এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ০৬ আগস্ট ২০১৩ ১৬:৩০156540
  • পুরোটা না। শুধু ভাল ভাল জায়গাগুলো।
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২৬156539
  • শিবুর কি মুখস্থ?
  • Sibu | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২৩156538
  • ডিডিদা ঃ-(

    লুংগির নামে অপবাদ চলছে না, চলবে না।
  • Blank | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২২156537
  • কি বই??
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২১156535
  • ডিডি :)
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২১156536
  • কাল সক্কালবেলা দুটো বই ওর্ডার করলাম ফ্লিপকার্টে। আজ দুপুর বারোটায় দিয়ে গেল। ক্কি ভাল ক্কি ভাল যে ওরা! `
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২০156533
  • শিবুবাবু তাতে মহা খুসী
    শ্বশুরের দিলো এক চুমু
    "এটা ভালো, সুখী হবে কুমু
    প্লাস যতো আছে উডপুসী"।

    এ বলে লুংগী দিলো মাথায়
    কোথাকার ড্রেস গ্যালো কোথায়?

    (সমস্বরে) হায় হায়।

    বাকীটা এরম ছিলো। যদ্দুর মনে পরছে।
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৬:২০156534
  • শিবঠাকুরের কবিতা শিবুদা ছাড়া আর কে মনে রাখবে? ঃ)
  • Sibu | ০৬ আগস্ট ২০১৩ ১৬:১৬156531
  • যবে বিবাহে চলিলা বিলোচন
    ওগো মরণ হে মোর মরণ
    তাঁর কতমত ছিল আয়োজন
    ছিল কতশত উপকরণ।
    তাঁর লটপট করে বাঘছাল
    তাঁর বৃষ রহি রহি গরজে
    তাঁর বেষ্টন করি জটাজাল
    যত ভুজঙ্গদল তরজে।
    তাঁর ববম ববম বাজে গাল
    দোলে গলায় কপালাভরণ
    তাঁর বিষাণে ফুকারি উঠে তান
    ওগো মরন, হে মোর মরন।

    শুনি শ্মশানবাসীর কলরোল
    ওগো মরন, হে মোর মরন
    সুখে গৌরীর তনু জরজর
    তার কাঁপিছে নিচোলাবরণ।
    তার বাম আঁখি ফুরে থরথর
    তার হিয়া দুরুদুরু দুলিছে
    তার পুলকিত তনু জরজর
    তার মন আপনারে ভুলিছে।
    তার মাতা কাঁদে শিরে হানি কর
    ক্ষ্যাপা বরেরে করিতে বরণ
    তার পিতা মনে মানে পরমাদ
    ওগো মরন, হে মোর মরন।
  • Blank | ০৬ আগস্ট ২০১৩ ১৬:১৬156532
  • আমি যে গত সপ্তাহে জল্পেশের পাড়াতেই ছিলুম
  • শ্রাবণী | ০৬ আগস্ট ২০১৩ ১৬:১০156530
  • কিছু নার চেয়ে লুঙ্গীতে বোধায় কুমুদিও আপত্তি করবেনা!:)
  • Kaju | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৯156529
  • কাঠামো থেকে খুঁটি? একটা খুঁটিতেই দুগ্গাঠাকুরের পিতিমে হয়ে যাবে? দুগ্গা-ও কি সাইজ জিরো হচ্ছেন এবার?
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৮156527
  • তবে এও ভেবে নিলো গিরিরাজ
    "শালা জামায়ের মোটে নেই লাজ
    যতো বিদিকসসিরি ভংগী
    আর ত্যামনই সাথী ও সংগী
    কোনো দামী উপোহারে নেই কাজ
    দেও ছোঁড়াটারে এক লুংগী।"

    এইটা লাস্টে ছিলো। আমি পড়েছি।
  • ম্যামি | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৮156528
  • গিন্নি আবার কী বলবে কুমু? সে নিশ্চয়ই খুশিই হয়েছিল। প্রমাণ হল 'শুনি শ্মশানবাসীর কলকল সুখে গৌরীর আঁখি ছলছল।'
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৭156526
  • খুঁটি পুজো কি রথের দিনে কাঠামো পুজো? সে তো কবে থেকেই হোতো!
  • মাক্সিমিন | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৫156525
  • জল্পেশ? সে তো আমাদের পাড়ায়। কল্কাতা থেকে যায় নাকি আবার?
  • শ্রাবণী | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৪156524
  • এই খুঁটিপুজোর সঙ্গে কোনো রিলেশন নেই তবে গ্রামে আগে কিছু হারিয়ে গেলে মনে মনে কাউকে না জানিয়ে হারাকাত্তিককে মানত করতে হত। এবার জিনিস ফিরে পেলে খুঁটির গোড়ায় জল ঢেলে প্রণাম করলে হারাকাত্তিকের মানত শোধ!
    জানতাম না বলে কত জিনিস ফেরত পাইনি, জানার পরে আর কিছু হারায় নি! এখন খুঁটি নেই বলে মানত করতে পারিনা।:(
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০৩156523
  • এই কবিতা হামনে যত্ন করে মুখস্থ কিয়া থা। কী বলে ভুলে গেলাম। এও সিপিএম এর চক্রান্ত।
  • Blank | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০২156521
  • গত সপ্তাহে দেখলুম সব গাঁজা টানতে টানতে জল্পেশের মন্দিরে যাচ্ছে। আজকাল আবার বাঘ ছাল প্রিন্টের টি-শার্ট, বারমুডা পরে সবাই
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০২156522
  • খুঁটিপুজো বোধ হয় ঠাকুরের পাটটাকে পুজো করা। বেশী চাঁদা উঠলে হয় তো।
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ১৬:০১156520
  • তাঁর বেষ্টন করি জটাজাল
    যত ভুজঙ্গদল তরজে।
    তাঁর ববম্‌ববম্‌ বাজে গাল,
    দোলে গলায় কপালাভরণ

    শুনি শ্মশানবাসীর কলকল
    সুখে গৌরীর আঁখি ছলছল
    তাঁর মাতা কাঁদে শিরে হানি কর
    খেপা বরেরে করিতে বরণ,
    তাঁর পিতা মনে মানে পরমাদ

    ইঃ
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৭156518
  • খুঁটিপুজো না খুঁটিভুত মনে হয় বিভুতিভুষণের লেখায় ছিল না?
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৭156519
  • বলল নাকি দূর্গাপুজোর আগে খুঁটিপুজো হচ্ছে পাড়ায় পাড়ায়। আর কিছু বলতে পারলনা তো।
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৬156516
  • স্টাইল নয় স্ত্য়্লে ছিল।
  • শ্রাবণী | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৬156517
  • দেব/দেবী কে? খুঁটি কি তেনার সিম্বল? লোকে তাই পুজো করছে?
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৫156514
  • শিবের এক নাম ন্যাংটেশ্বর।

    ঐ গানটি তো সকোলেই শুনেছেন। মনে নেই? ম্যানোকা, ম্যানোকা, মাথায় দে লো ঘোমটা। বেছে বেছে করলি জামাই, ল্যাংটা ওরে ল্যাংটা"। তারপরে উপোর দিকে তাকিয়ে তারস্বরে চিল চিৎকার। "ও ও ও ও,ভোলামন" এইসব বলে। পুর্ণদাস বাউল গাইতেন।
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৫156515
  • তবে শিবের কিন্তু স্টাইল ছিল। মনে নেই সেই

    যবে বিবাহে চলিলা বিলোচন
    তাঁর কতোমতো ছিল আয়োজন
    তাঁর লটপট করে বাঘছাল
    তাঁর বৃষ রহি রহি গরজে
    তাঁর ববম ববম বাজে গাল
    তাঁর (কী যেন কী যেন?)
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৪156513
  • ভাল কথা মা কাল ফোনে বলল কোলকাতায় নাকি আজকাল খুঁটিপুজো বলে কিছু চালু হয়েছে। কি বস্তু সেটা, কেউ জানেন? মা তো বলল পরিবর্তনের ফল!
  • Kaju | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৩156511
  • লোকে সে সময় হুটপাট এসে বড় উৎপাত করত। টেলিফোনও ছিল না যে খপর দিয়ে আসবে। ভালো সুযোগ। তার ওপর বাউন হলে তো কথাই নেই।
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৫:৫৩156512
  • বহরমপুরে, নতুন হাসপাতালের পাশে পূজো হয় নড়া শিবের, লোকে লড়া শিবও বলে। ত এই ঠাকুরের স্পেশালিটি হল ষাঁড়ের অন্ডকোষ। সেটি একদম রিয়েলের মত করে বানানো হয়। মাঝে মাঝে তাহা দোলে বা মাতব্বরেরা দুলিয়ে দ্যায়। সেই ঠাকুর নিয়ে আবার প্রসেশনও হয়, তখনলোকের সেই নড়া দেখে ফুর্তির বহর যদি দ্যাখেন। ষাটের কোঠায় এই পুজোর বয়স। উদোক্তারা অনেকেই নব্বইএর কোঠায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত