এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০২ আগস্ট ২০১৩ ০৩:০৪155520
  • আমি আগে ছুরি দিয়ে একটু চেঁছে কাঁটাগুলো বাদ দিয়ে দিই। তারপরে পাতলা করে কেটে জলে ৫-৬ মিনিট সেদ্ধ করে নিই। তাতে ঐ স্লাইমটা চলে যায়। এবার জল থেকে তুলে পেয়াঁজের স্লাইস, রসুন কুচি নুন গোলমরিচ দিয়ে ভাজাভাজা করে একটু বালসামিক ভিনিগার দিয়ে নামিয়ে নিই। কোনদিন ডিম ভেঙে ওর সাথে দিয়ে স্ক্র্যাম্বল করে নিলেও ভালো লাগে।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০২:৫৬155519
  • না কেকে, রোজই দেখি, কিন্তু কাঁটা বেছে খেতে কেমন লাগে। আর শুনেছি রাঁধতে গেলে ঢ্যাঁড়সের মত হড়ড়ে হয় ঐ ভেবেই খাওয়া হয়নি। তুমি কেমন করে রাঁধ?
  • kk | ০২ আগস্ট ২০১৩ ০২:৩৭155518
  • সেকী, অক্ষদা এত অ্যাডভেঞ্চারাস ফুডি হয়েও এতদিনে নোপালেস খায়নি? !! দিব্যি তো খেতে।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০২:১০155516


  • রামধনু রঙ্গা গাছ!
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ০২:১০155517
  • সেলফিশ বাঁদর তো থাকবে একক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমিউনিটিতে যে সব ইন্ডিভিজুয়ালরা অন্যকে হেল্প করবেনা, সে আউটকাস্ট হয়ে যাবে, অর্থাত তাকেও অন্যরা হেল্প করবেনা, ফুড শেয়ার করবেনা ইত্যাদি। কমিউনিটির মধ্যে এই পজিটিভ ও নেগেটিভ attitude চিহ্নিত করার ব্যাপারগুলো বিবর্তনের একদম গোড়ার দিকেই শুরু। এটা ঠিক মানুষ দ্বারা ডিফাইনড নয়, ডাইরেক্ট reward বুঝতে পারাটা যেমন একটা ট্রেট তেমনি ভবিষ্যতে অন্যজন আমার কাজে লাগতে পারে, তাই আমি এখন ওকে হেল্প করব, এই জিনিসটাও একটা ট্রেট। জেনেটিক নয়, কিন্তু developmentally wired। এটা ভাবার আগেই অন্ধভাবে করবে জন্তুরা, কারণ এইখান থেকেই অনুকরণ ও কালচারের গোড়াপত্তন।
  • একক | ০২ আগস্ট ২০১৩ ০২:০৭155515
  • ওহো কী মজা আমি আর কাওকে দেখতে পাচ্ছিনা :):):)
    অজ্জিতবাবু এলে তাঁকে আমার হয়ে ব্যুনিপ ব্যুনিপ ধন্যবাদ জানিয়ে দেবেন !!! এফবি র পাতা পোস্কাআআর !!!!
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ০১:৫৫155514
  • এইযে সোসেন। দেখেন তো : http://healthypets.mercola.com/sites/healthypets/archive/2013/07/31/capuchin-monkeys.aspx
    এই স্টাডি তা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু বেসিক জায়গাটাই দাউত্ফুল কারন সেলফিশ বাঁদর, খারাপ বদর তো ওই বাঁদর গ্রুপ টার মধ্যেও আছে ( মানে এরকম তো নয়জে বাঁদর ক্লাস রান কচ্ছে হমজেনাস্লি )। সেই টা আবার মানুষ দ্বারা দিফায়ন্দ :(
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ০১:৪০155513
  • প্রভিন্সটাউনে এই গ্যালারিটা দেখে অসাধারণ লেগেছিল।
    http://www.voy-art.com/
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ০১:৩৫155512
  • সমস্ত লেখক ই তো নিজের মত করে voyeur। দুরবীন-চশমা-আতস গুলো শুধু আলাদা।
  • | ০২ আগস্ট ২০১৩ ০১:৩৪155511
  • নিজে ছিঁড়েখুঁড়ে দেখতে গিয়ে যেখানে মানিক পৌঁছোলেন, বিশেষ করে চতুষ্কোণে- সেখান থেকে সম্ভবত ফেরা যায় না। তথাকথিত সুস্থতার সীমা ওখানেই শেষ।
  • saikat | ০২ আগস্ট ২০১৩ ০১:১৯155510
  • মাণিক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা অন্যরকম। নিরন্তর একটা গোঁ যে মানুষের শেষ দেখে ছাড়ব, ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে যে বয়ে নিয়ে আসা হচ্ছে সেটা ঠিক কীরকম কে আর জানাবে যদি আমি লেখক হয়ে খোঁড়াখুঁড়ি করে না প্রকাশ করি - মনোভাবটা যেন এরকম। আমিই পারি। পুরো প্রকল্পটার দুটো বিন্দু, শুরুতে প্রাগৈতিহাসিক আর শেষে চতুষ্কোণ। নেহাত মানুষের মনের মধ্যে ডুবুরি নামিয়েছিলেন বলে সমালোচকরা আর কিছু না পেয়ে তত্ত্ব হাঁতড়ে ফ্রয়েডকে ডেকে আনলেন, লেখা বিশ্লেষণের জন্য। তবে এভাবে বেশীদিন চালানো যায় না, একটা সময়ে যেন মনে হয় কত আর রিরংসাময় জীবন আর স্তবিরতা দেখব, লাফ দিয়ে যদি বেরিয়ে যেতে পারি তাহলে যেন বেশ হয়, বামপন্থার প্রতি মাণিকের আকর্ষণ যেন সেই লাফ দেওয়ার জন্যই।

    (এই আমার তার একটার সাহিত্য সমালোচনা।)
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ০১:১৪155509
  • উফ আরশোলার পাখা দিয়ে বানানো মাদাগাসকান পেয়াঁজ এর মত প্রতিভাধর এই মেয়েটি :ও:( :(:O
  • pi | ০২ আগস্ট ২০১৩ ০১:০৯155508
  • উফ্ফ! ঃ((
    31st July
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ০১:০৬155507
  • এখানেও তারিখটা ভুল। :)
  • pi | ০২ আগস্ট ২০১৩ ০১:০০155506
  • ডাক্তারখানায় গিয়ে আজ হেব্বি খুশ। এই প্রথম বোধহয় কোথাও সময়ের দশ দশ মিনিট আগে চলে এসেছি।
    খুব রেলা নিয়ে বল্লুম, অমুক ডাক্তারের সাথে দুটোর সময় অ্যাপো ( অন্যান্যবার তো এটা বলার সুযোগই হয় না, গিয়েই সরি বলে কাঁদুনি গাইতে হয়, অ্যাকচুয়ালি না, অমুক কারণে না, এই একটু লেট ... মানে আর কি...)।
    বল্লো, রোসো, বোসো। সময় হলে ডাকছি।
    ওমা, বসতে না বসতেই, বসে নিই ইয়র্কারের একটা অতি ইন্টারেস্টিং পোবোন্ধোর এক প্যারা পড়তে না পড়তেই কানে একটা চেনা শব্দ। একটু উশখুশিয়ে তাকালাম। ঐ সদ্য আসা মেয়েটা আমার ডাক্তারের নামই বল্লো না? আমারই সময়ে ? নাঃ, নিগ্ঘাত ভুল শুনেছি, এদের উরুশচারণ আর আমার কান তো !
    আবার ডাকাডাকি। ম্যাডাম, ম্যাডাম। পাত্তা দিয়নি। আমার সময় হতে তো আরো পাঁচ পা-ঁচ মিনিট। হঠাৎ দেখি বইয়ে ছায়া ও মুখ তুলে দেখি অ্যাপোদাত্রী লেডি। বল্লেন, আপনাকেই ডাকছিলুম ম্যাডাম। আপনার নামটা একটু বলবেন ? পাকেচক্রে আজকেই আই ডি কার্ডের হার গলায় পরতে ভুলেছি। সে যা হোক, অন্য কার্ড খুঁজে পেতে বের করে নাম বলা পর্ব তো সমাধা হল, কিন্তু নাম আর নাকি খুঁজে পাওয়া যায়না ! ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেমের এক ংশ মিডল নেম করে, কিছুতেই না। দুপুর দুটো কেন, সারাদিনে কখনোই নাকি নেই !! আর এসব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যেই দেখি, সেই অন্য মেয়েটিকে ভিতর থেকে ডাক্তার এসে ডেকে নিয়ে গেলেন !! :o আমার ডাক্তার !! ঃ((
    এবার যথারীতি, আমি ভারি রেগে গিয়েছি। বলতে শুরু করেছি, যা বলার, মানে যা যা বলা উচিত এই সময়ে ! তারপর মনে পড়লো, আরে, আমার কাছে তো কার্ডটাই রয়েছে, যাতে পষ্ট লেখা আছে, আজ, দুপুর দুটোয় অ্যাপো। হাতড়ে পকেটে পেয়েও গেলুম। যা ভেবেছিলুম, তাই লেখা।
    নাঃ, আজ শুধু নিজের উপর মুগ্ধ হবার দিনই। সময়ের কাজ সময়ে, জিনিসের জায়গায় জিনিস। কনফিডেন্টলি কার্ডটা বের করে ওদের হাতে দিলুম। বল্লুম, এই তো, আজ, 31st August, 2 pm ই লেখা আছে। তোমরাই তো লিখে দিয়েছো। সিস্টেমে সেটা আসেনি কীকরে হয় !
    এরপরের কথা ...., আর যাগ্গে।
    ঃ(
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ০০:৪৭155505
  • মার্কস আসল দ্বন্দ্বটাকে একটু হাই হিট খাইয়ে দিলেন? এর কী মানে? ব্যাখ্যা হোক।:)
  • Ishan | ০২ আগস্ট ২০১৩ ০০:৪৪155504
  • একক কি প্রবন্ধের ভয়ে পালাল নাকি?
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ০০:৪৩155503
  • পবন্ধ ছারুন। আজ আপিস থেকে বেরিয়ে হুলিমাভু লেকের ধরে গাঁজা ও গীটার সহ অকস্মাত যে উপলব্ধি হলো সেটা বলি। পৃথিবীতে সবাই ক্যাপিটালিস্ট তার মধ্যে কেও কেও কমিউনিস্ট। তফাত সুধু পারসেপশনের কিন্তু তা অবজেক্টিভ কে বদলে দেয় না। দুরকম লোক ই আদতে ক্যাপিটালের দাসত্ব করে। পার্থক্য টা শুধু এইখানে যে ক্যাপিটালিস্ট পারসেপশন হলো ড্রিমার ইস দ্য বিগার চান্ক হোল্ডার। মানে যে লোকটা সবচে আগে ভেবে ফেলছে যে ঐখানে একটা ব্রিজ বানানো দরকার ব্রিজটা বানানো হলে সবচে বেশি লাভ তার ই হবে। কিন্তু কমিউনিসম বলছে নো। নো কেন ? কারণ নো ড্রীম ইস এন ইন্ডিভিজুয়াল ড্রীম। এইভাবে পি এন পি এন পি এন পি এন করে চলেই যাচ্ছে। যেটাকে মার্কস করলেন কি একটা গল্প বানিয়ে প্রজেক্ট করলেন যে ইটা পি এন পি এন নয় এটা আসলে পি পি পি এন এন এন। মানে যেন দুটো দলে ভাগ করা যায়। মার্কস ইটা করলেন লেইয়ে দেওয়ার জন্যে মানে উনি আসলে দ্বন্দটা কে একটু হাই হীট খাইয়ে দিলেন। তারপর থেকে এরা পরস্পর কে দল ভেবে লড়ার চেষ্টা করছে যদিও আসলে কোনো দল নেই। তাই যেটা হয় টা হলো কমিউনিসম কখনো সফল হয়না আর ক্যাপিতালিস্ম কখনো পুরোটা খেয়ে উঠতে পারেনা। এই আরকি। আর কিছু নয়। কচুরিপানা দেখতে দেখতে। বন্ধুটি ক্লাসিকাল গীটারে রাগ যোগ বাজাচ্ছিল জ্যাজ কর্ড এ।
  • sinfaut | ০২ আগস্ট ২০১৩ ০০:১৬155502
  • একক সমুদ্রের ঢেউয়ের উর্দ্ধে একককে খুঁজে না পাওয়া (এতদূর পর্যন্ত বাক্যের মানে আমি জানিনা) সমস্ত লেখাকে বাল বলল নাকি? কিসুই বোঝা গেল না। তার মধ্যে আবার ব্যাখ্যাক্যাংলাম নাকি একটা শব্দ... বাপরে। ওর মানে কী দাদা?
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ০০:১২155500
  • একক বরম টেরিডোফাইটস নিয়েই পোবন্ধ লিখুন।
  • achintyarup | ০২ আগস্ট ২০১৩ ০০:১১155499
  • প্রেমপত্র তো মনে হয় পদ্যেও মন্দ হবে না
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ০০:০৮155498
  • পাই, দেকচি।
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ০০:০৭155497
  • হে: আমি বলে গদ্য লেকার ভয়ে জেবনে প্রেমপত্র লিক্লুম না, আবার পবন্ধ লিকচি।
  • pi | ০২ আগস্ট ২০১৩ ০০:০৪155495
  • একক, সার্ভে নিয়ে মেইল করেছিলুম। উত্তর দিস।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০০:০৪155496
  • কিন্তু ক্যাকটাসের পাতা খাবার খুব শখ। এখানে খুব বিক্রি হয়।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০০:০২155494
  • সিঁফো?
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২৩:৫৮155493
  • ঐঃ ফার্ন পরে হবে। পোবোন্ধো লেখো আগে। আমি ততক্ষণ খেয়ে আসি।
  • achintyarup | ০১ আগস্ট ২০১৩ ২৩:৫৭155492
  • ফিউনেরালের চান্স আছে?
  • Ekak | ০১ আগস্ট ২০১৩ ২৩:৫৬155490
  • ফার্নফার্ম ? ভালো জিনিস। তবে তেরিদফায়তাদের অনেকে কিন্তু হেব্বি দুষ্টু হয়। না চিনলে পেট কাম্মাবে। এমনকি ফার্নারেলেও যেতে হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত