এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ladnohc | ০৯ আগস্ট ২০১৩ ১১:৫০157890
  • সহজপাঠ
  • | ০৯ আগস্ট ২০১৩ ১১:৪৭157888
  • উন্মোচন নামটা ভাল বেশ।
    যাই হোক লিখতে থাক আমি সবকটা ওয়ার্ডবন্দী করে পাঠিয়ে দেব।
  • Kaju | ০৯ আগস্ট ২০১৩ ১১:৪৭157889
  • কালকে ঋতুপর্ণ-র 'জীবনস্মৃতি' কেমন লাগল?
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১১:৪৩157886
  • খেলাঘর

    শিশুমহল

    চড়ুইভাতি

    খুবই কমন নাম, এগুলোও কি নেওয়া হয়ে গেছে?
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১১:৪৩157887
  • উন্মোচন, শুভায়ন
  • Ekak | ০৯ আগস্ট ২০১৩ ১১:৩৪157885
  • ISHKUL
  • | ০৯ আগস্ট ২০১৩ ১১:৩২157884
  • যাগ্গে একটা দরকারী কাজ কর দিকিনি সবাই মিলে।

    একটু আগে একজন পরিচিত বললেন ওঁরা কলকাতায় স্পেশ্যাল বাচ্চাদের জন্য একটা স্কুল বানাতে চলেছেন, যাতে নট-সো-স্পেশ্যাল বাচ্চারাও পড়তে পারবে। অনেকটা ঐ ছবিবৌদির স্কুলের মত কনসেপ্ট। তা তার জন্য একটা ভালদেখে নাম চাইছেন। ওঁদের 'উম্মীদ' নামটা খুব পছন্দ ছিল, কিন্তু সেটা ইতিমধ্যেই অন্য কেউ রেজিস্টার করে ফেলেছে।

    তা, কিছু নাম সাজেস্ট কর সবাই মিলে।
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১১:২৩157883
  • ফুটকির ছবি কই?
  • | ০৯ আগস্ট ২০১৩ ১১:১৮157881
  • তা নিজে ছড়িয়ুএ আমার ওপরে রাগ করলে আর আমি কি করব বাছা!

    ফুটকি,

    ঠিংকুসস।
    আমি প্রথম প[রতিশ্রুতি 'আমার বই ডট কম' থেকে নামিয়ে নিয়েছিলাম।
  • san | ০৯ আগস্ট ২০১৩ ১১:১১157880
  • ট্যাঁপা আর মদনার প্রথম গল্পটা কি ছিল যেন, সেদিন আলোচনা হচ্ছিল ?

    ওদের কয়েকটা বইয়ের নাম দিন্না।
  • san | ০৯ আগস্ট ২০১৩ ১১:০৯157879
  • আশাপূর্ণার লিংক কই ?
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১১:০৮157878
  • লুরুতে।
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১১:০৬157877
  • গেস্টহাউস কোথায়?
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১১:০৫157876
  • আশাপূর্ণা নামানো যাচ্ছে। তবে সন্ধ্যেবেলায় গেস্টহাউসে ফিরে নামাবো।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১১:০৪157874
  • দ কীরম ঝগড়ুটে হয়ে যাচ্ছে।

    পিনাকীর 2:56 AM আর শঙ্খর 04:52 AM এর পরে তোমার বই খোঁজাটা পড়েছি। মাঝখানে সতীনাথ ভাদুড়ী "সতীনাথ ব হাদুড়ী" হয়ে যাওয়ায় সামহাউ ওটা আমি দেখতে পাই নি। ফলে দুদিকের পোস্ট দেখে আমি আন্দাজ করেছিলাম তুমি পাওলো কোয়েলহো খুঁজছো।

    আমার ঘাট হয়েছে।
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১১:০৪157875
  • আশাপুর্ণা নামানো গেল? আর সদশিব (কমিক্স নয়) দেবেন কেউ?
    আমিও আপিসে
  • ন্যাড়া | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫৮157873
  • আর হেঁ হেঁ, সে যদি প্রবন্ধ লেখার কথাই বলেন - কী ফ্লো, কী যুক্তির জাল, কী বাক্যচ্ছটা, কী বাঁধুনি, কী হিউমার - পাঠক পুরো উলুৎপ্লুৎ। তবে বেশি লিখিনি। ঐ একটা আধটাই। তাতেই বাংলা প্রবন্ধসাহিত্যের দিগন্ত হড়হড় করে খুলে গেল।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫৬157871
  • সান্দা, চারটে অবধি তো আছিই। তারপরে বেরিয়ে পড়তেও পারি।

    আমাদেরও আজ প্রায় কেউই আসে নি। কেবল একজন আসবে একটা টেকনিকাল ডেমো দিতে, আর জনাচারপাঁচ ছানা আসবে আমার টিমে রিপোর্ট করতে। তাই আছি।
  • | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫৫157870
  • হ্যাঁ ভাই বেথে, আমার আজকের 10:16 র আগে(সেটা আবার তোমারই উত্তরে) কোন পোস্টে আমি পাওলো কোয়েল্লোর কথা বলেছি গা?
  • সায়ন | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫২157868
  • অন্যদিনের দু'ঘন্টার (২৬ কিমি) রাস্তা আসতে আজ পঁচিশ মিনিট লাগলো। এদিকে আপিস শুনশান। এখন পর্যন্ত মোট চারজন।

    সিকি ক'টা পর্যন্ত থাকবি রে?
  • I | ০৯ আগস্ট ২০১৩ ১০:৫২157869
  • সংক্ষেপে আ চৈ।
  • I | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৯157865
  • আমার চৈচব। ছোটবেলায় লিখেছিলাম। তখনো শৈশব বলতে শিখিনি। তাই নিয়ে এতদিন পরে গুরুতে এত হুলুস্থুলু?

    হবে না ই বা কেন। সিল্ক রুটের বিস্তারিত বিবরণ আছে, গালাপাগোসের ভীমকায় কচ্ছপের বর্ণনা আছে। সবই ছোটদের চোখে দেখা।
  • rabaahuta | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৯157866
  • ন্যাড়াদা, হ্যাঁ, ওটাই।
  • phutki | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৯157867
  • রাখলুম। সতীনাথ ভাদুড়ি পেলে আমাকে একটু দিও।
  • ন্যাড়া | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৭157864
  • আ চৈ আ চৈ চৈ চৈ চৈ
    হিঙ্গুল পুকুরের হাঁসগুলো কৈ
    দুধসাদা দৈ সাদা আর সাদা খৈ
    হিঙ্গুল পুকুরের হাঁসগুলো কৈ?

    - এটা ৯০% শিওর শক্তি। সুনীল আবার কবে মনে রাখার মতান ছড়া লিখলেন। তবে আমার স্মৃতিকে বিশ্বাস নেই।

    ছড়ার দাম ছ'সিকে
    চাড়িয়ে ছিল চারদিকে - সুব্রত রুদ্রর সম্পাদনার বইটাতে তো?
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৬157863
  • চই চই, চই চই, চই চই ... এই রকম লাইন নিয়ে জয় গোঁসাইয়েরও একটা কবিতা ছিল না? আবৃত্তির এমপিথ্রিটা আমার কাছে আছে। শুনে বলতে হবে।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৫157862
  • সোসেন, মাস দু তিন অ্যাপ্রক্স।
  • rabaahuta | ০৯ আগস্ট ২০১৩ ১০:৪৩157861
  • কবিতা কল্পলতা। কেউ দ্যান, আপনাদের দয়ার প্রাণ।

    আর ন্যাড়াদা, আ চৈ মনে হচ্ছে সুনীলেরই লেখা - আরেকটু স্মৃতি উস্কে দেখুন না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত