এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • phutki | ০৬ আগস্ট ২০১৩ ১৫:০১156481
  • কি জ্বালা!!!
  • maximin | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৫৯156479
  • স্যান বুঝি শিবের স্তোত্র রেগুলার পড়ো?
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৫৫156478
  • আমাদের পাড়াতেও শিবঠাকুরের সামনে হাঁড়িকাঠ দেখেছি --

    কিন্তু মহিলা ভগবানেরাই ঠিকঠাক লিব্যারাল ভগবান -- এ ব্যাপারে কোন সন্দ নাই!
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৫৪156477
  • এই আপনি সাম্যবাদী!! ছি ছি হিন্দু মুসলমান ভাগ করছেন?

    আর হ্যাঁ কাত্তিকঠাকুরের ওখানেও বলি হয় তো। আমাদের ওখানে এক বাড়ীতে কাত্তিক স্থাপিত আছে, মানে ছিল। সেখানে দিব্বি ঘটাপটা করে বলি হত।
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৫২156476
  • হলদিরামে গিয়ে হবে কেন, এমনিতেই হয়, সেদিন ধারেকাছে ঐ দোকানটাই ছিল।
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৫০156475
  • কালভৈরবের নাম কি এমনি এমনি কালভৈরব নাকি? নির্ঘাৎ বলি হয় !
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৯156474
  • কিন্তু স্যানের হলদিরামে গিয়ে প্যালপিটেশন কেন হয়?
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৭156473
  • ফুটকি, এইজন্য বারুইপুরের লোকজনকে আমার হেব্বি সন্দেহ হয়। ঃ-))
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৬156472
  • রাজস্থানে শিরোহীর কাছে এক দেবীমাতার মন্দির দেখেছিলাম। ওনাকে সুধু আড়াই পেগ হুইস্কির চঢ়াওয়া চড়াতে হত।
  • j | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৫156471
  • কেসি ঠিক বলেছে

    এখানে রাস্তাঘাটে তো বটেই পোত্তেকটা ইসের দোকানের পাশে একটা ডিমভাজার কাউন্টার আছে
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৩156469
  • দমুদি। ভগমান মানে হিঁদুদের ভগমান। তবে ইউপি আর হরিয়ানায় দেখেছি এইসময় আবার রাস্তার ধারে ডিম সেদ্ধ আর ডিম ভাজার ঢপ গজিয়ে ওঠে। পাবলিকে রাস্তায় খেয়ে দেয়ে বাড়ি ঢোকে।
  • j | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪৩156470
  • বেষ্ট হচ্ছে উজ্জয়িনীর কালভৈরব ঠাকুর

    এত্ত এত্ত ইসে খায়

    ওখানে গিয়ে জীবনে প্রথম নৈবিদ্য দেওয়ার শখ চেগেছিল
  • phutki | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪১156468
  • এম্মা! বারুইপুরে পঞ্চাননতলায় রীতিমত বলি হত। হাঁড়িকাঠ স্পষ্ট মনে আছে ছোটোবেলায় দেখা। একচেটিয়া বললেই হল?
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪০156466
  • কেসি যে কিসব বলেন!! এই আল্লা ভদ্রলোকই তো রীতিমত মাংসাশী
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৪০156467
  • বাবা মানে ভোলেবাবা --
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৩৯156464
  • আমার বাই বল্লো শ্রাবণ মাস বাবার মাস -- বাবার জন্মমাস -- তাই নো নন-ভেজ -- ওরা আবার দিওয়ালী থেকে খাওয়া শুরু কর্বে।

    আপিসের সহকর্মী জানালো -- এই একমাস সমুদ্রে কোলিরা মাছ ধরে না -- মাছের ব্রিডিং টাইম -- মাছ ধরা বারণ এখন।
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৩৯156465
  • হুম তারমানে সাক্কা সাস বিষয়ে কেউ কিচ্ছুটি জানে না!
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৩৪156463
  • অরিজিৎ, ভেবে দ্যাখো, সব পুরুষ ভগমানই কিন্তু নিরামিষাশী। বলিদান, রক্ত, মাংস সবই কিন্তু লেডি ভগমানদের একচেটিয়া। ;-))

    এটা কিন্তু মিনিময়যোগ্য স্টেটমেন্ট।
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৩৩156462
  • স্তোত্র
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৪:৩০156461
  • আপনারা দেখি কিছুই জানেন না। এরপর বলবেন এও জানেন না শিবের স্ত্রোত্র রেগুলার পড়লে প্যালপিটেশন হয়না।

    (এই জ্ঞান অবশ্য কোলকাতায় হলদিরামের দোকানে প্রাপ্ত। আমি ধুম করে প্রচন্ড প্যালপিটেশন হওয়ায় আরেকটু হলে রাস্তাতেই বসে পড়ছিলাম। তারা পাখার নিচে বসতে বলল, জল দিল, ধীরেসুস্থে এইসব খবরও দিল। কি আর বলব, হাসিমুখে ধন্যবাদও দিলাম )
  • kc | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২৯156460
  • ডিডিদা, রাহুকালা নয় রাহুকালম। উফ!! একসময় হেব্বি জালিয়েছে এই শ্রাওন আর রাহুকালম। উফ।
  • সে | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২৬156459
  • ক্লাউডের কাজের ওপর চুরিটা তো মারাত্মক। ক্লাউডের লাইনে রোজরোজ নতুন নতুন জিনিস বেরোচ্ছে। আমাদেরও সেগুলোর খবর রাখতে হয় কেননা কিছু কিছু কাজ হয় ডেটাসেন্টারে। ঃ-)

    মমতা টাইপ এক ম্যানেজারকেও কড়কে দেওয়া হয়েছিলো কিন্তু তাতে সাময়িক সমাধান হলেও পরে আবার যেই কে সেই রূপে ফিরে যায়।
    পিপির এই মুহুর্তে মাথা ঠান্ডা রাখা খুব জরুরী এবং ধৈর্য। অল্টারনেটিভ সল্যুশানস খুঁজতেই হবে পাশাপাশি।
    এর বেশি কিছু ভেবে বের করতে পারছি না।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২৪156458
  • কেন? শিব কী নিরামিষাশী?
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২২156457
  • গুগল বলল এটা লর্ড শিভার মাস তাই ভেজ খেতে হয়।
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২১156455
  • *জঞ্জাল
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২১156456
  • ওমা, ওটা শ্রাবণ মাস বলেই তো ননভেজ খেতে নেই।

    (আমাকে আমার কলিগ এই উত্তরটাই দিল শ্রাবণ মাসে ভেজ কেন জিগাতে, তারাও ননভেজ খাচ্ছেনা। সোমবার করে উপোস কচ্ছে)
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৪:২০156454
  • কিন্তু এর মধ্যেই কবে একটা ২২শে শ্রাবণ না? তাইলে এরা কাল থেকে শুরু করবে কেন?

    ও হ্যাঁ 'সাক্কা শাস' মানেই বা কী? আমাদের যিন ই জ্ঞ্জাল সংগ্রহ করে নিয়ে যান সেই মহিলা রবিবার এসে বলে গেলেন ওনার সাক্কা সাস মারা গেছেন কাজেই উনি ৭ দিন আসতে পারবেন না। আমরা যেন একটু কষ্ট করে নীচে দিয়ে আসি। আমি অবশ্য মানে করলাম পাক্কা শ্বাশুড়ি, মানে একদম ঠিকঠাক নিজের শ্বাশুড়ি বোধহয়।

    কিন্তু কারো কাছে যদি এই সম্পর্কিত জ্ঞানের ছোট্ট দেশলাই থাকে টাকে একটু জ্বালিয়ে দাও।
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৪:১৯156453
  • আরেকটা আছে রাহুকালা। রোজই একটা সময় এই রাহুকাল। সে সময়ে বাড়ীর থেকে বেরোতে নেই।

    তাইলে আপিস কাছারী করবেন কি করে? সিম্পুল। বাড়ীর থেকে একবার বেড়িয়ে এক পা ফেলেই আবার বাড়ীতে ঢুকে ফের বেড়োতে হবে। এর ফলে একবার যাত্রাভংগো হয়ে গ্যালো। ব্যাস। রাহুর দোষ আর থাকলো না।
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ১৪:১৫156451
  • আমিই বলেছিলাম বিএমডাব্লু লাক্সারি গ্রেডের দাম বাড়াতে নাইলে মুড়ি মিছরি এক হয়ে যাচ্ছিল।
  • xyz | ০৬ আগস্ট ২০১৩ ১৪:১৫156452
  • টেস্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত