এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ০১ আগস্ট ২০১৩ ২২:১০155430
  • নাহ, বাড়িতে ফোন করে বলেই দিলুম যে এ সপ্তাহে ওলভাতে আর ইলিশ খাবো।
    আপনারা মান নাড়া খান? মান টাকে মেখে তেলে রসুন আর গোলমরিচ ভেজে সেই তেলের মধ্যে নেড়ে নেওয়া? সেটা পাতি লেবু দিয়ে ভাতে মেখে খেতে যে কি লাগে কি বলব!
  • kc | ০১ আগস্ট ২০১৩ ২২:০৪155429
  • তবে প্রেম করার সময় চিঠি লিখতে গিয়ে অনেক সন্দীপন টুকেছি। আর টুকেছি যাযাবর।
  • boo | ০১ আগস্ট ২০১৩ ২২:০২155428
  • সন্তোষপুরে ভলো হোম ডেলিভারী আর কার রেন্টালের খোঁজ চাই। কেউ দিতে পারবেন?
  • kc | ০১ আগস্ট ২০১৩ ২২:০০155427
  • যাঃ ঈশান পাইল্যে গেল?
  • | ০১ আগস্ট ২০১৩ ২১:৫৯155426
  • সন্দীপনের নাগরিক কোলকাতাকেন্দ্রিক দিনযাপন নিজেই একটা চরিত্র সেখানে মানিকের মূল উপপাদ্য মানুষের সম্পর্কের টানাপোড়েন। মানিকের তীব্রতা সন্দীপনে নেই।
    আর জীবনানন্দ তো অসম্ভব আলাদা।
  • aranya | ০১ আগস্ট ২০১৩ ২১:৫৭155425
  • বড় ব্যস্ততা। সাহিত্যে সেক্স, মাস্টারবেসন, পরকীয়া ইত্যাকার ব্যাপারে সেশ কথা কি বলা হয়ে গেছে ? নাকি আজগের টপিগ অন্য?
  • kihim | ০১ আগস্ট ২০১৩ ২১:৫৫155424
  • ইহা আমার নাম আর আমি তো আমি ই। আমার অজ্জিনাল নাম হল গে শ্রী তবে আপনে তাতেও চিনবেন না হয়তো। তাসারা নামে কিআসে zআয়।
  • pi | ০১ আগস্ট ২০১৩ ২১:৫৩155422
  • চক্রান্ত বলো তো তাই ঃ)
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২১:৫৩155423
  • উফ এই কিহিম আবার কার ছদ্মনাম। তিরিশ পাতা ভাট পড়ে তো এর কোনো ক্লু পেলাম না।

    নাঃ কাজই করি।
  • kihim | ০১ আগস্ট ২০১৩ ২১:৫২155421
  • ফুট কাটতে হলে গোটা ১২ ইন্চি কাটতে হবে - দু/ চার লাইনে বারো ইন্চি হলে কাটা যাবে বৈ কি।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২১:৫০155420
  • ইকিরে মানুষ একটু দুচাল্লাইন ফুট কাটতে পারবেনা? ইকি চক্রান্ত। :(
  • san | ০১ আগস্ট ২০১৩ ২১:৪৭155419
  • আসলেই হল, ভাট টই বুবুভা যেখানে হোক।
  • pi | ০১ আগস্ট ২০১৩ ২১:৪৬155418
  • বড়সড় আলোচনা বুলবুলভাজায় আসবে ঃ)
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২১:৪৪155416
  • হ্যাঁ, হ্যাঁ, জীবনানন্দ।

    কিন্তু ওই পোস্টটা একককে ভালো করে লিখতে হবে। ও থেকে অনেক কিছু ইন্টারপ্রেট করতে হচ্ছে। স্তব্ধতা ইত্যাদি।
  • san | ০১ আগস্ট ২০১৩ ২১:৪৪155417
  • লিস্টি দিয়ে আমি কি করব, আমি এদের নিয়ে বড়োসড়ো আলোচনা চাই !
  • kihim | ০১ আগস্ট ২০১৩ ২১:৪৩155415
  • ঝারখন্ডের কোলমাইনের নামের উৎপত্তি গত বিষয়ে বুৎপত্তি লাভ করে ভালো লাগলো। এটা জানতাম না, তবে কোল নিয়ে কোল দের মারামারি, ঝাড়াঝাড়িতে খন্ড খন্ড হয়ে ই ঝাড়খন্ড নাম হয়েছে এইডা শুনসি আগে।
  • | ০১ আগস্ট ২০১৩ ২১:৪২155414
  • আরেকটা লোককে বাদ দিলে চলবেই না। জীবনানন্দ। একটা অসম্ভব গদ্য।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২১:৪১155413
  • আমি লেখকদের লিস্টি দিতে পারি। জগদীশ গুপ্ত, সতীনাথ ভাদুড়ি, মানিক বন্দ্যো, জ্যোতিরিন্দ্র নন্দী।

    আর ফিফটি শেডস অফ আর্ল গ্রে বই আছে তো। সইত্য সইত্যই। আমি চোখে দেখেছি। কবে একটা লিখলামও না?
  • san | ০১ আগস্ট ২০১৩ ২১:৩৯155412
  • ঐ পোস্ট টা তো পরিষ্কার বাংলাতেই লিখেছে।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২১:৩৮155409
  • এককের সঙ্গে মিনিময় করতে হলে একককে বাংলায় লিখতে হবে। :)
  • pi | ০১ আগস্ট ২০১৩ ২১:৩৮155410
  • ফেসবুক গ্রুপে লুঙ্গিল্যাণ্ড তৈরির জোরদার দাবি উঠেছে। ও কুমুদি, অরণ্যদা ...
  • Sibu | ০১ আগস্ট ২০১৩ ২১:৩৮155411
  • ইলিশে নারকেল দিলে কেমন হবে ভাবছি। খুব মিহিন করে বেটে সর্ষে মিশিয়ে ভাপায় চালানো যেতে পারে। তবে ইলিশের যা দাম হয়েছে, এক্ষপেরিমেন্ট কত্তে ভয় হয়।
  • san | ০১ আগস্ট ২০১৩ ২১:৩২155408
  • ওফ, এরা শুধু সিঙ্গুর টইতেই লিখে যাবে। লিখেই যাবে।
  • কৃশানু | ০১ আগস্ট ২০১৩ ২১:৩০155407
  • নারকেল নিয়ে কিছু বলতে হবে? বাবার দিক নোয়াখালি হু হু বাবা।
    একবার বাগানে কাজ করতে এসেছিল রঙ্গন বলে একটা লোক। পার্বত্য চট্টগ্রাম এর লোক। বৃষ্টিতে কাজ বন্ধ করে দাওয়ায় বসে আছে। আর আমার মায়ের সাথে গল্প করছে। বাবা একটু পাশে বসে। তার বৌ নোয়াখালি। নোয়াখালির লোকেরা সব তরকারিতেই নারকেল দেয়, তাই রঙ্গন-এর খুব আপত্তি। 'সাই হেতে সাই না ক্যানে, নাইরকেলের কুসুরমুসুর কুসুরমুসুর।'
    বাবা খুব গম্ভীর হয়ে গেলো।
    সেই রঙ্গন বর্ষাকাল বাদে বাকি সময়ে দিঘার কাছে কোথাও ট্রলার নিয়ে সমুদ্রে যেত, মাছ ধরতে। মালিকের ট্রলার। ওর দৌলতে ৯৮ -৯৯ সালে যত ইলিশ খেয়েছি, বাকি সারা জীবনেও খাওয়া হবে না।
  • san | ০১ আগস্ট ২০১৩ ২১:২৯155406
  • এছাড়াও এই ক্লেদ মজ্জা খুলে দেখানো আর কোন কোন লেখকদের পড়েছে বাংলায় সে নিয়েও একটু বড়ো করে লিখলে পারে তো।
    হোয়াট অ্যাবাউট মানিক বন্দ্যো ?
  • san | ০১ আগস্ট ২০১৩ ২১:২৭155405
  • ঈশান কি এককের উত্তরটা পড়েছে ? এই দুজনের সিরিয়াস মিনিময় চাই এ বিষয়ে।
  • kk | ০১ আগস্ট ২০১৩ ২১:২২155404
  • এরপর ইন্দোদা বই লিখবে 'ফিফটি শেড্‌স অফ আর্ল গ্রে', সেই পড়েই সবার মুখগুলো দিস কাইন্ড অফ স্মল হয়ে যাবে।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ২১:২০155402
  • দেখেছ, শুধু কেশীর খপর। কচ-বিকচ্র অশুভ কামরাদারি নিতাত যাক।
  • কৃশানু | ০১ আগস্ট ২০১৩ ২১:২০155403
  • সোসেনদি - জামা লাগবে।
  • ন্যাড়া | ০১ আগস্ট ২০১৩ ২১:১৫155401
  • সে না হয় তোলা গেল, কিন্তু ওদিকে কেসি যে বলল সন্দীপনের তিনটেমাত্র লেখা ভাল, তর জন্যে কী করা হচ্ছে? বাংলা বন্ধ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত