এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৪:৩৬158580
  • আমার দুঃখের বারোমাস্যা-ও লিখে যাই।

    মা তো নার্সিং হোমে ভর্তি। শনিবার সকাল থেকে কোমর লক হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, পুরো বেন্ড হয়ে গেছে। এমনকি চিৎ হয়ে শুতেও পারছে না, পা ছড়াতে গেলেই যন্ত্রণা। অর্থোপেডিক দেখালাম, ডাক্তার তখুনি বলল ভর্তি করে দিন। আইবি ইনজেকশন দিনে দুবার করে দিতে হবে, সে বাড়িতে হবে না। শনিবার রাত থেকে এই চলছে। দুদিন স্যালাইন চলল। আজ এক্সরে হল সকালে, আমাকে তো আপিস আসতে হল। আজকে রিপোর্ট দেবে বিকেলে, তবে জানা যাবে কী অবস্থা, কবে ছাড়বে। বাড়ি একেবারে খাঁ খাঁ করছে। এই দুদিন একেবারে বিষাক্ত দিন গেল। বাড়ির কাছে বলে তাই দুবেলা ভিজিটিং আওয়ার পুরো ওখানে থাকছিলাম। এই গেল বছর সেপ্টেম্বরে ভয়ানক অসুস্থতা নিয়ে নৈনিতাল থেকে ফেরার এপিসোড, আবার প্রায় সেই সময়। আর কারুর এরকম অভিজ্ঞতা আছে? ঠিক রাস্তায় ট্রিটমেন্ট হচ্ছে কিনা এটাই ভাবছি শুধু।

    দেবাশীষদারও ছেলের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, এখনো অ্যাপোলোতে ভর্তি জুলাইয়ের শেষ থেকে। দুখেদা খবর জানেন? উনি আসতে পারছেন না, ফোনে যতটা সম্ভব গাইড করছেন। আমাদের দুজনই সামলাচ্ছিলাম, তার মধ্যে আমার ঘরেও বাজ।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৪:২৯158579
  • সে, মালিককে অল্প স্ক্রুয়িং করলেই হয়ে যাবে। উনি ছেড়ে দিলে ওই টাকা জীবনেও পাবেন না - কেস করলে তো আরোই না
    কয়েকটা উপায় দিলাম -
    ১) নেক্সট যখন কোনো বেয়াইনি কেস রেফার করবে - ভালো করে দকুমেন্টেশান করে রাখা, (ফটো/দকু যা হোক) এবং তারপর ওনাকে মিডিয়ায় প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া

    ২) নিশ্চয়ই এই প্যাথলোজিক্যাল ল্যাবের কোনো ক্ম্পটিটার আছে - তাদের ল্যাবে ওপেনলি কেস রেফার করুন। এইখানে বসেই

    এগুলো অহিংস - সহংস উপাইয় জানতে হলে আমায় মেল করবেন - এখানে লিখে গালি খেতে রাজী নই।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৪:২৫158578
  • সে, স্পেস নষ্ট হওয়ার কিছু নেই।ভদ্রমহিলার যুদ্ধ যেন পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি।সিকির ক্থাটা আমিও বলতে যাচ্ছিলাম।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৪:১৭158577
  • একক ঃ-)

    siki, কটা দিন দেখি। তারপরেও কিছু না হলে আবার এখানে এসে হাঁক দেবো।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৪:১২158575
  • সেকী স্পেস নষ্টের কিছু নেই। এখানে তো আমরা আড্ডা দিতেই আসি।
  • siki | ১২ আগস্ট ২০১৩ ১৪:১২158576
  • গুরুর পাতায় সরব এবং নীরবভাবে কিছু ডাক্তার আনাগোনা করেন। জানি না তাঁরা কোনওভাবে সাহায্য করতে পারেন কিনা।

    @ ইন্দোদাদা, সুমিত ও অন্যান্য।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৪:০৯158574
  • একক,
    এক্কেবারে কিচ্ছু মনে করিনি বরং খুব ভালো লাগছে আপনার আন্তরিকতা দেখে। বাচ্চাটির সীমাবদ্ধতা আছে - চ্যালেঞ্জড এবং কখনই সারবে না। ক্রেশের বয়্স নয় আরেকটু বড়ো কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট মায়ের ওপরে। এগুলো খোলাপাতায় লিখতে খারাপ লাগে। তাই মা ইচ্ছে করলেও বেশি কাজ করতে পারে না অথচ উপার্জ্জন চাই এটা প্যারাডক্স।
    আপনার ভাবনাটা অপটিমিস্টিক আমি দেখছি কাছেপিঠের মধ্যে একটা ভালোসেন্টারে ওকে ঢুকিয়ে দিতে পারি কিনা। নিউআলিপুর খিদির্পুর চত্তরেই খুঁজে দেখছি।
    আর এনিয়ে স্পেস নষ্ট করছি না।
    আবারো অনেক অনেক থ্যাঙ্কস সকলকে।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৪:০০158571
  • "কোর্টে গিয়ে মামলা করলে কি হয়? মালিকের বিরুদ্ধে?"-de, আপনার অপশনটা ভালো কিন্তু ভারতবর্ষের কোর্ট কাছারিতে এই কেসের তদ্বির করতে করতেই দশ বারো বছর লেগে যাবে। আপনি সম্ভবত বিদেশে থাকে এটা অনুমান করছি কারণ এই মারোয়াড়ির হাত অনেক লম্বা। কেস করলেও মামলার শুনানি কোনোদিনো হবে না। ঃ-)
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৪:০০158572
  • সে,
    কিছু মনে করবেন না, এইগুলো কারণ নয়। এগুলো চিন্তার সীমাবদ্ধতা। আমার আর্ক টিমে দুটি মেয়ে। তাদের হাসব্যান্ড চাগ্রি করে। দু-তিন বছর বাচ্চার বয়েস। সারাদিন আপিসের কাছেই একটা ক্রেশ এ থাকে। কাজেই হাসব্যান্ড থাকা বা টেঁসে যাওয়ায় একটি শিক্ষিত ও চাকুরিজীবি মেয়ের ব্যক্তিগত ফিলিং এর জায়গা ছাড়া আর কোথাও কোনো ক্ষতি-বৃদ্ধি হয়না আজকের দিন এ।
    আমাদের নিউট্রি রিসার্চ টিম তে ৯০% মহিলা। অনেকের ছানাইসারাদিন ক্রেশ এ থাকে। এই এক্সট্রা টাকাটুকু রোজগার করার জন্যেই তারা চাকরি পাল্টে আরও বড় চাকরিতে যাওয়ার কথা ভাবে।
    ভেবে দেখুন এরা যদি উল্টো লজিকে ভাবত যে বাচ্চা কে সময় দিতে হবে বলে একটা এবিউসিভ এনভায়রনমেন্ট এ থেকে যাই তাহলে আখেরে নিজের-বাচ্চার-এক্স্তেন্দ ফ্যামিলির কার কোনো লাভ হতনা।
    জীবনে একটা ডিসিশন নিতেই হয় যে ইন্দুর মেরে খেয়ে কাকের মত জীবন কাটাব না হরিন মেরে খেয়ে বাঘের মত। আমি এভাবেই ভাবি এবং দেখতে খুব ভালো লাগে যে চারপাশের মেয়েরা হরিন মারতেই চাইছে, উইথ অল রিস্ক্স।

    ভদ্রমহিলা উচ্চশিক্ষিত, বলছেন ওনার কাজের হাত ও ভালো। তাই এত কথা বোল্লুম।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৩:৫৮158570
  • অজ্জিত কি ভাঙরে গ্যালো? চাকরী করতে? ওখানেতে তো লোকে যায় পিকনিক নয়তো মার্পিট করতে। কম্পিউটারের হাত কদ্দুর গিয়েছে একবার আইডিয়া করুন। বুঝি না বুঝি না করে তিন ফসলী জমিতে শিল্পো ছড়িয়ে পরছে। এর্পরেই ঝুপ্সের পাশে কে এফ সি আর ম্যাকের দোকান খুলবে। ঝাংচকচকে শপিং মল হবে।

    মমতা কি করছে? এদিকে নজোর নেই?
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১৩:৫৬158569
  • আরাবুল কি আর আমাজ্জন্যে খাবার পাঠাবে? ঃ-(
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:৫৩158568
  • জব খোঁজা শুরু করছি এনার জন্যে। দেখা যাক কি করতে পারি।
  • phutki | ১২ আগস্ট ২০১৩ ১৩:৫২158567
  • অজ্জিতদার জন্য আরাবুলের বাড়ি থেকে টিপিনকারিতে খাবার আসেনি ? !
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:৫০158566
  • " কোথাও একটা ফাঁক আছে, গলতা আছে" - ঠিক ধরেছেন গলতা আছেও। মহিলা যে একা সংসার চালাচ্ছেন সেটা মালিক জানে। হাজবেন্ড মরবার ঠিক পর থেকেই বাজে বিহেভ করছে। কারণ মহিলাকে একটা বিরাট সময় এখন নিজের বাচ্চাকে দিতে হচ্ছে তাই সে খুব বেশি দূরে গিয়ে কাজ করতে চাইছে না। নতুন কাজ খুঁজবার সময় ও পাচ্ছে না। মালিক বুঝে গেছে যে মহিলা এখন নতুন কোনো জায়গায় যেতে সাহস করবে না।
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪৯158565
  • শংকরের "যোগ বিয়োগ গুণ ভাগ"-এর সেই পাঞ্জাবী বিজনেসম্যান আর গোবেচারা মুহুরীর অংশটা মনে পড়ছে।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪৭158564
  • ডিউ গুলি মারুন। এরকম কত ডিউ কতলোক মেরে দিলো :(

    এসব মালিকদের উদ্দেশ্য থাকে যতটা সম্ভব লিন্গার করা। যদ্দিন পারে বিনাপয়সায় কাজ করিয়ে একদিন তো ছাড়বেই।
    তাই যত বেশি ডিউ আদায়ের আশায় থেকে যাবেন তত লস। বরং একটা জব কনফার্ম করে ( সঙ্গে কিছু গুপি কেসের প্রমান ) চাকরি তা ছেড়ে দিন। যত শিগগির ছাড়বেন তত মঙ্গল।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪৬158563
  • dd
    মালিক আরো নতুন মেশিন কিনছে। ঠিক- মহিলা শান্ত শিষ্ট টাইপ কিন্তু মাসে ৪০০ থেকে ৫০০ কেস করে দেয়। পার কেস খুব কম টাকা দেয়, তাই মালিক চায় না এ ছাড়ুক। মহিলা একবার ছেড়ে দেবার কথা বলেছিলেন তখন মালিক চুপ করে গেছল। কিন্তু অসাধু কাজ করাতে কিছুতেই পারে না। সেটায় বিরাট প্রফিট থাকে যেটা মালিকের হচ্ছে না। এটা আমার অ্যাজাম্পশান।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪৩158562
  • কোর্টে গিয়ে মামলা করলে কি হয়? মালিকের বিরুদ্ধে?
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪২158561
  • মালিক চাইছে মহিলা চাকরী ছাড়ুক। জানে এনার মামলার লড়বার ইচ্ছে নেই।ধক নেই যাকে বলে।তো মালিকের লাখ দেড়েক প্রফিট। এটাই উদ্দেশ্য।

    আর যেটা আমার সব সময় মনে হয়, এ ধরনের একতরফা ব্যাপারে কোথাও একটা ফাঁক আছে, গলতা আছে। ছোটোমোটো চাকরী হলে হোতো, রেডিওলজিস্ট কি এতই ফ্যালনা ? আমারো মনে হোলো।

    এই ব্যাপারে অবশ্য যেটুকু পড়েছি সেটুকুই জানি।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪১158560
  • একক,
    ঠিক ধরেছেন সেটাই ভাবছি জব চেঞ্জ। রেডিওলজিস্ট হিসেবে এনার হাত খুব ভালো। অন্যখানে দেখতে হবে। মালিক একটু অসৎ ও বটে কারণ সে প্রায়ই ভুলভাল কেস পাঠাতো (মেডিক্যাল এথিক্সের বাইরের কেস - ফিটাল সেক্স ডিটার্মিনেশন গোছের ব্যাপার) যেগুলো এই রেডিওলজিস্ট জাস্ট রুম থেকে বের করে দিতেন। এখন নতুন সেন্টার খুঁজতে হবে নতুন স্লট। কিন্তু পেন্ডিং ডিউগুলো কিভাবে পাওয়া যাবে সেটাই চিন্তার বিষয়।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৩:৩৫158559
  • সে
    মালিক টি পেয়ে বসেছে। ভদ্রমহিলা জব চেঞ্জ করলে সবচে ভালো করবেন। সবজায়গাতেই সমস্যা আছে কিন্তু ত্যাদরাম করলে ছেড়ে দিতে পারি এই স্ত্যান্দ টা ঘুপচি প্রাইভেট কোম্পানি থেকে বহুজাতিক্সর্বর্ত্র কাজ দেয়। রেদীয়লোজিস্ট মানে তো ফেলনা নন।
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১৩:৩৩158558
  • বাড়ি থেকে টিপিন আনতে গেলেই তো আবার মায়ের ঘাড়ে চাপবে সব। সেইটা চাপাতে ইচ্ছে করে না।

    কালকে আপিসের ক্যান্টিনে যাবো। প্ল্যানেটারি মোশন দেখতে দেখতে খেয়ে দেখতে হবে তাতে খাবারের সোয়াদের এদিক ওদিক কিছু হয় কিনা।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৩:৩০158556
  • টিপিন নিয়ে আসুন্না বাড়ির থেকে --

    আপিসে ক্যান্টিন করেনি -- পৃথিবীর শেষ প্রান্তে অম্নি অম্নি পাঠিয়ে দিলো?
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৩:৩০158557
  • ছিঃ - j, হিংসাত্মক হবেন না - কেলানো জিনিসটা গুরুতে নিষিদ্ধ শব্দ। বলুন এনাকে মানুষের অধিকারের ওপর কিছু কাউন্সেলিং করা দরকার -
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:২৯158555
  • আরেকটু স্পেস খাচ্ছি। ভদ্রমহিলা হাজবেন্ডের শ্রাদ্ধের কাজের দিনও সকালের ঐ দু ঘন্টার স্লটে কাজ করে তবে শ্রাদ্ধবাসরে এসে কাজে বসেন। কারণ ঐ সেন্টার থেকে উত্যক্ত করে যাচ্ছিলো ফোনে এবং রীতিমতো চাপ দিচ্ছিলো এত পেশেন্ট এসে বসে আছে এরা চলে গেলে এই হবে ঐ হবে আপনি ডাক্তার আপনার কর্তব্য ইঃ সেইসঙ্গে হুমকি।
  • j | ১২ আগস্ট ২০১৩ ১৩:২৭158554
  • নাঃ এই মালিকটিকে ধরে স্রেফ কেলানো উচিত, আগাপশতালা
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:২৩158553
  • প্রতি মাসেই অল্প অল্প করে টাকা চেকে দেয়, পোস্ট ডেটেড চেক। অনেক করে চাইলে তবেই দেয়। এদিকে ভদ্রমহিলা সপ্তাহে পাঁচদিন ওখানে মন দিয়ে কাজ করেন। কোনো ফাঁকি নেই। নিকটাত্মীয়ের মৃত্যুতে (হাজবেন্ড মারা গেছল যখন) তিনদিন কামাই করেছিলেন, তাতেও অনেক কটু মন্তব্য শুনতে হয়েছিলো।
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১৩:২২158552
  • একটা ক্যাফেটারিয়া আছে, তাতে ইলিশের ঝোল-ভাত পাওয়া যাচ্ছিলো, লোকে খাচ্ছিলোও, কিন্তু এদেশে সিস্টেমটা কী ঠিক বোঝা গেলো না - মানে কীভাবে কী হয়, কোথায় টাকাপয়সা দেয় ইঃ। শেষে পৃথিবীর বর্ডারে একটা চায়ের দোকানে রুটি-আলুদ্দম খেয়ে এলুম। পাশ দিয়ে একটা স্যাটেলাইট হুশ করে চলে গেলো - তার ড্রাইভারটা পিজ্জা খেতে খেতে আমাকে দেখিয়ে ভেঙচি কেটে গেলোঃ-(
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৩:১৬158551
  • সকলের মতামত ও লিঙ্কের জন্যে অনেক অনেক থ্যাঙ্কস। যিনি টাকা পাচ্ছেন না তিনি একজন রেডিওলজিস্ট (মহিলা)। বেহালা ট্রামডিপোর কাছে পাশের গলিতে একটা ডায়াগোনস্টিক সেন্টারে কাজ করেন। সেন্টারটা খুবই রমরমা। অন্যান্য ডাক্তারদের কাছেও এই রেডিওলজিস্ট জানিয়েছেন কিন্তু প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত। মালিক মারওয়াড়ি (কোনো সেগমেন্টেশনে যাচ্ছিনা কিন্তু অন্যান্য ডাক্তাররা এটাই কারণ বলে ঠাউরেছেন) ও প্রচন্ড অর্থলোভি। এই রেডিওলজিস্ট কম্পিউটার স্যাভি তো ননই কোনো ইমেল ও নেই এনার। প্রায় দেড়লাখ টাকা বা কিছু বেশি এখন অবধি পেন্ডিং প্লাস এই চালুমাসের কেসগুলো বাবদ যা মাসের শেষে পাওনা হবে। মালিকের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় সেক্রেটারির মারফৎ। সেই সেক্রেটারিরও ব্যবহার রুড। মালিককে ফোন করলে পাওয়া যায় না এইরকম অবস্থা। কোর্টে তো যাওয়া যেতেই পারে কিন্তু মহিলা সমিতি টমিতির কাছে অ্যাপ্রোচ করলে কিছু ফল হবে কিনা সেই ব্যাপারে ভাবনাচিন্তা করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত