এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ladnohc | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪৮156630
  • *ম্যাগির মশলার প্যাকেট বিক্রি হচ্ছে
  • I | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪৭156628
  • আজ কমঃ হিমাদ্রির সাথে দেখা হল। টিভিতে মুখ দেখিয়ে খুব খুশি। সদ্য উত্তরাখণ্ড থেকে ফিরেছেন।
  • ladnohc | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪৭156629
  • দোকানে আলাদা করে ম্যাগির প্যাকেট বিক্রি হচ্ছে দেখলাম, কিন্তু ম্যাগির প্যাকেটেই মশলা থাকে, আলাদা করে মশলা কী হবে বুঝলাম না।
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪৩156627
  • ব্ল্যান্কি ও কিশানুর
  • I | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৪২156626
  • জীবনানন্দের কোন গদ্যে যেন ছিল পুরুষটি বারবার "যবে বিবাহে চলিলা বিলোচন" বলে রঙ্গ করবার চেষ্টা করছে?
  • কৃশানু | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৩৭156625
  • মদ খাই নি। খাবারও না।
    বাড়ি এসে দেখি কাল রাতে রাঁধা মাছের ঝোলটা ফ্রিজে ঢোকাতে ভুলে যাওয়ায় নষ্ট হয়ে গ্যাছে। ম্যাগি করলাম। এবার খাবো।
  • a x | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৩৬156624
  • হনু, আমার মেয়ে সামারে YMCA যায়, এটা খুব একটা হাই এন্ড না, তাই কালো বাচ্চা প্রচুর, কিছু হিস্প্যানিক, অল্প সাদা। কদিন ধরে দেখি খুব চামড়ার রং শিখেছে। আমি একটু ডিসকারেজ করার চেষ্টা করলাম, তারপর ভাবলাম হয়ত শেখাচ্ছে এই দেখ চামড়ার রং আলাদা তাও আমরা বন্ধু ইত্যাদি ইত্যাদি। ওমা এখন দেখি মেয়ে বলছে আমার আর সোফির চামড়ার রং এক, তাই আমরা পাশাপাশি বসি, কেয়লার রং আলাদা তাই ও আমাদের সাথে বসবেনা।
  • san | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৩৪156623
  • ড্রাইভার ছিল ? না ভয়ে দেখিসইনি ?
  • san | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৩৩156622
  • প্রশ্ন হল এরা কি মদ খেয়ে মুভি দেখতে গেছিলো, না না খেয়ে ?
  • কৃশানু | ০৬ আগস্ট ২০১৩ ২৩:৩০156621
  • আরে কন্ডাক্টর ও ছিল না বাসে!! মাথায় বোর্ডও ছিল না। বাসে বসে বসেই সদাকে বললাম, যে বাসটাকে মনে হয় শাটল খাটাচ্ছে। পয়সা দিতে বেমালুম ভুলে গেছি!!
    ভল্ভো বাস আবার। টাটার এসি গুলো নয়।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ২৩:২৬156620
  • হুঁ হুঁ বাওয়া, এ পকা সে পকা নয়। সে পকা হল পরিবর্তনকামী, আর এ পকা হল পলিটিকালি কারেক্ট। তাই এটায় শেষে বু বসবে না।
  • h | ০৬ আগস্ট ২০১৩ ২৩:২৪156619
  • কিন্তু কৃশানু কে কারা দাদা বলে। তারা কি আমার মেয়ের বা ভিকির ক্লাসমেট। মানুষের এত কম বয়সে এই সব বড়দের সিনেমা দেখা উচিত না।

    ;-)
  • h | ০৬ আগস্ট ২০১৩ ২৩:২০156618
  • শ্রী সদার সংগে আংশিক একমত।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২৩:১৮156617
  • এ বাবা কিশানুকে বুদ্ধিজীবি বল্লো না।
  • pinaki | ০৬ আগস্ট ২০১৩ ২৩:১৬156616
  • কমঃ কিসানুর মতন এমন একজন সর্বজনবিদিত পকা মানুষ শেষে কিনা ভাড়া না দিয়ে বাস থেকে.... ভগবান আমাকে কানা করে দাও। ঃ-(
  • h | ০৬ আগস্ট ২০১৩ ২৩:১০156615
  • বাসওয়ালা চোক্তার ছিল তাও হতে পারে ;-)
  • শ্রী সদা | ০৬ আগস্ট ২০১৩ ২৩:০৮156614
  • কাঙাল মালসাট দেখে এলাম, আমি আর কৃশানুদা।
    লোকজন যতটা বাজে বলছে ততটা মোটেই মনে হলনা। কিছু জায়গা বেশ ভালো লাগলো। ছড়িয়েছে তো বটেই, সুমন মুখোপাধ্যায় যিনি হারবার্ট লেভেলের সিনেমা নামান তাঁর কাছে এতটা ছড়ানো এক্সপেক্টেড নয়। যাই হোক, অ্যাটলিস্ট গত কয়েকবছর যা সব আমোদগেঁড়ে বাংলা সিনেমার "নিউ ওয়েভ" চলছে তার তুলনায় বেশ ভালো।
    সে যাই হোক, ফেরার সময় একটা বিরাট এসি বাস সিটি সেন্টার ২ থেকে টেকনোপলিস অব্দি পৌছে দিল, বাসে স্রেফ দুজন যাত্রী, এমনকি ভাড়া ও নিল না ঃ) কৃশানুদা নেমে বললো যাঃ শালা আমরা ফ্যাতাড়ু হয়ে গেলাম নাকি !
  • h | ০৬ আগস্ট ২০১৩ ২৩:০৭156613
  • আজ মেয়ের প্রথম রেসিস্ট এক্সপিরিয়েন্স হল। তাকে গালাগাল হিসেবে মুসলমান বলা হল, বলা হল তাকে বাংলাদেশে চলে যেতে হবে। বল্লো দুটো পুঁচকে। না বুঝেই বলেছে। তবে মেয়ের এক্সপেরিয়েন্স টা আর্লি শুরু হল, সেটা খারাপ না। রেসিসটান্স টাও আর্লি ই শুরু হবে।
  • san | ০৬ আগস্ট ২০১৩ ২৩:০২156612
  • আর চোয়ালে চলচ্চিত্তচঞ্চরী।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২২:৪১156611
  • আর গোয়ালে গম্ভীর গোবর্ধন।
  • একক | ০৬ আগস্ট ২০১৩ ২২:৩৮156610
  • আরে এটা দারুন চেসার দিয়েছেন শুকনোর পরে !

    আপনার বোয়ালে বাদামী বাইসন হোক।
  • ladnohc | ০৬ আগস্ট ২০১৩ ২২:২৭156609
  • কিন্তু বিজ্ঞানে এরকম তো বলছে না! ☻
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২২:১৮156608
  • এত ভিডো দেন কেন? বলছিনা আমি আপিসে আছি?
  • ladnohc | ০৬ আগস্ট ২০১৩ ২১:২৬156607
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২১:১৩156606
  • ঘুম কেন তাড়াবো? ঈশ্বরের দান। থাকনা।
  • ladnohc | ০৬ আগস্ট ২০১৩ ২১:০৯156605
  • হেডফোন লাগিয়ে ঘুম তাড়ান
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২০:৫৯156604
  • আমি তো সর্বদা জেটল্যাগে থাকি। বিজ্ঞানে এরকমই বলেছে। :)
  • মাক্সিমিন | ০৬ আগস্ট ২০১৩ ২০:৩৮156603
  • হ্যাঁ শিবু মাথাধরা গায়েব।
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ২০:৩৫156602
  • আমি তো বাকরী থেকে ফিরে সাঁঝের ব্যালায় অল্পো একটু পাওয়ার ন্যাপিয়ে নিলেম। মিনিট কুরি।

    ঘুম ভেঙে ধরমড়িয়ে উঠে, এটা জানি কোথায়? আমি কোন চ্যানেলে আছি? এখন দিন না রাত? BC না AD? এরকম হয়। ভ্যাবলাটে ডিসোরিয়েন্টেড। মিনিট খানেক লাগে ধাতস্থ হতে। তারপরেই চোঁচাঁ ক্ষিদে পায়।

    আপনেদের হয় না এরকম। আপানেরা সর্বক্ষনই ক্ষুরোধার চৈতন্য নিয়ে ঘুরে বেড়ান। আপনেদের আত্মা র ক্ষী জোর।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ২০:২০156601
  • ঘুম্পায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত