এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১০ আগস্ট ২০১৩ ০৮:১৩158220
  • মশাদের কাছে অদৃশ্য হয়ে যাবার 'প্যাচ' বেরোতে চললো !
    ওদিকে, জানতেন কী, আপনার রক্তের গ্রুপ যদি 'ও' হয়, কি বেশি ঘনঘন নিশ্বাস ফেলেন কি বেশি বেশি করে হ্যা হ্যা করে এক্ষারসাইজ করেন, এমনকি, এমনকি, বেশি বেশি বিয়ার খান, তাহলেও মশা আপনাকে বেশি ক'রে কামড়াতে পারে ?
  • aka | ১০ আগস্ট ২০১৩ ০৮:১১158218
  • যেকোনো খোসাই কালোজিরে দিয়ে ভেজে ফেলা যায়।
  • h | ১০ আগস্ট ২০১৩ ০৮:১১158219
  • হ্যাঁ খেয়েছি, তরকারী না ডাল। ভালো খেতে। ইনফ্যাক্ট চমৎকার খেতে।
  • h | ১০ আগস্ট ২০১৩ ০৮:১০158217
  • একটা অ্যাকসিডেন্টে একজনের মৃত্যু হয়েছে। খুব ই শকিং ঘটনা। কিন্তু তার সংগে মধ্য বা নিম্ন বা উচ্চ বিত্ত কে সেটা কি ভাবে সম্পর্কিত?

    এই আলোচনা টা বুঝলাম না।
  • a x | ১০ আগস্ট ২০১৩ ০৮:০৯158216
  • আপনারা কেউ তরমুজের খোসার তরকারি খেয়েছেন?
  • Bhagidaar | ১০ আগস্ট ২০১৩ ০৬:১৪158215
  • উফফ আজকাল ফেসবুকে কারুর কারুর সঙ্গে যা মিউচুয়াল ফ্রেন্ড দেখি, আঁতকে আঁতকে উঠি!
  • pi | ১০ আগস্ট ২০১৩ ০৫:২৫158214
  • এই ব্যোমকেশকে দেখতে ইচ্ছে করছে ঃ
  • Az | ১০ আগস্ট ২০১৩ ০৫:১৭158213
  • আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাই, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু।
  • Az | ১০ আগস্ট ২০১৩ ০৪:৩৮158211
  • আচ্ছা, কারুর কাছে "মান্ডুর রূপমতী" বইটার সফট কপি আছে? থাকলে দিবেন? আগাম থ্যাংকু।

    আর, এই গুরুচন্ডালিতে কোথাও একটা মান্ডু বিষয়ে একটা লেখা দেখেছিলাম অনেকদিন আগে, সেটা কেউ উদ্ধার করে লিংকটা দিতে পারেন? আগাম থ্যাংকু।
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ০৪:৩৭158210
  • কড়া শাসকের ওপরে মোহ তো অনেক জাতেরই। আম্রিকাতেও শুনি রিপাবলিকানরা কড়া হাতে ইল্লিগাল ইমিগ্র্যান্টদের দমন করবে। জার্মানরাও নিশ্চিত ঐ রকমই কিছু একটা ভাবত।
  • Bhagidaar | ১০ আগস্ট ২০১৩ ০৩:১৬158209
  • অরান্যাদা, একটা চোখ ঘড়ির দিকে রেখে কাজ করছি
  • aranya | ১০ আগস্ট ২০১৩ ০৩:০৭158208
  • গতকাল কিছু বাঙালী মোদি সমর্থকের সাথে কথা হচ্ছিল, বল্লভভাই প্যাটেল -এর মত কড়া শাসক মোদী পাওয়ারে এলে পাকিস্তান আর্মি আর আমাদের জওয়ানদের খুন করার সাহস পাবে না, টেররিস্ট অ্যাটাক-ও কম হবে -এইরূপ আশা।
  • ranjan roy | ১০ আগস্ট ২০১৩ ০৩:০২158206
  • অক্ষ,
    যে কোন প্রবাসী আত্মীয় এলেই, লামার সঙ্গে একশ প্রতিশত সহমত। দুজনেই ময়মনসিং তোঃ))))।

    সোসেন,
    একস্ট্রিমলি সরি! ভুল বুঝেছিলাম।
  • aranya | ১০ আগস্ট ২০১৩ ০৩:০২158207
  • আম্মো পাই-এর মানেটাই লাইক করলাম।
  • pi | ১০ আগস্ট ২০১৩ ০২:৫৯158205
  • শচীনকত্তার গানে,'নববধূকে সাময়িকভাবে কিছু কালের জন্য স্বামী গৃহ হইতে পিতৃগৃহে নেওয়া'কে ‘নাইওর’ নেওয়া বলা হচ্ছে, এরকম মানেও করা যায়।
  • aranya | ১০ আগস্ট ২০১৩ ০২:৫৬158204
  • ভাগীদার, ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার স্কোপ নেই?
  • a x | ১০ আগস্ট ২০১৩ ০২:৫২158203
  • বাবার বাড়ির দিকের লোক এলে কী বলে নাইয়র আইসে না যে কেউ এলেই বলে?
  • Bhagidaar | ১০ আগস্ট ২০১৩ ০২:৪৯158202
  • আমি কাজে, সেই সুযোগে সবাই আমার পছন্দের দুটি গান নিয়ে আলোচনা করে নিল। ভেউ।
  • aranya | ১০ আগস্ট ২০১৩ ০২:৪৭158201
  • আমার তো মনে হয়, মাঝিকে দিয়ে বার্তা পাঠাচ্ছেন - ভাই যেন তাকে বাপের বাড়ী নিয়ে যায়।
  • Lama | ১০ আগস্ট ২০১৩ ০২:৪২158200
  • শচীন কর্তার গান স্মর্তব্য

    "কে যাস রে ভাটি গাঙ্গ বাইয়া।
    আমার ভাইধনরে কইও নাইয়র নিত বইলা।"

    এক বধূ তাঁর শ্বশুরবাড়ির কাছের নদী দিয়ে চলে যাওয়া নৌকার আরোহীকে অনুরোধ করছেন তাঁর প্রবাসী ভাইকে যেন বলা হয় একবার আতিথ্য গ্রহন করতে।
  • Lama | ১০ আগস্ট ২০১৩ ০২:৩৯158199
  • নাইয়র মানে প্রবাসী আত্মীয়। আমার মামাবাড়িতে এখনো বলা হয়। আমি যখন বিয়ে করতে আগরতলা গেলাম, দূরে থাকা আত্মীয়স্বজন (যেমন গৌহাটি থেকে মাসী মেসো) যখনই কেউ এসে পৌঁছচ্ছিলেন তখনই 'নাইয়র আইসে' বলে লোকজন উলুদ্ধ্বনি করছিল। আমার মামার বিয়েতে, মাসীর বিয়েতে এবং আরও কিছু আত্মীয়দের বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি উপলক্ষ্যে এটা অনেকবার ঘটতে দেখেছি
  • sosen | ১০ আগস্ট ২০১৩ ০২:৩৮158198
  • ওটা গজল না তো।
  • ranjan roy | ১০ আগস্ট ২০১৩ ০২:২২158197
  • আমি যদ্দূর বুঝেছি ম্যাক্সিমিনও পুরোপুরি ভুল নন।
    পূবাবা`মলায় "নাইযর " কথাটি মূল অর্থ থেকে সরে এসে যোগরূরঃ অর্থে ব্যবহৃত হয়েছে।
    আমার ছোটবেলায় বারহিতে কোন বিয়ে হলে দূর দূর থেকে আত্মীয়রা আসতেন।
    ঠাকুমা-কাকিমারা বলতেন--- নাইযর আইসে, নাইযর আইসে ! উলু দাও, জুকার দাও!
    দাদু ও বাবা বলতেন-- পূবাবা`মলায় আমাদের এলাকায় বছরের আধিকা`মস সময় নৌকই ছিল যাতায়াতের মাধ্যম।
    তাই নৌকো করে যেকোন অতিথি -আত্মীয় আসলে সবাইকে নাইযর বলা হত।

    আর সায়াগালের গানে " নৈহর" তো উর্দু নয়, ঠেট পূরাবৈয়া বলি, ভোজপুরীর কাছাকাছি।এটাকে গজল বলা আদৌ সমীচীন নয়।
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ০২:১৮158196
  • বাবুল মোরা যে ওয়াজেদ আলী শা-র তাও তো আমি জানতাম না। অথচ এ গান ছোট থেকে শুনছি।
  • achintyarup | ১০ আগস্ট ২০১৩ ০২:০৬158195
  • না না, গুল দেবে কেন? আমরা অনেক কিছু ভুল জানি তো। সব সময় সেটা মানতে মন চায় না
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ০২:০৪158194
  • তবে তারা গুল দেয় নি। হয় ভুল জানত, নয় আমি ভুল বুঝেছি।
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ০১:৫৯158193
  • না সেখানেও চার কাহার মিলে ডোলিয়া সাজায়ে। হার মানলাম।
  • achintyarup | ১০ আগস্ট ২০১৩ ০১:৫৭158191
  • ন্যাড়াদাকে ক-য় মূর্ধন্য ষ-য় ক্ষ
  • a x | ১০ আগস্ট ২০১৩ ০১:৫৭158192
  • মাথায় বাড়িই পড়বে এবার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত