এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ০৯ আগস্ট ২০১৩ ২০:০৩158070
  • কিসুন্দর ম্যান্ড্রিলের মতন দাড়ি।
  • | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৫৫158069
  • রঞ্জন* দের গোলালাম? হতেও পারে। কোনও একজনকে বিরক্তিকর চালবাজ লাগে।

    Sch,
    সুনীলদার দোকান হল সোনি সেন্টারের সামনে, ফুটপাথের ওপরে, রাস্তার দিকে কাঠের শেলফ বানিয়ে বই রাখা, বিকেল সাড়ে তিনটের পর খোলে। বৃষ্টি হলে বন্ধ থাকে, উনি বই ঢাকাচাপা দিয়ে আশেপাশে থাকেন।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৫৩158068
  • স্চ, এই সময়ে ভুল কোট করা হয়েছে। লোকটি যা বলেছে তা এর থেকে ভয়ংকর।

    পরে লিখছি।
  • | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৫১158066
  • গুরগাঁওতে ২০০৭ অবধি দেখি নি।
    পুণেতে তো আজও নেই।
  • dd | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৫১158067
  • আমারও ঘুম্পায়। ঝিম্পায়।
    রাত সাড়ে নটা হলেই ঢুলতে থাকি। আর কিছু করার নেই। টিভি বা কম্পুটার বা বই। সব বোর।

    না বই বাদ্দিয়ে। ম্যাক্স হেস্টিংসের বইটা অসম্ভব ইন্টেরেস্টিং। আমি দৈনিক দু চার পাতা পড়েই ঘুমিয়ে পড়ি।

    এই যে এখোন লিখছি খালি খালি ঘড়ি দেখছি। কখোন নটা বাজবে আর খে' নেবো আর তার পরেই ঘুমাতে যাবো।

    লাইবটা যাসসেতাইএর চূড়ান্তো হয়ে গ্যাছে। হরি হে।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৫০158065
  • দিল্লি এনসিআরে এইচাইজি এমাইজি এলাইজি সর্বত্র আছে। সব সোসাইটিতে আছে। আমাদের সোসাইটিতেও আছে।
  • pi | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৪৮158064
  • এই হিগ মিগ লিগ খুব চোখে লাগে।
  • | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৪৬158063
  • শুধু এইচ ডি এফ সি বলে নয় সবকটা ইন্শ্যুওরেন্স কোম্পানিই অসহায় দেখলেই টাকা মেরে দেওয়ার চেষ্টা করে।

    প্রাইভেট ব্যাঙ্কে এই ব্যবহার তো জামাকাপড় দেখে করে। এমনকি স্টেট ব্যাঙ্ক ইত্যাদিতেও যদি দেখে তেমন বলিয়ে কইয়ে নয়, জামাকাপড় তেমন ধোপদুরস্ত নয়, সে যে কি জঘন্যভাবে খ্যাঁকিয়ে ওঠে বলার নয়।

    আর কলকাতাতেই দেখি হিগ মিগ লিগ শব্দের বহুল ব্যবহার। (Hig, MIG, LIG। কোনও আবাসনে গেলেই আপনি ঝট করে বুঝে যাবে কাহারা হাই ইনকাম গ্রোপ আর কাহারা লো। পুণে বা গুরগাঁওতে দেখি 2BHK, 3BHK ইত্যাদি। কিন তু এমন নির্লজ্জভাবে হাই, মিডল লো ইনকাম গ্রুপ দেগে দেওয়া নেই।

    নিউ টাউনের দিকের কিছু আবাসনে আবার ভাড়াটেদের সাথে অন্যান্য বাড়ীওলা পরিবাররা কথাবার্তা বলার যোগ্য মনে করেন না।
  • bb | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৪৫158062
  • সদা বলে কি - এত সিকির চেয়ে এক কাঠি ওপরে - অফসাইড জানতে না ফুটবলে ঃ)
  • bb | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৪২158061
  • মিনিদি- ঘটনাটা খুবই দুঃখের এবং না জেনে এখান থেকে মন্তব্য করা উচিত নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই এইসব ব্যাপারে চালকের দোষ থাকে। আমাদের এখানে গত সপ্তাহেই এইরকম একটি ১৭ বছরের মেয়ে মারা গেছেন, পিছনে বসে ছিলেন। খারাপ রাস্তায় ঝাকুনিতে পড়ে গিয়েছিলেন, বাস চলে গেছে ওপর দিয়ে। মেয়েটি যে হেলমেট পরেনি সেই নিয়ে কেউ ক্থা বলছে না, কিন্তু ফেবুতে আন্দোলন করে চলেছে।
    এইসব ক্ষেত্রে অনেক সময়ই দেখবেন বৃষ্টি বা কাজের জন্য রাস্তা খারাপ থাকে এবং অনেক সময়ই লোকে এরজন্য যে প্রয়োজনীয় সাবধাণতা নেওয়া উচিত যেমন গতি কম করা, ব্রেক কষার জন্য বেশি সময় দেওয়া ইত্যাদি সেটা চালকেরা করেন না। তাই অনেক সময় এই ঘটনাম ঘটে, এই কিছুদিন আগেই নিজের অসাবধানতায় যাদবপুরের এক অধ্যাপক ট্রেনের নিচে তার পায়ের অংশ হারান।
    অবশ্যই এই ঘটনার পুরোটা না জেনে এইরকম মন্তব্য করা সমীচিন নয়, তবে অনেকক্ষেত্রেই এই ঘটনাগুলি এড়ানো যেতে পারত একটু বেশী সতর্ক হলে।
  • achintyarup | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৩৭158060
  • আমার খুব ঘুম্পায়
  • শ্রী সদা | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৩৬158059
  • বিবি দা, আগে নামলে হয়তো ছ গোল খেত ঃ)
    আজকে খেলতে নেমে একটা নতুন জিনিস শিখলাম - অফসাইড। আমার আজ সকাল অব্দি ধারণা ছিল যে করে হোক তে-কাঠিতে বল ঢোকাতে পারলেই হল !
  • sch | ০৯ আগস্ট ২০১৩ ১৯:৩০158058
  • আমি সকাল থেকে সমস্যায় পড়েছি এইটা নিয়ে
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5621&boxid=11440531

    এই ভীম সিং লোকটি যা বলেছেন সে কথা তো আমি গুরুর পাতায় অনেকের মুখেই শুনেছি - অনেক কেন বেশিরভাগ বলাই ভালো - তো একে যদি দেশজুড়ে নিচদা করা হয় তাহলে..................
  • bb | ০৯ আগস্ট ২০১৩ ১৯:২৯158057
  • সদা- তিন গোল খেয়েছিল বলেই না তুমি নামতে পারলে?
  • a x | ০৯ আগস্ট ২০১৩ ১৯:২৬158056
  • হ্যাঁরে হনু, এই যে একেবারে ছোট ছোট ছেলেমেয়ে গুলো গোগ্রাসে হ্যা প পড়ছে, সব মার্কেটিংএর জন্য বলছিস?
  • a x | ০৯ আগস্ট ২০১৩ ১৯:২৫158055
  • ডকিন্সকে কোনোকালেই পোষায়নি।
  • সে | ০৯ আগস্ট ২০১৩ ১৯:২৪158054
  • হ্যাঁ। কলকাতা তো প্ল্যান্ড সিটি ছিলো না তাই এই ধরণের কন্‌স্ট্রাকশানের ঝামেলা থাকবেই। কিন্তু যেখানে কাজ চলছে সে জায়গাটা ঘিরে দেওয়া তো যেতে পারত।
    সেই ছেলেটি (দেবশীষ)র জামাইবাবুর মৃত্যুর পরে ক্ষতিপূরণের টাকা পেতেও অনেক ঝক্কি গেছে। আধার কার্ড তৈরী হচ্ছিলো হাতে পায়নি তখনো। ফোটো আইডি কার্ড বলতে আর কিছু ছিলো না। ভোটারস কার্ড কোথায় রেখেছে জামাইবাবুরটা সেটাও পাওয়া যায় নি। মরবার আগে কাগজপত্র সব গুছিয়ে রেখে মরতে হয়। দিদির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ক্ষতিপূরণের চেক কোথায় জমা করবে এসব ঝামেলাও হয়েছে।
    আরেকজন মেয়ের স্বামী মারা গেল কয়েক মাস আগে। সে হাউজওয়াইফ বেশিদিন বিয়েও হয় নি। হাজবেন্ড একটা লাইফ ইনশিওরেন্স করেছিলো এইচ্ডিএফসি থেকে। প্রথম প্রিমিয়াম জমা দিয়েছিলো তার কয়েক মাস পরেই অকালে মারা যায়। নমিনি স্ত্রী। কি জঘন্য ইনশিওরেন্স কোম্পানী এই এইচ্ডিএফসি। টাকা মেরে দেবার সমস্ত ব্যবস্থা করে ফেলল। বলেছে ইনশিওরেন্স বানানোর পরে এত তাড়াতাড়ি মরে গেলে নাকি টাকা পাওয়া যায় না। ফুল অ্যামাউন্ট তো ভুলে যান সামান্য কিছু যা প্রিমিয়াম জমা দিয়েছেন সেটা ফেরৎ পেলেও পেতে পারেন। সমস্ত কাগজ পত্র জমা নিয়ে নিলো। তারপরে আজ হেড অফিসে পাঠাছে সে কাগজ কাল মেঝ অফিসে। এমনি করে তিন মাস ঘুরিয়েছে সেই বিধবা মেয়েটিকে। তারপরে মেয়েটি উকিল নিয়ে কথা বলতে গেল ওদের অফিসে। তখন এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিয়েছে। এই একই কোম্পানীর আবার ব্যাঙ্কও আছে। সেখানে ছেলেটির স্যালারি অ্যাকাউন্ট ছিলো। সেই অফিসে ডেস্কে যে সব মহিলারা বসেন তাদের সঙ্গে দেখা করে মেয়েটি (বিশেষ ইংরিজি বলতে পারে না) বলে আমি অমুক আমার স্বামী মারা গেছে কুড়িদিন আগে... কথা শেষ ও হয় নি, ডেস্কের মহিলা বলেছেল, ম্যাডাম প্লীজ স্পীক ইন ইংলিশ অর হিন্ডি, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। এদিকে বিধবা বউটি এমনিতেই শোকে কাতর তায় ইংরিজি হিন্দি বলতে পারে না। ভয় পেয়ে ফিরে এসেছে। তার পরে পাড়ার লোক একজনকে নিয়ে ব্যাঙ্কে গেছল। কলকাতা এভাবে বদলে গেছে যে চিন্তা করা যায় না।
  • a x | ০৯ আগস্ট ২০১৩ ১৯:২৩158053
  • দমু, থেন্কু থেন্কু!

    হনু, কে রে ডাক্তারটা? এই সেদিনও আকাশ বাংলায় মৌসুমীর গানের অনুষ্ঠানে দীপংকরদা ফোন করেছিলেন, ইউটিউবে বেশ কতক শুধু ওনার গলাটা শোনার জন্যই আবার শুনলাম!
  • শ্রী সদা | ০৯ আগস্ট ২০১৩ ১৯:১০158052
  • আপিসের ফুটবল টুর্নামেন্টে খেলে এলাম। শেষ দশ মিনিটের জন্যে মাঠে নেমেছিলাম কিন্তু ততক্ষণে টিম তিন গোল খেয়ে গেছে ঃ)
  • Kaju | ০৯ আগস্ট ২০১৩ ১৮:৫৩158051
  • ওঃ। খুব একটা প্রলুব্ধ হলাম না। আমরা সেদিন দই ইলিশ খেলাম, ভেটকি মাছ দিয়ে গাঁটি কচু মাখোমাখো করে, আজ সকালেও।
  • de | ০৯ আগস্ট ২০১৩ ১৮:৪৮158050
  • কুমুদি, আমি পেছনের পাতায় পড়েছিলাম সামরানের জন্মদিন -- তাই -- একটু দেরী হয়েছে বোধয় শুভেচ্ছা জানাতে --

    তোমার আপিস শেষ? আমার বাড়ীতে গেস্ট -- অনেক রান্না হোলো আজ -- উচ্ছেভাজা, ডাল, ফুলকপিরডালনা, পালংশাকের ঘন্ট বেগুন, কড়াইশুঁটি, গাজর, আলু বড়ি দিয়ে, পাঁচমিশালী কাঁটাচচ্চড়ি ইলিশমাছের মাথা দিয়ে, বেগুন দিয়ে ইলিশের ঝোল -- মিষ্টি, দই এইসব।
  • pi | ০৯ আগস্ট ২০১৩ ১৮:৪৩158049
  • সকলকে ঈদ মুবারক।
  • ম্যাক্সিমিন | ০৯ আগস্ট ২০১৩ ১৮:৩১158048
  • যেখানে বাইক স্লিপ করেছে, ওইখানটায় মেট্রো লাইন তৈরি হচ্ছে। গড়িয়া টু এয়ারপোর্ট। এটা হলে বহু লোকের উপকার হবে। প্রথম যখন মেট্রো লাইন পাতা হল শহরের বুকের ওপর দিয়ে চলল, অনেকের দুর্ভোগ হল, সেইসঙ্গে আশা ছিল, গর্ব ছিল। তারপর এক্সটেন্ডেড হল। এরপরেও চলবে, এগুলো দরকারী। এটাকে আনএন্ডিং প্রোসেস ভাবতে হবে। কিন্তু ভাবতে অসুবিধে হচ্ছে। অনেকেই বলেন কলকাতা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। রাস্তায় হাঁটা যায় না।
  • pi | ০৯ আগস্ট ২০১৩ ১৮:১৬158047
  • রঞ্জন প্রসাদকে চালবাজ লাগে !! আমার একেবারেই লাগেনি। নাকি, রঞ্জন ঘোষালের সাথে গোলানো হল ?
  • ম্যাক্সিমিন | ০৯ আগস্ট ২০১৩ ১৮:০১158046
  • সে, শুনে খুবই খারাপ লাগলো।
  • ম্যাক্সিমিন | ০৯ আগস্ট ২০১৩ ১৭:৫৮158045
  • কাজু হ্যাঁ, ক্লাস টেনে পড়াতেন মনে হয়। লিখেছে Class IX to XII.
  • সে | ০৯ আগস্ট ২০১৩ ১৭:৫৩158044
  • সংশোধনঃ
    থেমে থাকা গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে লরি, সেই ধাক্কায় জামাইবাবু তৎক্ষণাৎ ঘাড় মটকে মারা যান।
  • সে | ০৯ আগস্ট ২০১৩ ১৭:৫২158043
  • "মধ্যবিত্ত প্রাণের কোনও দাম নেই কি?" - গরীবের প্রাণের একেবারেই দাম নেই। যে ছেলেটি আমাদের বাড়ীর গাড়ি চালায় তার জামাইবাবুও ড্রাইভার। জামাইবাবু গাড়ি চালিয়ে আসছিলেন ডায়মন্ড হারবার রোড গিয়ে। পেছনের সীটে শ্যালক (আমার ছেলের মতো) শুয়ে ঘুমিয়ে পড়েছিলো। মাঝপথে পুলিশ গাড়ি থামায় কাগজ পত্র দেখতে। থেমে থাকা গাড়িকে পেছন থেকে ধাক্কায় তৎক্ষণাৎ ঘাড় মটকে মারা যান। শ্যালক ছেলেটি পেছনের সীটে শুয়ে ছিলো বলে শুধু মাথায় পিঠে আঘাত পায়। এক সপ্তাহ হাসপাতালে ছিলো।
    ট্রাকের অ্যাক্সিডেন্টের দরুণ জামাইবাবু মৃত্যু তাই দিদি ও দুই নাবালক ছেলে পেল আটলাখ। এই দিয়ে ওদের এখন চালাতে হবে। কোনো কাগজে এ খবর ছেপেছে বলেও জানিনা।
  • Kaju | ০৯ আগস্ট ২০১৩ ১৭:৪৭158042
  • ক্লাস টেনে পড়াতেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত