এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৮ আগস্ট ২০১৩ ১৯:০৯157470
  • কেউ নাই। থাগ্গে, একা একাই বকে যাই। ডায়েরি লেখার মত করে। আজ এগ্গাদা সিডি কিনেছি। কিন্তু মনে দুক্খু, মৌ ভৌ বাজছে না বাড়ির ডিভিডি প্লেয়ারে। অথচ গাড়ির মিউজিক সিস্টেমে বেজেছে। এদিকে কৈলাশ খের বাড়িতে দিব্য বাজছে। কী যে কারণ, কে বা জানে। এদিকে আমি এক ইলেকট্রণিক্যালি চ্যালেঞ্জড লোক।
  • I | ০৮ আগস্ট ২০১৩ ১৯:০৬157469
  • বিষাদসিন্ধুটা আবার পড়ে ফেলবার অ্যাজেন্ডা ছিল। শুরুও হল, মাঝখানে ঘেঁটে গেল। ছোটবেলার কী বিষাদস্মৃতি জড়ানো! অথচ এখন ভাষাটা তেমন ভালো লাগছে না। এই হয়।
  • I | ০৮ আগস্ট ২০১৩ ১৮:৪৭157467
  • গুরুর সম্পাদকরা যে পরিমল ভট্টাচার্যকে দিয়ে এখানে লিখিয়েছেন, তাতে আমি মাইটি খুশি। গত বইমেলার সময়েই পাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যদি ওঁকে দিয়ে লেখানো যায়।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৮:৪৭157468
  • সামরান, জন্মদিনের মেনু টা বলে ফ্যালো।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৮:৪৬157466
  • কাল ঈদ। মদীনার ঘরে ঘরে আনন্দ!
  • Bhagidaar | ০৮ আগস্ট ২০১৩ ১৮:৩৪157465
  • কেউ উত্তর দিয়েছে কিনা জানিনা। এখন পিছিয়ে গিয়ে পরার সময় নেই।

    আমি ipad এ গুরু পড়ি যেটা মোবাইল গুরু। ডানদিকের ওপরের কোনে লিংক হ্যাস। তাহলেই বাংলা ঠিক থাক আসে.।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৮:২৯157464
  • তাই তো কাজু রাগ করেছে
    রুটি খেয়েছে কাল।
  • sinfaut | ০৮ আগস্ট ২০১৩ ১৮:২৫157463
  • কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল?
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৭:৫২157462
  • আরে, "ক্ষমা পরম ধর্ম"। বাংলা কাটিয়ে দাও।
  • Kaju | ০৮ আগস্ট ২০১৩ ১৭:৫০157461
  • দুখেদার আইডিয়াটা ভালো, তবে মোটা চামড়ার লোকের তো ওসবে কাজ হয় না ! ঃ)

    বাকিদের উপদেশ যাকে বলে 'ইগনোর' করলুম। ওরম উপদেশ পরের ব্যাপারে আমিও খুব দিতে পারি। নাঃ যিশুর ইস্কুলে ছোটবেলা থেকে পড়েও অকারণ বেয়াড়াপনা ক্ষমা করা শিখতে পারলাম না। পা-আ-আ-পীজনশরণপ্র-ও-ও-ও-ভু !
  • a x | ০৮ আগস্ট ২০১৩ ১৭:৪৫157460
  • অরিজিৎ যাচ্ছেটা কোথায়? কদিন থেকেই প্যানপ্যান করেই চলেছে?
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৭:৪৪157459
  • কাজু তাকে ২/৩ পিস তোমার গান শুনিয়ে দাও না।( অবশ্য যদি ১ নম্বর গান শোনার পরে কেটে গিয়ে না থাকে) ঃ))
  • de | ০৮ আগস্ট ২০১৩ ১৬:৫৯157458
  • ঃ)))))))

    বাপরে, আপনে যে কি ছিলেন এইসব কলেজবেলাটেলায়, বিবুদাও জান্তেন না!
  • dukhe | ০৮ আগস্ট ২০১৩ ১৬:৫৫157457
  • কাজু, তাকে একটি ছোট্ট মেল করো। বয়ান -
    সব শুনলাম। কনগ্র্যাটস।

    এবং উধাও হয়ে যাও।
  • san | ০৮ আগস্ট ২০১৩ ১৬:৪০157456
  • কেরিয়ার কাউন্সেলিং এর ব্যবস্থা থাকা খুবই দরকার ছিল এদেশে।
  • maximin | ০৮ আগস্ট ২০১৩ ১৬:৩৬157455
  • টিচারের গুণই হোক, অথবা সহপাঠিদের গুণ হোক -- অন্যরা পড়ছে বলে আমিও পড়ব, সাবজেক্টের প্রতি স্থায়ী ভালোবাসা তৈরি হবে কিনা সেটা কিছুটা আন্ডারগ্র্যাজুয়েট স্তরে ঠিক হয়। এটা আমার ব্যক্তিগত মত।

    মারো কপি কাজু। কোশ্নো মিস করেছি।
  • de | ০৮ আগস্ট ২০১৩ ১৬:৩৩157454
  • কাজু, প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটাকে কন্ট্রোল করতে পারাটা কম শক্তিমানের পরিচায়ক নয়! ছোট থাকতে থাকতে ইগনোর করতে শেখো, শান্তি পাবে!
  • san | ০৮ আগস্ট ২০১৩ ১৬:৩২157453
  • হ্যাঁ অবশ্যই টিচারের গুণ, তাতে কোনো সন্দেহ নেই।
  • chotto pakhi | ০৮ আগস্ট ২০১৩ ১৬:২৯157451
  • ম্যাক বা আইপ্যাড দুটো থেকেই সাফারি দিয়ে গুচ করা যায় তো। এইমাত্তোর কল্লুম।
  • san | ০৮ আগস্ট ২০১৩ ১৬:২৮157450
  • খুব সিরিয়াস কিছু না হলে অপ্রিয় ঘটনাকে ইগনোর করো না বাপু ! কী দরকার সব নেগেটিভ ইমোশনকে পুষে রাখার ? বিরক্তি জমিয়ে রাখলে তোমার ছাড়া আর কারো কোনো ক্ষতি হবে কি ?
  • অর্ক | ০৮ আগস্ট ২০১৩ ১৬:২৭157449
  • হুমায়ুন আজাদ আসলেই একটা বস পাবলিক ছিলেন!!
    তার লেখাগুলো পড়লেই বোঝা যায়।
  • maximin | ০৮ আগস্ট ২০১৩ ১৬:২৬157448
  • কিন্তু ভেবে দেখো, পরীক্ষায় কাজে লাগবে না জেনেও যদি লোকে বই পড়ে থাকে আর সেটা যদি অনার্স লেভেলে হয়, সেটা কি টিচারের গুণ নয়? কাঁটাকলে যা পড়ানো হত, তা কিন্তু পরীক্ষায় আসত।
  • Kaju | ০৮ আগস্ট ২০১৩ ১৬:২৩157447
  • আগের কোশ্নোটার উত্তর পেলাম না এহনো কারুর থেকে, সব লেখা থাকছে। এই কোশ্নোটা নিয়ে কোনো মত না পেলে ভাটপাতা 03:58 কপি পেস্ট মেরে ভরিয়ে দেবো, বলে দিলাম। সেই একদিন সার্ভার ডাউন করিয়ে ছেড়েছিলাম মনে আছে তো? ;-)
  • san | ০৮ আগস্ট ২০১৩ ১৬:১৩157446
  • অবশ্য আমি এত কনফিডেন্টলি বলছিই বা কেন। হয়্ত জেনারেল ক্লাসেও হয়েছে আমি মিস করেছি। তাও খুবই সম্ভব।
  • san | ০৮ আগস্ট ২০১৩ ১৬:১০157445
  • আমার ইকনমিক্স পড়তে আসলে ভাললাগতনা। একমাত্র ইকনমেট্রিক্সের পেপারে একটু আধটু ইন্টারেস্ট লাগত।
  • ম্যাক্সিমিন | ০৮ আগস্ট ২০১৩ ১৬:০৮157444
  • প্রেসি নিয়ে অনেক কথাই শুনি। সবই খারাপ ছিল। বিশেষ করে অর্থনীতি বিভাগ তো নেপোটিজম এর ঘর। তবে বহুদিন পর্যন্ত পড়ানোটা পরীক্ষামুখী ছিল না। কী যে সব রেফারেন্স আমরা পড়তাম, পরীক্ষায় কিছুই আসত না। এবং অনেকেই হয়তো জানেন না যে প্রেসির টীচাররা ফাইনাল পরীক্ষার খাতা দেখতেন না।
  • ম্যাক্সিমিন | ০৮ আগস্ট ২০১৩ ১৬:০৪157443
  • স্যান এখন আর পড়তে ইচ্ছে করেনা?
  • san | ০৮ আগস্ট ২০১৩ ১৬:০০157442
  • জেনারেল ক্লাসে হয়নি। স্পেশাল পেপারে হয়ে থাকতে পারে সেইটা জানিনা।
  • Kaju | ০৮ আগস্ট ২০১৩ ১৫:৫৮157441
  • কাউকে মেন্টাল টেনশান দেবার অভ্রান্ত একটা উপায় বলো / বলুন তো।
    এমন একজনের জন্যে, যে উপযাচক হয়ে মেলাইডি দিয়ে বলল কথা বলতে, তারপর দী-ঈ-ঈ-ঈ-র্ঘদিন ধরে 'দু' মহাদেশের নীরবতা' ঘনিয়ে আনল। মিথ্যে অপেক্ষা ইনফাইনাইট লুপে ফেলে রাখার যন্ত্রণাটা খানিক ফেরত দেওয়ার রাস্তা খুঁজছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত