এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ আগস্ট ২০১৩ ২২:৩৪155700
  • *এবার
  • pi | ০২ আগস্ট ২০১৩ ২২:৩৩155698
  • আমি তো অনাহূতর সাথে ভিন্নমত পোষণ করি, এমনটা না, এবা সেটা রবাহুতোর সাথে সহমত পোষণ করা কি না করা সেটা নিয়ে আপনারা একমত বা ভিন্নমত হতেই পারেন।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ২২:৩৩155699
  • হ্যাঁ এই শেয়ারের ব্যপারটা আমাকেও জানিয়ে দেবেন কেউ?
  • rabaahuta | ০২ আগস্ট ২০১৩ ২২:৩২155696
  • এইটা আমারো প্রশ্ন। অন্তত ছ সাত বছর ধরে জানার চেষ্টা করছি শেয়ার কি করে কিনতে হয়। এমনকি আমার একটা শেয়ার কেনা বেচার অ্যাকাউন্টও আছে, নগদ সাড়ে সাতশো টাকা নিয়েছিল।
  • aka | ০২ আগস্ট ২০১৩ ২২:৩২155697
  • আঃ মিটিংয়ে বসে কি করেন আপনারা?
  • pi | ০২ আগস্ট ২০১৩ ২২:৩১155694
  • এটা AIDগ্রুপ থেকে পেলাম। ওরা পিটিশনের জন্য নতুন প্ল্যাটফর্ম বানিয়েছে। ফোজ্জি, অক্ষদা, বাকিরা, দেখতে পারো।

    এনিওয়ে, পিটিশনটাও রইলো। কেউ ইচ্ছে হলে সাইন করবেন। ইস্যুটা বেশ সিরিয়াস।

    Recent decision by Central Information Commissioner to bring Political parties coming under Right to Information is a way of bringing transparency in Indian Electoral process. Under this ruling, 6 major Political parties in India are now termed public authorities because they receive substantial support from public funds. Now political parties in India have joined hands to bring amendments to this fundamental rights of Indian citizen, which is Right to Information. Please sign the petition here and share it http://www.infiniteindia.org/save_rti

    Also feel free to share it with your friends we need 10 lakh signatures in 3 days
  • a x | ০২ আগস্ট ২০১৩ ২২:৩১155695
  • অমা! ট্রেনে করে যাচ্ছেন, লোকজন দেখবেন, জানলার বাইরে দিয়ে দেখবেন, ঝালমুড়ি, ফটাস জল খাবেন। দূরপাল্লার ট্রেন হলে পাশের জনের সাথে গপ্প জুড়বেন, তিনি তার জীবনের সব গল্প আপনাকে নেক্সট ১২ ঘন্টার মধ্যে বলে ফেলবেন। এইসব না করে খামোকা ইউটিউব দেখবেন কেন!
  • | ০২ আগস্ট ২০১৩ ২২:৩০155692
  • তবে হ্যাঁ ফোনে একটু অসুবিস্তা হয় ঠিকি। কেমন যেন হাত ফসকে ফসকে যায়। আর নেকাগুলো বড্ড খুদি খুদি আসে। তাকে আবার টেনে টেনে বড় করে পড়তে হয়।
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ২২:৩০155693
  • আচ্ছা, শেয়ার কি করে কিনতে হয়?
  • | ০২ আগস্ট ২০১৩ ২২:২৯155690
  • ধরেন আপনি ট্রেনে চেপে যাচ্ছেন, তখ্জন কী করে করবেন? সবজায়গায় ল্যাপটপ কাঁধে করে নিয়ে যাবেন? তাহলে তো কাঁধে ব্যথা হবে।
  • অনাহূত | ০২ আগস্ট ২০১৩ ২২:২৯155691
  • আপনারা রবাহুতবাবুর সঙ্গে ভিন্নমত পোষন করেন? আপনারা তো খুব প্রিটেনশাস আঁতেল দেখছি। গুরুর লোকেরা খুবই খারাপ, আমি আর লিখছিনা বাপু এখানে। এই আমার লাস্টের আগের কত সংখ্যক যেন পোস্ট। ছি ছি।
  • san | ০২ আগস্ট ২০১৩ ২২:২৮155689
  • আর পরিশ্রম করে ল্যাপি খুলতে হয়না বাড়ি এসে।
    আর আমার তো মাসখানেক হল ল্যাপি ভোগে গেছে। তাতে কি গুরুতে পোস্টের কমতি দেখছেন কিছু ?
  • a x | ০২ আগস্ট ২০১৩ ২২:২৬155686
  • কিন্তু এইসব আপনারা ফোনে করবেন কেন, কষ্ট করে? আপনাদের ল্যাপটপ/কম্পু আছে তো!
  • rabaahuta | ০২ আগস্ট ২০১৩ ২২:২৬155687
  • আমার ফোন প্রচন্ড স্মার্ট। তাও কিছুই করতে পারিনা। টাইপ করতে গলদঘর্ম হয়ে যাই, অ্যাপ নামাতে গেলে সতটি অমরাবতীর দ্বিধা থরথর করে কাঁপতে থাকে। ফোন বলে রামরাহা র‌্যাডাক্যালি খ্রাচ খ্রাচ।
    আমি অবাক হয়ে নীল সবুজ আলোর দিকে তাকিয়ে থাকি।
  • san | ০২ আগস্ট ২০১৩ ২২:২৬155688
  • হচ্ছেন যে সে বোঝাই যাচ্ছেন !
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ২২:২২155685
  • এখন আর ততটা অসুবিধে হচ্ছেন। ঃ)
  • san | ০২ আগস্ট ২০১৩ ২২:২১155684
  • আপনারা ফোনে ইউটিউব দেখেন্না ?
    চ্যাট করেন্না ?
    গপ্পের বই পড়েন্না?
    ছবি আপলোড করেন্না?
    শেয়ার কেনেন্না?

    এই আপনারা কম্পুটারোলা ?
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ২২:১৯155683
  • স্পেল চেকার, অটো কারেকশান, অটো ক্যাপিটালাইজেশন, সব অফ করে দিলাম এক ধারসে। গুরু করে এই একটা সুফল হল। :)

    এবার মন চল স্বখাত সলিলে। মানে কাজকম্মে।
  • pi | ০২ আগস্ট ২০১৩ ২২:১৫155682
  • আমার একখানি স্মার্টফোন হয়েছিল বটে কিন্তু আমি তাকে ফোন করা, মেসেজ করা ইত্যকার আনস্মার্ট কাজ ছাড়া বিশেষ ব্যবহার করি নাই। আর এখন তার একমাত্র ব্যবহার ফোনের ডায়রি রূপে।
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ২২:১৩155681
  • হ্যাঁ, হেবি কষ্ট হয়। মেল করতেও হয়। প্রচুর সময় লাগে। তারপএ একটা স্পেলচেকার অন করা আছে, সেটা কিকরে অফ করতে হয় খুঁজে দেখা হয়নি এখনও। :)

    অ্যান্ড্রয়েডওয়ালারা শুনে হেবি প্যাঁক দেয়। মানুষের কষ্ট বোঝেনা।
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ২২:১১155680
  • আমার-ও হয়। এমনকি আমার টাইপ করতেই খুব কষ্ট হয়। ভয়েস ওভার বাংলায় নাই ক্যানো?
  • san | ০২ আগস্ট ২০১৩ ২২:০৫155679
  • মোবাইল থেকে গুরুতে টাইপ করতে কষ্ট হয় ???????
  • siki | ০২ আগস্ট ২০১৩ ২২:০৪155678
  • স্মার্টফোনে ঐ কষ্টটা হয় না। তার মানে ইশেনের ফোনও স্মার্ট নয়। ছ্যাঃ
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ২২:০১155677
  • আমি মোবাইল থেকে ফেসবুক করতে পারতামনা। এখন তাও পাই। গুরুও পারি। কিন্তু টাইপ করতে কষ্ট হয়।
  • pi | ০২ আগস্ট ২০১৩ ২২:০০155676
  • STF মাতঙ্গিনী মহিলা সমিতির একজনকে আজ তুলে নিয়ে গেছে।
  • san | ০২ আগস্ট ২০১৩ ২১:৫৭155674
  • ছ্যা ছ্যা ডিডি, আমার মা তো এখন ফোনে নিজে নিজে অ্যাপস ডাউনলোড করে, পিপিটি বানিয়ে ক্লাসে নিয়ে গিয়ে পড়ায় ! তারোপর ল্যাপটপের ভার্শন বলতে পারে (আমি পারি না )।
  • h | ০২ আগস্ট ২০১৩ ২১:৫৫155673
  • মেরে পাস ব্ল্যাংকি হ্যায়। (এটা আজ আবার ডুয়ার্সের নববিবাহিত স্থানীয় মেয়েটি বলবে।)
  • dd | ০২ আগস্ট ২০১৩ ২১:৫৪155672
  • লাইবে এই দ্বিতীয়োবার ছন্নছাড়া গুবড়েপোকা মনে হচ্ছে নিজেকে।

    কম্পুটারের বন্যায় সবাই যখোন ভেসে যায় আমি তখোন পাড় থেকে উঁকি মেরে দেখেছিলেম। হেসেছিলেম।পরে টের পেলেম সবাই গন্ডার হয়ে গেছে,আমি একাই শেষ গাংমোষ যে এই জলেভরা দুনিয়ায় এক অনির্বাচিত ভাম মাত্র। ডিসপোসেবেল।

    এখোন আবার হাতফোন। সবাই স্মার্ট। অমি একা একা আতাক্যালানে। মে'দের জিগাই "হ্যাঁরে এই অ্যাপ্স মানে ক্ষি? কি হয় এতে ?" ওরা মাথা না তুলে উত্তোর দ্যায় "অ্যাপ্স মানে অ্যাপ্লিকেসন" বলে আবার তাদের হাতফোনে নাক ঠেকিয়ে বসে থাকে। সুখ দুঃখো তাপ উত্তাপ সবই ঐ ছোট্টো স্ক্রীনে। পাইথন,উবন্তু,ভেনিলা.... কি কি সব টার্মিনোলজি। চারিদিকে টেকনলজির সমুদ্র সফেন।

    আমি কেলিয়ে পরে থাকি। আমার চিরন্তন মুন্ডু নিয়ে ঝুমঝুমি খেলে অনন্ত কম্পুটারোয়ালারা। আমি চে চে দেখি। দেখি আর ফোঁ ফোঁ করে ফীর্ঘশ্বাস ফেলি। (নো টাইপো)

    ডিঃ উপরিউক্তো পোস্টটি একটি বিশুদ্ধ কবিতা। আংস্টে মাখামাখি। আপনেরা টের না পেলে আমি লাচার মহায়রা।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ২১:৫২155671
  • কিচ্ছু নাই ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত