এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০৮ আগস্ট ২০১৩ ২১:২৫157561
  • বুঁচিকে অনেক অনেক উস্তুম খুস্তুম আদর, পছন্দের বই আর এত বড় চকোলেট আর অনেক বেলুন।আর অনেক চাবি আঁকার রং।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৩ ২১:২৫157562
  • শুধু বুঁচি না। আমি অক্ষদারও ছবি দেখতে চাই। এই মাত্তর খেয়াল করলাম অক্ষদার কোনো ছবি দেখি নাই এ জন্মে। :)
  • san | ০৮ আগস্ট ২০১৩ ২১:২৪157556
  • ওমা, বুঁচিকে অনেক আদর।
  • pipi | ০৮ আগস্ট ২০১৩ ২১:২৪157557
  • বুঁচিকে অনেক, অনেক আদর, শুভেচ্ছা ভালবাসা আর আশীর্বাদ যেন মাকে আরো খানিক জ্বালাতে পারেঃ-)
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ২১:২৪157558
  • বুঁচিকে আদর করে দিলুম।
  • pipi | ০৮ আগস্ট ২০১৩ ২১:২২157553
  • অক্ষদা, ছবি দেখে প্রাণটা যে আরোই হু হু করে উঠল। ভার্চুয়াল ছবি দেখে না পেট, না মন কোনটারই যে শান্তি নেইঃ-(

    হুতো, পয়সার জন্য প্রাণের হু হু তো চিরন্তনী। ও আর নতুন করে কি বলব।
  • | ০৮ আগস্ট ২০১৩ ২১:২২157554
  • বুঁচিকে জন্মদিনে অনেক আদর। খুব ভালো থাকুক,আনন্দে থাকুক।
    ওর একটা এখনকার ছবি দেখতে চাই। মেইলে পাঠিয়ে দিও। মনে করে।
  • san | ০৮ আগস্ট ২০১৩ ২১:২২157555
  • আরে আদৌ জ্বালাবে ক্যানো সেটাই জিজ্ঞেস কচ্ছি।

    কারো বাড়িতে কখনও রান্নার পর ধূপ জ্বালাতে দেখিনি কিনা। নাকি এটা আম্রিগা স্পেশাল ?
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ২১:২১157551
  • না, সে জমায়। এই যেমন, পায়েস রাঁধতে গিয়ে আমি ২০০৭ ও ২০০৮ সালের আনওপেনড গোবিন্দভোগ চাল পেয়েছি। ২০০৬ সাল থেকে জমানো পোস্তর প্যাকেট পেইচি।
  • kumu | ০৮ আগস্ট ২০১৩ ২১:২১157552
  • আম্রিগায় কি লোকাল টেরেন আচে যে ধূপের বিজিনেস করবে?
  • | ০৮ আগস্ট ২০১৩ ২১:২০157549
  • কতদিন হয়ে গেলো মাতু...
    আমরা এখন খোলা খাতার মত;)

    এইসব বাটি, গেলাস,চামচ,থালা ক্রমশঃ কালো হয়ে যাচ্ছে। নাতিপুতি হলে পার করে দেবোঃ)
  • a x | ০৮ আগস্ট ২০১৩ ২১:২০157550
  • স্যান, হুঁ।
  • a x | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৯157548
  • আমি তো ধূপ, মোমবাত্তি কিছুই জ্বালাই না।
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৮157545
  • অন্যসব জায়গায় জ্বালালে কার্পেটে পত্তে পারে তাই। তা ছাড়া রান্নার পর কিচেনে মসলাপাতির বেজায় গন্ধ হয়।
  • rabaahuta | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৮157546
  • এই পয়সার জন্য মন হুহু টা থামছে না বলেই বোধয় কবি হিসেবে ঠিক কল্কে পাচ্ছিনা এখনো।
    কিন্তু মর্মপীড় তো পয়সাহুহুর বিরুদ্ধে কিছু বলেননি।
  • | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৮157547
  • কিলো কিলো!! ভাগীদার পার্টটাইম ধূপের বিজিনেস করে নাকি?
    ধূপের গন্ধ ছেলের জন্যে খারাপ।আর আমারো কষ্ট হয়।
  • san | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৭157542
  • কিচেনের সিংকে ধূপ লাগে ক্যানো?

    বুঁচির কি জম্মোদিন?
  • অনাহুত | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৭157543
  • ঠিক ঠিক। রবাহুত ব্যাকাপ রাখেন না। রাখার প্রয়োজনবোধ করেন না।
  • a x | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৭157544
  • মিঠু, জানতাম বলবে!! আমি নিজেই এটা বলেছি ঃ-))
  • a x | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৬157539
  • হ্যাঁ হ্যাঁ না চাইতেই সুপরামর্শ দিই বলে লোকে এমন করে আমাকে!
  • | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৬157540
  • কি বুর্জোয়া!!!! ছিছিছি। রুপোর বাটিতে পায়েস খায়!
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৬157541
  • ইদিকে আমি জ্বালায়ে জ্বালায়ে ভাগীদারের জমানো কিলো কিলো পঞ্চবটি ধূপ শ্যাষ করে দিলাম প্রায়।
  • san | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৫157537
  • ছিঃ, কবিদের পয়সার জন্য মন হুহু করতে নেই।
  • a x | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৫157538
  • ওমা পিপি, এখনও একটু রয়েছে। এই নাও, এটাই বুঁচির সাথে ভাগ করে খেয়ে নাও।
  • | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৪157536
  • নাঃ। ধূপ নিষিদ্ধ। বদলে সুগন্ধি মোম জ্বলে।
  • rabaahuta | ০৮ আগস্ট ২০১৩ ২১:১৩157535
  • পিপির পোস্টে প্রথম লাইনটা পড়লাম, পয়সার জন্য মনটা হুহু করছে। পড়ে বেশ একাত্ম বোধ করছিলাম।
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ২১:১২157533
  • ধূপ জ্বালায়েন না আপনারা ? নিদেনপক্ষে কিচেনের সিঙ্কে?
  • rabaahuta | ০৮ আগস্ট ২০১৩ ২১:১২157534
  • আমি ভাবতাম ল্যাপী সমস্যা একা আমার।
    ২০০৭ এ একটা এইচসিএলের ল্যাপী কেনা হলো। তার আগে পর্যন্ত তো দুজনে একত্র কোলকাতায় থাকতাম, ডেস্কটপে জোড়াতালি দিয়েই কাজ চলতো। তো সেই এইচ্সিলের ল্যাপী আজ কি বোর্ড খারাপ, কাল ডিভিডি চলে না পর্শু গরম হয়ে যায় তরশু বুট হয় না সেসব চলছে। এখন উবুন্টু লাগিয়ে কিঞ্চিৎ শান্তিতে আছে। কিবোর্ড খারাপ হয়ে গেছে, সোঁ সোঁ আওয়াজ হয়, ঘাড়টা মটকে মত গেছে, এইসব হয়েছে, কিন্তু জিমেল ফেসবুক গুরু এইসব পড়া যায়, আর কি চাই। ছবছর তো হয়েও গেল। ছোটখাটো মেল করতে হলে বা ছবি ক্রপ করতে হলেও অনস্ক্রীন কি বোর্ডে ম্যানেজ হয়ে যায়।
    একটাই খারাপ হয়েছে, এতদিন গুরুর ছবিছাবা যা করেছি সব অফিসের মেশিনে করেছি, আর সে সবের কোন ব্যাকাপ নেইঃ)

    আগে জানলে ২০১০-২০১১ যা করেছি সব কৃশানুকে দিয়ে আসতাম, উদ্যোগী ছেলে, ঠিক রেখে দিত।
  • | ০৮ আগস্ট ২০১৩ ২১:১১157532
  • সোসেন, থ্যাংকিউ।
    ধূপ তো বাড়িতে নিষিদ্ধ। অন্যগুলো ভালো বুদ্ধি। আপাতত সাতদিন রোদে ফেলে দেখি, নইলে মশলাপাতি দিয়ে চেষ্টা করে দেখবো।

    অক্ষ কে হাতের সামনে পেলে হেব্বি পিটনি দেবো।
  • pipi | ০৮ আগস্ট ২০১৩ ২১:১০157531
  • পায়েসের জন্য মনটা বড্ড হু হু করছে। এবারের জম্মোদিনে না পায়েস, না কেক - দুইএর থেকেই রসনা বঞ্চিত। এদিকে ঘরে চাল বাড়ন্ত। কেকের জিনিসপত্তর এনে ফেলে রেখেছি কিন্তু দু দিন অন্তর যে রেটে ভিরমি খাচ্ছি তাতে আর কেক খাবার সাহস হচ্ছে না। কিন্তু পায়েস..... উহ বড্ড জ্বালাচ্ছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত