এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৪৯157351
  • অরোরায় ন্যাড়াদার বঙ্গলিপি তো চলবে নাঃ-(
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৪৮157349
  • লবঙ্গলতিকা খেতে হলে গড়িয়াহাটের গুপ্তা ব্রাদার্সে যান। আহা সে কি সোয়াদ।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৩৯157348
  • আরে মিঃ না ওটা মঃ মঃ
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৩৮157347
  • কৃশানু আরেকটা সহজ উপায় হল কেডির বাড়ী চলে যেতে পারো। উনি দায়িত্ব নিয়ে বঃমিঃ রাঃমিঃ খাইয়ে দেবেন।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৩৭157346
  • এদিকে আমি জানতাম আমাদের চেন্নাই আর ব্যাঙালোর শাখা কালকে ছুটি। আজ টাইমশীট ভরতে গিয়ে দেখি আমাদেরো কাল ছুটি। একেবারে পুরো 'কখনো সময় আসে, জীবন মুচকি হাসে' কেস।
  • অর্ক | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৩৬157345
  • অ্যান্ড্রয়েড এ বাংলা লেখার জন্য কে কি ব্যবহার করেন বলুন তো দিকি..? ;-)
  • phutki | ০৮ আগস্ট ২০১৩ ১৩:৩২157344
  • :)
  • siki | ০৮ আগস্ট ২০১৩ ১৩:১১157343
  • আচ্ছা, আইপ্যাডওলাদের জন্য একটা সমস্যা দিলাম। জনৈক নীপা আইপ্যাডে গুরু পড়তে পারছেন না, তাই লিখতেও পারছেন না। ঐ আকার ইকার ইত্যাদি এপাশে ওপাশে সরে যাচ্ছে, কখনও কখনও আকারের আগে রসগোল্লা লেগে যাচ্ছে।

    এটা কেন হচ্ছে? তার আইপ্যাডে কিন্তু ফেসবুকের বাংলা লেখা, আনন্দবাজার ইত্যাদি ইউনিকোড একদম ঠিকঠাক আসছে।
  • siki | ০৮ আগস্ট ২০১৩ ১৩:১০157342
  • ইয়ে, এফবিপিওরিটি কিন্তু বিন্দাস চলছে আমার ল্যাপিতে। আমি ক্রোম আর অরোরায় লাগিয়েছি (অরোরা ফাফ-র বড়দা, মোজিলারই প্রডাক্ট)। সুন্দর চলছে, আর বার্থডে বা ইভেন্ট রিমাইন্ডার ঠিকঠাক আসছে ডানদিকে।
  • Kaju | ০৮ আগস্ট ২০১৩ ১৩:০৬157341
  • কত কী লিখব ভাবলাম উত্তরে, মুছেও দিলাম।
  • phutki | ০৮ আগস্ট ২০১৩ ১২:৫৭157340
  • কাজু, মাঝে মাঝে একটু খুশি থাকা, খুশি হওয়াও প্র্যাকটিশ করে দেখতে পারো কিন্তু। লড়াইটা ভালও লাগতে পরে হয়ত। :)
  • phutki | ০৮ আগস্ট ২০১৩ ১২:৫৫157339
  • কৃশানু?!!! এ প্রশ্ন তোমার কাছ থেকে? ভবানীপুরে আদি দোকান। চলে যাও একদিন। দাদা আবার ইস্পেশালি লবঙ্গলতিকা প্যাক করে পাঠিয়েছে। কি যে ভাল লাগছে সবকিছু।
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১২:৪৬157338
  • F.B. Purity প্লাগইনটার একটা প্রবলেম আছে - সমানে মেমরি খেয়ে যায়। ওটা শুদ্ধু ফাফ চালিয়ে রাখলে ফাফ-র মেমরি কনজাম্পশন বাড়তেই থাকে।
  • কৃশানু | ০৮ আগস্ট ২০১৩ ১২:৪৩157337
  • কলকাতার মিষ্টি আমি তেমন খাইনি। কলকাতা আমি খুব ভালো চিনিও না। দোকানটা কোথায়?
  • cm | ০৮ আগস্ট ২০১৩ ১২:৪০157336
  • ইস আমি এদিকে কৃশানুকে এসব ব্যাপারে অথরিটি ঠাউরেছি।
  • সে | ০৮ আগস্ট ২০১৩ ১২:৩৮157335
  • বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক - খাদ্য (শাড়ি নয়)
  • | ০৮ আগস্ট ২০১৩ ১২:৩৭157334
  • এহেহে বঃমঃ রাঃমঃ'র মিষ্টি খায় নি কৃশানু? হায় হায়। শীগগিরি খেয়ে জীবন সার্থক কর।
  • কৃশানু | ০৮ আগস্ট ২০১৩ ১২:৩৫157333
  • বলরাম মল্লিক - রাধারমণ মল্লিক কি মিষ্টি না শাড়ি?
  • Kaju | ০৮ আগস্ট ২০১৩ ১২:১২157332
  • কী সুন্দর লাইফ ! ইচ্ছে না হলেই আপিস ডুব। আর এখানে সকাল থেকে বিষ্টি, হাদকো থেকে সদ্য সবুজ সিগনালে গাড়ির মধ্যিখান দিয়ে দৌড়ে দৌড়ে প্যাকড আপ একাত্তরে উঠে এক হ্যান্ডেল ধরে, এক কাঁধে ব্যাগ আরেক হাতে ছাতা নিয়ে সবচেয়ে নিচের পা-দানিতে ঝুলে ঝুলে প্রতি স্টপেজে নেমে নেমে লোকের লাথি খেতে খেতে বিষ্টিতে ব্যাগ মাথা সব ভেজাতে ভেজাতে তবুও জীবিত পৌঁছলাম। এক ইঞ্চি জমি দখলের জন্যে প্রতিদিনের জান্তব লড়াই।
  • phutki | ০৮ আগস্ট ২০১৩ ১২:০২157331
  • অনেক ভেবে চিন্তে আজ আর আপিসটা গেলাম না। কাল বাড়িতে বাড়ির লোকজন এসেছেন। বলরাম মল্লিক - রাধারমণ মল্লিকে বাড়ি ভরে আছে। তাই আর যেতে পা উঠল না।
  • সে | ০৮ আগস্ট ২০১৩ ১১:৪২157330
  • ৯৫০০? ☺
  • netai | ০৮ আগস্ট ২০১৩ ১১:২৪157329
  • আমার বাসা থেকে স্ট্যাফোর্ড একটু দুর হয়ে যায়। ৯৫০০ কিমি প্রায়।
  • সে | ০৮ আগস্ট ২০১৩ ১১:১৫157328
  • একটা প্রশ্নঃ- আপনাদের মধ্যে কেউ কি Stratford এ বা তার কাছাকাছি থাকেন?
  • কৃশানু | ০৮ আগস্ট ২০১৩ ১১:১০157327
  • শান্তনু-র এক বন্ধু এসেছিল একবার। অন্ধ্র-র ছেলে। বিয়ার খাচ্ছিলাম নলবনে বসে। অনসাইট এ বেশ কয়েকবছর কাটিয়েছে। কলকাতায় এসেই তিনদিন এর মাথায় একটা ভক্সওয়াগন কিনলো।
    ফেরার সময় আমাদের বলল গোটা কলকাতাই কি সল্টলেক-এর মত গরিব? আমি হাঁ হয়ে গেছিলাম, শান্তনু আমার মুখটা চেপে বন্ধ করলো আর আমাকে ফিসফিস করে বলল, ওর শ্বসুর অন্ধ্রের বিরাট কংগ্রেস পলিটিসিয়ান। ছেলেটার বাড়ি বানজারা হিলস এ, ইত্যাদি। আমি মৃদু প্রতিবাদ করতে গিয়েছিলাম, যে তাতে কি হয়েছে, কিছুই জানবে না? তাতে ছেলেটা আমার নাইভিটি দেখে আরো কিসব বলল, আদর্শ শহর কেমন হওয়া উচিত, হায়দ্রাবাদে কেমন করে উন্নতি হয়েছে, কেন ওখানে আর কোনো গরিব নেই, এই সব নিয়ে।

    মাইন্ডসেট প্রসঙ্গে মনে এলো।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১১:০৭157326
  • না আমি দেখেশুনে স্থানীয় দোকান থেকে একটা কিনেছি। কিন্তু সেটা স্লাইট ভারী।

    হুচি-টিমি আবার কোথায় হাওয়া হয়ে গেল?
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১১:০২157325
  • ফ্লিপকার্টে গ্যালাক্সি ট্যাবের জন্যে বেশ ফিটিং জামা পাওয়া যায়।
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৩ ১১:০১157324
  • আমি স্রেফ কেসির ভরসায় একটা বড়সড় ইনভেস্টমেন্ট করে ফেললাম। একটা কিন্ডল অর্ডার দিয়ে দিলাম। দেখিস বাপ কেসি। এই বুড়ো বয়সে ধনেপ্রাণে মারিস না।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:৫৯157323
  • এঃ এদের এই কিন্ডলের জামা দেখে আমার কি পছন্দ হল জামাদুটো। সেই থেকে ট্যাবের জন্য অমনি জামা খুঁজে চলেছি।
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৩ ১০:৫৮157322
  • প্রত্যন্ত কী আর শুধু ট্রাকের অ্যাক্সেসিবিলিটি দিয়ে হয় রে পাগলা!
  • কৃশানু | ০৮ আগস্ট ২০১৩ ১০:৫৩157321
  • আমারো সিল্কের চামড়া। কিন্তু একটু বাজে গন্ধ। কোয়ালিটি ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত