এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১০ আগস্ট ২০১৩ ১৭:২১158310
  • সে আর কী বলব। জন্ডিস রিল্যাপ্স করেছিল তারপরেও বাইরের জল খাওয়া ইত্যাদি কারণে ঠিকভাবে সারে নি। আর তখন কিনা কোলাইটিস কথাটা নতুন উঠেছিল।
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১৭:১৯158309
  • খোসা
    কেন ম্যামি এত রেস্ট্রিকশন?
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১৭:১৭158307
  • সত্যি!!! শ্রাবণীর পর্যন্ত এই ইম্প্রেশন।"অবশ্যই খোস ছাড়িয়ে"--'
  • শ্রাবণী | ১০ আগস্ট ২০১৩ ১৭:১৭158308
  • ব্যাটারে একটু হলুদ আর অল্প নুন দিই তবে নুনের হিসেবটা নিজে নিজে করে নিও।
    শিবুদা, দিল্লী বা আশেপাশে এসে জানিয়ে বাড়িতে এলেই নেমন্তন্ন!
  • ম্যামি | ১০ আগস্ট ২০১৩ ১৭:১৬158306
  • পোড়ারমুখো ডাকতারগুলো সেই কোনকালে ফলমূল শাকসঞ্জি দুধ দই সব নিষেধ করে দিয়েছিল। ডিম, ডিমের চপ, চিকেন চপ বারণ করতে ভুলে গেছিল ভাগ্যিস।
  • শ্রাবণী | ১০ আগস্ট ২০১৩ ১৭:১৪158305
  • sch, বানাই তো, ওনামে স্ট্রিক্ট ভেজ, সেও মিনিমাম দশ পদের ওপরে।
    কুমুদি, লম্বা লাউকে গোল গোল চাকা চাকা করে কেটে, অব্শ্যই খোসা ছাড়িয়ে, মাঝখান গুলো ছুরি দিয়ে চিরে চিরে দিই। তাতে নুন ও লঙ্কাগুঁড়ো মাখিয়ে রাখি। তারপরে চালগুঁড়ো আর অল্প কর্ণফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে লাউগুলো ডুবিয়ে তেলে ভাজা, ডালের সঙ্গে খাওয়ার জন্যে।
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১৭:১২158304
  • আমার পেটে ব্যথা। কাল একটু চিকেন খেয়েছিলাম বাড়ির রান্না, ঘি গরমশলা কিচ্ছু না। সেও সহ্য হল না। এদিকে রোগাও হচ্ছি না।
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ১৭:১১158303
  • তাও তো লুংগিতে আসক্ত হয় নি!

    কি কল্লে শ্রাবনীর্বাড়ি নেমন্তো পাওয়া যায়?
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১৭:০৬158302
  • লাউভাজার রেসিপি? শ্রাবণী এত সময় ও উৎসাহ কী করে পায়?
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১৭:০৪158301
  • থ্যাঙ্ক ইউ অচিন্ত্য।
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১৭:০৩158300
  • চিন্টুবাবু থ্যাংকু।এইসব অভিধানের সফট কপি নাই বোধহয়।
  • sch | ১০ আগস্ট ২০১৩ ১৭:০২158298
  • আপনাদের সবেতে মাছ মাংস - কেন যে নিরেমিষ রাধেন না
  • maximin | ১০ আগস্ট ২০১৩ ১৭:০২158299
  • এইসব বই বাড়িতে আছে? আমার এসব ছিল না। সংসদ ও চলন্তিকা ফেলে দিয়েছি কোনকালে।
  • শ্রাবণী | ১০ আগস্ট ২০১৩ ১৭:০০158296
  • আজ বেশ পুজো পুজো লাগছিল এখানে। মেঘলা রোদ, গরম ঠিকঠাক। ছুটির দিনে ঘরভর্তি সবাই, ঠিক পুজোর দিনের মত। মাটন বানালাম ঘি আর ধনে দিয়ে, ইলিশ ভাপা, মাছের পুর দিয়ে পটলের দোর্মা, লাউভাজা চালবাটা দিয়ে, নারকেল ক্যাপসিকাম দিয়ে মুগডাল, পুঁইশাক কুমড়ো ইলিশের মাথা দিয়ে ছ্যাঁচড়া :) আমড়ার চাটনি। মিষ্টিতে কালাকাঁদ ঘেওর আর গরম গুলাবজামুন!
    খেয়েদেয়ে সেই এঁটোহাত কড়কড়ে হয়ে যাওয়া পর্যন্ত আড্ডা বৌদির সঙ্গে, একেবারে পুজোবাড়ির মত!
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১৭:০০158297
  • শিবুর পাল্লায় পড়ে নেতাই ঈঃ বাচ্চা ছেলেরা ইসেতে আসক্ত হয়ে পড়চে।
  • achintyarup | ১০ আগস্ট ২০১৩ ১৬:৫৮158295
  • নায়র বিষয়ে অভিধান যা বলেঃ

    ১। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী নায়র শব্দটি হিন্দি নৈহর শব্দ থেকে এসেছে, যার অর্থ স্ত্রী-র মাতৃকুল। 'নায়র দিদি' মানে, সহোদরা জ্যেষ্ঠ ভগিনী।

    ২। জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধানঃ

    নাইয়র, নৈহর [হিন্দি নৈহর থেকে পূর্ব বঙ্গে, শ্রীহট্টে, যশোরে নায়ের, মালদহে লাইহোর] অর্থঃ কন্যা বা বধূর পিতৃগৃহ; বউ-এর বাপের বাড়ি।

    নাইয়র করাঃ কোনও আত্মীয় বাড়িতে স্ত্রীলোকের কিছুদিনের জন্য অবস্থিতি করা।
  • sch | ১০ আগস্ট ২০১৩ ১৬:৫৭158294
  • ইডলি একটি স্বর্গীয় খাদ্য - আমি রোজ ব্রেকফাস্টে খাই - কলকাতায় বসেও
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ১৬:৪৯158293
  • না না, এখানে উডুপি আর সর্ভানা ভবনের ইডলি বেশ ভাল খেতে। তবে ব্যাটারা বিয়ার নিয়ে ঢুকতে দেয় না।
  • ম্যাক্সি | ১০ আগস্ট ২০১৩ ১৬:৪৮158292
  • তা তো হয় কেডি।
  • shrabani | ১০ আগস্ট ২০১৩ ১৬:৪৫158291
  • ইডলির সঙ্গে চাটনি সম্বর এগুলো ঠিকঠাক হলে এটি একটি খুব ভালো নাস্তা, তবে সাউথের দিক ছাড়া দোকানের ইডলি ও তার সঙ্গের জিনিসপত্র দুইই খেতে বাজে হয়, আই সি এইচ ও সাগর রত্নর কথা মনে রেখেই বলছি, দিল্লী এন সি আরে কৌস্তভ বেটার তবে আমি এগুলো বাইরে তেমন খাইনা!
  • kd | ১০ আগস্ট ২০১৩ ১৬:৪১158290
  • ম্যামি, একটা শব্দের নানারকম মানেও তো হয় ৷ যেমন, সিরিয়াল খেতে খেতে সিরিয়াল দেখা যায়; আর তার কম্বাইন্ড এফেক্টে লোকে সিরিয়াল কিলার হয়ে যায় ৷
  • PM | ১০ আগস্ট ২০১৩ ১৬:৪০158289
  • অট্টহাস্যের ইমো
  • kd | ১০ আগস্ট ২০১৩ ১৬:৩৫158288
  • "আজকে খেলতে নেমে একটা নতুন জিনিস শিখলাম - অফসাইড। আমার আজ সকাল অব্দি ধারণা ছিল যে করে হোক তে-কাঠিতে বল ঢোকাতে পারলেই হল !"

    সদা, তোমার জ্ঞানের পরিধি আর একটু বাড়িয়ে দিই ৷ যে কোনও বল হলেই হবে না, মাঠে সকলে যে বলটা নিয়ে খেলছে, সেটাকেই ঢোকাতে হবে ৷ :)
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১৬:৩২158287
  • অবশ্য ইডলির গুণে যদি চলে যায়।
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১৬:৩১158286
  • বিয়ার এঃ।
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ১৬:২৭158285
  • বিয়ারের টেস বিউলির ডাল দিয়ে বেটার হয়। তবে সম্বরও মন্দ না।
  • netai | ১০ আগস্ট ২০১৩ ১৬:২৬158284
  • মানে ওভাবে বিয়ার খাওয়ার রিস্ক আমি তো নিতে পারিনা।
  • netai | ১০ আগস্ট ২০১৩ ১৬:২৫158283
  • কিন্তু ওভাবে খেলে বিয়ারের টেস খারাব হয়ে যাবেনা তো?
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ১৬:১৯158282
  • সম্বরে বিয়ার মিশিয়ে তাতে ইডলি সোক করে খেতে দারুণ লাগে। আমার বিশ্বাস দারুণ কথাটা দারু থেকেই এসেছে।
  • netai | ১০ আগস্ট ২০১৩ ১৬:১৪158281
  • ইডলি দেখতে দারুন লাগে। আমার খুব ফেবারিট।
    শুধু খেতে ভাল্লাগেনা বলে খাইনা। তাছাড়া খেয়ে নিলে অম্বল হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত