়েট স্যুপ দিয়েছিল। কাল দুপুরে এই টুকুনি ভাত, দুটি ঢ্যাঁড়স ভাজা, আর এক হাতা পেঁপের তরকারি। এই হল ছিরি। আর সহ্য হচ্ছে না, এত কম খেয়ে চলে? দুর্বল হয়ে পড়বে। আমরা ভাবছিলাম বাড়ির খাবার দেব কিনা, আবার ডাক্তারের মত না নিয়ে দিতেও পারলাম না।
    না ২য় মহিলা আর কই, তিনটি তো প্রাণী আমরা।

    দে-দি, শেষে নেটে ওরম এজেন্সির খোঁজ করতে হল। এখনো তো পাইনি তেমন কাজের লোকের এজেন্সি। বোধায় নার্স আয়ার কাজেই কম খাটনিতে রোজগার বেশি, সব ওগুলোতেই ঢুকে যাচ্ছে। ঠিকই বলেছ, আমার দাদার বাড়িতেও দেখেছিলাম নেরুলে, একজন ঠিকে ঝি ঠিক এগারোটায় এসে ঘরটর সব মুছে বাসন মেজে দিয়ে গেল। ওরম হলে তো বর্তে যেতাম, সত্যি। আর এই মুলুকেই যত সমস্যা।
  • শ্রাবণী | ১২ আগস্ট ২০১৩ ১৫:৩৩158608
  • ডিডিদা, আমি পড়বনা, গিফট করব ভাবছিলাম। ঠিক বেদ নয়, বেদের বা রামায়ন মহাভারতের ওপর লেখা বই, যেমন সেবারে রাজেশ কোচরের vedic people:history and geography দিয়েছিলাম। বোঝাতে পারলাম কি?
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:৩১158607
  • কেডিদা,
    একটু সবুর করুন। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি এখানে।
    থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু
  • kd | ১২ আগস্ট ২০১৩ ১৫:২৮158606
  • কাজু, আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু অন্যদের কথাও একটু ভাবুন ৷ হাতে কাজের লোক থাকলেও তার "সততার"গ্যারান্টি দেওয়া সহজ না ৷ যেচে কে বাঁশ নিতে যাবে বলুন ?
    আর আমরা যে সমাজে থাকি, সেখানে কিছু খোওয়া গেলে আঙ্গুলটা সবসময় ওই গরীব মানুষটার দিকেই যায় - আমি নিজে ভুক্তভোগী, এখনও লজ্জায় ওই "বস্তির মেয়েছেলে"টির চোখে চোখ তুলে তাকাতে পারি না - তবে ওই শেষ, প্রতিজ্ঞা করেছি জীবনে কাউকে আর লোক দেবো না ৷

    সে, এই ভদ্রমহিলার স্বামী কি কলকাতার এক নামী রেস্টুরেন্টে কাজ করতেন ? তাই যদি হয়, তাহ'লে উনি গুরুর পুরনো লোকেদেরও খুব কাছের মানুষ - ওনার বোনকে এখানে সকলে খুবই ভালবাসেন ৷ আমিও চেষ্টা করছি ওনাকে যদি অন্য কোন ল্যাবে পাঠানো যায় (যদিও আমার চেনাশুনো খুব বেশী নেই) ৷
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৫:২৫158605
  • কাল রাতে সমৃদ্ধির খবর দেখে বড় খারাপ লাগলো তাই ভাটে আসা হয় নি।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৫:২২158603
  • ছাবোনী।
    বেদ বেদান্তের উপর প্রেকটিক্যালি আমি কোনো বই পড়ি নি। আসলে আনির্বানের বেদ মীমাংসা পড়েছিলাম এক খন্ড(বোধয় তিন্টে ভলুম আছে)। এ ছাড়া আর কোনো বই পুরোটা কখনো পড়ার চেষ্টাও করি নি। ইচ্ছাও নেই পড়ার। কেননা কয়েকবার নানান লাইব্রেরীতে বেশ কয়েকটা বই পড়তে গিয়ে মর্মান্তিক চটে যেতাম। আনির্বানের বইটিও সেরম। খালি খালি হেঁকে ওঠে "শ্রদ্ধার সাথে না পড়ল কিসসু হবে না"।

    আমার আবার সব ব্যাপারেই শ্রদ্ধা/ভক্তি নিয়ে অ্যালার্জি আছে। মোটে সহ্য হয় না।

    হরোফ প্রকাশনীর বংগানুবাদ আছে চার বেদের আর এগারোটা বৈদিক উপনিষদের অনুবাদও ঐ প্রকাশনীর। অনূবাদ করেছেন বেশ কয়েকজন খুব নামকরা পন্ডিত। ওনাদের শুচিবায়ু ছিলো না এটুকু বলতে পারি। অশ্লীল বা পোলিটিক্যালি ইনকরেক্ট শ্লোকগুলোরো অনুবাদ দিয়েছেন, কিছুই বাদ দেন নি। তবে অথর্ব বেদের ভল্যুমটা মনে হয় তাড়াহুড়োয় করা। ও গুলই পড়তে পারো। বেস্ট হবে।
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ১৫:২২158604
  • কুমু,
    কাল রেতের বেলায় এসেছিলুম তো।ঃ)

    ছেলে আমার প্রেসার বাড়িয়ে নিজে দিব্যি খুশ আছে। ওফ! লোকজন কেন মা হতে চায় আমার এখন ও মাথায় ঢুকলো না। এচ্চেয়ে ঋভু আমার ভাইপো, বোনপো, নেহাত ভাগ্নে হতে পারতো, দায়িত্ব নিয়ে গোল্লায় পাঠাতে পারতাম। এ জ্বালা কি যে জ্বালা, ইত্যাদি।

    ও হনুকে উত্তরানো হয় নাই।
    তোমার জন্য একটা বত্রিশি রইলো। এই সিদিন অ্যাড দেখে এই শব্দটা শিখলুম।ঃ)
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:২১158602
  • কুমু- অবশ্যই জানবো। তারাগে দেখি কতটা এগোতে পারি।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:২০158601
  • অ্যাপোলো আছে সাউথ সাবার্বান আছে।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৯158600
  • কিকি আমিও কিন্তু তোমায় খুঁজি।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৮158598
  • ছেলে মানে ঋভুর কথা বলছিলাম।
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৮158599
  • দে,
    কিকি খুশ হুয়া।:P

    ও! পাশেই সঞ্জিবনী, হাল্কা করে সেখানে লাগিয়ে দেবার মত কাজ ও তো উনি করতে পারবেন না, আপনি যেরকম বলছেন, তাতে। অত ভালোমানুষদের যুগ বোধায় আর নেই। নইলে তাতেই মালিকের ভালো শিক্ষা হয়ে যেত। ওরাই দায়িত্ব নিয়ে করে দিত। পাশাপাশি ই কিনা। যাগ্গে। কাছাকাছি, অজন্তার কাছেও বেশ কিছু এরকম সেন্টার আছে, অ্যাপোলো না কি যেন! আরো বেশ কিছু। ওনার কাজ পেতে অসুবিধা হবে না এই আশাই করবো। আর কি বলি।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৪158597
  • কিকি, অনেকদিন বাদে এলে? হ্হেলে কেমন আছে?
    সে আপনি কিন্তু জানাবেন এই মহিলার বিষয়ে।আহা স্বামীর শ্রাদ্ধের দিন এইরকম ব্যবহার করেছে? Kহুব নিরীহ মানুষ কি?
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৩158596
  • কিকি,
    মালিকের নাম কৈলাশ খান্ডেরোয়াল বা সিমিলার কিছু। জেনে রাখা ভালো। সাবধান হওয়া যায়।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:১২158595
  • এখন ফোন করে জানলাম আজ টাক চাইতে গেছল তো অ্যাসিট্যান্ট বলেছে স্যার আজ আসেনি। অদ্ভুত জায়গা!
  • শ্রাবণী | ১২ আগস্ট ২০১৩ ১৫:১১158592
  • ডিডিদা, আমাকে কয়েকটা বেদবেদান্তের ওপর ভালো বাংলা বইয়ের নাম দিন না........ফ্লিপকার্টে ট্রাই করব, গিফট করতে হবে, ইংরেজী দেবনা কারণ তার কাছে থাকার চান্স রয়ে যাবে........
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৫:১১158593
  • কিকি -- আমি কিন্তু তোমায় রোজ ইয়াদ করি! লিখে লিখে করি না -- মনে মনে ঃ))
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:১১158594
  • কিকি না। শেঠি।
  • kiki | ১২ আগস্ট ২০১৩ ১৫:০৮158591
  • সে, সঞ্জিবনী? খুব খচ্চর জায়গা। কিন্তু সেখেনে তো এমনি কর্মচারি গুলোর ই ঘ্যামের শেষ নেই। বদমাইশির ও। আর টয়্লেট, উফ! এখেনে লিখেছিলাম একবার ইউ এস জি করতে গিয়ে কি হয়েছিলো। পাশের বাড়ীর থেকে সব দেখা যায় এমন অবস্থা, আর সে সঙ্গীন অবস্থায় কিছু চেপে রাখা ও যায় না। রোগীদের সাথেও অত্যন্ত দুর্ব্যবহার করে, বিশেষ করে ঐ জামাকাপড় দেখে ব্যবহার আর কি। ভদ্রমহিলার ফোনে রেকর্ডিং অপশন নাই? রেকর্ড করে নিয়ে পাব্লিক করে দিন। টাকা আর পাওয়া যাবে না, বা পাওয়ার কথা ভুলে গিয়ে এগোনোই ভালো। আমাদের কত টাকা কত জায়গায় ক্ষয়ে গেলো, আর এগুলো যায় যখন চাদ্দিকে খারাপ অবস্থা চলে, কিছু করার নেই। পরের ছেলের সান ছাড়া সব কোং পয়সা মেরে দিয়েছে, আর দেয় নি। একমাত্র এই কোং টাই ভদ্র ছিলো।

    অ! আজ শুনলাম কম্বোডিয়া আর ভিয়েতনাম ও নাকি নাক উঁচু করে ফেলেছে, ভিসা নিয়ে ভারতীয়দের নাকানি চোবানি খাওয়াচ্ছে, একমাসের বেশি দিতে চাইছে না, তাও সিঙ্গল এন্ট্রি। কি খচে গেছে, তার আগের কোরিয়ান আর পরের ঈংরাজ কে নাকি বিনা বাক্যে ছমাসের মাল্টিপল এন্ট্রি দিয়ে, তেনাকে রাজ্যের প্রশ্ন করে, শেষে বলেছে, কিছু মনে করবেন্না, ভারতীয়দের একমাসের বেশি ভিসা দেওয়া হবে না। সে বেচারী রাগের চোটে পেট খারাপ করে ফেলেছে, এত অপমানিত হয়েছে এক ঘর লোকের সামনে।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৫:০৭158590
  • যন্ত্রণা কমেছে? একটু সোজা হতে পারছেন? বাড়ীতে দ্বিতীয় মহিলা আছেন কেউ?
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৫:০৫158589
  • এই দিকথেকে বম্বে ভালো -- কাজের লোক পাওয়ার সুবিধে আছে। তারা বেশ প্রফেশনালও - -কলকাতায় আমার বাবা-মাকেও দেখি কাজের লোক একদম নাস্তানাবুদ করে ছেড়ে দেয় -- সেই তুলনায় আমাদের বাইয়েরা খুবই ভালো!

    আজকাল শুনি কাজের লোকেরও এজেন্সি আছে-- সেরকম কিছু ট্রাই করে দেখতে পারো!
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৫:০৩158588
  • kaju সম্ভব হলে একজন ভালো নিউরোলজিস্টকেও দেখিয়ে নিও। ডাক্তারবাবুকে জিগেস করো MRI - করতে হবে কি না। এগুলো কিন্তু পরে অনেক ট্রাবল দেয় অনেক সময় - আশা করি এক্ষেত্রে সেরকম কিছু না
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৪:৫৪158587
  • আমাদের বাড়ির কাছেই হেলথ কেয়ার, ওখানে আছে। বি আর সিঙে করালে খরচটা বাঁচত, কিন্তু সেখানে জায়গা পাওয়া দুষ্কর, প্লাস দুবেলা আসা যাওয়া করাও যেত না। ৪ দিনেই বিস্তর খরচের ধাক্কা। সব যেন ছোরা হাতে বসে আছে। এক্স রে গিয়ে করালে ৪০০/-, পোর্টেবল করিয়েছে ২২০০/- ! তিনতলার ওপর থেকে স্ট্রেচারে টানাহেঁচড়া এড়াতে তাতেই রাজি হতে হল। মাকে শুধু সুস্থ চাই, আর কিচ্ছু না, তার জন্যে যা করতে হয় করব। ডাক্তার ভালো, আমার পা মচকানোর সময় একেই দেখিয়েছিলাম। মা তো আর থাকতে চাইছে না, খানিক রিলিফ হয়েছে, কিন্তু কোমরে ব্যথা এখনো আছে। আর নার্সিং হোমে দুদিন হলেই প্রাণ যেন ওষ্ঠাগত হয় ! এক রুমে দুটো বেড এরম, পাশের বেডের বৃদ্ধাকে আজ ছেড়ে দিয়েছে। খুব একটা প্রাণান্তকর নয়, তবু। বিকেলে রিপোর্ট আসা অব্দি ফিঙ্গার ক্রসড টেনশন।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪৮158586
  • দে দি আই লাভ টু স্ক্রু ডার্টি পিপল। বড়ো ভালো লাগে :)
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪৭158585
  • কাজু মা কোন নার্সিং হোমে আছেন? এই অবস্থায় অন্য কোথাও শিফট করতে পারবে কি? রিপোর্ট পেলে সেই রিপোর্ট দেখিয়ে সেকেন্ড ওপিনিয়ন নিত্র পারো।তুমি নিজে শক্ত থাকো, বাবাকে দেখো।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪৬158584
  • ওইটাই তো সব থেকে বড় সমস্যা দে-দি। বিশ্ব ঢুঁড়ে একটা কাজের লোক পাওয়া যায় না ! সব শুধু নার্স আর আয়া সেন্টার, তারা পেসেন্টের কাজ করবে, দিনে ১৯০/-। তাও ১০ দিন, তার বেশি নয়। ভারী জিনিস টানাটানি করে এই হয়েছে। আমি আর বাবা সব সময় বাড়ি থাকিও না, বাবারও তো বয়েস হচ্ছে। আর তখুনি তো এফেক্ট হয় না, হঠাৎ একদিন সব টলিয়ে দেয়। কেউ যদি একটা কাজের লোকের সন্ধান দিত, অন্ততঃ একটু হেল্প করতে পারবে, তাকে বোধায় সর্বস্ব দিয়ে দিতাম। আশেপাশের বাড়ির লোককে কত বলেচি, তাদের দিব্যি লোক আছে, আর 'আপনাদের লোকের চেনাজানা কাজের লোক নেই?' জিগেস করলেই সবার এক বুলি - 'হ্যাঁ এখন লোক পাওয়া তো খুব মুস্কি-ই-ই-ল'। বিরক্ত হয়ে গেছি।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪৩158583
  • sch,
    ১। এটার কোনো প্রমাণ থাকে না। ফোটো তোলা যায় না (পাশেই অ্যাসিস্টেন্ট স্টাফ থাকে যে মালিক পক্ষের)। হয়ত যায় কিন্তু এই মহিলা অত চতুর নন। উল্টে কেস ঘুরে গিয়ে ওনাকেই দোষি বানিয়ে ফেলতে পারে।
    ২। এটা আমিও ভেবে দেখেছি। ওনাকে সেটা করতেও বলেছি। আবারো বলব।

    সহিংস উপায় লাগবে যখন অহিংসায় কিছু হবার নয়। মনে থাকবে। অবশ্যই যোগাযোগ করব। আমি নিজেই ইনিশিয়েটিভ নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি এখুনি কিন্তু তার আগে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে মেয়েটির একটা অল্টার্নেটিভ অপশন তৈরী করে নিই। ছোড়নেবালা আমি নই।
    থ্যাঙ্ক্স থ্যাঙ্ক্স থ্যাঙ্ক্স।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪০158582
  • কাজু, মাসিমাকে সাবধানে রেখো বাড়িতে ফেরার পর। বাড়িতে কাজের লোক রেখে দাও -- বেশী কাজকম্মের চাপ না নিতে হয়।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৪:৩৮158581
  • স্চয়ের বাঁশের কোম্পানী আচে ঃ)) -- ক্ষী এক্ষপি!

    সত্যিই, ভদ্রমহিলার লড়াইটা দেখে পাশে দাঁড়ানোর ইচ্ছে হয় -- মালিকটা কি মানুষ? এই রকম অবস্থা জেনেও মাইনে দেয় না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত