এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০৭:২৫156390
  • স্বপ্ন আছে কিনা, তা নিয়ে বোধ্হয় তর্ক নেই, স্বপ্নে ভিস্যুয়াল ইমেজারি আছে কিনা, তাই নিয়ে।
  • Ekak | ০৬ আগস্ট ২০১৩ ০৬:৫৮156389
  • ঈশেন
    তাহলে প্রিন্যাতাল ড্রীম কিকরে হয় ? ড্রীম মানে শুধু ভিজ্যুয়াল তো নয়। লিকুইড এর মধ্যে অনন্ত ভেসে চলার ত্যাক্তায়লিতি এটাও তো ড্রীম। এত স্ক্যান এ ধরা পড়েছে। একে কেও দৃষ্টি বলেনা, স্প্বর্শ-উত্তাপ অনুভূতিমূলক স্বপ্ন। কিন্তু স্বপ্ন বটে।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০৩:১১156388
  • থ্যাঙ্কু। সোসেনের দেওয়া ল্যাখাটার স্বপ্ন অংশটুকু দেখলাম। আমার দেওয়া প্যাপারটার রেফারেন্স আছে। কিন্তু এরা এখানে স্বপ্ন বর্ণনা করতে না বলে ছবি আঁকতে বলেছেন। জন্মান্ধরা স্বপ্নের ছবি এঁকে দিয়েছেন। তা থেকে এঁরা সিদ্ধান্ত করেছেন যে জন্মান্ধরা ভিসুয়ালাইজ করতে পারে। সিদ্ধান্ত না, ওখানে এটাকে হাইপোথিসিস বলা হয়েছে। কিন্তু স্বপ্নে ছবি দেখে কিনা তার কোনো ফয়সালা এখানে হয় নাই।

    আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। The discussion around the term “visual imagery” - seeing with the “mind’s eye” - is far from being resolved. Nevertheless the use of the term in our paper was carefully applied. এইটা শেষের দিকে আছে।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০৩:০৯156387
  • অক্ষ, এর উচিত জবাব দিবি না?
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০৩:০৩156386
  • হাঁসের ডিম হবে পেল্লায়, একটু লালচে, ভেতরের কুসুম যেন অস্তগামী সুয্যি। সেইসব পেত্যয় না হলে কেনই বা জাম্বো ডিমকে হাঁসের ডিম বলে নেব, হ্যাঁ?
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০২:৫৪156385
  • লাল ডিম দেখলাম, সাদা ডিম দেখলাম, জাম্বো লাল ডিম দেখলাম, জাম্বো সাদা ডিম দেখলাম কিন্তু কার ডিম লেখা ছিল না বলে নিই নি, যদি ঠকে যাই? আর সর্বোপরি এগুলো বাড়ির পাশের ওয়ালমার্টেই দেখি, ভালো করি নি?
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৯156384
  • আমার মনে হয় আকাদা ভালো করে খোঁজেননি। কাউকে শ্যামনগর বাজারের মত ঝুড়ি নিয়ে বসে না থাকতে দেখে চলে এসেছেন।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৮156383
  • একটু ইমেজারি দিয়ে হোক
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৭156380
  • আসলে, আমার জানার ইচ্ছে, অক্ষদা গুল মেরেছিল, না আকা গুল মারল
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৭156381
  • ভাষা দিয়ে বলব না ইমেজারি দিয়ে সেটা বুঝে নি একটু। ঃ)
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৭156382
  • তা হতে পারে। ওসব কঠিন বিষয় আমি জানিনা তো। অনধিকার চর্চা হয়ে গেছে তাহলে।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪৩156379
  • উঁহু। বিজ্ঞান বললে কিছুই বোঝা যায়না। ভাষা না ছবি কোনটা আগে এ নিয়ে গাদা বিতর্ক হয়ে গেছে। লিঙ্গুইস্টিক্স ও সেমান্টিক্সের ভাষায় এগুলোকে আমরা সাইন বলি। একই সঙ্গে এর সঙ্গে, আগেই বললাম মনত্বত্ত্বেরও যোগ আছে। ফলে "বিজ্ঞান" বলে জেনারালাইজ করলে সেটা ভুল হবে।
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪২156378
  • হাঁসের ডিমের গপ্পো হোক হোক।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:৪০156377
  • উফ্ফ! তক্কো করতে কি ভালই যে বাসে লোকে। মাঝখান থেকে আকার হাঁসেড্ডিমের গল্পটা শোনা হল না
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩৭156376
  • সেটা না বললেও হয়। মানে ইমেজারিটা আপাতত বিজ্ঞানে প্রচলিত ভাষা। তাকে তুমি যা সুবিধে দিয়ে রিপ্লেস করতে পারো। যেভাবে বুঝতে সুবিধে।
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:৩৪156375
  • সে তো বহু পেপার ঈশান, সেনসরি পারসেপশন নিয়ে আমায় একটু কাজ করতে হয় তো। এই ক্লাসিক রিভিউ টা পড়তে পারো-Psicológica (2005), 26, 173-188. Visual imagery without visual perception? Helder Bértolo*। Alvaro Pascual-Leone -এর কাজ গুলো-ও পড়তে পারো, স্পেসিয়াল ইমেজ আর ল্যাটেনট মাল্টি সেনসরি পারসেপশন পাথওয়ের উপর। ইন্টারেস্ট লাগলে বোলো, আরো পেপার দেবখন।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০২:২৮156374
  • ভিসুয়াল ছাড়া যা পড়ে থাকে, তা হল শব্দ, স্পর্শ, স্বাদ আর গন্ধ। স্বপ্নে এগুলোই জন্মন্ধরা পেয়ে থাকেন। ছবি নয়। সেও ওই স্টাডিতেই আছে।

    দৃশ্য ছাড়া বাকি অনুভূতি কে তো "ছবি" বলা যায়না।
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:২০156373
  • ঈশান, ভিজ্যুয়াল ইমেজারি আমি বলিনি তো।
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ০২:১৯156372
  • অক্ষদা পাতি ঢ্প মেরেছে, কাল আটলান্টার ইন্টারন্যাশনাল ফার্মার্স মার্কেট থেকে গলদা কিনলাম, ভেটকি কিনলাম, ইলিশ কিনতে কিনতেও কিনলাম না, কিন্তু হাঁসের ডিম কোথাও পেলুম না। সত্যি বলতে কি সেটার জন্যই যাওয়া।
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:১৫156370
  • হয়ত ভালো। কিন্তু এখনো ইমেজ ছাড়া আর কোনো শব্দ দেখিনি। আমি নিজেও ওটাকে ছবিই মনে করব আর কি।
    sinfaut, অন্ধ ফটোগ্রাফাররা কি করতে চান তা তাঁরাই বলতে পারেন। অনেকেই বলেছেন। Sonia Soberats এর ইন্টারভিউ পড়তে পারেন। ইনি -http://lens.blogs.nytimes.com/2012/09/18/visions-of-a-blind-photographer/?_r=0 মোটামুটি আমি ঠিক গুরুত্বহীন বলে উঠতে পারিনা এখনো। আমার কাছে এই এসোসিয়েশন খুব ইন্টারেস্টিং, মানে এরকম জিনিস নিয়ে কাজে আমার খুব-ই আগ্রহ। কখনো সময় পেলে আর একটু আধুনিক তথ্যাবলী দিয়ে বোঝানোর চেষ্টা করব। এ ছাড়া-ও এলিমিনেশন অফ সেন্সেস আধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কতটা মিনিমাল সেন্স দিয়ে ইমেজ গঠন করা যেতে পারে, যেটা এক-ই ইনফরমেশন ক্যারি করবে। এটা নিয়ে কাজ হয়।
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০২:১৫156371
  • ওই স্টাডিটায় বলছে জন্মান্ধদের স্বপ্নে ভিসুয়াল ইমেজারি থাকেনা। এটা আমার বিশেষ করে মনে আছে, কারণ ফ্রয়েডিয় ফ্রেমওয়ার্কে জন্মান্ধদের নিয়ে বেশ সমস্যা আছে। এটা ১৯৯৯ সালের স্টাডি। হতে পারে তার পরেও কিছু হয়েছে। সোসেন কোন সোর্স থেকে বলছে বললে ভালো হয়।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:১২156369
  • তার আন্দাজে, শব্দ শুনে তোলা রিয়াল টাইম অ্যাকশনের ছবির বর্ণনা শুনে তার সে ছবি পছন্দ হয়নি, এ রকমও হয়েছে, সেই কথা বলছিলাম
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৭156368
  • সিনফট, আমি প্রথম অংশটা নিয়ে বলছিলুম
  • sosen | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৬156365
  • স্পেসিয়াল ইমেজারি থাকে। রঙ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। জন্মান্ধ হলে শেপ-ও আমাদের চোখে যেমন ধরা পড়ে তেমন হবেনা। মানে যেমন ধর একটা চৌকো ফ্রেম। তার একদিকে একটা খাবারের দোকান। কিছু লোক বসে গল্প করছে। রাস্তা। জেব্রা ক্রসিং। লোক পেরোচ্ছে। গাড়ি যাচ্ছে। এইগুলো জন্মান্ধের কাছে এরকম পর্ট্রে হবে এক কোণ থেকে গরম হাওয়া, খাবারের গন্ধ, লোকের শরীরের উত্তাপ আসছে। কোথাও পেট্রলএর গন্ধ, গাড়ির আওয়াজ। আবার জেব্রা ক্রসিং জিনিসটা তিনি আমাদের মত বুঝবেননা, কিন্তু যেখানদিয়ে লোক পারাপার হচ্ছে, এইরকম বুঝবেন। এইটা গন্ধের ফ্রেম, শ্রুতির ফ্রেম। তার সঙ্গে চেনা জিনিসকে স্পর্শের অভিজ্ঞতা এসোসিয়েট করে তৈরী করা ইমেজারি।
    এইগুলো জন্মান্ধ মানুষের স্বপ্ন। কেউ যদি আরেকটু বেশিদিন দেখে তারপর অন্ধ হন, তিনি আরেকটু ইমেজ পাবেন, রং ও দেখতে পাবেন। স্বপ্ন স্মৃতি তো আসলে।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৬156366
  • ইশ, শোনপাপড়ির মধ্যে এত্ত বড় একটা কিলবিলে সাদা পোকা। জীবনটাই অসার
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৬156367
  • ও, তোমার ১ঃ৪১ এর পোস্টটা পড়িনি। অন্য সেন্সগুলো দিয়ে যেটা তৈরি হয়, তাকে 'ইমেজ' না বলে অন্য কিছু বলা ভাল বোধহয়।
  • সিনফট | ০৬ আগস্ট ২০১৩ ০২:০৫156364
  • অচিন্ত্যদা, এখানে তর্কটা ২ টো লেভেলে চলছে -
    ১। ফিল্মটার প্রেক্ষিতে, মেয়েটি যে কিসের ছবি তুলছিল সেটি সে নিজেই জানেনা। যদি সে এতোই কনভিন্সড হবে দৃষ্টি ফিরে পেলে তার বেশি খুশি হবার কথা, পালানোর না। মাইন্ড ইট, মেয়েটি রিয়েল টাইম অ্যকশনের ছবি তুলত, প্রি প্ল্যানড কম্পো না।

    ২। অন্ধরা যে ছবি তোলে, সেটা কী তারা যা ভাবেন/দেখেন সেটাই তোলেন? ক্যামেরা কী আদৌ তাদের শৈল্পিক ভাবনা প্রকাশে সহায়ক?
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৬156362
  • সোসেন, জন্মান্ধ মানুষ কি স্বপ্ন 'দেখেন' ? মানে, স্বপ্নে ভিস্যুয়াল ইমেজারি থাকে ? ঐ ফ্রেম তৈরি যেটা বলছো, সেটা কী ?
    অন্যান্য অনুভূতি গুলো নিয়ে কোন সিকোয়েন্স এল, এটা হতেই পারে।
  • achintyarup | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৬156363
  • কিন্তু ফিল্মের মেয়েটি যখন স্ট্রিট ফোটোগ্রাফি করছিল, তার নিজের তোলা ছবির বর্ণনা শুনে সব সময় তার সে ছবি পছন্দ হচ্ছিল না, তাই না?
  • Ishan | ০৬ আগস্ট ২০১৩ ০১:৫৫156361
  • গুগল কি জিনিস দাদা।

    এই যে। http://www2.ucsc.edu/dreams/Library/hurovitz_1999a.html

    It revealed that those blind since birth or very early childhood had (1) no visual imagery and (2) a very high percentage of gustatory, olfactory, and tactual sensory references.

    (অনেকদিন আগে পড়া। একটু পুরোটা পড়ে নিয়ে দ্যাখেন।)

    তবে বিজ্ঞান তো। এইসব স্টাডি হরবখত হয়ে থাকে। কালকেই আবার অন্য কিছু একটা বলবে। নিশ্চিত করে কিছু বলা যায়না। বিজ্ঞান বলিয়াছে বলে ফাইনাল কিছু হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত